Hentai Prince & the Stoney Cat রিভিউ — Maruf D. Raihan

‘Even while Imprisoned,the Irish author Oscar Wilde,a pervert who I respect, said,’I don’t regret a single moment having lived for pleasure. ‘

এমনি এক উক্তি দ্বারা এক হাইস্কুল ছাত্র ট্রাকফিল্ড ক্লাবে বেশ জোরে সোরে ওয়ার্মআপ করা শুরু করবে।কিন্তু তার উদ্দেশ্য অনুশীলন নয়, অাঁট পোশাকে সুইমিং ক্লাবের মেয়েদের দেখা আর আনন্দ উপভোগ করা।

এতক্ষণ যা বললাম তা ছিল ‘হেনতাই ওউজি তো ওয়ারাওয়ানাই নেকো’ (Hentai Prince & the Stoney Cat’ নামক এনিমের প্রথম এপিসোডের শুরুর দিকের দৃশ্যপট।

এমন আরম্ভ দেখে খুব উল্লসিত হক্যে অনেকে হেনতাই! হেনতাই! বলে লম্ফঝম্প করবেন আবার অনেকে ছি!ছি! আর থু!থু! বলতে থাকবেন আর এ অধম রিভিউদাতাকে অভিশাপ দিতে থাকবেন।কিন্তু জানিয়ে রাখা ভালো আপনারা (উভয় শ্রেণী) যা ভাবছেন তার কোনোটাই পুরোপুরি সঠিক নয়।

Henneko

কি আছে এই এনিমেতে তাহলে?? স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন জাগবে। নাম শুনেই উপরোক্ত প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা ব্যাপক তাই অস্পষ্টতা টা দূর করা যাক।

এনিমে দেখা, মানগা পড়ার বদৌলতে জাপানিজ ধর্মমত ও ধর্মতত্বের সাথে অনেকেই কমবেশি পরিচিত। এই এনিমের সমস্ত ঘটনাচক্রের উৎস হল এক অদ্ভুত কামি-সামা, যিনি কালো বিড়ালের প্রতিমূর্তির মাঝে অবস্থান করেন। তার ইচ্ছেপূরণ করার ধাচ এমন,যে তাতে গল্পের চরিত্রগুলোর জীবন পুরাই জিলেপির প্যাচে পড়ে যায়।

এনিমে: হেনতাই ওউজি তো ওয়ারাওয়ানাই নেকো

এপিসোড :১২+১( টিভি স্পেশাল)

জেনরা: কমেডি,রোমান্স,হারেম,স্কুল,সুপারন্যাচারাল,ড্রামা

প্রযোজনা: ফ্রন্টোয়ারি ওয়ার্কস,সেন্তাই ইউজি,মিডিয়া ফ্যাক্টরি,জে.সি.স্টাফ

MAL স্কোর: ৭.৫৪

ব্যক্তিগত রেটিং : ৭.৭

প্লট: ৭.৬

চরিত্র: ৮.৭

কমেডি+টুইস্ট: ৮.৫

নভেল ও মানগা রচয়িতা : সৌ সাগারা

এনিমে প্রযোজনা: ইরোহেই সুজুকি

সুপারন্যাচারাল ধাচের স্টোরিলাইন হলেও বেশ কমেডি আছে এনিমেটাতে। ১ম এপিসোড দেখেই তা বোঝা যাবে। প্লট অনুযায়ী সামান্য এডাল্ট কমেডি ও আছে এতে।

চরিত্রই এই এনিমের প্রধান উল্লেখ্য বিষয়। চরিত্র গুলো বেশ অদ্ভুত ও মজাদারও।মূল চরিত্র ইয়োকোদেরা ইয়োতো,বলার অপেক্ষা রাখে না ইনিই পূর্বোল্রিখিত সেই ছাত্র, গল্পের নামের সেই ‘হেনতাই কিং’। তবে সে হেনতাই বা Pervert হলেও ছেলে খারাপ না, যা বললাম তা বুঝতে হলে এনিমেটি দেখুন। আর অন্যান্য চরিত্রের মধ্যে সুতসুকাকুশি সুকিকো,সুতসুকাকুশি সুকুশি,আজুকি আজুসা। এর মধ্যে সুতসুকাকুশি সুকিকো চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে মুখমণ্ডলে অনূভুতি ফুটে না ওঠার দিকটি বেশ মজাদার।

কমেডি দিয়ে শুরু হলেও কম্পলিকেটেড রোমান্টিসিজম ও ড্রামার দেখা মিলেছে। তবে সবচেয়ে আবেগঘন দিক হল মা ও সন্তানের ভালোবাসারও অসাধারণ উপস্থাপনা আছে এতে, যা এনিমেটি না দেখে থাকলে বিশ্বাস করতেই ইচ্ছা হবে না। আর এ ব্যাপারে বলা ঠিক হবে না,তাহলে স্পয়লার হয়ে দাড়াবে।

অার্টের কথায় আসা যাক। মানগার আকার নেগেটিভ দিকটা মানগাতে চোখে না পড়লেও এনিমে গ্রাফিক্স এ তা প্রকট হয়ে দেখা দিয়েছে। চরিত্রগুলোর মুখমণ্ডলের আকার অনেকটা কম আয়তন ও গোলাটে ধরনের হয়ে গেছে।

মানগাতে ডিটেইলিং বেশ ভালো হয়েছে। অতি উৎসাহী কেউ মানগা পড়তে চাইলে চলে যান এখানে-……..

http://kissmanga.com/Manga/Hentai-Ouji-to-Warawanai-Neko

ওপেনিং থিম সং টা বেশ ভালো। চিবি ধরনের কন্ঠে গাওয়া ইয়ুকারী তামুরার ‘ফ্যান্টাসটিক ফিউচার’ গানটির লিনক:

https://www.youtube.com/watch?v=HEqIU4eSP7g

এন্ডিং টা বেশ গুবলেটে হয়ে গেছে তাই ওটার কথা বাদ দেওয়াই ভাল।

কোন ওভিএ না থাকলেও খুবই হাস্যকর কমেডি টাইপ একটা টিভি স্পেশাল আছে।

https://www.youtube.com/watch?v=VhqfvL9EQ4s

একটু এন্টারটেইনমেন্ট এর জন্য দেখে ফেলুন হেননেকো,খারাপ লাগবে না এতটুকু বলতে পারি।