Movie Time With Yami – 02

Laputa

Name- Laputa: Castle in the Sky / Tenkuu no Shiro Rapyuta
Duration- 2 hr. 5 min.
MAL Score- 8.38
Ranked- 164
Genres- Adventure, Fantasy, Romance, Sci-Fi

প্রথমেই যে কথাটা অবশ্যই উল্লেখ করতে হয়, এটা স্টুডিও জিবলীর মুভি, হায়াও মিয়াজাকি পরিচালিত। আর মিয়াজাকি মানেই অসম্ভব সুন্দর পরিচালনা!!

ছোট্ট মেয়ে শীটাকে কিডন্যাপ করেছে মুশকা এর লোকেরা। এয়ারশিপে করে তাকে নিয়ে যাচ্ছে কোন এক জায়গায়। এমন সময় হঠাত এয়ারশিপ আক্রমণ করল দস্যুরা। তাদের লক্ষ্যও শীটাকে নিজেদের কব্জায় নেয়া। কিডন্যাপার ও দস্যুদের হাত থেকে বাঁচতে চেষ্টারত শীটা হাত ফস্কে পড়ে গেল এয়ারশিপ থেকে। কোন সে অলৌকিক উপায়, যা শীটাকে রক্ষা করে বিপদ থেকে?

শীটার সাথে দেখা হয় পাজুর। যার স্বপ্ন গুজব ছড়ানো ভাসমান দুর্গ লাপুতা খুঁজে বের করে তার বাবার কথাকে সত্য প্রমাণ করা। পাজু বিপদাপন্ন শীটাকে দস্যু ও কিডন্যাপারদের হাত থেকে রক্ষা করতে চায়। আর শীটা পাজুকে লাপুতা খুঁজে বের করতে সাহায্য করতে চায়। এভাবে দুজন জড়িয়ে পড়ে এক রূদ্ধশ্বাস অভিযানে।

আমার সবচেয়ে ভাল লেগেছে যেটা, উড়োজাহাজের অসম্ভব উত্তেজনাকর কিছু মূহুর্ত আছে, দম বন্ধ করে দেখেছি। আর লাপুতার দৃশ্য অসম্ভব সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়।

মুভিটি বিভিন্ন সময়ে জাপানে অনেকগুলো পুরষ্কার জিতেছে। এর সাবড এবং ডাবড ভার্সনে কিছুটা পার্থক্য আছে যা হায়াও মিয়াজাকির অনুমতিপ্রাপ্ত।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এই মুভিটি।

Movie Download Link –
http://kissanime.com/Anime/Tenkuu-no-Shiro-Laputa

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Comments