রিভিউ কন্টেস্ট এন্ট্রি [২০১৫] #১০: Hyouka — Maruf Raihan

এনিমে : হীওকা
জেনার:স্লাইস অফ লাইফ,হাইস্কুল, রহস্য
কিয়োতো এনিমেশন
MyAnimelist Point : 8.21

স্লাইস অফ লাইফ জেনারের এনিমে যাদের কাছে বোরিং মনে হয় তাদের জন্য একটি অসাধারণ মাস্টারপিস হল ‘হীওকা’। ইয়োনেজাওয়া হোনবুর “কোতেন বু সিরিজ” নামের লাইট নভেলের অ্যানিমে অ্যাডাপ্টেশন, মাঙ্গাটি পরে তৈরি করা হয়েছে। গল্পের শুরুটা কিছুটা সাদাসিধে মনে হলেও এই এনিমের মাঝে লুকিয়ে আছে ব্যাপক মনস্তাত্ত্বিক ঘটনার প্রবাহচিত্র এবং চিন্তা ও দ্বন্দ্ব এর কিছু বিমূর্ত ঘটনা। কামিয়ামা হাইস্কুল একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান। সহশিক্ষা কার্যক্রম এর জন্য এতে বহু সংঘ আর ক্লাবের বিচিত্র সমাহার রয়েছে। এই স্কুলে নবীন প্রবেশকারী দের কেউ মেধাবী ছাত্র, কেউ ভালো খেলোয়াড়, কেউ ভালো সামাজিক নেতৃত্ব দানে অগ্রসর।

কিন্ত এদের মাঝেও এমন একজন আছে যে শক্তি সঞ্চয়ে বিশ্বাসী, অতিরিক্ত তো দূরের কথা স্বাভাবিক কাজ এও সে উৎসাহ ছাড়া অনেক গাছারা ভাবভঙ্গি নিয়ে করে। সে আর কেউ নয়, আমাদের গল্পের প্রধান চরিত্র ওরেকি হোতারো। তথাপি তার বড় বোন তমোয়ে ওরেকির দূর ভারত হতে লেখা চিঠিতে করা অনুরোধ এর জন্য সে যোগদান করে ক্লাসিক্স ক্লাবে। সেখানেই তার সাথে দেখা হয় আরেক প্রধান চরিত্র চিতান্দা এরু’র সাথে। অত:পর ওরেকির মিডল স্কুলের বন্ধু সাতোশি ও মায়াকা কেও দেখা যায় ক্লাসিকস ক্লাবে।

ওরেকি হোতারোর জীবনের মূলমন্ত্র ছিল-

“যা করা অপ্রয়োজনীয়, তা আমি করি না।
আর যা আমায় করতে হবে,তা করবো দ্রুত”

কিন্ত তার এ দৃঢ় চেতনা বারবার পরাজিত হয় চিতান্দার কৌতূহলী সত্ত্বার কাছে। ওরেকি শক্তি সঞ্চয়ী অলস প্রকৃতির হলেও চিতান্দার কৌতূহলীচোখের দীপ্তির কাছে ওরেকি যেন অসহায়। সাতোশি আর মায়াকার মাঝে ভালোবাসার যে জায়গা ছিল তাকে খুব পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা হয়েছে এনিমে টায়। চিতান্দার আংকেলের রহস্য উন্মোচন, সিনিয়র ক্লাসের মুভির ধাধা, স্কুলের সাংস্কৃতিক মেলায় অস্বাভাবিক ঘটনার বিশ্লেষণ এর মত হাই-টেম্পারড রহস্যাবরণ রয়েছে ২২ এপিসোড এর এনিমে টায়।

মানসিক প্রবৃত্তি, একমুখি চিন্তার অসারতা, আপনা আপনি গড়ে ওঠা সম্পর্ক, কোন ঘটনার সাথে একাত্ন হয়ে তার অনুসন্ধান করার উপায় ইত্যাদি মনস্তাত্ত্বিক বিষয়ের উপস্থাপনা থাকায় হীওকা সত্যিই অনন্য একটা এনিমে।

ধৈর্য সহকারে এনিমে উপভোগের মনোভাব নিয়ে সবাইকে “হীওকা” দেখার আহবান জানাই। আশা করি অবশ্যই ভালো লাগবে।

হীওকা সংক্রান্ত কিছু লিনক:

http://myanimelist.net/anime/12189/Hyouka

http://www.imdb.com/title/tt2340841/

10 Hyouka

Comments