‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১৬

ইফ ইউ লাইকড ‘Angel Beats!’ ইউ মে অলসো লাইক ‘Little Busters! & Little Busters!: Refrain

1

আপনার কাছে ‘Angel Beats! ভালো লাগলে ‘Little Busters! & Little Busters!: Refrain ও ভালো লাগতে পারে

কারণ-

Angel Beats! ও ‘Little Busters! & Little Busters!: Refrain এর মধ্যে মিল-

* Key visual novel studio এর করা।* স্ক্রিপ্টরাইটার Jun Maeda.
* সেইম জনরার। Comedy, Drama,School, Supernatural.
* অনেকটা সিমিলার কনসেপ্ট।
* ক্যারেক্টারদের মিল।
* স্কুলে বন্ধুরা মিলে মজা করার লাইটহার্টেড কমেডি এর মাঝেই ইমোশোনাল কাহিনি + বেইসবল + Feels.
* সাউন্ডট্র্যাক বেশ ভালো।
* ভালো ভিসুয়াল।
* মেইন ক্যারেক্টার এর মিল। অন্যদের তাদের জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে।
* ড্রামাটিক, স্যাড আর অনেক বেশি ইমোশোনাল।
* ফানি র‍্যান্ডম এন্ড ব্যাটল সিন।
* ক্যারেক্টার সেন্ট্রিক প্লট।
* সেইম ভাইব আর এনভায়রোমেন্ট।

2

Angel Beats!’ ও ‘Little Busters! & Little Busters!: Refrain এর মধ্যে অমিল-

* Little Busters! & Little Busters!: Refrain ভিসুয়াল নভেল থেকে এডাপ্ট করা। Angel Beats! এর ভিসুয়াল নভেল অ্যানিমেই এর অনেক পরে (মাত্র কয়েকদিন আগে) রিলিস পেয়েছে।
* Little Busters! এর পুরা কাহিনি ২ সিসন মিলে।
* একটাতে এন্ডিং স্যাটিসফাইং।

3

4

5

6

7

8

9

10

11

12

13

মৃত্যু পরবর্তী জীবনের টুকরো – Angel Beats! by ইশমাম আনিকা

angel-beats-angel-beats-17469079-1920-1200

জনরা- অ্যাকশন, কমেডি, ড্রামা, ফ্যান্টাসি, ট্র্যাজেডি।
ম্যাল রেটিং- ৮.৫৬

প্রতিটি মানুষের জীবনে কিছু অপূর্ণতা থাকে। কেউ কেউ সেগুলো পূরণ করতে পারে, কেউ কেউ এত সৌভাগ্যবান হয় না, অপূর্ণতা পূর্ণ করার আগেই জীবনের পাঠ শেষ করে পরপারে চলে যেতে হয়।

কিন্তু তারপর? কি হয় তারপর? অতৃপ্ত আত্নাগুলোর কি হয়? তারা কি শান্তি লাভ করতে পারে অপূর্ণতা নিয়ে? নাকি সেগুলো পূর্ণ করার চেষ্টা করতে থাকে মৃত্যুর পরেও??

ওতোনাশি একদিন হঠাত নিজেকে আবিষ্কার করে একটা স্কুলের সামনে। তার নিজের পরিচয় বা কোথায় থাকে এ ব্যাপারে তার কিছুই মনে পড়ে না। সেখানে তার পরিচয় হয় ইউরির সাথে, যে মেশিনগান নিয়ে কারও ওপর নজর রাখছিল। সে ওতোনাশিকে জানায় যে এই জায়গাটা হল জীবন ও মৃত্যুর মাঝামাঝি একটা জায়গা বা আফটার লাইফ। যেসব মানুষ তাদের জীবনে কোন অপূর্ণতা নিয়ে মারা গিয়েছে, তারা এখানে এসে পৌছায়। এখানে তারা সবাই আফটারলাইফ স্কুলের স্টুডেন্ট। এখানে কেউ যদি শান্তি লাভ করতে পারে, তাহলে তার আত্মা Pass on করে যায়। তাই এখানে টিকে থাকতে হলে প্রতি মূহুর্তে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট এঞ্জেলের বিরূদ্ধে লড়াই করতে হয়।

ইউরি আরও জানায়, ওরা, আফটারলাইফ ব্যাটলফ্রন্টের সদস্যরা সংঘবদ্ধভাবে এঞ্জেলকে ফাইট করে এবং ওতোনাশিকে আমন্ত্রণ জানায় ওদের সাথে যোগ দেয়ার জন্য। স্মৃতিভ্রষ্ট ওতোনাশি কি করবে কোথায় যাবে সিদ্ধান্ত নিতে না পেরে ওদের সাথে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।

অ্যানিমেটি এগিয়েছে একেকটা ক্যারেক্টারের জীবনের অপূর্ণতা, আকাংখা, স্বপ্নের পরিণতি এবং ওতোনাশির জীবনের এবং আফটার লাইফের কর্মকান্ড নিয়ে। সেইসাথে কিছু অসম্ভব সুন্দর ইমোশনাল অংশ, মজার মূহুর্ত এবং ফাইটিং অ্যানিমেটাকে আরও সমৃদ্ধ করেছে। অ্যানিমেটির আর্টওয়ার্ক অসম্ভব সুন্দর, ফাইট সিনগুলোর অ্যানিমেশন খুব ডিটেইলড, সেইসাথে এতে ইংরেজি ও জাপানী, দুই ভাষাতেই সেইয়্যুরা চমৎকার কাজ করেছেন। ওএসটি বিশেষভাবে উল্লেখযোগ্য, ওপেনিংটা কানে ধরেছে।

তাই, সময় পেলে জলদি দেখে ফেলুন এই ছোট্ট অ্যানিমেটি। ১৩ পর্বের অ্যানিমে এবং ১টি ওভা দেখে ফেলতে আশা করি খুব বেশি সময় লাগবে না।

1920x1080