‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৮

ইফ ইউ লাইকড ‘Amagami SS’ ইউ মে অলসো লাইক ‘Photokano’

আপনার কাছে ‘Amagami SS’ ভালো লাগলে ‘Photokano’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Amagami SS’ ও ‘Photokano’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই ই অমনিবাস ফরম্যাট এ।
* দুইটা অ্যানিমেই ই ডেটিং সিমুলেশন গেম থেকে এডাপ্ট করা।
* দুইটা ডেটিং সিমুলেশন গেম এর ই প্রোডিউসার Enterbrain.
* ডেটিং সিমুলেশন গেম এর বিভিন্ন ফিমেইল ক্যারেক্টার এর রুট এডাপ্ট করা।
* সিমিলার সিচুয়েশন, সেইম স্কুল লাইফ সেটিংস।
* মেইন ক্যারেক্টার স্কুল স্টুডেন্ট।
* মেইন ক্যারেক্টার এর সাথে সব ফিমেইল ক্যারেক্টার এর রিলেশন হয়, প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টার এর জন্য আলাদা আর্ক আছে।
* সেইম জনরা এর- রোমান্স, স্কুল।
* সেইম আর্টওয়ার্ক।
* ক্যারেক্টারগুলোর মধ্যে মিল- চাইল্ডহুড ফ্রেন্ড, স্কুল প্রেসিডেন্ট।
* কোনোটাই হারেম অ্যানিমেই না।

‘Amagami SS’ ও ‘Photokano’ এর মধ্যে অমিল-

* ‘Amagami SS’ এ প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টা এর আর্ক ৪ পর্ব করে কিন্তু ‘Photokano’ এ প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টা এর আর্ক ১ পর্ব করে।
* ‘Amagami SS’ বেশি ডেসক্রিপটিভ।
* ‘Photokano’ তে হালকা এচ্চি ম্যাটেরিয়াল আছে।
* ‘Photokano’ তে প্রথম কয়েক পর্ব নরমাল, ফিমেইল ক্যারেক্টারদের আর্কগুলো কয়েক পর্ব পরে থেকে শুরু হয়।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৭

ইফ ইউ লাইকড ‘Gekkan Shoujo Nozaki-kun’ ইউ মে অলসো লাইক ‘Mangaka-san to Assistant-san to the Animation

আপনার কাছে ‘Gekkan Shoujo Nozaki-kun’ ভালো লাগলে ‘Mangaka-san to Assistant-san to the Animation’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Gekkan Shoujo Nozaki-kun’ ও ‘Mangaka-san to Assistant-san to the Animation’ এর মধ্যে মিল-

* মাঙ্গাকা (মাঙ্গা-আর্টিস্ট) দের নিয়ে কাহিনি।
* কমেডি জনরার।
* মেইন ক্যারেক্টার মাঙ্গাকা, নিজের মাঙ্গা পাবলিশ করে।
* নির্দিষ্ট কোন স্টোরিলাইন নাই।
* মাঙ্গাকা আর এসিস্ট্যান্টদের দৈনন্দিন হাসির ঘটনা নিয়েই কাহিনি।

‘Gekkan Shoujo Nozaki-kun’ ও ‘Mangaka-san to Assistant-san to the Animation’ এর মধ্যে অমিল-

* Mangaka-san to Assistant-san to the Animation এচ্চি জনরার।
* Gekkan Shoujo Nozaki-kun তে কোন এচ্চি ম্যাটেরিয়াল নাই।
* Gekkan Shoujo Nozaki-kun রোমান্স জনরার, রোমান্স ম্যাটেরিয়াল বেশি।
* Mangaka-san to Assistant-san to the Animation তে ফিমেইল ক্যারেক্টার বেশি।
* Gekkan Shoujo Nozaki-kun তে ক্যারেক্টার গুলা ইউনিক আর অন্যান্য ক্যারেক্টার গুলার মধ্যে পেয়ারিং আছে।
* Mangaka-san to Assistant-san to the Animation এ মেইন ক্যারেক্টার অন্যান্য মেয়েদের প্রতি আগ্রহী আর পারভার্ট।
* Gekkan Shoujo Nozaki-kun এ মেইন ক্যারেক্টার এর প্রতি মেইন ফিমেইল ক্যারেক্টার আগ্রহী কিন্তু মেইন ক্যারেক্টার অবলিভিয়াস।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৬

ইফ ইউ লাইকড ‘Kill la Kill’ ইউ মে অলসো লাইক ‘Tengen Toppa Gurren Lagann’

আপনার কাছে ‘Kill la Kill’ ভালো লাগলে ‘Tengen Toppa Gurren Lagann’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Kill la Kill’ ও ‘Tengen Toppa Gurren Lagann’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই এর ডিরেক্টর ই Hiroyuki Imaishi.
* দুইটা জনরা তে মিল। অ্যাকশন আর কমেডি।
* স্ক্রিপ্ট Kazuki Nakashima এর।
* স্টোরিটেলিং অনেক ডায়নামিক আর ফাস্ট পেসড।
* ক্রেজি (মানে উরাধুরা আরকি) ফাইটিং সিন দিয়ে ভর্তি।
* সেইম ড্রয়িং স্টাইল।
* র‍্যান্ডমনেস, এপিকনেস, এক্সাইটমেন্ট, অসামনেস, ফ্ল্যাশি।
* এপিক, অসাম আর ইউনিক ক্যারেক্টার।
* অ্যামেজিং সাউন্ডট্র্যাক।
* প্লট পার্সোনাল ফাইট থেকে গ্যালাক্টিকাল লেভেল এ চলে যায়।
* আর হাল্কা ফ্যানসার্ভিস।

‘Kill la Kill’ ও ‘Tengen Toppa Gurren Lagann’ এর মধ্যে অমিল-

* Tengen Toppa Gurren Lagann মেকা জনরা এর।
* Kill la Kill এচ্চি জনরা এর তাই Tengen Toppa Gurren Lagann এর চেয়ে এচ্চি ম্যাটেরিয়াল বেশি।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৫

ইফ ইউ লাইকড ‘Rokujouma no Shinryakusha!? (TV)’ ইউ মে অলসো লাইক ‘Kore wa Zombie Desu ka?’

আপনার কাছে ‘Rokujouma no Shinryakusha!? (TV)’ ভালো লাগলে ‘Kore wa Zombie Desu ka?’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Rokujouma no Shinryakusha!? (TV)’ ও ‘Kore wa Zombie Desu ka?’ এর মধ্যে মিল-

* কাহিনির সেটআপ অনেকটা একই রকম। মেইন ক্যারেক্টার এর বাসায় বিভিন্ন রকমের ফিমেইল ক্যারেক্টার এর এসে থাকা।
* সেইম জনরা এর। কমেডি, হারেম, রোমান্স, সুপারন্যাচারাল।
* ফিমেইল ক্যারেক্টারদের পাওয়ার এর মিল।
* প্রায় প্রতিটা ফিমেইল ক্যারেক্টার এর ই মেইন মেইল ক্যারেক্টার এর প্রতি দুর্বলতা।
* কাহিনি প্রথমে শুধু কমেডিক মনে হলেও, মেইন প্লট আরও বেশি।

‘Rokujouma no Shinryakusha!? (TV)’ ও ‘Kore wa Zombie Desu ka?’ এর মধ্যে অমিল-

* ‘Kore wa Zombie Desu ka?’ এচ্চি জনরা এর।
* ‘Rokujouma no Shinryakusha!? (TV)’ এ এচ্চি এলেমেন্ট নাই বললেই চলে।
* ‘Kore wa Zombie Desu ka?’ এর সিকুয়েল আছে।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৪

ইফ ইউ লাইকড ‘Isshuukan Friends.’ ইউ মে অলসো লাইক ‘ef: A Tale of Memories.’

আপনার কাছে ‘Isshuukan Friends.’ ভালো লাগলে ‘ef: A Tale of Memories.’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Isshuukan Friends.’ ও ‘ef: A Tale of Memories.’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই এর মেইন ফিমেইল ক্যারেক্টার এর ‘মেমরি লস’ সমস্যা আছে।
* মেইন ক্যারেক্টার ফিমেইল ক্যারেক্টার এর সাথে বন্ধুত্ব করতে চায়।
* মেইন ফিমেইল ক্যারেক্টার এর সাইকোলোজিকাল সমস্যা।
* ক্যারেক্টার ডেভলপমেন্ট।
* রোমান্স জনরার।
* ভালো সাউন্ডট্র্যাক।

‘Isshuukan Friends.’ ও ‘ef: A Tale of Memories.’ এর মধ্যে অমিল-

* ‘ef: A Tale of Memories.’ এ রোমান্স ম্যাটেরিয়াল বেশি।
* ‘ef: A Tale of Memories.’ এর এন্ডিং ‘Isshuukan Friends.’ এর এন্ডিং এর চেয়ে ভালো
* ‘Isshuukan Friends.’ এর প্লট তুলানামুলক সিম্পল আর লাইট হার্টেড ‘ef: A Tale of Memories.’ এর প্লট গভীর আর স্যাডনেস টা একটু বেশি।
*  ‘ef: A Tale of Memories.’ এর গ্রাফিক্স Shaft এর করা।
*  ‘Isshuukan Friends.’ এর গ্রাফিক্স অনেকটা ওয়াটার কালার এর মতো, ‘ef: A Tale of Memories.’ এর গ্রাফিক্স অনেক ভালো (Shaft এর করা)।
* ‘Isshuukan Friends.’ এ শুধু Hase আর Kaori কে নিয়েই কাহিনি দেখায়, ‘ef: A Tale of Memories.’ এ একই সাথে দুইটা কাপল এর কাহিনি বিল্ড আপ হওয়া দেখায় আর লাভ ট্রায়াঙ্গাল আছে।
* ‘ef: A Tale of Memories.’ এর এন্ডিং স্যাটিসফাইং।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৩

ইফ ইউ লাইকড ‘Sword Art Online’ ইউ মে অলসো লাইক ‘Log Horizon’

আপনার কাছে ‘Sword Art Online’ ভালো লাগলে ‘Log Horizon’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Sword Art Online’ ও ‘Log Horizon’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই একই জনরার। একশন, এডভেঞ্চার, ফ্যান্টাসি, গেম, শৌনেন জনরার।
* কাহিনি অনেকটা একইভাবে শুরু হয়। প্লেয়ার গেম এ লগ ইন করে কিন্তু লগ অফ করতে পারে না।
* মেইন কাহিনি ভার্চুয়াল গেম ওয়ার্ল্ড এর ভিতরে।
* ওভারপাওয়ারড মেইন ক্যারেক্টার।
* সেইম আরপিজি এলিমেন্ট।
* কাহিনির সেটিংস অনেকটা এক। প্লেয়াররা একে অপরকে সাহায্য করে।
* মাল্টিপল ফিমেইল ক্যারেক্টার আছে যাদের মেইন ক্যারেক্টার এর প্রতি রোমান্টিক ফিলিংস আছে।

‘Sword Art Online’ ও ‘Log Horizon’ এর মধ্যে অমিল-

* Sword Art Online রোমান্স জনরার কিন্তু Log Horizon এর রোমান্স ম্যাটেরিয়াল কম।
* SAO এর এন্ডিং Log Horizon এর এন্ডিং এর চেয়ে বেশি ফুলফিলিং।
* SAO এ একশন Log Horizon এর চেয়ে বেশি।
* Log Horizon এ পলিটিকাল আর স্ট্র্যাটেজিকাল ম্যাটেরিয়াল বেশি।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০২

ইফ ইউ লাইকড  ‘Code Geass’ ইউ মে অলসো লাইক ‘Guilty Crown’

আপনার কাছে ‘Code Geass’ ভালো লাগলে ‘Guilty Crown’ ও ভালো লাগতে পারে

কারণ-

‘Code Geass’ ও ‘Guilty Crown’ এর মধ্যে মিল-

*দুইটা সিরিসের মেইন ক্যারেক্টার ই সরকারের বিরদ্ধে লড়াই করে, জাপান কে মুক্ত করার জন্য।
* মেইন ক্যারেক্টার এর পাওয়ার ফিমেইল ক্যারেক্টার এর কাছ থেকে পায়।
* ক্যারেক্টারাইজেশন এর মিল।
* মেইন ক্যারেক্টার এর পাওয়ার ইউনিক (The Power of the King)। লেলুচ (Lelouch) এর ক্ষেত্রে ‘গিয়াস’ (Geass) আর শু (Shu) (গিলটি ক্রাউন) এর ক্ষেত্রে ‘ভয়েড এক্সট্র্যাকশন’ (Void Extraction)
* কাহিনির সেটিংস আর আবহ তে মিল।
* মেইন ক্যারেক্টার এর সাথে একটা ফিমেইল ক্যারেক্টার থাকে যে মেইন ক্যারেক্টার কে সাপোর্ট করে। কোড গিয়াস এর ক্ষেত্রে লেলুচ এর সাথে C.C আর গিলটি ক্রাউন এর ক্ষেত্রে শু এর সাথে Inori.
* Action, Mecha, Sci-fi, Super Power জনরা এর।
* দুইটা অ্যানিমেই এর কাহিনি ই Hiroyuki Yoshino আর Ichiro Okouchi এর লেখা।
* দুইটা অ্যানিমেই এর প্রডিউসার হিসেবেই FUNimation Entertainment আছে।
* মিউজিক বেশ ভালো।
* ফিমেইল সাপোর্টিং ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার কে ভালোবাসে আর কাহিনি তেও প্রভাব আছে। Code Geass এ Shirley Fenette আর Guilty Crown এ Hare Menjou.
* দ্যাট এন্ডিং।

‘Code Geass’ ও ‘Guilty Crown’ এর মধ্যে অমিল-

* Code Geass এর কাহিনি Guilty Crown এর কাহিনি এর চেয়ে ভালো।
* লেলুচ এর ক্যারেক্টারাইজেশন বেশি ভালো শু এর থেকে।
* লেলুচ নিজে থেকেই উদ্যোগ নিয়েছিলো কিন্তু গিলটি ক্রাউন এর শু অনেকটা প্রভাবিত হয়ে কাজ করেছিল।
* Code Geass এর সিসন ২ টা। Guilty Crown এর সিসন ১ টা।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০১

ইফ ইউ লাইকড ‘Clannad’ ইউ মে অলসো লাইক ‘Kanon (2006)’

আপনার কাছে ‘Clannad’ ভালো লাগলে ‘Kanon(2006)’ও ভালো লাগবে

কারণ-

‘Clannad’ ও ‘Kanon (2006)’ এর মধ্যে মিল-

*দুইটাই ‘Key’ কোম্পানির ভিসুয়াল নভেল যেইটা পরে আনিমে তে এডাপ্ট করা হয়েছে।
*দুইটা আনিমে ই সেইম জনরা এর। ড্রামা, রোমান্স, স্লাইস আভ লাইফ, সুপারন্যাচারাল ম্যাটেরিয়াল আছে।
*’Kyoto Animation’  কোম্পানি এদের প্রোডিউসার।
* সেইম মিউজিক প্রোডিউসার।
* ক্যারেক্টারাইজেশন একই।
* আর্টওয়ার্ক একই।
* কাহিনি অনেকটা সেইম ক্যাটাগরির। মেইন মেইল ক্যারেক্টার, অনেক ফিমেইল ক্যারেক্টার।
* প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টার এর আলাদা আর্ক।
* দুইটা আনিমেতেই কোনো একটা ফিমেইল ক্যারেক্টার এর সমস্যা মেইন মেইল ক্যারেক্টার কয়েক পর্ব ধরে সমাধান করে এমন কাহিনি আছে।
* অনেক ইমোশোনাল মোমেন্ট।

‘Clannad’ ও ‘Kanon (2006)’ এর মধ্যে অমিল-

* ‘Clannad’ এ রোমান্টিক ম্যাটেরিয়াল বেশি, ‘Kanon(2006)’ এ তুলনামূলক কম।
* ‘Clannad’ এর সিকুয়েল আছে, ‘Kanon(2006)’ এর কোনো সিকুয়েল নাই।

 

Coffee with Asif (CWA) – পর্ব ১১ – (Games Corner – No game No life)

No Game No Life

আকাশ মিয়া(সোরা) আর সাদাবানু(শিরো) দুই ভাই বোইন। সারাডা দিন কাটে ভিড্যু গেইম খেইলা খেইলা। দিন নাই রাত নাই – সারাডা দিন খেলে। খারাপও খেলে না; “ব্ল্যাঙ্ক” ইউজার নেইম নিয়া দুই ভাই বোনে চাইরটা ক্যারেক্টার সমানতালে চালায় হাজার হাজার প্লেয়ার শোয়ায় দিতেসে কথা ছাড়াই। মানুষজনের সাথে যোগাযোগ নাই, দেখা নাই, কথা সাক্ষাত নাই; ঘরের বাইরে বাইরাইলে টিকতে না পারা এই দুই ভাই বোনের এই দুনিয়া অসহ্য লাগে; শুধু খেলা ছাড়া। হটাত একদিন আরেক জগতের কামিসামা এই দুইজনরে উঠায় নিয়া গেল তার দুনিয়ায়; ভদ্রলোক নিজেও নাকি গেমার ! সেই দুনিয়া বড়ই মজার – যা কিছু করবা সব গেইম দিয়া। কাইজ্জা করবা? একটা গেইম খেলা সমাধান কর। কোন একটা জিনিস দরকার? খেল গেইম।

দুনিয়াটার আরেকটু বর্ণনা দেই। ১৬ টা জাতি। কেউ ম্যাজিক ইউজ করতে পারে; কেউ পারে না। একেকজনের একেক রকম এবিলিটি। কিন্তু একটা জিনিস কমন। এরা একজন আরেকজনের সাথে যুদ্ধ করে, সাম্রাজ্য বাড়ায়, কাইজ্জাকাটির মিমাংসা করে – সব গেইম খেইলা। একজন আরেকজনরে চ্যালেঞ্জ করে; কিছু জিনিসপাতি বেট রাইখা। এই ১৬ জাতির মধ্যে মানব জাতির অবস্থা বেশি ছ্যাড়াব্যাড়া। পণ্ডিতি করতে গিয়া আগের রাজা খেলায় হারতে হারতে প্রায় অর্ধেক রাজ্য হারায় ফেলসে। ঘটনাক্রমে শিরো আর সোরার কপালে পড়ে এদের উদ্ধার করার দায়িত্ব। কেম্নে, কেন, তারা কি কি করে আর তাদের আসল লক্ষ্য উদ্দেশ্যই বা কি – জানতে দেইখা ফেলেন মাত্র ১২ পর্বে শেষ হওয়া এই এনিমটা !

এইবার সিরিয়াস মোটামুটি অগুরুত্বপূর্ণ কথা বার্তা। শুরুতেই সতর্কবাণী। সিরিজের জেনার এর একটা হল এচ্চি। মাইল্ড ন্যুডিটি আছে। সুতরাং; অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকাচ্চারা দূরে থাক (যদিও এই সতর্কবাণী কেউ যদি শুনতো তাইলে তো হইসিলই!) এছাড়া সিসকন এবং ললিকনের মৃদুমুন্দ আছর তো আছেই, সুতরাং সাধু সাবধান !

সিরিজের আপসাইডগুলা কি কি? সারটেনলি কমেডি, কাহিনীর কোথাও ঝুলে না যাওয়া (১২ পর্বে আর কি ঝুলবো? ), শিরো আর সোরার ইন্টারএকশন, চমৎকার আর্টওয়ার্ক।

আর ডাউনসাইড? প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টারের ফ্যান সার্ভিসের শিকার হওয়া। মনে রাখা ভাল; শিরোর বয়স সিরিজ মতে ১১। এছাড়া মাঝে মাঝে রুলস এবং কিছু ইনফো এতো দ্রুত ন্যারেট করে যে কোপ আপ করতে খবর হয়ে যায়।

তো ফাইনাল মতামত? আমার মতন সুশীলতা সংক্রান্ত প্রবলেম না থাকলে thoroughly enjoyable এবং সম্ভবত ’১৪ এর অন্যতম ব্লকবাস্টার একটা সিরিজ, দেখাটা অবশ্যই আসে।

– CWA প্রচারিত হচ্ছে কালে ভদ্রে; বৃহস্পতি শুক্রবারের দিকে; এনিমখোরে !! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে(মাঝে মাঝে অন্য জেনারের সিরিজ নিয়েও) আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!

Coffee With Asif (CWA) -পর্ব ১০ – “চরম ফাকিবাজি” Corner – Haikyuu

Haikyuu

Genre: Sports
Status: Ongoing (১২ টা এপি এয়ার হয়েছে)

কিছুদিন ধরেই নতুন স্পোর্টস এনিমের রিকমেন্ডেশন দেওয়ার জন্য লোকজনের রিকুয়েস্ট পাচ্ছি। আর CWA নিয়েও কিছু মেম্বার রিকুয়েস্ট করছিলেন মাঝে। কিন্তু আমার চরম আলসেমির কারণে আসলে কিছুই হচ্ছে না(এর জন্য আমি আসলেই অত্যন্ত দুঃখিত)। গত দুই তিন দিন Haikyuu দেখছিলাম; বেশ ভাল। ভাবলাম; একসাথে রথ দেখে কলাগুলোও বেচে ফেলি। তাই মুলত এই রিভিউর মত কিছু একটা লেখার অপচেষ্টা; বরাবরের মতনই।

Haikyuu সিরিজটা মুলত ভলিবল নিয়ে; এই খেলা নিয়ে আমার দেখা প্রথম সিরিজ। সত্যি বলতে খেলা বা সিরিজ – কোনটা নিয়েই খুব একটা উৎসাহ বা আগ্রহ ছিল না তেমন। প্রথম পর্বেই শক্তিমত্তায় অনেক নিচে থাকা মুল চরিত্রের তার প্রতিদ্বন্দ্বীদের কোন রকম provocation ছাড়াই “খেয়ে ফেলব; হারিয়ে দিব” টাইপ অতিরিক্ত হুমকি ধামকি (মনে রাখা ভাল; স্পোর্টস এনিম কম বেশি এইরকম ইমোশনের ডিব্বা হয়ে থাকে; সেই স্ট্যান্ডার্ডেই বেশি চোখে লেগেছে) আগ্রহ কমিয়ে দিয়েছিল অনেকটাই। তবে দ্বিতীয় এপিসোড দেখার পর বেশ খানিকটাই আগ্রহ বেড়ে গিয়েছিল। ১২ এপিসোডেও এসে সেই ভাবটা পুরোপুরি দূরীভূত না হলেও বেশ চলনসই একটা জায়গায় পৌছে গেসে সিরিজটা।

দ্বিতীয় আরেকটা সমালোচনার জায়গা বোধহয় কার শক্তিমত্তা কেমন; সে সম্পর্কে কোন সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকা; অনেকটা আমার ফেইরি টেইল এর কিছু এপিসোড দেখার অভিজ্ঞতার মতন। নাতসুর শক্তি এবং গিল্ডে পজিশন যা-ই হোক; প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালীকে হারিয়ে দেওয়ার দায়িত্ব সবসময়েই তার কাধেই এসে পড়ে; ব্যাপারটা অনেকটা সেই রকম। অবশ্য খেলাটা নিয়ে আমার জ্ঞানের প্রবল অভাবও এর পিছনে কিছুটা দায়ী হতে পারে।

এই ব্যাপারগুলো বাদ দিলে সিরিজটা বেশ ডিসেন্ট; যদি আপনি মোটামুটি বাজারে নাম শোনা স্পোর্টস এনিমগুলোকে ডিসেন্ট হিসেবে কাউন্ট করেন আর কি ! কমেডিক এলিমেন্ট, এড্রেনালিন রাশ মোমেন্টস, মোটামুটি ফাস্ট পেস, সমানে সমানে ব্যাটেল – কোন কিছুই আহামরি না হলেও মোটেও খারাপ না। আর ইদানিং একটা ট্রেইট বোধহয় ভালই চালু হয়ে যাচ্ছে; Ace of diamond এর কল্যাণে; বিপক্ষ দল ছাড়াও নিজের দলের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা এবং মোটামুটি একটা স্ট্রং তিমের পারস্পেক্টিভ থেকে পুরো সিরিজটাকে দেখা – সেই এলিমেন্টটাও আছে কিছু পরিমাণে; যেটা বেশ রিফ্রেশিং।

মিউজিক নিয়ে আমি খানিকটা হতাশ; বিশেষত ব্যাকগ্রাউন্ড মিউজিক। দুর্দান্ত কোন মুভ বা স্পেশাল মোমেন্টে চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মুহূর্তটার আবেদন বাড়িয়ে দিতে পারে অনেকখানি; যেইটা এই সিরিজে কিছুটা ঘাটতি আছে বলে মনে হয়েছে।

সব মিলিয়ে; “এ+” নাম্বার হয়ত দেওয়া যাবে না সিরিজটাকে; কিন্তু “এ” গ্রেড না দেবার কোনই কারণ নাই। আমার দেখে বেশ ভাল লেগেছে; সুতরাং স্পোর্টস জেনার লাভারদের জন্য অবশ্যই রিকমেন্ডেড। বাকিরা না দেখলে অবশ্য এমন কোন মাস্টারপিস মিস করবেন না, হয়ত।

– CWA প্রচারিত হচ্ছে কালে ভদ্রে; বৃহস্পতি শুক্রবারের দিকে ; এনিমখোরে !! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!