আনিমে রিভিউ: Mekakucity Actors — Munim Dipto

আনিমে: Mekakucity Actors
জানরা (Genre): অ্যাকশন, সুপারন্যাচারাল, ট্র্যাজেডি
এপিসোড সংখ্যা: ১২

4ba92a696df012b3aaa6b846a4da8121

গল্প (Story): জানরাতে ট্র্যাজেডি দেখে হতাশ হওার দরকার নাই। ট্র্যাজেডি থাকলেই যে আনিমে দেখা শেষে আপনাকে চোখের পানি ফেলতে হবে এমন কোন কথা নেই। কিছু অসাধারন গ্যাগ, সিরিয়াসনেস আর ট্র্যাজেডির সংমিশ্রনে তৈরি আমিনেটি আর দশটা আনিমের থেকে আলাদা। জানরাতে রোমান্স না থাকলেও হাল্কা রোমান্স প্লট আছে। বেশ কিছু ক্যারেক্টারের আলাদা কাহিনী নিয়ে গল্প। কাহিনী শুরুতে আলাদা মনে হলেও প্রতিটা সেগমেন্টের মধ্যে লিংক আছে। ধীরে ধীরে যা একটা সিঙ্গেল স্টোরিলাইনে আসে। প্রতিটা এপিসোডে গল্পের পেস চেঞ্জ হয়। বেকার, ঘরকুনো কিসারাগি শিন্তারো কে দিয়ে কাহিনীর শুরু। ধীরে ধীরে কাহিনীতে প্রবেশ করে আইডল মোমো, কিদো, কানো, সেতো এবং মারি সহ আরো অনেকে। এদের সবারই সুপারন্যাচারাল ক্ষমতা আছে। তবে এরা মোটেও সুপারহিরো না। কারন জনসাধারণের সেবা তো দূরে থাক, এরা নিজেদের ঝামেলা মিটাতেই হিমশিম খায়। কার সুপারন্যাচারাল পাওয়ার কেমন? তো কী ঝামেলাই বা তাদের? কী এমন ট্র্যাজেডি আছে তাদের জীবনে? জানতে চাইলে দেখে ফেলুন আনিমেটি।
আমার স্কোরঃ ৭/১০

শব্দ (Sound Effects): মাত্র ১২ পর্বের ভেতর এতগুলো OST মিউজিক খুব কম আনিমেতেই পাওয়া যায়। ওপেনিং এবং এন্ডিং সঙ ছাড়াও গল্পের ভিতর হঠাত করেই বাংলা সিনেমার মতো গান শুরু হবে। গানগুলো শুনতে খারাপ নয়, এমনকি দুয়েকটা গান আপনার মিউজিক প্লে-লিস্টে অ্যাডও হয়ে যেতে পারে। ক্যারেক্টারের ভয়েস একদম পারফেক্ট। SFX ও পারফেক্ট।
আমার স্কোরঃ ৮/১০

অ্যানিমেশন (GFX): স্টুডিও শ্যাফট এর অ্যানিমেশন। প্রতিনিয়তই এদের অ্যানিমেশন খুবই ইউনিক। কালার ও কনট্রাস্টের ঘাটতি নেই একদম। তবে যারা এই জাতীয় অ্যানিমেশনের সাথে পরিচিত না তাদের কাছে প্রথমে অদ্ভুত লাগবে এবং এডজাস্ট হতে একটু সময় লাগতে পারে। তবে মোটেও খারাপ লাগবে না আশা করা যায়।
আমার স্কোরঃ ৮/১০

কেন দেখবেন (Enjoyment): ভাল লাগলে এক আসরে দেখে ফেলার মতো কারন এর থ্রিলে ঢুকে পরলে শেষ পর্যন্ত ধরে রাখবে। গল্পে অনেক রূপসী নারীর দেখা পাবেন। ছেলে ক্যারেক্টার গুলাও যথেষ্ট ইন্টারেস্টিং। রেগুলার আনিমের ভীড়ে পেস চেঞ্জ করার জন্য আনিমেটি দেখতে পারেন।
আমার স্কোরঃ ৭/১০

প্রতিকূলতা (Con): অনেক সেগমেন্ট একসাথে থাকায় শুরুতে মাথায় জট লাগতে পারে। তাই প্রথম ৩ এপিসোড একটু খাপছাড়া লাগবে। জনপ্রিয় আনিমে মোনোগাতারি সিরিজের সাথে অনেক দিক দিয়ে মিল পাওয়া যাবে। এমনকি ক্যারেক্টারেও মিল পাবেন। তবে এটাকে ইতিবাচক নাকি নেতিবাচক ভাবে নিবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।

ওভারঅল: আপনার দেখা সেরা আনিমের লিস্টে হয়ত এটি স্থান পাবে না। তবে ভাল কিছু আনিমের মধ্যে থাকবে আশা করা যায়। তাই যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন।
পার্সোনাল অভারঅল রেটিং ৭.৫/১০

বিঃদ্রঃ আনিমেটি দেখার সময় এন্ডিং সঙ এর পরে আরও একটি স্টোরি সেগমেন্ট আছে যেটা বাদ দেবেন না।

Bungaku Shoujo (movie) রিভিউ — Munim Dipto

আনিমে টা বেশী ভাল লেগে গেল তাই ভাবলাম একটা রিভিউ লিখি। কোন ভুলত্রুটি হলে শুধরে দেওয়ার অনুরোধ থাকল। 🙂

6

Bungaku Shoujo (movie)

এপিসোড সংখ্যা: ০১
জানরা: মিস্ট্রি, ড্রামা, রোমান্স, স্কুল
ম্যাল রেটিং: ৭.৭৬
পারসোনাল ওভার অল রেটিং: ৮.৪

স্টোরি: আনিমে টা মূলত লাইট নভেল থেকে আ্যডাপ্ট করা। এর মূল চরিত্রে থাকে কোনোহা ইনোউয়ে নামে এক সাধারন ২য় বর্ষের ছাত্র। কিন্তু দেখতে সাধারন লাগলেও সে মোটেও সাধারন নয়। কিছুদিন আগেও সে ছিল একজন বেস্টসেলার রোমান্স লেখক। কোনো এক কারনে সে তার সাহিত্য জীবন থেকে সরে আসে। কিন্তু এর ই মধ্যে আবার ৩য় বর্ষের এক ছাত্রী আমানো তউকো তাকে বাধ্য করে সাহিত্য সভায় (literature club) যোগ দিতে। সেনপাই এর অনুরোধ রাখতেই হয়। কিন্তু এই সেনপাই আবার সাধারণ খাবার খায়না, খায় শুধু সাহিত্য। আর তার প্রতিদিনের খাবার তৈরীর ভার পরে কোনোহার উপর। সবকিছু কিছুদিন ঠিকঠাক চললেও কোনোহার সাভাবিক জীবনে আবার বাধা পরে। কি ধরনের বাধার সম্মুখিন হয় সে আর কেনই বা সাহিত্যের প্রতি কোনোহার এত অনুরাগ তা জানার জন্য দেখতে হবে এই মুভিটি। এটি আপনার অনুভূতি কে নাড়া দিতে সক্ষম বলে আমার ধারনা।
*পারসোনাল রেটিং: ৮.৪

সাউন্ড এন্ড অডিও: ক্যারেকটার অনুযায়ী পারফেক্ট ভয়েস। সাউন্ডট্র‍্যাক অসাধারন।
* পারসোনাল রেটিং: ৮.২

এনিমেশন: ক্যারেকটার আর্ট একটু ইউনিক। তবে ভিজুয়াল অনেক সুন্দর। অসাধারন না হলেও সাভাবিকের চেয়ে ভাল পর্যায়ের।
*পারসোনাল রেটিং: ৮.২

এনজয়েবিলিটি: সল্প দৈর্ঘের মুভি যেহেতু, তাই বলার অপেক্ষা রাখে না যে বোরিং লাগার কোন চান্স নেই। এক নিঃশ্বাসে শেষ করার মতো একটা আনিমে মুভি। বিশেষ করে যারা সাহিত্য পছন্দ করে তাদের কাছে বেশি ভাল লাগার কথা।
*পারসোনাল রেটিং: ৮.৮

বিঃ দ্রঃ – ৩ এপিসোড এর Bungaku Shoujo: Memoire দেখে নিতে পারেন, কিছু ডিটেইল্ড ইনফরমেশন এর জন্য।

Honey and Clover anime review by Munim Dipto

এনিমে : Honey and Clover
জানরা (genre): রোমান্স, স্লাইস অফ লাইফ, কমেডি, ড্রামা
আমার লেখা জীবনের প্রথম রিভিউ। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে পড়বেন।
মোট ২ সিজনের এনিমে। আমি ২ টা মিলিয়েই লেখলাম। অনেকেই হয়ত দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য লেখা।

গল্প (story): স্লাইস অফ লাইফ এনিমের ক্যাটাগরি তে এই এনিমে টাকে নিঃসন্দেহে একটা মাস্টারপিস বলা যায়। স্টোরি তে কমেডি, ড্রামা এবং রোমান্স এর পারফেক্ট কম্বিনেশন আছে। প্লট টুইস্ট একটু কম মনে হলেও স্বাভাবিক পর্যায়ে রাখা হয়েছে। এনিমের শুরুতে ভিউয়ার এর কাছে স্টোরি একটু খাপছাড়া মনে হতে পারে। তবে পরবর্তীতে প্রতিটি ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভালোবাসা যে শুধু লাভারদের মধ্যে ছাড়াও হতে পারে এই এনিমেটা দেখলে বোঝা যাবে। মাতৃস্নেহ, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসা, বন্ধুত্ব, ত্যাগ সবকিছুর সংমিশ্রণে এনিমেটা তৈরি করা হয়েছে। একটা আর্ট ইউনিভার্সিটির কয়েকজন গরীব ছাত্রছাত্রীর জীবনের গল্প নিয়ে এই এনিমে। তারা জীবনের অর্থ খোঁজে, জীবনে বেঁচে থাকার মানে খোঁজে। ছোটবড় বাঁধা পেরিয়ে তারা তাদের স্বপ্নের পিছনে ছোটে। আর দশটা সাধারণ এনিমের মতো এতে হয়ত তেমন উত্তেজনাকর প্লট নেই। তবে সম্পূর্ণ ন্যাচারাল স্টোরি, সম্পূর্ণ ইউনিক স্টোরি। দেখা শেষে কেউ রিগ্রেট করবে না পার্সোনাল গেরেন্টি দিলাম
MY SCORE: 10/10

শব্দ (sound): এনিমেটা ভাল লাগার অন্যতম কারন এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। পারফেক্ট সময়ে পারফেক্ট মিউজিক প্রতটি মুহূর্তকে একদম জীবন্ত করেছে। প্রতিটি ক্যারেক্টার এর ভয়েস তাদের পারসোনালিটির জন্য একদম পারফেক্ট।
MY SCORE: 10/10

এনিমেশন (gfx): ক্যারেক্টার ডিটেইলিং এবং ব্যাকগ্রাউন্ড স্বাভাবিক। খুবই চোখে পরার মতো নয়। ভিভিডের (vivid) সামান্য ঘাটতি আছে। তবে মোট মিলিয়ে এভারেজ পর্যায়ে রাখা যায়।
MY SCORE: 7/10

অভারঅল: যারা স্লাইস অফ লাইফ সিরিয়াস টাইপ এনিমে পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ। খুবই শিক্ষামূলক এনিমে। আপনাকে কিছু সময়ের জন্য হলেও জীবন নিয়ে ভাবতে বাধ্য করবে।
আমি স্লাইস অফ লাইফ এনিমে ফ্যান, তাই আমার পার্সোনাল অভারঅল রেটিং 10/10