Moribito: Guardian of the Spirit লিখেছেন রোকেয়া শারমিন অরিন

10361563_524294574366378_7501655884323866093_n

আনিমে রিভিউ : সেইরেই নো মোরিবিতো (Moribito: Guardian of the Spirit)
পর্ব সংখ্যাঃ ২৬
জনরাঃ Fantasy,action,adventure,seinen

কাহিনী মুলত বালসা নামের এক মহিলা বডিগার্ড আর চাগুম নামে এক পিচ্চি রাজপূত্রকে নিয়ে..বালসার বয়স ৩০ বছর…সে বডিগার্ড হিসেবে অনেক নামকরা …সে একজন স্পিয়ার উইল্ডার..একজন ওয়ারিওর…সে নিজেকে নিয়ে বলে যে “a simple bodyguard-for-hire” কিন্তু বাস্তবে তার বডিগার্ড হবার পিছনে কাহিনী টা অনেক ট্র্যাজিক.. একদা ছোটবেলায় তার জীবন বাঁচাতে জিগুরো মুসা(যার কাছে থেকে সে বর্শা চালান শিখেছে) নামে একজন পরিস্থিতিতে পড়ে নিরীহ ৮ জন মানুষের প্রাণ নিয়েছিল..এইজন্য সে প্রতিজ্ঞা করে সে বডিগার্ড হয়ে ৮ জন মানুষের জীবন রক্ষা করবে সেই ৮ জনের সন্মানে…চাগুম ছিল তার ৮ জনের লিস্টের লাস্ট পারসন..মূলত এই আনিমেতে বালসা কিভাবে চাগুমের জীবন রক্ষা করে সেটাই দেখান হয়েছে..চাগুমের বাপ হল নিউ ইয়োগোর রাজা..রাজার ২য় রাণীর ছেলে চাগুম…চাগুম দুর্ভাগ্যবশত ওয়াটার স্পিরিটের ডিমের হোস্ট হয়ে যায়…ওয়াটার স্পিরিট/ওয়াটার ডেমন খারাপ.এদের আবির্ভাবে রাজ্যে খরার সৃষ্টি হবে স্টার রিডারদের মতে..রাজ্যের অনেক ক্ষতি হবে এই জন্য বাপ ছেলেকে রাজ্যের মানুষের স্বার্থে মেরে ফেলার প্ল্যান করে…চাগুমের মা চাগুমকে বাঁচানোর জন্য বালসা কে হায়ার করে…এরপর বালসা চাগুমকে নিয়ে কিভাবে পালিয়ে বেড়াই ,ওয়াটার স্পিরিটের বিভিন্ন রহস্য , স্পিরিট ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে কি সম্পর্ক এসব নিয়ে দেখান হইছে আর শেষমেশ কিভাবে চাগুমকে বাঁচাতে পারে এই নিয়ে কাহিনী…এই আনিমের ক্যারেক্টারগুলা অনেক স্ট্রং…মহিলা মেইন ক্যারেক্টার বালসা বেশি জোস..পিচ্চি চাগুমের ধীরে ধীরে পরিণত হওয়া এটাও অনেক ভালো লাগছে..বালসার ছোটবেলার একটু কাহিনী দেখাইছে ঐখানে মুসা নামের ক্যারেক্টারটা অনেক জোস..এক বুড়ি মহিলা তোরোগাই(যে স্পিরিট ওয়ার্ল্ড এর সাথে যোগাযোগ করতে পারে) আর ছাত্র তোগাই(যে একজন ডাক্তার আর যে কিনা বালসারে মেলা ভালোবাসে :P) এই ২ জন,তোয়া আর সায়া নামে ২ পিচ্চি যারা বালসারে বড় বোনের মত দেখে ..এই ক্যারেক্টারগুলাও ভাল অনেক যারা কিনা বালসা আর চাগুমের টিকে থাকার লড়াইয়া অনেক হেল্প করে…চাগুমের ভাই সাগুম,বাপ,মা এদেরকে খুব একটা না দেখালেও এদের গুরুত্বও মোটামটি অনেক..তারপর স্টার রিডার আছে কিছু যারাও অনেক গুরুত্তপূর্ণ ক্যারেক্টার…সব মিলিয়ে এই আনিমেতে একশন,কাহিনী,ইমোশন,এডভেঞ্চার,ফ্যান্টাসি সবই কম বেশি পাওয়া যাবে..আর এই আনিমে টা ভালো লাগবে সবার আশা করি.. আর এই আনিমের OST অনেক জোস…ওপেনিং,এন্ডিং সংগুলাও আমার অনেক প্রিয়…আরও কিছু সং আছে আনিমের মধ্যে সেগুলাও অনেক সুন্দর..এইটা দেইখা কেউ হতাশ হবে না গ্যারান্টি..10369861_524294851033017_8184521547280494660_n

আমার রেটিং:৮ এর কিছু বেশি

এই আনিমে নিয়ে আলোচনা অনেক কম হয়..সকল আনিমে লাভারদের এটা দেখে ফেলা উচিৎ বলে আমি মনে করি

10470827_524294377699731_2035874843186266127_n