ডিস্ক্লেইমার ১ – এই পোস্ট “kuroko no basuke” এর ডাই হার্ড ফ্যানদের পছন্দ নাও হইতে পারে !!!
এফ এ সি ৪ By Farsim Ahmed
রান্ডম টপিক
গ্যাল্গে(Galge)
যারা দ্য ওয়ার্ল্ড গড অনলি নোস্ আনিমেটা দেখেছেন তারা অলরেডি গ্যাল্গে সম্পর্কে ভাল জানেন। গ্যাল্গে (গার্ল গেইম) জাপানে বেশ জনপ্রিয়, যেটা এখন পশ্চিমা দেশগুলোতেও বেশ বাজার পাচ্ছে। গ্যাল্গে এমন এক ধরনের খেলা, যেটাতে মুল কাজ হচ্ছে ৫/৬ টা মেয়ের মধ্যে কোন একজনকে টার্গেট করা এবং তাকে পটানো যাতে কাঙ্খিত এনডিং পাওয়া যায়(সেজন্য গ্যাল্গের একটা সাবজেনার হচ্ছে ডেটিং সিম)। গ্যাল্গের কথা বললেই আরেকটা টার্ম এসে পড়ে, তা হল এরগে। যদি গ্যাল্গের মধ্যে সেকচুয়ালিটি থাকে তাহলে সেটাকে এরগে বলা হয়। প্রচুর গ্যাল্গে এড্যাপটেশন হয়েছে যার মধ্যে কিছু খুবই জনপ্রিয়, যেমন স্তাইন’স গেইট, শাফল, ক্ল্যানাড, লিটল বাসটারস, আবার বিতর্কিত কিছুও আছে, যেমন স্কুল ডেইস।বিদ্রঃ আমি ক্ল্যানাড খেলেছি, টার্গেট ছিল তময়ও, গুড এনডিংই পেয়েছিলাম।
আনিমে সাজেশন
প্ল্যানাতিস (Planates)
২০৭৫ সালে মহাশুন্য ভ্রমণ ভারী সহজ হয়ে গেছে। মানুষ এখন নজর দিয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার দিকে। কিন্তু মহাশূন্যে বিচরণ যতই বাড়ছে ততই বাড়ছে মানবসৃষ্ট আবর্জনা, যেটাকে বলা হচ্ছে স্পেস দেব্রিস। ছোট্ট এক স্ক্রু থেকে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর এক দুর্ঘটনার পরে দেব্রিস কালেকটিং সেকশন গঠিত হয়েছে, যাদের কাজ এসব দেব্রিস উদ্ধার করে আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে না দেয়া। প্ল্যানাতিস এর গল্প দেব্রিস সেকশনের এই কর্মীদের নিয়ে, তাদের জীবনযাপন, তাদের স্বপ্ন, তাদের ভালবাসার কাহিনী প্ল্যানাতিস।
কেন দেখবেনঃ যারা আনিমেতে অলৌকিক ঘটনা দেখতে দেখতে ক্লান্ত, তাদের জন্য পুরোপুরি বাস্তবতার প্লাটফরমে এই আনিমে।আর এতে নায়ক যখন নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা আনিমেতে আমার এ পর্যন্ত দেখা সেরা প্রপোজাল।
কেন দেখবেন না:সৌনেন লাভারদের কাছে কাহিনী তুলনামূলকভাবে স্লো মনে হতে পারে।
ম্যাল রেটিং ৮.৪২
আমার রেটিং ৯
মাঙ্গা সাজেশন
সাইরেন (Psyren)
বাড়িতে ফেরার পথে আগেহা যখন পে ফোনের রিং শুনে রিসিভারটা তুলে নিল, তখনো সে বুঝতে পারেনি তার জীবন কি ভয়াবহ এক দিকেমোড় নিচ্ছে। অদ্ভুত এক জগতে সে পা রাখল, যেটা বর্তমান পৃথিবীর এক কদর্য, বিকৃত রূপ। তার এই হতবুদ্ধি অবস্থায় আর বেশ কয়েকজন সঙ্গী পেল আগেহা, যদিও তাদের অবস্থাও তথৈবচ। তাদের সামনে হাজির হল ভয়াবহ সব শত্রু, যারা সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে। পরিস্থিতি হয়ে উঠল আরো জটিল, যখন আগেহা খুলে ফেলল “মেলচসির দরজা”।
কেন পড়বেনঃচমত্কার আর্ট, কাহিনী মোটেও ঠেকে যায়নি, আকর্ষনীয় সব সাইকিক পাওয়ার এবং ফাইটিং। সাইরেন এখনো কেন আনিমে হয়নি এই নিয়েই ফ্যানরা অবাক।
কেন পড়বেন নাঃনা পড়ার তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
ম্যাল রেটিং ৮.২৬
আমার রেটিং ৮
Berserk : the darkness review by Sabbir Bin Taher
এই গ্রুপে আছি অনেকদিন।লাইক,মাঝে মাঝে কমেন্ট এবং এখনও পর্যন্ত একটা পোস্ট ছাড়া অন্য কোন কন্ট্রিবিউশন করা হইনি।(তার জন্য গ্রুপের অভিজ্ঞ সদস্যরা দায়ি।)
বিখ্যাত এবং পরিচিত সব টিভি সিরিজ এবং এনিমে মোটামুটি দেখা হয়েছে। সিরিজ ক্যাটেগরিতে “দ্য অয়্যার”(BB এর শেষ সিজন ডিএল করা আছে,কালকে সমাপ্ত করে না হয় মন্তব্য করব ) এবং এনিমে ক্যাটেগরিতে “এফ এম এ ব্রাদারহুড” এখনও আমার দেখা বেষ্ট।গ্রুপে এত্ত ম্যাচুর সিরিযালখোর এসব নিয়ে লিখেছেন যে এগুলো নিয়ে লেখাটা বাহুল্য হয়ে যাবে।
কিন্ত কয়েকদিন আগে এমন একটা এনিমে দেখলাম মনে হল এটা নিয়ে কিছু না লেখাটা অন্যায় হয়ে যাবে।
বারসারক/ Berserk
Year of Release : 1997
No of Episodes : 25
Duration of Episodes : 22 minutes
গাটস নামের এক সোরডসম্যান,তার সহযোদ্দা এবং তাদের নেতা গ্রিফিথ এর গল্প বলা হয়েছে এই এনিমে। দেখানো হয়েছে গাটস এর নিরন্তর নিজেকে খুজে ফেরা এবং তাদের নেতা গ্রিফিথ এর প্রতি তাদের অগাধ আনুগত্য এবং গ্রিফিথ এর স্বপ্নের বাস্তবায়ন।
ঠিক কিভাবে বর্ণনা করব এনিমেটার।তিন মূল চরিত্রের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এনিমে তো এনিমে, অনেক ভাল টিভি সিরিজেও পাইনি।প্রাসাদ ষড়যন্ত্র,রাজনীতি,যুদ্ধ কোশল সবই আছে।এক্টা ক্যারেক্টার তো গেইম অব থ্রোন্স এর লর্ড ভ্যরিস এর কথা মনে করিয়ে দিল।
কিনতু দিন শেষে সবচেয়ে সবচেয়ে যেটা আমাকে আকৃষ্ট করল সেটা হল এটার চরম ডারকনেস।এনিমের মত মাধ্যমে যে এরকম ডার্ক কিছু বানানো যায় এটা আমি কল্পনাও করতে পারিনি।শেষের ৫ টা এপিসড তো পুরা…………………আরে ফিনিসিংটা টা এমন আপনার মনে হবে আরো ২৫ এপিসড কেন করলনা?
অনেক কিছু লেখা সত্তেও মনে হল এনিমেটা নিয়ে কোন সুবিচার করতে পারলাম না।তাই অনুরোধ রইল হাতে যদি ৭ ঘন্টার মত সময় থাকে তাহলে এটা দেখুন।
বি দ্র
-ম্যচুর লোকজন এটা দেখবেন।(হেক্ট্ররদের জন্য এটি নয়)।
-গ্রিফিথ এবং গাটস এর মত এরকম ইন্ত্রিগিং ক্যারেকতার কম দেখসি।
-এন্দিংটা অনেক অনেক ডার্ক।
কয়েকটা খুব ছোট এনিমে by Matiur Rahman Minar এনিমখোর
অনেক সময় হয়ত একটানা বড় সিরিজ না দেখে এক বসায় দেখে শেষ করার মত ছোট সিরিজ দেখার ইচ্ছে জাগতে পারে। এই রকম কয়েকটা নিয়ে লেখা।
## Afro Samurai
“Nothing personal, just revenge.” ছোটবেলায় নিজের বাপকে চোখের সামনে জাপানের নাম্বার ওয়ান সামুরাই ট্যাগ হারিয়ে মরতে দেখে আফ্রো। তারপর থেকে প্রতিশোধের তাড়নে আর হারানো পদ পুনরুদ্ধারে পথচলা আফ্রোর।
কাহিনী একটু গোর, তবে অসাম ফাইটিং আছে।
No. of episodes: 5/6 + Afro Samurai Resurrection + Movie
MAL rating: 7.40
## FLCL
ছোট্ট নাওতার একঘেয়ে জীবনে হঠাত করেই আবির্ভাব ঘটে হারুকোর। এবং মাথায় বাড়ি খেয়ে ফুলে উঠা শিং থেকে তৈরি হয় বিশাল দানব… …কি উদ্ভট!! নাওতার জীবনে আসে ড্রাস্টিক্যাল চেঞ্জ।
বেশি উড়াধুরা, খালি চমকায়ে যেতে হয়।
No. of episodes: 6
MAL rating: 8.09
## Karas
“Where there is a city, there is a karas to protect the city’s will.” ইউকাইদের হাত থেকে শহরকে রক্ষার জন্য কারাসের পাওয়ার গ্রহণ করে অতহা এবং নিজেকে প্রমাণ করে চলে সিম্বল অব জাস্টিস হিসেবে।
চরম এনিমেশন আর একশন সিকুয়েন্স ছাড়া তেমন কিছু নেই।
No. of episodes: 6
MAL rating: 7.66
## Demon King Daimao
এনিমেটা দেখার সময় বারবারই মনে হচ্ছিল হ্যারি পটারের জাপানিজ এনিমে ভার্শন। পার্থক্য শুধু এটা কিছুটা হারেম। সাই আকুতোর ডেমন কিং হওয়ার কাহিনী।
কাহিনী ভালো ছিল, চাইলেই বড় সিরিজ বানানো যেত।
No. of episodes: 12
MAL rating: 7.40
## Omamori Himari
ইয়ুতো এক সাধারণ স্কুল বয়। হঠাত করে হিমারি নামের এক ক্যাট-গার্ল সামুরাই এসে জানায় ইয়ূতোর বিশাল পাওয়ার আর দায়িত্বের কথা।
একশন ভালো, প্রচুর ফ্যান্সার্ভিস। হারেম।
No. of episodes: 12
MAL rating: 7.36
School Days anime review by Fuad Hassan
এইডা আমি কি দেখলাম ???!!! টানা ১২ টা এপিসোড দেখে শেষ করলাম School Days এর। আমি বাকরুদ্ধ। ভাষা হারিয়ে ফেলেছি। এডমিনগণ আর এনিমখোর এর সবার কাছে অনুরোধ- দোহাই লাগে আর সারা জীবনে এই ধরনের কোন কিছুর নাম ও কখনও বলেন না। এইখানে নিজের কিছু ক্ষোভ ঝারি, আগে থেকেই ভাষার জন্য মাফ চাইলাম। মাথা আর কাজ করছেনা এই রাতবিরাতে এইডা দেখার পর।
*Spoiler লেখতেও ইচ্ছা করছে না, চাই না যে আর কেউ এইটা দেখুক*

*হারামিহামা, নাগাহারামি নাকি কি জানি হারামি ছিল আর মনে নাই। সব ট্রেন ষ্টেশন
* শেষ পর্যন্ত কয়টার সাথে হল জানি ১,২,৩,৪,৫,৬…আমি নিজেই কাউন্ট হারায়া ফেলসি
* The amount of moments like’ DAFUQ DID I JUST SEE!!!’, ‘HOLY HARAMIHAMA!!!’, ‘GASPING’ it has is too DAMN HIGH.
* প্রথম কয়েকটা এপিসোড দেখার সময় মনে হল এইসব তো নরমাল কাহিনি এইডা নিয়া এত চিল্লাচিল্লির কি আসে, কিন্তু প্রায় ৭ এপি দেখার পর কারণ বুঝলাম
* স্কুলের ছাদের এত প্রয়োগ!!!
* এস্ট্রোনমি ক্লাবের প্রেসিডেন্ট
* খারাপ ভাষা অ্যাহেড—-____——***** মনে হইসে আরও কিছু এপি চললে গ্যাং ব্যাং দেখায়া দিত
* লাস্ট এ সবগুলা এমনে সাইকো হইল
* প্লেবয় ও হার মানবে
* মনে হয় না আজকে রাতে আর ঘুমাতে পারব
* বকু নো পিকো রেও হটাৎ সহ্য করার মত মনে হইতেসে
* এইগুলা কি দেখলাম!!!!! ক্যামনে কি…………
*ভয় পাইসি, সিরিয়াসলি।

school days review by Asiful Haque
(This post definitely definitely contains spoiler; spoiler about school days !!! )

সকাল থেকে দেখে দেখে শেষ করলাম।
সতর্কবার্তাঃ জনাব Hímëł; জনাব Rafi; এবং জনাবা Abonti – আপনাদের সাথে সাম্নের অন্তত এক সপ্তাহ দুর্ঘটনাবশতও আমার সাথে দেখা না হয়ে জাওয়াটাই মনে হয় মঙ্গলজনক !!!
রিএকশনঃ Ah !!! my eyes !!!
একটা প্রশ্নঃ জাপানে স্কুলে সাধারণত কত বছর বয়সের ছেলেপিলেরা পড়ে?
নিষ্পাপ জিজ্ঞাসাঃ জাপানে “লাগবা বাজি” এডটা কি কোনভাবে সম্প্রচার করা যায় না?!!!
আত্মউপলব্ধিঃ লোকজন পারভারটেড চিন্তা ভাবনা করে ঠিক আছে; সিক চিন্তাও করে কেউ কেউ; বাট একসাথে এইরকম সিক এবং পারভারটেড চিন্তা ভাবনা করতে ট্যালেন্ট লাগে !!! আসলেই !!!
রিভিউঃ মাথা খারাপ?!!! যেই জিনিস আমি আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথেই আলাপ করতে পারুম না; সেই জিনিস নিয়া পাব্লিকলি রিভিউ লেখার কোন ইচ্ছাই আমার নাই !!!
মাকতোঃ শুধু পুরুষজাতির না; বরং সমগ্র মানবজাতির জন্য অভিশাপ !!!
শিক্ষাঃ “আসল পুরুষ” হইতে অনেক কিছুই লাগে !!!
সতর্কতাঃ শেষ দিকে এসে যতবার মাকতোর চেহারা দেখসি ততবারই রুম থেইকা বাইর হইয়া কাউরে শুট কইরা মাইরা ফেলতে ইচ্ছে হইসে !! সো; দেখার আগে দরজা জানালা বাইরে থেইকা কাউরে লাগায় দিতে বইলা তারপর দেখতে বসেন !!!
হাইলাইট অফ দা সিরিজঃ নৌকাটা সুন্দর ছিল; আসলেই !!!
আয়রনিঃ ২ টা রেটিং দেখলাম; এক্টায় ৪.১ – ৫.০; আরেক্টায় ৭-১০ !!!
শেষকথাঃ once seen; can’t be unseen !! সুতরাং; দেখার সিদ্ধান্ত নেবার আগে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিন !! মনে রাখবেন; একটি দুর্ঘটনা; সারা জীবনের কান্না !!!
এফ এ সি (ফারসিম আহমেদ কর্নার) এর তৃতীয় পর্ব।
রান্ডম টপিক
বিজ্ঞাপন
যারা আও নো এক্সরসিস্ট দেখেছেন তারা সম্ভবত জাপানি জুসের বিজ্ঞাপন দেখেছেন। জাপানিরা যেসব বিজ্ঞাপন বানায়, তাতে সাধারনত তারা কোনো সামাজিক ট্যাবুর পরোয়া করে না, নুডিটি এবং বিভিন্ন ধরনের স্থুল রশিকতা তাদের বিজ্ঞাপনগুলোতে প্রায়ই দেখা যায়। এতে অনেক সময়ি বুঝতে পারবেন না আসলে কোন পন্যের প্রচারণা করা হচ্ছে। কিন্তু মোটামুটিভাবে বলা যায়, কিছু কিছু বিজ্ঞাপন বেশ ইন্টারেষ্টিং। আমি আমার পছন্দের একটার লিঙ্ক দিয়ে দিচ্ছি।
https://www.youtube.com/watch?v=BsRUWBbKom0
আনিমে সাজেশন
ইয়াকিতাতে!! জাপান(Yakitate!! Japan)

কাজুমা আজুমার একমাত্র স্বপ্ন হলো সে জাপানের নিজস্ব একটা ব্রেড বানাবে, যার নাম হবে জাপান। বলে রাখা ভালো, জাপান শব্দটা আসলে একটা পান(Pun), জাপানিতে পান(Pan) মানে ব্রেড, আর যেহেতু এটা জাপানের ব্রেড, কাজেই জা-পান(Japan’s bread)। তো কাজুমার আবার আছে একটা ন্যাচারাল গিফট, তার আছে সোলার হ্যান্ডস, যা দিয়ে সে ব্রেড বানানোর সময় ময়দার খামি অনেকক্ষণ গরম রাখতে পারে, যেটা ভালো ব্রেড আর্টিসানদের জন্য দরকার। আজুমা তার এই স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়ে তার অতি আকাঙ্খিত জাপানের খোঁজে, যে জাপান জাপানের মত ভাত ভক্ত অধিবাসীরাও খুব আগ্রহ ও পছন্দ করে খাবে। কাজুমা কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে?
কেন দেখবেন: এখানে আছে অসাধারণ প্যারোডি এবং কমেডির যুগলবন্দী, আপনি এখানে ম্যাট্রিক্স এর প্যারোডি, নারুতোর প্যারোডিতো পাবেনই, এমনকি লর্ড অব দ্য রিংস এরও প্যারোডি পাবেন। এবং রয় কুরোয়ানাগির রিঅ্যাকশনগুলোও আপনাকে দেখতেই হবে।
কেন দেখবেন না: মোনাকো কাপের পরে একটু ডাল হয়ে যায় কাহিনী, আর সামান্য রিপিটিটিভ।
ম্যাল রেটিং ৮.১২
আমার রেটিং ৯
মাঙ্গা সাজেশন

টোয়েন্টিয়েথ সেন্চুরি বয়েস+টোয়েন্টি ফার্স্ট সেন্চুরি বয়েস(20th Century Boys+21st Century Boys)
ছোটবেলায় কেন্জি ছিল বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে গড়া এক দলের নেতা, তাদের ছিল নিজস্ব সিক্রেট বেইস, সিক্রেট এমব্লেম, এমনকি পৃথিবী যদি এলিয়েনদের কবলে পড়ে তাহলে তাদের প্রতিরোধ করার জন্য কি করা উচিত এই নিয়েও তাদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছিল। অনেক বছর পরে, কেনজি এখন আর নেতা নেই, ছোটবেলার বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, সে এখন একজন টিপিক্যাল সামাজিক জীব যার কাজ হচ্ছে বোনের বাচ্চাকে দেখে রাখা এবং স্টোর ক্লার্ক হিসেবে কিছু টাকা পয়সা কামানো। রক এন’ রোল মিউজিশিয়ান হবার সেই ইচ্ছা কবেই মরে গেছে। কিন্তু এসবি বদলে গেল, যখন দৃশ্যপটে হাজির হলো তমোদাচি(ফ্রেন্ড), যে কিনা একজন আধ্যাত্মিক নেতা, যার আছে অলৌকিক ক্ষমতা, এবং সে যে দল গড়েছে, সেই দলের এমব্লেম হচ্ছে কেঞ্জির সেই ছোটবেলায় গড়া দলের এমব্লেম। কে এই তমোদাচি? কেঞ্জির বন্ধুরা খুন হওয়া শুরু করল রহস্যজনকভাবে। পুরনো বন্ধুদের জোগাড় করে তদন্তে নামল কেঞ্জি। অবশেষে, ব্লাডি নিউ ইয়ার্স ইভে ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের মধ্যে মুখোমুখি হল কেঞ্জি আর তমোদাচি।
কেন পড়বেনঃ এটা উরাসাওয়া নাওকির মাঙ্গা, যিনি মনস্টারেরও মাঙ্গাকা। আনিমে জগত সম্পর্কে সামান্য জ্ঞান রাখে, এমন লোকের জন্যও এইটুকু জানাটাই যথেষ্ট।
কেন পড়বেন নাঃ খানিকটা টানা হয়েছে মাঝখানে (আমার ব্যক্তিগত মত)।
ম্যাল রেটিং ৯.০৭+৮.৬১
আমার রেটিং ১০(অভারঅল)
আজকে এটুকুই, ইনশাল্লাহ পরের সোমবার নতুন পর্বে থাকবে নতুন রিকম্মেনডেশন।
School Days – রিভিউ নয়, একটি রিয়েকশনধর্মী এবং জনসচেতনতামূলক পোস্ট by Tahsin Faruque Aninda
ছবিটি দেখুন, কি সুন্দর না নায়িকা দুজন!!! হাউ কিউট!!!!
[আসলেই কিউট কিন্তু, কোন মশকরা করতেসি না]

এবার আনিমেটি নিয়ে আমার রিয়েকশনগুলি ধাপে ধাপেই শেয়ার করি সবার সাথে
# Step 1 – প্রথম দর্শন
প্রথমেই একটি জিনিস পরিষ্কার করে নেই সবার কাছে। সবাই যখন বলে যে এটি একটি sick ধাঁচের আনিমে, অন্য সবার মতনই আমার প্রথম রিয়েকশন: “ওহো! তাইলে বর্ডারলাইন ইচ্চি বুঝি!! ” , বিশেষ করে ক্যারেক্টার এনিমেশন দেখে সেরকমই আইডিয়া হলো।
# Step 2 – ভুল ভাঙ্গন
দেখার কিছুক্ষণ পরে ভাবলাম, কোথায় সেই বর্ডারলাইন টাইপ ইচ্চি? MyAnimeList চেক করলাম, genre-এ ইচ্চি বা হেন্তাই দেখলাম না। দেখলাম Drama, Romance etc.
রিয়েকশন: “আয়হায়! তাইলে টোয়াইলাইটের আনিমে ভার্শন নাকি!? চিন্তার বিষয়… “
# Step 3 – কাগজ চর্বন
বেশ কিছু এপিসোড দেখলাম, বোরিং এবং পেটে বিরক্তির চুলকানি আনা “কাহানি ঘুর ঘুর কি” টাইপ কাহিনি
কাগজ চাবানোর মত বোরিং এই জিনিস দেখতে থাকলাম…
রিয়েকশন: “……. …….. ……..”
# Step 4 – আরে, একসাথে এত্তগুলা টুইস্ট!!!
কাহিনি জমতে শুরু করসে দেখি! বোকাচু নায়কটি দেখি হঠাৎ করেই কাহিনির উপর ছড়ি ঘুরাচ্ছে!!!
রিয়েকশন: “Oh yeah, that’s ma boy! “
# Step 5 – NO NO NO! That’s not my boy!!!
এবার বুঝলাম ক্যান সবাই এইটাকে এত sick একটা আনিমে বলে
অনেক কিছুই ঘটলো শেষ এপিসোডের আগ পর্যন্ত
রিয়েকশন: “ইয়ে মানে, পেট ভরা অবস্থায় এই আনিমে দেখা উচিৎ হয় নাই, অস্বস্তি লাগতেসে @_@ “
# Step 5 – FINALLY!!!!!!!!!!!!!!!! m/ m/
আহা! অবশেষে ১১.৫ এপিসোড ধরে চলে আসা এই MONSTROSITY-এর জন্য আদর্শ, মোক্ষম, পার্ফেক্ট এন্ডিং!!! এতক্ষণ ধরে জমে থাকা বিরক্তি একেবারে উগড়ে দিতে পারতেসি m/
ওবাই আই লাভ দিস আনিমে!!!!
::::::ফাইনাল রিয়েকশন ও কিছু টিপস যারা আনিমেটি দেখতে চান::::::
আমার দেখা সবচেয়ে শিক্ষামূলক আনিমে School Days, কোন সন্দেহ নাই। কেন?
Naruto, One Piece, Fairy Tail শিখিয়েছে নাকামার গুরুত্ব, Bleach শিখিয়েছে নিজের শক্তির উপর বিশ্বাস, Shingeki no Kyojin শিখিয়েছে হরর কাহিনির হ্যাপি এন্ডিং হবে না, তাই হ্যাপি এন্ডিং আশা না করে লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে।
আর School Days শিখিয়েছে:
১/ হয় ট্রেনে চড়বো না
২/ অথবা কখনও মেয়েদের পাশে বসবো না
৩/ অথবা প্রেম করবো না
৪/ করলেও অন্য মেয়েকে জানাবো না
৫/ জানালেও সাহায্য চাইবো না
৬/ চাইলেও প্র্যাক্টিকালি সাহায্য চাইবো না
৭/ চাইলেও… ধুরো, লিমিট ক্রস করে গেসি অলরেডি
৮/ সবসময়ে “Protection” নেওয়া উচিৎ [WTF!]
৯/ সর্বশেষ, এই আনিমেটি পেটে খাবার না থাকা অবস্থায় দেখা উচিৎ…
রেটিং দিয়ে এরকম একটি শিক্ষামূলক, জনসচেতনতামূলক আনিমেকে বিচার করতে চাই না।
দুষ্টু প্রেমের মিষ্টি কাহিনি নয়, এ যে জীবন থেকে নেওয়া কাহিনি!!!
কেউ যদি জীবনের উপর হতাশ হয়ে পড়েন, এই আনিমেটি দেখে ফেলুন। দেখবেন জীবনটা আসলে কত সুন্দর!!!
আমার সাজেশন: It’s a must have for collection!
Another [anime] by Monirul Islam Munna
Another [anime]
![@[300131376692832:274:Another [anime]]

হরর এনিমে এই প্রথম দেখলাম। তবে আমার কাছে হররের চেয়ে সাইকো থ্রিলার টাইপ মনে হইসে।

২৬ বছর আগের কথা, মিকাসি নামের মিডল স্কুলের থার্ড ইয়ারের ক্লাস-৩(সেকশন-৩) এক ছাত্রী, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছিল পারদর্শী। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শিক্ষকদের খুবই প্রিয় ছিল মিকাসা।কিন্তু অজ্ঞাত এক কারণে থার্ড ইয়ারে মারা যায় মিকাসা। এমন প্রিয় মানুষকে চলে যেতে দেখে শোক নেমে পরে পুরা স্কুলে, মেনে নিতে পারে নি অনেকেই। একদিন এক শিক্ষক বলে উঠেন মিকাসা তো মরে নি, ঐ যে মিকাসা। মিকাসা না থাকা সত্তেও, মিকাসা ওদের সাথে আছে মনে করেই পরতে থাকেন তারা। কিন্তু এরপর থেকে একটা curseও রয়ে যায় সেই স্কুলের সেই সেকশন-৩কে কেন্দ্র করে। বিভিন্ন ব্যাচের যারা সেই সেকশন-৩ তে থাকে,বিভন্ন দুর্ঘটনায় সেই সেকশন-৩ এর কেউ বা তাদের কাছের কেউ মারা যায় প্রতি বছর। ১৯৯৮ সালে হটাৎ করে বদলি ছাত্র হিসেবে আসে Kouichi, এসে বুঝে উঠতে পারে না কি হচ্ছে, কেমন যেন এক পরিবেশ বিরাজমান সেই কক্ষে। এইখান থেকেই কাহিনী আগাতে থেকে .....

কাহিনীর বিলডাপ বেশ ভালো লাগসে আমার কাছে, সাথে এন্দিংও। কিন্তু এন্দিং এর আগেরটুকু একটু হুটহাট মনে হইসে, আরেক্তু সময় নিয়ে দেখাইলে আরও বেশী ভালো লাগতো। ঐরকম সিচুয়েসনে মানুষের যে মানসিকতা মধ্যে থাকে বা মানুষের মানসিকতা যে কেমন পরিবর্তন হতে পারে ঐটা আরেক্তু সময় নিয়ে দেখালে আরেক্তু ভালো লাগতো। ওভারঅল ভালো একটা এনিমে। ৭/১০ আমার কাছে ^_^](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p370x247/1375947_4822550460003_934976710_n.jpg)
হরর এনিমে এই প্রথম দেখলাম। তবে আমার কাছে হররের চেয়ে সাইকো থ্রিলার টাইপ মনে হইসে।
২৬ বছর আগের কথা, মিসাকি নামের মিডল স্কুলের থার্ড ইয়ারের ক্লাস-৩(সেকশন-৩) এক ছাত্রী, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছিল পারদর্শী। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শিক্ষকদের খুবই প্রিয় ছিল মিসাকি।কিন্তু অজ্ঞাত এক কারণে থার্ড ইয়ারে মারা যায় মিসাকি। এমন প্রিয় মানুষকে চলে যেতে দেখে শোক নেমে পরে পুরা স্কুলে, মেনে নিতে পারে নি অনেকেই। একদিন এক শিক্ষক বলে উঠেন মিসাকি তো মরে নি, ঐ যে মিসাকি। মিসাকি না থাকা সত্তেও, মিসাকি ওদের সাথে আছে মনে করেই পরতে থাকেন তারা। কিন্তু এরপর থেকে একটা curseও রয়ে যায় সেই স্কুলের সেই সেকশন-৩কে কেন্দ্র করে। বিভিন্ন ব্যাচের যারা সেই সেকশন-৩ তে থাকে,বিভন্ন দুর্ঘটনায় সেই সেকশন-৩ এর কেউ বা তাদের কাছের কেউ মারা যায় প্রতি বছর। ১৯৯৮ সালে হটাৎ করে বদলি ছাত্র হিসেবে আসে Kouichi, এসে বুঝে উঠতে পারে না কি হচ্ছে, কেমন যেন এক পরিবেশ বিরাজমান সেই কক্ষে। এইখান থেকেই কাহিনী আগাতে থেকে …..
কাহিনীর বিলডাপ বেশ ভালো লাগসে আমার কাছে, সাথে এন্দিংও। কিন্তু এন্দিং এর আগেরটুকু একটু হুটহাট মনে হইসে, আরেক্তু সময় নিয়ে দেখাইলে আরও বেশী ভালো লাগতো। ঐরকম সিচুয়েসনে মানুষের যে মানসিকতা মধ্যে থাকে বা মানুষের মানসিকতা যে কেমন পরিবর্তন হতে পারে ঐটা আরেক্তু সময় নিয়ে দেখালে আরেক্তু ভালো লাগতো। ওভারঅল ভালো একটা এনিমে। ৭/১০ আমার কাছে
![@[300131376692832:274:Another [anime]]

হরর এনিমে এই প্রথম দেখলাম। তবে আমার কাছে হররের চেয়ে সাইকো থ্রিলার টাইপ মনে হইসে।

২৬ বছর আগের কথা, মিকাসি নামের মিডল স্কুলের থার্ড ইয়ারের ক্লাস-৩(সেকশন-৩) এক ছাত্রী, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছিল পারদর্শী। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শিক্ষকদের খুবই প্রিয় ছিল মিকাসা।কিন্তু অজ্ঞাত এক কারণে থার্ড ইয়ারে মারা যায় মিকাসা। এমন প্রিয় মানুষকে চলে যেতে দেখে শোক নেমে পরে পুরা স্কুলে, মেনে নিতে পারে নি অনেকেই। একদিন এক শিক্ষক বলে উঠেন মিকাসা তো মরে নি, ঐ যে মিকাসা। মিকাসা না থাকা সত্তেও, মিকাসা ওদের সাথে আছে মনে করেই পরতে থাকেন তারা। কিন্তু এরপর থেকে একটা curseও রয়ে যায় সেই স্কুলের সেই সেকশন-৩কে কেন্দ্র করে। বিভিন্ন ব্যাচের যারা সেই সেকশন-৩ তে থাকে,বিভন্ন দুর্ঘটনায় সেই সেকশন-৩ এর কেউ বা তাদের কাছের কেউ মারা যায় প্রতি বছর। ১৯৯৮ সালে হটাৎ করে বদলি ছাত্র হিসেবে আসে Kouichi, এসে বুঝে উঠতে পারে না কি হচ্ছে, কেমন যেন এক পরিবেশ বিরাজমান সেই কক্ষে। এইখান থেকেই কাহিনী আগাতে থেকে .....

কাহিনীর বিলডাপ বেশ ভালো লাগসে আমার কাছে, সাথে এন্দিংও। কিন্তু এন্দিং এর আগেরটুকু একটু হুটহাট মনে হইসে, আরেক্তু সময় নিয়ে দেখাইলে আরও বেশী ভালো লাগতো। ঐরকম সিচুয়েসনে মানুষের যে মানসিকতা মধ্যে থাকে বা মানুষের মানসিকতা যে কেমন পরিবর্তন হতে পারে ঐটা আরেক্তু সময় নিয়ে দেখালে আরেক্তু ভালো লাগতো। ওভারঅল ভালো একটা এনিমে। ৭/১০ আমার কাছে ^_^](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p370x247/1375947_4822550460003_934976710_n.jpg)
Seto No Hanayome by Kazi Rafi
Seto No Hanayome দেখতেছি আর পাগলের মতন হাসতেছি !! ঠিক মনে নাই, Gintama আর Daily Lives Of High School Boys এর পরে আর কোন এনিমে দেখে এইরকম হাসছি !!!!!!! কাহিনী সংক্ষেপ- Nagasumi Michishio বাপ মার সঙ্গে দাদু বাড়ি বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যাওয়ার আগ মুহূর্তে Sun Seto নামের এক মারমেইড দ্বারা উদ্ধার হয় এবং……ফেসে যায়; ফেসে যায় মারমেইড ক্ল্যান দের এক উদ্ভট রীতির কারনে, যা হচ্ছে- কোন মারমেইডের অস্তিত্তের কথা যদি কোন হিউম্যান জেনে ফেলে তাইলে হয় তাকে মারমেইড টাকে বিয়ে করতে হবে আর তানাহলে দুইজনের একজনকে মেরে ফেলা হবে। কোন উপায়ন্তর নাহ দেখে মারমেইড ক্ল্যানের চীফ, নাগাসুকির সঙ্গে তার মেয়ে সান সেতো কে বড়োই অনিচ্ছাপূর্বক ভাবে বিয়ে দিতে রাজী হয় । এরপরের কাহিনী জানতে হলে এই মারাত্তক রকমের হাসির, সেইশঙ্গে রোমান্স, ড্রামা আর প্যারডি মেশানো এনিমেটা সবাইকে ডাউনলোড করে দেখতে হবে ! একটা কথা গ্যারান্টি দিতে পারি, এই এনিমেটা দেখে আর কিছুর কমতি হোক বা নাহ হোক অন্তত হাসির কোন শেষ থাকবে নাহ !!!! ওহ হ্যাঁ এইখানের পার্শ্ব চরিত্ররাও কিন্তু মেইন ক্যারেকটারদের মতোন সমান হাস্যকর, বিশেষ করে Hideyoshi Sarutobi ওরফে Sarur (বানরের মতো দেখতে চেহারা দ্রষ্টব্য) কথা নাহ বললেই নয় ! তো আর দেরী নাহ করে শুরু করে দেন ডাউনলোডানো !!!