এফ এ সি ৫৪

রান্ডম টপিক

সেপ্পুকু[Seppuku]

সামুরাইদের নিজস্ব জীবনদর্শন ছিল, একে বলা হত বুশিদো। দায়িত্বপালনে ব্যর্থ হলে তারা নিজেদের ডিসগ্রেস ঢাকতে এবং প্রভুর সম্মান রক্ষার্থে আত্মহত্যার পথ বেছে নিত। তবে পদ্ধতিটা বিষ খেয়ে বা গলায় ফাঁস নিয়ে মরার মতো কিছু না, তারা সুতীক্ষ্ণ তলোয়ার পেটের মধ্যে ঢুকিয়ে পেট চিরে ফেলত, যতক্ষণ না তাদের অন্ত্র বেরিয়ে আসে। নিঃসন্দেহে এটা সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুর মধ্যে একটা, যেহেতু এতে ধুঁকে ধুঁকে মরার সম্ভাবনা বেশি।

অনেকে সেপ্পুকুকে সুডোকু বলে, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস।

 

আনিমে সাজেশন

ইয়ুগো দ্য নেগোশিয়েটর[Yugo the Negotiator]

ইয়ুগো হচ্ছে পেশাদার মধ্যস্থতাকারী। পরিস্থিতি যতই এক্সট্রিম হোক, দুই পার্টি যতই ভয়াবহ হোক, সে তার দায়িত্ব পালনে অবিচল। কিন্তু সবসময় কথায় কি আর চিঁড়ে ভেজে?

কেন দেখবেনঃ সংলাপনির্ভর, বাস্তবতার আলোকে দেখলে একে মোটের উপর ভিন্নধর্মী একটা আনিমে বলাই যায়।

কেন দেখবেন নাঃ অসাধারণ কিছু না। একটা দুর্দান্ত ওয়ান ম্যান শো হতে পারত, কিন্তু মূল চরিত্রের কারিশমা অনেক কম, ভুলে যাবার মতো।

ম্যাল রেটিং: ৭.২৬

আমার রেটিং: ৬

 

মাঙ্গা সাজেশন

সাকামতো দেসু-গা?[Sakamoto Desu-ga?]

সাকামতো হচ্ছে পারফেক্ট একজন হিউম্যান বিং। সে যাই করে, সবই যেন জীবনমঞ্চে তার অসাধারণ পারফরম্যান্স। তার এডমায়ারার যেমন আছে, শত্রুরও অভাব নেই। এদের সাথে সাকামতোর দৈনন্দিন ঘটনা নিয়েই এই মাঙ্গা।

কেন পড়বেনঃ দারুন আঁকা, হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেবার মতো গ্যাগ এলিমেন্ট।

কেন পড়বেন নাঃ তেমন ধারাবাহিক কোন কাহিনী না, প্রতি চ্যাপ্টারে সাকামতোর কোন একটা ঝামেলা নিয়ে কাহিনী। মানে এক চ্যাপ্টার পড়ার পর অন্য চ্যাপ্টার পড়ার ড্রাইভ নাও থাকতে পারে।

ম্যাল রেটিং: ৮.১৩

আমার রেটিং: নেই কারণ অন্গিং।

 

এফ এ সি ৫৩

রান্ডম টপিক

:3

সম্ভবত একমাত্র ইমোটিকন যেটা আনিমে থেকে এসেছে। এর অর্থ হল বিড়ালের মুখ। কিউট কোন কিছু বোঝাতে এর ব্যবহার। যেমনঃ “এই এই দ্যাখো, ওই পিচ্চিটা কি কিউট! :3”

আমাদের দেশে অনেকেই এর অর্থ না বুঝে তাদের চ্যাটে বা ফেসবুক পোস্টে এই ইমো ব্যবহার করেন। ব্যাপারটা অনেকটা “জানিস, আজকের হ্যাংআউটটা না জোস হইসে! :'( 🙁 :I” স্ট্যাটাস দেয়ার মতই।

এরকম মুখওয়ালা আনিমে ক্যারেক্টার আছে প্রচুর, সবচেয়ে জনপ্রিয় আর পরিচিত সম্ভবত লাকি স্টার এর ইজুমি কোনাতা।

 

আনিমে সাজেশন

 রোজ অব ভারসাইলেস[Rose of Versailles]

ফরাসী বিদ্রোহের আনিমে টেইক। মানব-মানবীর সম্পর্কের এক দারুন উপাখ্যান।

কেন দেখবেনঃ ঐতিহাসিক আনিমে এম্নিতেই কম, সেদিক থেকে এই আনিমে যথেষ্ট ইউনিক। ক্লাসিক এক আনিমে, যার আছে আকর্ষণীয় কাহিনীবিন্যাস আর চরিত্রায়ন। অবশ্যই এটা ইতিহাস নয়, ঐতিহাসিক উপন্যাসের মতই এতে কল্পনার রঙ চড়ানো, কিন্তু এতে জিনিসটা হয়েছে আরও স্বাদু।

কেন দেখবেন নাঃ আর্ট স্টাইল বাজে লাগতে পারে। বিশাল বিশাল চোখের পাপড়ি, স্পারক্লিং ক্যারেক্টার, এদের দেখতে খুব একটা ভালো লাগার কথা না। এছাড়া মেরি আঁতোয়ানেতের চরিত্রের উপর মাঝে মাঝে মেজাজ খারাপ করে কম্পিউটার ভাঙার ইচ্ছা হতে পারে।

ম্যাল রেটিং: ৮.৪৩

আমার রেটিং: ৮

 

মাঙ্গা সাজেশন

জোজো’স বিজার এডভেঞ্চার পার্ট ৫:ভেনটো ওরেও[JoJo’s Bizarre Adventure Part 5: Vento Aureo]

জিওরনো জিওভান্নার একটা স্বপ্ন আছে, সে মাফিয়া গ্যাঙের সদস্য হয়ে এর চূড়ায় উঠবে, আর এর মাধ্যমে পাল্টে দেবে পুরো ইতালির খোলনলচে। ডিও ব্র্যান্ডোর ছেলে যখন, বিদ্রোহ তো তার রক্তেই, তাই না? সদস্য হিসেবে তার উপর প্রথম দায়িত্ব পড়ল গ্যাঙের বসের মেয়েকে প্রটেকশন দিয়ে তাকে বসের কাছে নিয়ে যাওয়া। লঞ্ছ থেকে উধাও হয়ে গেলো তার সহকর্মীরা, ট্রেনে তাদের উপর আক্রমণ করল জরা, এমনকি আকাশপথে গিয়েও নেই শান্তি! শুরু হল পুরো ইতালি জুড়ে এক রোলারকোস্টার রাইড! অবশেষে রোমের কলাসিয়ামে মুখোমুখি হল রক্তরাজ ডিয়াভলো আর জিওজিও!

এটুকু পড়েও নিশ্চিত হতে পারছেন না মাঙ্গাটা পড়বেন কিনা? কথা দিচ্ছি, এটা আপনার জন্য এক স্বর্ণালী অভিজ্ঞতা হয়েই থাকবে!

কেন পড়বেনঃ আরাকির আঁকা হয়েছে আরও আকর্ষণীয়, দারুন ডিটেইলড। ভেনটো ওরেওর জন্য আরাকির টেইক ছিল ভিন্ন, পুরো সিরিয়াস এক কাহিনী, পার্ট ৪ এর গ্যাগগুলোর কোন চিহ্নই এখানে নেই। টানটান উত্তেজনা, এক মুহূর্তের জন্যও দম ফেলার জো নেই। স্ট্যান্ড কনসেপ্টের পুরো ব্যাখ্যা এখানে আছে, সেই সাথে মেটালিকা, স্পাইস গার্ল এর মতো  নতুন সব স্ট্যান্ড তো আছেই।

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ খুঁজে পাচ্ছি না।

ম্যাল রেটিং: ৭.৯৮

আমার রেটিং ৯

 

এফ এ সি ৫২

রান্ডম টপিক

মেইড কিসসা[Maid Cafe]

আনিমে/মাঙ্গা দেখে আমাদের মেইড ক্যাফে সম্পর্কে বেশ রোমান্টিক কিছু ধারণা হয়েছে। দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এসব ধারণা আসলে ভুল। মেইড ক্যাফের বেশিরভাগ কাস্টমার হচ্ছে বুড়ো পারভারটের দল, যাদের কাজ হচ্ছে অল্প বয়সী মেয়েদের মলেস্টেশন[এর ভালো বাংলা আপাতত পাচ্ছি না]। মেইডরাও এসবকিছুই মুখ বুজে সহ্য করে যায়, কারণ মোটা অঙ্কের টিপস। তাদের এত টাকা দরকার কেন? যদিও বেশিরভাগ জাপানী পরিবার সেলফসাফিশিয়েন্ট, কিন্তু ঐ পরিবারের ছেলেমেয়েদের ফ্যাশন আর প্রযুক্তির ব্যাপারে মারাত্মক আগ্রহ। এসব শখের দাম মেটানোর জন্যই এই পন্থা অবলম্বন।

 

আনিমে সাজেশন

উতাওয়ারেরুমনো[Utawarerumono]

স্মৃতিহারা রহস্যময় এক লোক ঘটনাচক্রে হয়ে গেল এক সম্প্রদায়ের নেতা. কি অপেক্ষা করছে তার সামনে?

কেন দেখবেনঃ ইন্টারেস্টিং কাহিনী, সাউন্ডট্র্যাক, বিশেষ করে ওপেনিং ট্র্যাকটা তো অসাধারণ। বেশ কিছু ভালো টুইস্ট আছে.

কেন দেখবেন নাঃ তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না.

ম্যাল রেটিং: ৭.৮০

আমার রেটিং ৮

 

মাঙ্গা সাজেশন

জোজো’স বিজার এডভেঞ্চার পার্ট ৪: ডায়মন্ড ইজ আনব্রেকেবল[JoJo’s Bizarre Adventure Part 4: Diamond is Unbreakable]

ইওশিকাগে কিরা শান্তশিষ্ট নির্বিরোধী গোছের মানুষ। একজন কর্তব্যপরায়ণ সেলস্ম্যান, সময়ানুবর্তী, কাজ শেষে বাড়িতে গিয়ে আরাম করে ঘুমায়। একজন কাঙ্ক্ষিত ব্যাচেলর, মাঝে মাঝে ডেটে যায়, মেয়েদের হাত ধরে ঘুরতে তার খুব ভালো লাগে। তবে সমস্যা একটাই, সেই হাত হল কব্জি পর্যন্ত, শরীর থেকে বিচ্ছিন্ন করা।

এই ভয়াবহ সাইকোপ্যাথ খুনীকে ধরতে তার শহরে এসে হাজির হল কুজো জোতারো। সাথে যোগ দিল তার দাদা জোসেফের অবৈধ সন্তান, অর্থাৎ তার চাচা, হিগাশিকাতা জোস্কে। স্টার প্লাটিনাম আর ক্রেজি ডায়মন্ডের জন্য কি অপেক্ষা করছে? কিলার কুইন, আর রেড হট চিলি পিপারস!

কেন পড়বেনঃ বলতেই হবে, আরাকির আর্ট দিনকে দিন ইম্প্রুভ করেছে। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড, প্যানেল, ডিটেইলিং। প্রয়োজনমতো গ্যাগ। ফাটাফাটি এবং আঙ্কনভেনশনাল অ্যাকশান তো আছেই। স্ট্যান্ড কনসেপ্টের উৎস সম্পর্কে কিছু ব্যাখ্যাও পাবেন।

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ নেই।

ম্যাল রেটিং: ৮.৫৭

আমার রেটিং ৮

এফ এ সি ৫১

রান্ডম টপিক

আহোগে[Ahoge]

অনেক আনিমে ক্যারেক্টারেরই চুলের সামনের এক গোছা অদ্ভুত এন্টেনার মত ,সেগুলো মনে হয় জীবন্ত, নিজেদের ইচ্ছামত নড়াচড়া করতে পারে। এদেরকে বলে আহোগে, বা সিলি হেয়ার। আহোগেওয়ালা পরিচিত কিছু চরিত্র হচ্ছে ইজুমি কোনাতা[লাকি স্টার], নিজিমা হারুও সামা[কেনিচি], এলিস[হায়াতে নো গতোকু], নিয়ারুকো[হাইওরে নিয়ারুকো সান], সেবার[ফেইট/স্টে নাইট/জিরো] ইত্যাদি।

http://25.media.tumblr.com/tumblr_lxgtdm4Q4Z1r3rv51o1_500.gif

 

আনিমে সাজেশন

গ্র্যাপ্লার বাকি[Grappler Baki]

হানমা ইউজিরো, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ। তাকে খুন করার জন্য হন্যে হয়ে খুঁজছে তারই ছেলে বাকি। কেন?

কেন দেখবেনঃ দারুন অ্যাকশন, ফার্স্ট সিজন কাহিনী, আর সেকেন্ড সিজন টুর্নামেন্ট বেইসড. উত্তেজনার অভাব নেই. সাউন্ডট্র্যাকও বেশ ভালো।

কেন দেখবেন নাঃ হানমা বাকি সবচেয়ে বাজে মেইন ক্যারেক্টারদের মধ্যে একজন। ভিজুয়াল এসপেক্ট এত ভালো না.

ম্যাল রেটিং: ৭.৩৯+৭.৪৫

আমার রেটিং ৭+৭[ওভারঅল সাড়ে সাত দেয়া যায়]

 

মাঙ্গা সাজেশন

লুডউইগ কাকুমেই+লুডউইগ গেন্সোকিওকু[Ludwig Kakumei+Ludwig Gensoukyoku]

রাজকুমার লুডউইগ ভ্রমণ করে বেড়াচ্ছে, লক্ষ্য তার উপযোগী সুন্দরী স্ত্রী খোঁজা। আর এই ক্যান্ডিডেটদের মধ্যে কারা আছে? হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন আর গ্রিম ভাইদের রূপকথার সেই রাজকুমারীরা!

কেন পড়বেনঃআকর্ষনীয় আঁকা, গল্প বলা. পরিচিত চরিত্রগুলো  টুইস্টেড অবস্থায়, মন্দ কি?

কেন পড়বেন নাঃ খানিকটা ইয়াওই ভাইব আছে, এচি কন্টেন্ট তো আছেই, কারণ রাজকুমারীদের অবশ্যই well endowed হতে হবে. যা বোঝার বুঝে নিন.

ম্যাল রেটিং: ৮.২৫+৭.৫০

আমার রেটিং নেই, কারণ সেকেন্ড সিজন অন্গিং।

 

এফ এ সি ৫০

৫০তম সংখ্যা উপলক্ষে ওয়ান-টাইম-অনলি রঙিন এফ এ সি. সবাইকে ধন্যবাদ, এতদিন ধরে এই সেগমেন্টকে সাপোর্ট করার জন্য।

রান্ডম টপিক

ইয়াওই[Yaoi]

জনপ্রিয়, কিন্তু ভুল একটা ধারণা হলো ইয়াওই মানে গে পর্ন। কিন্তু ব্যাপারটা তা নয়, সেটা বোঝা যাবে যদি আপনি কোয়ালিটি ইয়াওই আনিমে দেখেন [বি অক্ষর দিয়ে শুরু সেই মহা কুখ্যাত আনিমেটা না, আপনি দেখতে পারেন জুনজো রোমান্টিকা [Junjou Romantica] বা সেকাইইচি হাত্সুকোই [Sekaiichi Hatsukoi]।]

ইয়াওই রিলেশনশিপে অন্যান্য জুটিদের মতই একজন থাকে ডমিন্যান্ট/একটিভ, তাকে বলে সেমে[seme], আর একজন সাবমিসিভ/প্যাসিভ, তাকে বলে উকে[uke]. এর চেয়ে বেশি ডিটেইলড পাবলিক গ্রুপে বলা শোভন না, উইকি ঘেটে নেবেন। সহজে বোঝার জন্য একটা ছবি দিয়ে দিচ্ছি।

জাপানে মেয়েদের কাছে ইয়াওই মাঙ্গা খুবই জনপ্রিয়, আকর্ষনীয় চেহারার পুরুষদের জন্য মূলত। যারা ইয়াওই পড়ে “কিয়াআ!” বলে অজ্ঞান হয়ে যায়, তাদেরকে বলে ফুজোশি [fujoshi]।

রেফারেন্স জানলে আনিমের মজা বুঝতে সুবিধা বেশি, তাই এই বিশেষ জ্ঞানদান. এখন বলুন তো, বারাকামনের চশমা পরা ভদ্রমহিলাকে কি বলা হবে?

জেনে রাখা ভালো, ২০১০ সালে এক গবেষণায় দেখা গেছে জাপানে ইয়াওই প্রোডাক্টের [আনিমে+মাঙ্গা+নভেল+ড্রামা সিডি ইত্যাদি] বাজার ২০ বিলিয়ন ইয়েনের বেশি।

আর না, আমার নাম ফারসেমে আহমেদ না, আমার প্রোফাইলে বাংলা ইংরেজি দুই বানানই দেয়া আছে।

 

আনিমে সাজেশন

সায়োনারা জেত্সুবো সেন্সে[Sayonara Zetsubou Sensei]

ইতোশিকি নোজোমু শিক্ষক হিসেবে একটু অন্যরকম। ভদ্রলোক ভয়াবহ ধরনের মেলানকলিতে ভোগেন। সব আনিমেতে তো আর মূল চরিত্রের  বিষণ্নতা দূর করার জন্য এলিয়েন, টাইম ট্রাভেলার আর এসপার আসবে না, তাই নোজোমু শুধুই আত্মহত্যা করতে চান. তার ক্লাসে যে ছাত্র-ছাত্রীরা আছে, তাদের আচরণও সুস্থ মানুষের মত না. এরকম একগাদা উদ্ভট চরিত্রের সম্মিলন মানে? ক্লাস তো না, একগাদা বর্ণময় চরিত্রের কারণে এ যেন সার্কাস।

কেন দেখবেনঃঅসাধারণ হিউমার, জাপানের বিভিন্ন কিছু নিয়ে ব্যঙ্গ/রসিকতা এমন হাই লেভেলে খুব কম আনিমেতেই করতে পেরেছে। সেই সাথে আছে সময়োপযোগী সাউন্ডট্র্যাক। আর মূল চরিত্রে কামিয়া হিরোশি, যিনি ইজায়া, ট্রাফালগার ল, লেভির মত চরিত্রের সেইয়ু।

কেন দেখবেন নাঃএই ফ্র্যানচাইজের ফ্যানবেস লিমিটেড। সবাই এই জিনিস হজম করতে পারে না. সামান্য নুডিটি, প্রচুর মাথা খারাপ করিয়ে দেয়া ডায়লগ আছে।

ম্যাল রেটিং: একগাদা সিকুয়েল আছে, চাইলে নিজেই ম্যাল চেক করুন। গড়ে ৮.

আমার রেটিং: ওভারঅল ৯

 

মাঙ্গা সাজেশন

সুবাসা রিজার্ভার ক্রনিকল[Tsubasa: RESERVoir CHRoNiCLE]

 

কুচক্রী জাদুকরের ষড়যন্ত্রে রাজকুমারী সাকুরার স্মৃতি চূর্ণ-বিচূর্ণ হয়ে পালকের বেশে ছড়িয়ে গেল বিভিন্ন ডাইমেনশনে। প্রবল বর্ষণের মধ্যে তাকে নিয়ে রহস্যময়ী কুহকিনী ইউকোর কাছে ছুটে  গেল ছোটোবেলার বন্ধু শৌরন। কুহকিনী তাকে এক মাত্রা থেকে অন্য মাত্রায় যাবার ক্ষমতা দিল, তবে চাইল এর উপযুক্ত দাম, সাকুরার কাছে শৌরনের যত স্মৃতি ছিল সব. বেচারা শৌরন, ভালবাসার মেয়েকে বাঁচাতে পারলেও মেয়েটা যে কখনোই ভালবাসবে না তাকে! তবুও সে দৃঢ়প্রতিজ্ঞ, আর তার এই অভিযানের সঙ্গী এক পলাতক জাদুকর, আর এক নির্বাসিত যোদ্ধা। মহাকাব্যের মঞ্চ তো প্রস্তুত!

কেন পড়বেনঃপৌরাণিক গল্পের আভাস, মাত্রা ভ্রমণের সময় বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, মানবিক সম্পর্ক, সবকিছুই ভারী চমত্কার। ক্ল্যাম্প বরাবরই ডিটেইলড আর ভারী সুন্দর করে চরিত্রগুলো আঁকে, এই মাঙ্গাও এর ব্যতিক্রম নয়. রোমানস্, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, সবই আছে. মাঙ্গাটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা ক্ল্যাম্পের অন্যান্য মাঙ্গার সাথে ক্রসওভার করেছে, যেমন হলিক, চবিটস ইত্যাদি। বলে রাখা ভালো, এর আনিমে সিরিজটাও ভালো, বিশেষ করে ইউকি কাজিউরার কম্পোজিশনে সাউন্ডট্র্যাকগুলো দারুন।

কেন পড়বেন নাঃওপেন এনডেড কাহিনী, তবে এর বিকল্পও কিছু ছিল না.

ম্যাল রেটিং ৮.৪০

আমার রেটিং ১০[সামান্য বায়াসড]

এফ এ সি ৪৯

রান্ডম টপিক

 কাগজের ঘর

 

আগের এফেসিতে বলেছিলাম যে জাপান একটা ভয়াবহ ভূমিকম্পপ্রবণ। তাই কিছু জায়গায় তারা কাগজের বাড়ি বানায়, যেগুলো ভূমিকম্পের বিরুদ্ধে তুলনামুলকভাবে বেশি টেকসই। তবে বাড়িটা যে পুরোপুরি কাগজের তা না, এর সাথে থাকে কাঠ, বাঁশ, টাইল ইত্যাদি। ঘরের মাঝের পার্টিশনগুলো কাগজ দিয়ে তৈরী করে অনেক লাভ, যে কোনো সময় পার্টিশনগুলো সরিয়ে বেশ বড় এক স্পেস পাওয়া যায়, যেটা মিটিং এর সময় কাজে লাগে.

 

আনিমে সাজেশন

সিটি হান্টার[City Hunter]

 

আপাতদৃষ্টিতে সায়বা রিওকে দেখলে মনে হয় মহা এক পারভারট, সারাক্ষণই সুন্দরী মহিলাদের পিছনে লেগে আছে, তার এপ্রোচও যে মহা শালীন তা না। তার আসল পরিচয়? নিপুণ টিপের সাথে রিভল্ভার হাঁকানো সবচেয়ে বিখ্যাত বাউন্টি হান্টারদের একজন, যে পরিচিত সিটি হান্টার নামে।

 

কেন দেখবেনঃ ক্লাসিক এক আনিমে, আশির দশকের আনিমে বলে মনেই হয় না। এখনো দেখে শেষ করিনি, যা দেখছি, ওয়ান ম্যান শো। বেশ ভালো অ্যাকশান আর গ্যাগ সিন। কাউবয় বিবপের সাথে মিল আছে.

কেন দেখবেন নাঃ যতদূর দেখেছি, এপিসোডিক, কাজেই কন্টিনিউ করা কষ্টকর হতে পারে। রিওর “মক্করি” এপ্রোচগুলো মাঝে মাঝে ভয়াবহ। একা দেখবেন।

 

ম্যাল রেটিং- একগাদা সিকুয়েল আছে, চাইলে নিজেই ম্যাল চেক করুন। গড়ে ৮.

আমার রেটিং নেই, কারণ দেখা শেষ হয়নি।

 

মাঙ্গা সাজেশন

 কোইসোমে মমিজি[Koisome Momiji]

 

 

এক মেয়ের ছবি তুলল সৌতা। পরে সে জানতে পারল, এই মেয়ে আর কেউ নয়, স্বয়ং উঠতি আইডল সানা! টিভি নাটকে অভিনয় করবে সে, তাই চরিত্রের গভীরতা বোঝার জন্য সানা সৌতাকে বলল তার সাথে প্রেম বিষয়ক প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস কি আসলেই পারফেকশনে রূপ নেবে, নাকি পিলার অব সাকসেস হয়েই থাকবে?

 

কেন পড়বেনঃ মোটামুটি ভালো টাইম পাস, আঁকা ভালো, আকর্ষণীয় ফ্যান্সারভিস।

কেন পড়বেন নাঃ ক্লিশে, দুর্বল কাহিনীকে সুন্দর মেয়েদের দিয়ে ঢাকার চেষ্টা[আমার এতে তেমন আপত্তি নেই, ফেয়ারি টেইল তো এখনো দেখে যাচ্ছি, হেহে, কিন্তু সবার ভাল্লাগবে সেই নিশ্চয়তা নেই।]

 

 

ম্যাল রেটিং ৭.৯৪

আমার রেটিং ৭

এফ এ সি ৪৮

রান্ডম টপিক

 প্রাকৃতিক দুর্যোগ

 

 

যারা “নিপ্পন-সামার” সবকিছুতেই মুগ্ধ, আর ভবিষ্যতে ঐ দেশে বসত গাড়ার চিন্তা করছেন, আগে এক এফেসিতে বলেছিলাম, জাপানীরা বিদেশী[গাইজিন]দের পছন্দ করে না। এছাড়া জাপান ভয়াবহ ধরনের দুর্যোগ কবলিত দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প, টাইফুন, অগ্ন্যুৎপাত সেখানে নিয়মিত। রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প তো রীতিমত ডালভাত। সক্রিয় আগ্নেয়গিরি আছে প্রচুর, সুপ্ত তো আছেই। ওদিকে দ্বীপদেশ হবার কারনে সাগরের উৎপাতেরও অভাব নেই। বুঝুন তবে?

 

 

আনিমে সাজেশন

টোকিও ম্যাগনিচিউড ৮.০[Tokyo Magnitude 8.0]

চমৎকার সকালটা ভয়াবহ হয়ে গেলো তখনই, যখন ৮.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। পরিবারের সদস্যরা হয়ে গেলো আলাদা, সম্পূর্ণ অপরিচিত লোকজন বারিয়ে দিল সাহায্যের হাত। অবশ্য সবার হাতই কি অমন সরল বিশ্বাসে ধরা যায়?

 

কেন দেখবেনঃ দুর্যোগের প্রেক্ষিতে মানবিক সম্পর্কের আখ্যান, সেই সাথে প্রয়োজনীয় সাসপেন্স, একটানে শেষ করে ফেলার মতো একটা আনিমে।

কেন দেখবেন নাঃ এন্ডিঙটা দেখলে খানিকক্ষণ ট্রমাটাইজড হয়ে থাকলেও থাকতে পারেন।  আমি নিজে বেশ কয়েকবার রিপিট করেছি জায়গাটা, ঠিক দেখছি নাকি বোঝার জন্য।

 

ম্যাল রেটিং ৮.২২

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

 হেভেন’স ডোর[Heaven’s Door]

মৃত্যুপথযাত্রী দুই তরুণ-তরুণী পালিয়ে গেলো হাসপাতাল থেকে। লক্ষ্য? সাগরের অসীমতা!

 

কেন পড়বেনঃ দ্য ফলট ইন আউয়ার স্টারস ধাঁচের কিছু হলেও হতে পারে, আমি ঐ বইও পড়িনি, মুভিও দেখিনি, শুধু খানিকটা সিনপ্সিস পড়েছিলাম, তা থেকে তুলনা করছি। কাহিনী, আঁকা বেশ ভালো।

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ খুঁজে পাচ্ছি না।

 

ম্যাল রেটিং ৭.৮৮

আমার রেটিং ৭

এফ এ সি ৪৭

রান্ডম টপিক

 রসনাবিলাস ২: ভাত

 

 

জাপানীরা যে ভাত খায়, সেটা আমাদের দেশের ভাতের মতো না, তুলনামুলকভাবে আঠালো আর মিষ্টি, অবশ্য এটাই স্বাভাবিক, আঠালো না হলে চপস্টিক এর মতো ভয়াবহ জিনিস ব্যবহার করবে কিভাবে? চালের বিশেষ প্রকরন চাষ করে তারা, সেই সাথে জিনেটিক ইঞ্জিনিয়ারিং তো আছেই। এই বিশেষ প্রকরণ দুই রকমের, একটার কথা তো আগেই বললাম, এটাকে বলে উরুচিমাই, আরেকটা হলো আরো আঠালো, নাম মচিগোমে। নাম থেকে বোঝা যাচ্ছে, মচি বানাতে এই ভাত ব্যবহার করা হয়.

 

 

আনিমে সাজেশন

 কিমি তো বকু[Kimi to Boku]

 

কয়েকজন বন্ধুর সম্পর্ক নিয়ে কাহিনী, তাদের বন্ধুত্ব, ভাললাগা, ভালবাসা, প্রত্যাখ্যাত হওয়া, সবকিছু নিয়েই এই কাহিনী। অবশ্যই ভিটামিন-টি গোছের কিছু না, অনেক বেশি ক্লাসি।

 

কেন দেখবেনঃ মানবিক সম্পর্কের স্লাইস অব লাইফগুলোর কথা বিবেচনা করলে সম্ভবত হানি অ্যান্ড ক্লোভারের পর এটাই আমার দেখা সেরা।

কেন দেখবেন নাঃ কড়া অ্যাকশানপ্রেমীদের জন্য অবশ্যই নয়। স্লাইস অব লাইফের ব্যাপারে আগ্রহ না থাকলে না দেখতে বলা যাচ্ছে। এটা মুশি-শির মতো সুপারন্যাচারাল না, বাকুমানের মতো শউনেন না, আবার নন নন বিয়রির মতো মোয়ে ফ্লেভারের না। কাজেই সাবধান।

 

ম্যাল রেটিং ৭.৯১+৮.১৯

আমার রেটিং ৮+৯

 

 

মাঙ্গা সাজেশন

 দেঙ্গেকি ডেইজি[Dengeki Daisy]

 

 

তেরুর ভাই মারা যাবার আগে তার হাতে দিয়ে গিয়েছিল একটা সেলফোন, যাতে সেভ করা ছিল ডেইজির ইমেইল অ্যাড্রেস। কে এই ডেইজি? সে কি পুরুষ, নাকি মহিলা? তার বয়স কত? সে দেখতে কেমন? কিছুই জানে না তেরু, শুধু জানে এই, ডেইজি তার গার্জিয়ান এঞ্জেল, সারাক্ষণ মাথার উপর ছায়া দিয়ে আছে। আহারে বেচারী, সে যদি জানত, তাদের স্কুলের জ্যানিটর, একগাদা অগোছালো চুলওয়ালা, পাঁড় ধূমপায়ী, সারাক্ষন তেরুর সাথে বাজে ব্যবহার করা কুরোসাকিই আসলে ডেইজি!

 

কেন পড়বেনঃ ক্লাসি শউজো, খামোখা মানঅভিমান নেই, নায়ক-নায়িকা, সাইড ক্যারেক্টার, সবাই খুব ইন্টারেস্টিং। মূল দুই চরিত্রের কেমিস্ট্রি অসাধারণ। সেই সাথে রহস্য। দারুন আর্ট।

কেন পড়বেন নাঃ  এই মাঙ্গা না পড়া বোকামি। শউজো হলেও অ্যাকশান ফ্যানরাও ট্রাই করতে পারেন।

 

 

ম্যাল রেটিং ৮.৬৬

আমার রেটিং নেই, কারণ পড়া শেষ হয়নি।

এফ এ সি ৪৬

রান্ডম টপিক

 শিরিতোরি[Shiritori]

 

গ্রুপে মাঝে মাঝে দেখা যায় এক ধরনের খেলা হয়, যেখানে একজন একটা আনিমে/চরিত্রের নাম বলবে, তার শেষ বর্ণ ধরে আরেকজনকে পরের নাম বলতে হবে। এই খেলার জাপানী ভার্শন হল শিরিতোরি, তবে এমনিতে খেলাটাকে অসীম গোছের কিছু মনে হলেও আসলে তা নয়, শিরিতোরিতে হার-জিত নির্ধারণ করার সুনির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা হল, যার উচ্চারিত শব্দের শেষ বর্ণ “ন[ん]” হবে, সে খেলায় হারবে, কারণ জাপানী ভাষায় “ন[ん]” দিয়ে কোন শব্দ শুরু হয় না।

 

 

আনিমে সাজেশন

 গোলগো থার্টিন[Golgo 13]

 

পেশীবহুল লোকটাকে দেখলেই বোঝা যায় চিতার ক্ষিপ্রতা তার শরীরে। অন্তর্ভেদী দৃষ্টি গায়ে জাগায় কাঁপুনি। নাম তার ডিউক তোগো, কিন্তু এটা স্রেফ বাইরের চেহারা। তার আসল পরিচয়? সে সবার সেরা হিটম্যান, কোন লক্ষ্যই যার অভেদ্য নয়। সে হল গোলগো থার্টিন!

 

কেন দেখবেনঃ অভারপাওয়ারড মেইন ক্যারেক্টারকে নিয়ে আনিমে দেখার একটা অন্য রকম মজা আছে, আপনি জানেন সে পরিষ্কার ব্যবধান রেখেই জিতবে, কিন্তু এই ব্যবধানটা সে কিভাবে গড়ে তুলছে, এটা আনিমেতে দারুণভাবে দেখানো হয়েছে।

 

কেন দেখবেন নাঃ স্ট্রিক্টলি প্রাপ্তবয়স্কদের জন্য, নারীদের “রমণীয়তা” দেখানো হয়েছে খুব বেশি পরিমাণে[বাংলায় মোটামুটি ভালো দখল থাকলে আপনি বুঝতে পারবেন আমি কি বুঝিয়েছি।]। আর গোলগোর ভয়েস আমার বেশি ভাল্লাগেনি, আরও আকর্ষণীয় হতে পারত।

 

ম্যাল রেটিং ৭.৫৮

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

 তোমি[Tomie]

 

অপূর্ব সুন্দরী মেয়েটাকে দেখলেই প্রায় সবাই মুগ্ধ হয়ে যায়। “প্রায়” কেন বলছি? আপনারা মুগ্ধ হবে না, যখন জানবেন এই মেয়ে মরলেও ফিরে আসে বারবার, আরও ভয়ঙ্কর হয়ে!

 

কেন পড়বেনঃ ইতো জুঞ্জির মাঙ্গা, হরর আবহের কমতি নেই। ছোটগল্পগুলো ভারী আকর্ষণীয়।

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ নেই। মাঝে মাঝে পেটের মধ্যে গুলাতে পারে অবশ্য।

 

ম্যাল রেটিং ৭.৭২

আমার রেটিং ৮

এফ এ সি ৪৫

রান্ডম টপিক

রিয়াজু[Riajuu]

 

রিয়াজু হচ্ছে ওতাকুদের ব্যবহার করা স্ল্যাং। এই গালি তাদের উদ্দেশ্যে ব্যবহৃত হয় যারা নরমাল জীবনযাপন করছে, বন্ধুমহলে জনপ্রিয়, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড আছে ইত্যাদি। ওতাকুরা যেহেতু ভয়াবহ ধরনের লুজার, তারা এই নরমাল লোকদের দেখতে পারে না, তাই তাদের সম্বোধন করে রিয়াজু বলে.

 

আনিমে সাজেশন

স্পাইস অ্যান্ড উলফ[Spice and Wolf/Ookami to Koushinryou]

শস্যের দেবতা হরো ভ্রমণসঙ্গী হল ব্যবসায়ী লরেন্সের। হরো কি শুধুই এক ছলনাময়ী, নাকি সে আসলেই লরেন্সের প্রতি আকর্ষণ বোধ করে?

 

কেন দেখবেনঃ ভালো স্লাইস অব লাইফ, অ্যাকশান না হয়েও কিছু জায়গায় ভালো সাসপেন্স, আর তাদের সম্পর্কও খুব ইন্টারেস্টিং। দুজনেই ম্যাচিউর, দুজনেই জানে তারা একজন আরেকজনেক ভালবাসে, কিন্তু কেউই এই কথা স্বীকার করে না, কারণ স্বীকার করার প্রয়োজন নেই।

 

কেন দেখবেন নাঃ ডায়লগ বেইসড আনিমে, গ্যাগ বা কমেডি রিলিফ কম, দর্শক ধরে রাখার মতো এমন দুর্দান্ত কোন ক্লিফহ্যাঙ্গার নেই।

 

ম্যাল রেটিং ৮.৩৮+৮.৪৭

আমার রেটিং ৮+৮

 

 

মাঙ্গা সাজেশন

জুনাই ব্রাইড[Junai Bride]

চারটা ওয়ান শট নিয়ে এই মাঙ্গা, প্রত্যেকটাই দারুন রোমান্টিক সব গল্পে ভরা।

 

কেন পড়বেনঃ আকর্ষণীয় আঁকা, স্টোরিটেলিং ভালো, প্রত্যেক চ্যাপ্টার পড়েই একটা তৃপ্তি লাগে।

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ নেই, চারটা ওয়ান শটই তো।

 

ম্যাল রেটিং ৭.৭৮

আমার রেটিং ৮