দেখছি নোরাগামি নামের একটা অ্যানিমে।
জানরা- ফ্যান্টাসি, কমেডি, সুপারন্যাচারাল, রোমান্স।
এপিসোড নং- ১২ (বুঝতেই পারতেসেন মাঙ্গাতে কাহিনী আরো আছে )
আমরা হয়তো জানি জাপানের অনেক রকম গড আছে। তাদের নিজস্ব শ্রাইন আছে যেখানে মানুষ জন কিছু পয়সা ফেলে নিজের উইশ প্রার্থনা করে।
তেমনি এক গডের নাম ইয়াতো যাকে সবাই ভুলে গেছে… যার নিজস্ব ভক্ত নেই, শ্রাইনও নেই। অবশ্য সে কাচের জারে টাকা জমাচ্ছে একদিন নিজের শ্রাইন বানাবে বলে

এখন কথা টাকা কোথা থেকে পাচ্ছে সে?
সে বিভিন্ন জায়গায় সে স্প্রে দিতে লিখে আসে তার নাম, ফোন নাম্বার এবং বলা থাকে সে সব ধরনের কাজে আছে, বাথরুম ধোয়া থেকে শুরু করে আয়াকাশি দের মারা পর্যন্ত। (চার্জ মাত্র ৫ ইয়েন )
একদিন ইয়াতোকে বাঁচাতে গিয়ে প্রায় গাড়ির নিচে চাপা পড়তে বসে আমাদের নায়িকা হিয়োরি। এভাবেই পরিচয় তাদের।
প্রত্যেক গডেরই এক বা একাধিক শিনকি থাকে। শিনকি মানে হচ্ছে sacred treasure or weapon . আমাদের ফকির গড কোন মতে একটা শিনকি জোগাড় করে (আগের জন কান্নকাটি করে কন্ট্রাক্ট বাতিল করসে ) । যার নাম ইউকিনে।
এভাবেই তিনজনের নানা রকম মজার মজার কাহিনী এবং সুন্দর সুন্দর ফাইট এর মধ্যে অ্যানিমে চলতে থাকে।
যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। পিউর বিনোদোন
ইয়াতো যখন সিরিয়াস থাকে তখন অনেক বেশি কুউউউউল লাগে দেখতে ♥। হিয়োরি মেয়েটাও ভালো।
আর একটা কথা না বললেই না সেটা হল এই অ্যানিমের ব্যাকগ্রাউন্ড মিউজিকের পুরাই ফ্যান হয়ে গেসি। বেশিইইই বস।
যাই মাঙ্গা পড়তে

