এফ এ সি ৪ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

গ্যাল্গে(Galge)

 

 

যারা দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস্ আনিমেটা দেখেছেন তারা অলরেডি গ্যাল্গে সম্পর্কে ভাল জানেন। গ্যাল্গে (গার্ল গেইম) জাপানে বেশ জনপ্রিয়, যেটা এখন পশ্চিমা দেশগুলোতেও বেশ বাজার পাচ্ছে। গ্যাল্গে এমন এক ধরনের খেলা, যেটাতে মুল কাজ হচ্ছে ৫/৬ টা মেয়ের মধ্যে কোন একজনকে টার্গেট করা এবং তাকে পটানো যাতে কাঙ্খিত এনডিং পাওয়া যায়(সেজন্য গ্যাল্গের একটা সাবজেনার হচ্ছে ডেটিং সিম)। গ্যাল্গের কথা বললেই আরেকটা টার্ম এসে পড়ে, তা হল এরগে। যদি গ্যাল্গের মধ্যে সেকচুয়ালিটি থাকে তাহলে সেটাকে এরগে বলা হয়। প্রচুর গ্যাল্গে এড্যাপটেশন হয়েছে যার মধ্যে কিছু খুবই জনপ্রিয়, যেমন স্তাইন’স গেইট, শাফল, ক্ল্যানাড, লিটল বাসটারস, আবার বিতর্কিত কিছুও আছে, যেমন স্কুল ডেইস।বিদ্রঃ আমি ক্ল্যানাড খেলেছি, টার্গেট ছিল তময়ও, গুড এনডিংই পেয়েছিলাম। 

আনিমে সাজেশন

 প্ল্যানাতিস (Planates)

 

২০৭৫ সালে মহাশুন্য ভ্রমণ ভারী সহজ হয়ে গেছে। মানুষ এখন নজর দিয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার দিকে। কিন্তু মহাশূন্যে বিচরণ যতই বাড়ছে ততই বাড়ছে মানবসৃষ্ট আবর্জনা, যেটাকে বলা হচ্ছে স্পেস দেব্রিস। ছোট্ট এক স্ক্রু থেকে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর এক দুর্ঘটনার পরে দেব্রিস কালেকটিং সেকশন গঠিত হয়েছে, যাদের কাজ এসব দেব্রিস উদ্ধার করে আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে না দেয়া। প্ল্যানাতিস এর গল্প দেব্রিস সেকশনের এই কর্মীদের নিয়ে, তাদের জীবনযাপন, তাদের স্বপ্ন, তাদের ভালবাসার কাহিনী প্ল্যানাতিস।

কেন দেখবেনঃ যারা আনিমেতে অলৌকিক  ঘটনা দেখতে দেখতে ক্লান্ত, তাদের জন্য পুরোপুরি বাস্তবতার প্লাটফরমে এই আনিমে।আর এতে নায়ক যখন নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা আনিমেতে আমার এ পর্যন্ত দেখা সেরা প্রপোজাল।

কেন দেখবেন না:সৌনেন লাভারদের কাছে কাহিনী তুলনামূলকভাবে স্লো মনে হতে পারে।

 

ম্যাল রেটিং ৮.৪২

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

সাইরেন (Psyren)

 

 

বাড়িতে ফেরার পথে আগেহা যখন পে ফোনের রিং শুনে রিসিভারটা তুলে নিল, তখনো সে বুঝতে পারেনি তার জীবন কি ভয়াবহ এক দিকেমোড় নিচ্ছে। অদ্ভুত এক জগতে সে পা রাখল, যেটা বর্তমান পৃথিবীর এক কদর্য, বিকৃত রূপ। তার এই হতবুদ্ধি অবস্থায় আর বেশ কয়েকজন সঙ্গী পেল আগেহা, যদিও তাদের অবস্থাও তথৈবচ। তাদের সামনে হাজির হল ভয়াবহ সব শত্রু, যারা সাইকিক পাওয়ার ব্যবহার  করতে পারে। পরিস্থিতি হয়ে উঠল আরো জটিল, যখন আগেহা খুলে ফেলল “মেলচসির দরজা”।

কেন পড়বেনঃচমত্কার আর্ট, কাহিনী মোটেও ঠেকে যায়নি, আকর্ষনীয় সব সাইকিক পাওয়ার এবং ফাইটিং। সাইরেন এখনো কেন আনিমে হয়নি এই নিয়েই ফ্যানরা অবাক।

কেন পড়বেন নাঃনা পড়ার তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

 

ম্যাল রেটিং ৮.২৬

আমার রেটিং ৮

Comments