নাম: হানটার হান্টার(২০১১) (HunterXHunter)
পর্ব সংখ্যা: ১৪৮
ধরণ: একশন, এডভেঞ্চার, শৌনেন।
“If you want to get to know someone,find out what makes them angry.”
-মিতো-সান(গনের আন্টি,যার কাছে সে বড় হয়েছে।)
কি? শৌনেন শৌনেন একটা গন্ধ কি পাওয়া যাচ্ছে? হ্যা, ঠিক তাই। আপনি যদি শৌনেন এর দিকে খুব বেশি আকৃষ্ট নাও হয়ে থাকেন তারপরো নির্দ্বিধায় হান্টার হান্টার নিয়ে বসে যেতে পারেন। শেষ করার পর মনে হবে “ইশ! আরো আগে ক্যান যে দেখলাম না!”
পটভুমি (৮.২/১০):
গন ফ্রিকস ছোট্ট “কাওয়াই” একটা ছেলে যে কীনা বয়সে বেশ ছোট হলেও ইতোমধ্যে বেশ কয়েকজন সুন্দরী রমণীর সাথে মনের সুখে বনে বনে ঘুরে বেড়ানোরসুযোগ অর্জন করেছে তাকে ঘিরেই কাহিনীর শুরু। গনের বাবা জিন একজন বিখ্যাত হান্টার এবং এই পেশার জন্যইতিনি তার সদ্য জন্ম নেওয়া শিশু গনকে মিতো-সান এর কাছে গছিয়ে দিয়ে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে নিখোঁজহয়ে গেলেন। গনের ইচ্ছা সে তার বাবার মতই হান্টার হবে এবং দেখবে কী এমন মোহে জন্মদাতা তাকে ফেলে কর্মনেশায়ডুবে গেলেন।শুরু হয় গনের যাত্রা। অন্যান্য শৌনেন এর মতই ঘটনাচক্রে তার বহু মানুষের সাথে পরিচয় হয়,ভাব হয়,বন্ধুত্ব হয়।আর এভাবেই ঘটনাপরম্পরায় চলে আসে সেই চরিত্র, সেই বিখ্যাত হিসোকা…. কে হিসোকা? এরপর কি হয়? কি? দেরি না করে আনিমেটা দেখে ফেলেন 🙂
দৃশ্যকল্প এবং চরিত্র (৮.৩/১০):
ম্যাডহাউজ প্রোডাকশনের তারিফ করতেই হয়। কিছু কিছু দৃশ্য দেখে মনে হয় এটা যেন ঠিক এমনই হওয়ার কথা। অন্যভাবে হলে ভালো লাগত না।
চরিত্রদের স্বকীয়তা রক্ষা হয়েছে। কষ্ট করে কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এমন মনে হয় নাই। আরোপিত বিষয় আশয় নাই বললেই চলে। মাংগাকার মুন্সিয়ানা এখানেই।
সাউন্ডট্র্যাক (৭.৫/১০):
ব্যবহৃত ইন্সট্রুমেন্টাল, ওপেনিং থিম, ইন্ডিং থিমগুলো আহামরি টাইপের না তবে কিছু কিছু দৃশ্যে যেন সাউন্ডট্র্যাকগুলো প্রাণ প্রতিষ্ঠা করেছে। ফ্যান্টম ট্রুপথিম, হোল্ডিং এ কার্ড এন্ড ফাইল, দ্য লাস্ট মিশন এই ট্রাকগুলো একদম দৃশ্যটাকে জীবন্ত করে আপনার মস্তিষ্কে প্রভাব বিস্তার করবে। এছাড়া কুরাপিকার থিম, কিলুয়ার থিম, কাজে নো উতা, কুজিরা শিমা জু আমার খুব পছন্দের।বাশি আর পিয়ানোর কাজগুলো মারাত্নক।
ব্যক্তিগত ভাবনা:
নানান উত্থান পতনের কারণে দীর্ঘদিন আনিমের সংস্পর্শে ছিলাম না। এত দিন পর ছোট্ট একটা মোবাইল স্ক্রীণে দিন রাত না খেয়ে, না ঘুমিয়ে হান্টার হান্টারদেখার পর যে অনুভূতিটা আমি অনুভব করেছি সেটা স্বর্গীয়। ব্যাখ্যা করে বোঝানো অসম্ভব। কিছু দৃশ্য দেখে হেসেছি, কিছু দৃশ্য দেখে গাল ভিজে গেছে, কিছুদেখার পর “খাইসে রে, কি দেহাইল এইডা” ভেবে হা করে বসে থেকেছি।
কিমেরা এন্ট আর্ক সম্পর্কে Luke Halliday বলেছেন “will go down as one of the greatest stories toldin anime”।তবে বিনয়ের সাথে বলছি আর্কটা আমার অত বেশি ভালো লাগে নাই। মোটের উপর কাহিনীটাসুন্দর এবং অর্থবহ হলেও কিছু কিছু জায়গায় খুব শ্লথ গতির মনে হয়েছে। একান্তই ব্যক্তিগত মতামত।
হান্টার হান্টার অনেকেই আকাশ সমান এক্সপেকটেশন নিয়ে দেখতে বসে।তাদেরকে বলব “শ্রেষ্ঠ আনিমে” দেখবেনএই ধারণা বাদ দিয়ে দেখলে ভালো হয়।আনন্দের জন্য দেখেন,শিহরিত হওয়ার জন্য দেখেন।
কেন দেখবেন? সহজ। হিসোকার আছে, হিসোকার জন্য দেখেন 😛
উক্তি দিয়ে শুরু করেছিলাম। উক্তি দিয়েই শেষ করি। খুব পছন্দের চরিত্র কুরাপিকা। তার কথা দিয়েই শেষ হোক, “I do not fear death, I only fear that my rage will one day fade.” -কুরাপিকা।
মাই আনিমে লিস্ট রেটিং: ৯.১৫/১০
আমার রেটিং: ৮.৭/১০

