Panty & Stocking with Garterbelt – REPENT, YOU MOTHAFUCKA! – লেখক রেড এলার্ট

[Writers Note: Huge text of random stream of thought follows. Consider yourselves warned. With little editing and cropping writer directly translated this from an English version of this review which belongs to him as well as the Bangla version. So you may find some English word/sentence in between. Writer begs pardon for this inconvenience.]

5 Panty-and-Stocking-transformation

 

“O pitiful shadow lost in the darkness, O evil spirit born of those drifting between Heaven and Earth. May the thunderous power from the garments of these holy, delicate maidens strike down upon you with great vengeance and furious anger, shattering your loathsome impurity and returning you from where you once came! REPENT, YOU MOTHAFUCKA!” – Panty & Stocking Anarchy

যখন প্রথম আনিমেটার টাইটেল দেখলাম, ধরেই নিয়েছিলাম শত আনিমের মাঝে আরও একটা নিম্ন মানের এনিমেশন আর জঞ্জাল মার্কা স্টোরিলাইনে আপাদমস্তক ভরা এচ্চি কমেডির সামনে পড়ে গেছি। কয়েকদিন ফেলে রাখবার পর কৌতূহলবশত দেখতে বসলাম এবং উপলদ্ধি করলাম আনিমেটি সম্পর্কে আমার ধারণা ভুল ছিল। তবে এই অর্থে নয় যে Panty & Stocking with Garterbelt তথা PSG আমার ধরে নেয়া genre এর মধ্যে পড়েনা; আনিমেটি আসলেই একটি নিম্ন মানের এনিমেশন আর জঞ্জাল মার্কা স্টোরিলাইনে আপাদমস্তক ভরা এচ্চি কমেডি। যে জিনিষটা আনিমেটাকে অন্য সবার থেকে ভিন্ন করে তুলে তা হল এই যে… আনিমেটি ভিন্ন লোল।

আমি বলতে চাইছি যে একটি ভাল আনিমে, হোক কমেডি কিংবা অ্যাকশন, “ভাল আনিমের” খেতাব পায় তখন যখন তা দর্শকদের বিস্মিত ও উদ্দিপ্ত করতে সক্ষম হয়। কোন আনিমে দেখতে বসে আগামীতে ঘটতে যাওয়া কমেডি কিংবা অ্যাকশন দৃশ্যে কি হতে যাচ্ছে তা যদি ঘটার আগেই আপনি বুঝে ফেলেন তাহলে আপনি পেলেন একটি মাঝারি মানের আনিমে। কোন উঁচুদরের আনিমের কৌতুক দৃশ্য অথবা যুদ্ধের শেষ পরিণাম আগে থেকেই দর্শক ভবিষ্যদ্বাণী করে বসে থাকতে পারেনা বলেই সেটি আর দশটা আনিমে থেকে আলাদা। PSG-র সাফল্য এখানেই। আপনি কখনই ধরতে পারবেন না পর মুহূর্তে যা হতে যাচ্ছে তা বিয়োগান্তক নাকি হাস্যকর।

বেশীর ভাগ শো এক বা একাধিক ফর্মুলা অনুসরণ করে, PSG এ ক্ষেত্রে ব্যতিক্রম। গড়পড়তা শোওনেন অ্যাডভেঞ্চার আনিমের সূচনা পর্বগুলো দেখে আগে থেকেই আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বাকি ৫০০টি পর্ব কেমন হতে যাচ্ছে (দয়া করে আমায় বলবেন না যে নারুতো ও ওয়ান পিসের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়)। প্লটের বিষয়বস্তু পরিষ্কার, সর্বশেষ পরিণামটাও স্পষ্ট, এখন আপনি শুধু এর মাঝেই ফ্যানসার্ভিস আর অ্যাকশন দৃশ্যগুলো থেকে কিছু বিনোদন আরোহণ করার চেষ্টা করতে পারেন। শুরুতে এবং মাঝে মাঝে এগুলো উপভোগ্য হলেও, প্রায়শই আনিমেগুলো দেখতে দেখতে নিজেকে নিস্তেজ মনে হয় এবং গ্র্যান্ড ফিনালে দেখে বলতে হয়, “Ok, it ended as I expected; now where is my popcorn?”

 

এখানেই PSG আমার ভাল লেগেছে। আগামীতে ঘটতে যাওয়া প্লট টুইস্ট ও কৌতুকগুলো আগে থেকেই আন্দাজ করে প্লটের মজাটা একরকম জোর করে নষ্ট করতেও ব্যর্থ হয়েছি। আজকাল আনিমে ইন্ডাস্ট্রিতে নিরাপদ ও পরীক্ষিত ফর্মুলার ব্যবহার বেশী, কেউ আর বাক্কানো কিংবা ঘোস্ট ইন দ্য শেল জাতিও ভিন্ন ধরনের আনিমে তৈরি করে ঝুকি নিতে চায়না। যখন অন্যেরা আনিমে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত-সফল-ঝুঁকিহীন-বাঁধাধরা ধাঁচের চরিত্র এবং ছকে বাধা প্লটেই বেশি আগ্রহী, PSG তখন অনেকটা “Screw it, let’s just have fun” জাতিও ছোট ছোট গল্পতে পরিপূর্ণ। এ সময়ের সিরিজগুলোয় এটারই খুব অভাব; একটি আনিমে যখন দেখি তখন সেই আগের অনুভূতিটি পাইনা যে লেখক আনিমেটি যত্ন ও অনুরাগ দিয়ে লিখেছেন, ব্যবসায়িক সাফল্য পাবে কিনা কিংবা নির্বোধ ওতাকুর দলকে সন্তুষ্ট করবার জন্য যথেষ্ট moe আর কাওয়াই হয়েছে কিনা এধরনের দুশ্চিন্তা নিয়ে লিখেননি, যেমনটা অনুভূত হয়েছিল কাউবয় বিবপ, প্ল্যানেটিস কিংবা মাই নেইবর তোতোরো দেখে।

তবে আমি এটা পরিস্কার করে দিতে চাই যে Panty and Stocking with Garterbelt মোটেও ওরিজিনাল কিংবা যুগান্তকারী আনিমে নয়। এতেও ওতাকুগণের সন্তুষ্টির জন্য প্রচুর sexy/moe stereotype রয়েছে, কিন্তু সেগুলোও আবার অত্যন্ত খোলামেলা এবং উগ্র, বোঝাই যায় লেখক মহাশয় R-Rated সিল-ছাপ্পর এবং সেন্সরশিপের ভয় করেননি। অধুনা কালে শতশত কার্বন-কপি করা হারেম এবং এচ্চি কমেডি আনিমে গুলোতে একটি বিশেষ দৃশের অবতারণা বহুবার ঘটেছে, some dork gets to score with a chick and the chick may want it too but something really lame always happens every time to stop it. কেন? Why? এটা কি ওতাকুদের জন্য হতাশাজনক নয় যে “juicy part” গুলোতেই বারংবার থামিয়ে দেয়া হয়? আমি বলছি কেন, কারণ সেটাই হল লিমিট। এই লিমিট পার হয়ে “ওটা” পর্যন্ত যাওয়া আর হয়ে ওঠেনা ফলে ওতাকুবৃন্দ “ওটা” ছাড়াই সন্তুষ্ট থাকবার চেষ্টা করে, আর সেই “ওটা” হলঃ সেক্স। আমার যতদূর মনে পড়ে এর সাম্প্রতিক একটি নমুনা হল “বি গাতা এইচ কেই ইয়ামাদাস ফার্স্ট টাইম” আনিমেটি। এর সেলিং পয়েন্ট হচ্ছে এরকমটা, একটি হাইস্কুল পড়ুয়া মেয়ে যথেচ্ছ ভাবে বেছে নেয়া হাজারো ছেলের সাথে হাজারো নচ্ছার উপায়ে সেক্স করবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আনিমেটি শুধু আজেবাজে স্বাদহীন সেক্স জোক এবং “বিশেষ মুহূর্তে” মেয়েটি ভয় পেয়ে যাচ্ছে অথবা কেউ এসে সমস্ত কিছু ভণ্ডুল করে দিচ্ছে এ জাতিও হাবিজাবি দেখিয়েই ক্ষান্ত থেকেছে। কেন? কারণ ওই যে, লিমিট।

তো PSG আবার এদিক দিয়ে বিদ্রোহী। গল্পের মূল দুই হিরোইনের একজন Panty (জী, নামটা ঠিকই শুনেছেন) এই মাত্র পরিচয় হওয়া ব্যক্তিটির সঙ্গে সেক্স করতে মোটেই ভীত নয়। শুনতে তেমন “জটিল” মনে হয় না এবং বাস্তব জীবনে হয়ত এমন চরিত্র পাওয়াটা অসম্ভব নয়, কিন্তু এক নন-হেন্তাই আনিমেতে? IMPOSSIBRU!! ধারণাতীত!! অন্য কোন শোর মতো হিরোইন শেষ মুহূর্তে এখানেও ভয় পেয়ে বসবে এই ধারণা যদি করে থাকেন তাহলে তা ভুল। এই শো অসম্ভব পরিমাণে শিট, পিউক, সেমেন, নগ্নতা, গালিগালাজ এবং অন্যান্য সকল উগ্র জিনিষ দেখাতে মোটেও ভীত নয়। যাইহোক, আনিমেটি ওরিজিনাল না হোক, এর আগে আর কেউই এমন উগ্রতা দেখাবার সাহস করেনি।

 

আর পুরোটাই সাধারণমানের এনিমেশনের দ্বারা দেখানো হলেও অপছন্দ করবার মতো নয়; বরঞ্চ কারোকারো কাছে আবার এটাকে ন্যাক্কারজনক রকম হাস্যোদ্রেককর মনে হবে। আনিমেটির এনিমেশনে লক্ষ করবার মতো আরেকটি বৈশিষ্ট্য আছে। সেটি হল এর পশ্চিমা ভঙ্গি যেটি আনিমেটিকে স্মরণীয় করে তোলে। শুধু তাই নয়, চরিত্রগুলো পাওয়ার পাফ গার্ল এর মতো সাধারণ ডিজাইনের হলেও আর দশটা আনিমের চরিত্র থেকেও বেশি জীবন্ত মনে হয়।

শুধু এনিমেশনই যে স্পেশাল তা নয়। এর সাউন্ডট্র্যাকও বিশেষত্ব পূর্ণ। বেশিরভাগ ব্রেককোর/ডাবস্টেপ ধারার মিউজিক। ব্যক্তিগত ভাবে আমি ডাবস্টেপ অপছন্দ করি। কিন্তু PSG এর সাউন্ডট্র্যাক এতই অসাধারণ যে শত ঝামেলা-ঝক্কি পেরিয়ে শেষ পর্যন্ত আমাজন.কম থেকে কিনেই ফেললাম। Fly Away, Chocolate, Anarchy, Fallen Angel, Beverly Hills Cock, D-City Rock; এই গানগুলো অত্যন্ত মনোরম (unlike most anime OSTs) ও স্মরণীয়।

তো এবার প্লট এবং চরিত্র মূল্যায়নের পালা, আরেকবার পরিস্কার করে নেই Panty & Stocking with Garterbelt এর কনসেপ্ট ওরিজিনাল ও স্বতন্ত্র নয়। গল্পের চরিত্রসমূহ অন্যান্য আনিমের চরিত্রগুলোর মতই প্রচলিত ধাঁচের। কিন্তু তবুও তারা কখন কি করবে তা সম্বন্ধে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায়না এবং তাদের কাজকারবার কিছুটা মানে ইয়ে কি বলবো, এক্সট্রিম, বাকিটা নিজেরাই বুঝে নিবেন। আর তাদের এই সকল কর্মকাণ্ডই তাদের স্মরণীয় ও পছন্দনীও করে তোলে। সবসময় তারা কোন না কোন ধরনের অদ্ভুত কাজ করে যাচ্ছে ফলে আপনাকে একঘেয়েমিতেও ভুগতে হবেনা। আনিমেটির প্লট ছোট ছোট অনেকগুলো গল্পে বিভক্ত। প্রথম দৃষ্টিতে গল্পগুলোকে একেওপরের সাথে সম্পর্কহীন মনে হলেও আসলে তা নয়। আর প্রত্যেকটি গল্প কমবেশি ১৫ মিনিটের, একঘেয়েমিতে ভোগার সময় কই? I sure prefer this form to that of silly shows like Gintama, where they literally tell you when it is ok to laugh by making a reference to another show and YELLING THEY JUST MADE A REFERENCE!

আনিমেটির কাহিনী দুই বোন, স্বর্গের এঞ্জেল Panty Anarchy এবং Stocking Anarchy-কে ঘিরে। অপরিমার্জিত ব্যবহারের কারণে ঈশ্বর তাদের স্বর্গ থেকে বহিস্কার করে নরক ও স্বর্গের ফল্টলাইনে অবস্থিত দাতেন সিটিতে নির্বাসনে পাঠিয়েছেন। স্বর্গের টিকেট কিনে আবার ফিরে যেতে হলে তাদের প্রিষ্ট Garterbelt এর তত্ত্বাবধানে দাতেন সিটিতে আক্রমন চালানো দানবীয় সব “ভূত (spirit)” ধ্বংস করে যথেষ্ট হেভেন কয়েন আয় করতে হবে। গল্পের দুই হিরোইনের একজন Panty তার অন্তর্বাস Backlace নামক পিস্তলে রূপান্তরিত করতে সক্ষম। স্বর্গে ফিরে যাওয়া ছাড়াও তার আরেকটি লক্ষ্য হচ্ছে এক হাজার পুরুষের সাথে মিলিত হওয়া (!)। গল্পের দ্বিতীয় হিরোইন গথিক এঞ্জেল Stocking তার মোজা এক জোড়া কাতানায় রূপান্তরিত করতে সক্ষম। মিষ্টি খাবারের প্রতি তার অবিশ্বাস্য রুচি। Stocking এর ভাষ্য অনুযায়ী, “All the fat I gain goes to my breasts, allowing me to eat sweets to my heart’s content”। প্রিষ্ট Garterbelt তাদের দেখাশোনা করেন, তার বিশেষ কিছু fetish আছে যেগুলো সম্পর্কে এখানে বলতে আমি অপারঙ্গম। এছাড়াও আছে স্বঘোষিত ঘোস্ট হান্টার Brief Rock এবং অদ্ভুত ধরণের কুকুর Chuck।

আনিমেটি দেখে দর্শকদের তিন রকমের রিঅ্যাকশন হতে পারে। এর বাহিরে অথবা মাঝামাঝি অন্য কোন রিঅ্যাকশন হবার সম্ভাবনা আছে বলে মনে করিনা। যথাঃ
1)THIS IS THE BEST FUCKIN’ ANIME I’VE EVER SEEN IN MY LIFE!!
2)WTF DID I JUST SEE?!
3)THIS IS THE WORST SHIT I’VE EVER ENCOUNTERED IN MY WHOLE GODDAMN LIFE!!

আনিমেটির নির্মাতা হল GAINAX, এই ধরনের গাঁজাখুরি জিনিষ বানাতে আবার তারা সিদ্ধহস্ত। ১৯৯৫ সালে নিওন জেনেসিস এভানগেলিওন বানানোর মাধ্যমে আনিমে ইন্ডাস্ট্রিতে এক বিপ্লব ঘটিয়ে ফেলেছিল তারা। এভানগেলিওন সে সময়ের আনিমেগুলোর প্লট এবং চরিত্রের ছকেবাধা প্যাটার্নটাকে এক রকম হাস্যকর এবং তুচ্ছ করে তুলেছিল। মেকা (mecha) Genre-টাকে ভেঙ্গেচুড়ে নতুন করে সাজিয়েছিল। এমনকি ভিন্ন কিছু তৈরি করবার ঝুঁকি থেকে অন্যান্য নির্মাতাদের পলায়ন প্রবৃত্তিকেও পরোক্ষ ভাবে ব্যঙ্গ করেছিল GAINEX এর এভানগেলিওন।

তৃতীয়বারের মতো পরিস্কার ভাবে বলে নেই, Panty & Stocking with Garterbelt নিওন জেনেসিস এভানগেলিওন নয় এবং এর মধ্যে বিপ্লবী কিছু নেই। তবে এই আনিমেটি এভানগেলিওনের মতো আরও একবার মনে করিয়ে দেয় নতুন কিছু দেখানোর ঝুঁকি থেকে পালাবার কিছু নেই, যেটা গত ৫ বছর ধরে জাপানিজ আনিমে ইন্ডাস্ট্রি করে আসছে। প্রত্যাশা করা যায় আগামীতে আনিমে নির্মাতারা অত্যাধিক moe ও এচ্চির বদলে ভিন্ন ধাঁচের কিছু আনিমে তৈরিতে উদ্যোগী হবে। মানুষের উদ্ভাবনী ক্ষমতা অসীম এবং নতুনত্বতে তার নেশা, তবে কেন আমরা সাধাসিধেতেই সন্তুষ্ট থাকব? We can always strive for something different. The sky is the limit… and even that can be pierced by Guren Lagann.

 

Now for some excused scoring:

  • ART SECTION: 10/10

General Artwork 2/2 (looks special)
Character Figures 2/2 (perky and sexy)
Backgrounds 2/2 (lots of sex innuendos)
Animation 2/2 (minimal but highly artistic)
Visual Effects 2/2 (you actually read the sounds)

  • SOUND SECTION: 10/10

Voice Acting 3/3 (bonus for profanity)
Music Themes 4/4 (go buy the OST)
Sound Effects 3/3 (cartoony and as I said, you also read them)

  • STORY SECTION: 7/10

General Scenario 2/2 (Bitch angel in a deprived city sounds uncommon to me)
Pacing 2/2 (mostly fooling around but doesn’t let you be fed up with the dead time)
Side Stories/Extra Spices 1/2 (present but rushed and superficial)
Believability/Reasoning/Realism 1/2 (the action makes little sense but it’s themes are constant)
Conclusion 1/2 (a cliffhanger, believe it or not)

  • CHARACTER SECTION: 4/10

Presence 2/2 (Attractivene and cute)
Personality 2/2 (A bitch, a hard to get goth, a gay afro priest, a Kenny dog; sounds interesting to me)
Backdrop 0/2 (um… what?)
Development 0/2 (who?)
Catharsis 0/2 (where?)

  • VALUE SECTION: 8/10

Historical Value 2/3 (very special amongst other anime of its time but not all time classic)
Rewatchability 2/3 (works only the first time but still gets kicks when you show it to others)
Memorability 4/4 (extreme enough not to be forgotten)

  • ENJOYMENT SECTION: 9/10

The epitome of guilty pleasure

  • TOTAL: 8/10

কিছু কিছু অংশ মোটেও কৌতুককর মনে হয়নি, এছাড়া অত্যন্ত উপভোগ্য। যদি এ ধরণের হাস্যরসে কোন আপত্তি না থাকে তাহলে আনিমেটি দেখতে পারেন। আর যদি আপত্তি থাকে এই আনিমে আপনার জন্য নয়। HATERS GONNA HATE!

Comments

Leave a Reply