”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩১ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩১ তম লেসন

আগের লেসনে কিছু বডি পার্টসের জাপানিজ শিখাইছিলাম…আজকে আরও নতুন কয়েকটা শিখাব…

কাতা-shoulder

মুনে-chest

হারা/ওনাকা-belly/stomach/abdomen (বিভিন্ন আনিমে খুদা লাগলে “হারাহেত্তাই/ওনাকাহেত্তাই ” এই কথাটা অনেক শোনা যায়…ওইটা এখান থেকেই আসছে..)

ইউবি-finger

কয়দিন আগে “উচু কিওদাই” (space brothers) নামে এক খানা আনিমে দেখেছি..তার রেশ এখনও যায় নি আমার..বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি সবাইকে দেখানোর জন্য …জাপানিজ লেসনেও তাই প্রচারণা চালাইতে আসলাম একটু….সেই সুবাদে এইবার স্পেস রিলেটেড কয়েকটা শব্দ শিখাই…

স্পেস-উচুউ

গিনগা-গ্যালাক্সি

স্পেস শিপ-উচুউসেন

বৌএনকিওউ-টেলেস্কোপ

উচুউহিকৌশি-অ্যাস্ট্রোনাট

চিকিউউ-আর্থ

তাইইওউ-সান

তাইইওউকেই-সোলার সিস্টেম

তসুকি-মুন

কাসেই-মার্স

নিসশোকু-সোলার একলিপ্স

গেসশোকু-লুনার একলিপ্স

সবাই উচুউ কিওদাই দেখতে ভুলবেন না যেন 😀

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩০ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩০ তম লেসন

আজকে শিখাব কিছু অঙ্গপ্রত্যঙ্গের জাপানিজ! কানজি শিখানর সময় এগুলা অনেকগুলাই শিখাইছি মনে হয়…আজকে শুধু মিনিংগুলা একসাথে শিখাই..

চোখ-মে

কান-মিমি

মুখ-কুচি

জিহবা-শিতা

দাঁত-হা

নাক-হানা

মাথা-আতামা

হাত-তে

পা-আশি

চুল-কামিনোকে

হোনে-হাড্ডি

হার্ট-কোকোরো

চি-রক্ত

আপাতত নতুন কিছু মাথায় আসে না দেখে কানজির লেসনের গুলাই আবার এখানে রিপিট করলাম 😛 নেক্সট টাইম নতুন কিছু শিখানর ট্রাই করব 🙂

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৯ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ২৯ তম লেসন

 

আজকে শিখাব কিছু পোকামাকড়ের জাপানিজ…

হাচি-bee (মৌমাছি)….নারুতোর মধ্যে “কিলার বি” (killer bee) ছিল “হাচিবি” (eight tail beast) এরজিনচুরিকিহাচি মানে কিন্তু আটও হয়! তবে আটের কানজি আর মৌমাছির কানজি আলাদা…নারুতোর killer bee আর eight tail এর কথা মনে থাকলে “হাচি”র ২ টা মিনিংই মনে থাকবে আশা করি…একটা হল bee আর একটা হল eight

কা-মশা

হাএ-মাছি

চৌ-প্রজাপতি (butterfly) নারুতোর মধ্যে চৌজি আকিমিচির কথা মনে থাকলে চৌ মানে প্রজাপতি এটা মনে থাকার কথা…

আরি-পিঁপড়া(ant)…হান্টার হান্টারের কিমেরা আর্ক শেষ হবার পর আরি মানে পিঁপড়া জানা উচিৎ সবার

গা-মথ

কাবুতোমুশি-beetle (যে পোকা বারাকামনের নারু বনে বাদাড়ে ঘুরে ধরে বেড়ায় 😛 )

গোকিবুরি-তেলাপোকা

কুমো-স্পাইডার….ইহাও হান্টার হান্টার দেখলে জানার কথা…..

হোতারু-firefly

সাসুরি-scorpion (ইহাও নারুতোর সাসুরিকে দেখলে মনে থাকা উচিৎ)

 

আজকে এইটুকুই…

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৮ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ২৮ তম লেসন

 

আজকে ১মে শিখাব খাবার দাবার রান্না করার কিছু উপকরণের জাপানিজ …

“লবণ” এর জাপানিজ হল “শিও”

“চিনি” এর জাপানিজ হল “সাতৌ”

“কোশৌ-মরিচ”

“শৌইউ-সয়া সস”

“সারাদাইউ-রান্না করার তেল”

“কেচাপ্পু-কেচাপ”

“মিসো-জাপানিজ সয়াবিন পেস্ট”

“সু-ভিনেগার”

“বাতাআ-বাটার”

 

খাবারের সাথে টেস্ট তো সঙ্গতিপূর্ণ

বিভিন্ন প্রকারের টেস্টের জাপানিজও সাথে শিখায়ে দেই কিছু

“taste” এর জাপানিজ হল “আজি”

“ওইশিই” মানে হল “সুস্বাদু”“মাজুই” মানে খাইতে পঁচা..

“আমাই” মানে হল স্বাদে “সুইট/মিষ্টি”…মিষ্টি জাতীয় খাদ্যকেও “আমাই” বলে …

“শোপ্পাই/শিওকারাই” মানে “সল্টি”…

“সুপ্পাই” মানে “টক”..”নিগাই” মানে “তিতা” আর “কারাই” মানে “ঝাল”

ইপ্পাই ইপ্পাই ওইশিই নিকু তাবেতাই 😛 (অনেক অনেক টেস্টি নিকু খাইতে চাই 😛 )

 

আজকের মত এখানেই শেষ … মাতা নে….

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৭ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ২৭ তম লেসন

 

আজকে সোজা সোজা কিছু শব্দ শিখাব সাথে তাদের বিপরীত শব্দ শিখাব

(আগেও শিখাইয়া থাকতে পারি মনে নাই :P)

 

১. গরম-ঠাণ্ডা (warm/hot-cold)

আতাতাকাই/আতসুই-গরম (warm/hot)

সামুই-ঠাণ্ডা (cold)

 

২.ভাল-খারাপ(good-bad)

ইই/ইয়োই-ভাল (good)

ওয়ারুই/মাজুই-খারাপ (bad)

 

৩.চিকন-মোটা(thin-fat)

উসুই-চিকন(thin)

ফুতোই-মোটা(fat)

 

৪.নতুন-পুরাতন(new-old)

আতারাশি-নতুন(new)

ফুরুই-পুরাতন(old)

 

৫.ভারী-হালকা (heavy-light)

ওমোই-ভারী (heavy)

কারুই-হালকা(light)

 

৬.বড়-ছোট (large-small)

দেক্কাই – বড় (large/huge)

চিইসাই – ছোট (small)

 

৭. হ্যাঁ-না (yes-no)

হাই-হ্যাঁ (yes)

ইইএ-না (no)

 

৮.ধীর-দ্রুত  (slow-fast)

ওসোই-ধীর (slow/late)

হায়াই-দ্রুত (fast/early)

 

আজকের মত এইটুকুই…মাতা নে..

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৬ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২৬ তম লেসন

 

আজকে কিছু গুরুত্বপূর্ণ জায়গার জাপানিজ শিখাব…

কেইসাতসুশো-police station

শৌবৌশো-fire station

বিয়ৌইন-hospital

গাক্কৌ-school

হোনিয়া-book store

গিনকৌ-bank

রেসুতোরান-restaurant

হোতেরু-hotel

বাসুতেই-bus stop

গাসোরিনসুতানদো-gas station

আজকেও অনেক অল্প দিছি 😛 মাতা নে..বাই বাই :3

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৫ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২৫ তম লেসন

 

আজকে শিখাব কিছু ফুলের নামের জাপানিজ 🙂

১মে খুবই বিখ্যাত একটা ফুল…”সাকুরা”-cherry….নারুতোর “সাকুরা” নামক ক্যারেক্টারকে অনেকেই দেখতে না পারলেও “সাকুরা” নামকফুল খানা কিন্তু বড়ই সুন্দর 🙂

camellia-তসুবাকি … soul eater এর “black star” এর একটা কাওয়াইই মেয়ে death scythe ছিল…ঐ মেয়েটার নাম ছিল “তসুবাকি”…”তসুবাকি” ফুলের নাম শুনলেই আমার ঐ মেয়েটার কথা মনে পড়ে 🙂

“গোলাপ/রোজের” জাপানিজ হল “বারা”

“হিমাওয়ারি” মানে “সানফ্লাওয়ার”….”samurai champloo” নামক আনিমের মধ্যে “ফু” বার বার বলত “হিমাওয়ারি নো নিওই নি সুরু সামুরাই”(“samurai who smells of sunflowers”)….এই সামুরাই কে খুঁজতেই সে মুগেন আর জিন কে সাথে নিয়ে বের হয় 🙂

 

“অর্কিড” এর জাপানিজ হল “রান”

আনিমেতে খুবই কমন একটা নাম হল “ইউরি”… “ইউরি” মানে হল “লিলি”….

“টিউলিপ” এর জাপানিজ হল “চুউরিপ্পু”

“লোটাস” এর জাপানিজ “হাসু”…

আজকের লেসন টাও ছোট্ট.. সুন্দর সুন্দর ফুলার নাম শিখাইছি 😀

আমি হাফ সেঞ্চুরী পূরণ করতে না পারলেও হাফ সেঞ্চুরীর হাফ আজকে পূরণ করলাম :3

সবাই দোয়া করবেন আমিও যাতে হাফ সেঞ্চুরী পূরণ করতে পারি 🙂

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৪ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২৪ তম লেসন

 

আজকে খুবই সিম্পল কিছু জিনিস শিখাব 😀

কয়েকটা যানবাহনের নাম এর জাপানিজ…

বাসের (bus) জাপানিজ হল বাসু …

ট্রাকের(truck) জাপানিজ তোরাক্কু …

ট্রেইনের (train) জাপানিজ দেনশা

আচ্ছা জাপানিজ আনিমে যারা দেখছে তারা তো বুলেট ট্রেনের নাম অনেক শুনছে… এইটার জাপানিজ হল শিনকাসেন :3 বুলেটে ট্রেনে চড়ার শখ মনে সবারই কম বেশি আছে 😛 ওয়াতাশি মো শিনকাসেন নি নোরিতাই 🙂

 

এম্বুলেন্স (ambulance) এর জাপানিজ কিউউকিউউশা…

ট্যাক্সি (taxi) র জাপানিজ তাকুশিই…

সাইকেলের (cycle) জাপানিজ জিতেনশা…

আজকের ছোট্ট লেসন এখানেই শেষ.. নেক্সট টাইম আবারও অন্য কিছু নিয়ে হাজির হব .. বাই বাই 🙂

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২৩ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২৩ তম লেসন

আজকে শিখাব গ্রুপ-৩ ক্যাটাগরির ভার্ব…এই গ্রুপে পড়ে হল ২ টা ব্যতিক্রম ভার্ব সুরু আর কুরু…এটা ১ম দিনেই বলছি..আজকে এই ২ টাই মূলত শিখাব

 

১. কুরু (to come)

plain form হল কুরু আর polite form হল কিমাসু…

আমি আসি-ওয়াতাশি ওয়া কুরু/কিমাসু

আর negative form…কোনাই (plain) কিমাসেন (polite)

আমি আসি না-ওয়াতাশি ওয়া কোনাই/কিমাসেন

please come-কিতে কুদাসাই…please don’t come-কোনাই দেকুদাসাই

want to come-কিতাই

past form এসেছিলাম/এসেছিল বুঝালে হয় “কিতা”

“ওয়াতাশি গা কিতা-আমি এসেছিলাম”

 

২. সুরু(to do)

plain form হল সুরু আর polite form হল শিমাসু

i do-ওয়াতাশি ওয়া সুরু/শিমাসু

negative- plain form:শিনাই polite form:শিমাসেন

“please do-শিতে কুদাসাই” “please don’t do-শিনাই দেকুদাসাই”

“want to do-শিতাই”

“আমি করতে চাই-ওয়াতাশি ওয়া শিতাই”

past form..শিতা(করেছিলে/করেছিলাম)

“তুমি করেছিলে-আনাতা ওয়া শিতা”

ভার্ব মোটামটি এইটুক পারি 🙂 আশা করি যেটুক পারি বুঝাতে পারছি 🙂 মাতা নে..

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ২২ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২২ তম লেসন

 

আজকে শিখাব গ্রুপ-২ ক্যাটাগরির ভার্ব…”রু” ভার্ব… যাদের শেষে ইরু এরু আছে তারা এই ক্যাটাগরিতে পড়ে.. আজকে তাবেরু,কাএরু,মিরু,ওশিএরু শিখাব

 

১.তাবেরু (to eat)

খাওয়ার জাপানিজ হল তাবেরু

তাবেরু (plain)

তাবেমাসু (polite)

“i eat rice-ওয়াতাশি ওয়া গোহান তাবেরু/তাবেমাসু”

তাবেনাই (plain)

তাবেমাসেন (polite)

i don’t eat rice- ওয়াতাশি ওয়া গোহান তাবেনাই/তাবেমাসেন

তাবেতে কুদাসাই-please eat

তাবেনাই দেকুদাসাই-please don’t eat

want to eat-তাবেতাই

তাবেতা (ate)

 

২.ওশিএরু (to teach/tell)

শেখান/বলা ২ টার জাপানিজই ওশিএরু..২ টার নিয়মও সেম..

ওশিএরু (plain)

অশিএমাসু (polite)

i teach-ওয়াতাশি ওয়া ওশিএরু/ওশিএমাসু

ওশিএনাই (plain)

ওশিএমাসেন (polite)

i don’t teach-ওয়াতাশি ওয়া ওশিএনাই/ওশিএমাসেন

please teach/tell-ওশিএতেকুদাসাই

please don’t teach/tell-ওশিএনাই দেকুদাসাই

want to teach/tell-ওশিএতাই

ওশিএতা (past form)

 

৩.কাএরু (to return/to change)

২ টা অর্থ আছে..২ টার নিয়ম ২ রকম

 

১মে শিখাই return

কাএরু (plain)

কাএরিমাসু (polite)

ওয়াতাশি ওয়া কাএরু/কাএরিমাসু-আমি ফেরত আসব

 

negetive

কাএরানাই (plain)

কাএরিমাসেন (polite)

ওয়াতাশি ওয়া কাএরানাই/কাএরিমাসেন-আমি ফেরত আসব না

কাএত্তে কুদাসাই-please return

কাএরানাই দেকুদাসাই-please don’t return

কাএরিতাই-want to return

কাএত্তা  (past form)

কাএরু (plain)

কাএমাসু (polite)

i change-ওয়াতাশি ওয়া কাএর/কাএমাসু

 

negetive

কাএনাই (plain)

কাএমাসেন (polite)

i don’t change-ওয়াতাশি ওয়া কাএনাই/কাএমাসেন

কাএতে কুদাসাই-please change

কাএনাই দেকুদাসাই-please don’t change

কাএতাই-want to change

কাএতা (past form)

 

৪.মিরু (to see/look)

মিরু (plain)

মিমাসু (polite)

আমি দেখি-ওয়াতাশি ওয়া মিউর/মিমাসু

 

negetive

মিনাই (plain)

মিমাসেন (polite)

আমি দেখি না-ওয়াতাশি ওয়া মিনাই/মিমাসেন

মিতে কুদাসাই-please look

মিনাই দেকুদাসাই-please don’t look

মিতে মিতাই-want to see

মিতা (past form)

 

গ্রুপ-২ ক্যাটাগরি এই কয়টাই মোটামটি পারি …. নেক্সট দিন গ্রুপ-৩ শিখান হবে 🙂