এফ এ সি ৪১
রান্ডম টপিক
উইয়াবু[Weeaboo]
এরা এমন এক প্রজাতি, যাদের সংজ্ঞা দেয়া খুব সহজ না, তবে নিচের কয়েকটা বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। [মূলত বাংলাদেশের বেসিসে দেয়া হল]
১। এরা প্রধানত নারুটো আর গকুর ফ্যান, যে কোন আলোচনায়ই তারা এই ক্যারেক্টারগুলো নিয়ে আসে[কার্টুন নেটওয়ার্কে নারুটো আর ড্রাগনবল জি দেখানোর ফল আর কি]।
২। এরা শউনেন আর এচি ছাড়া তেমন কিছু দেখে না।
৩। বাবা-মার প্রদত্ত নাম বাদ দিয়ে তারা আজব আজব সব জাপানি ফেসবুক নাম দেয়।
৪। জাপানী পারে না, তবুও খিচুড়ি কথাবার্তা বলে, যেমনঃ মিন্না, ওয়াতাশি হাংরি দেসু, পিজ্জা খাব দেসু বা হ্যাপি তানজবি ইত্যাদি।
৫। এরা কোন যুক্তি ছাড়া বাজে তর্ক করতে খুব পছন্দ করে। গকুর গ্রহ ধ্বংসের যুক্তি এদের অন্যতম পছন্দের যুক্তি।
আরও বৈশিষ্ট্য আছে, সেগুল আপাতত মনে পড়ছে না।
আনিমে সাজেশন
এমা-আ ভিক্টরিয়ান রোমান্স[Eikoku Koi Monogatari Emma]

এক হাউজমেইডের প্রেমে পড়ে গেলো এরিস্টোক্র্যাট পরিবারের এক তরুণ। এই অসম প্রেমের পরিণতি কি হবে?
কেন দেখবেনঃ শউনেন সিরিজ না, কিন্তু কাহিনী যথেষ্ট গতিময়, টানটান একটা ব্যাপার আছে, ঝুলে যায়নি কোথাও। ক্যারেক্টারগুলোর পোরট্রেয়িং বেশ আকর্ষণীয়, সেই সাথে আছে উনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের আবহ।
কেন দেখবেন না: বুঝতেই পারছেন, বাংলা সিনেমা গোছের একটা ভাইব আছে [অবশ্যই অতটা লেইম নয়]।
ম্যাল রেটিং ৭.৮৭+৮.১০
আমার রেটিং ৮+৮
মাঙ্গা সাজেশন
স্কুল নিঙ্গিও[School Ningyo]

গুজব আছে, স্কুলে গভীর রাতে হাজির হয় মৎস্যকন্যারা, যাদের মাংস খেলে পাওয়া যাবে ভালবাসার খোঁজ। দুই বান্ধবী যখন এই উদ্দেশ্যে স্কুলে রয়ে গেলো, এর পরিণতি কি হল?
কেন পড়বেনঃ বেশ ভালো হরর, আঁকাও ভালো, এন্ডিঙটা পুরোই অপ্রত্যাশিত। এছাড়া মাত্র ৩ চ্যাপ্টার, এক বসায় পড়ে ফেলার মতো।
কেন পড়বেন নাঃ ক্লিশে মনে হলেও হতে পারে।
ম্যাল রেটিং ৬.৭৮
আমার রেটিং ৮

