মুশিশি রিভিউ; লিখেছেন ইশমাম আনিকা

2_mushishi

আচ্ছা, আপনাদের কি সেই বজ্রাহত অভিমানী ছেলেটার সাথে পরিচয় আছে? সেই ছেলেটা, যে অভিমান করে বজ্রপাতের আওয়াজ পেলেই ছুটে গিয়ে বাড়ির সামনের লম্বা গাছটাতে উঠে বসে থাকে? অথবা সেই হতভাগ্য সন্তানের সাথে, নিতান্তই কৌতুহলের বশে রাতের বেলা শিস বাজিয়ে পাখি ডাকতে গিয়ে যে দুর্ভাগ্য টেনে আনে নিজ পরিবারের ওপর। অথবা সেই পরিশ্রমী লোকটির কথা কি জানেন, যে শীত-গ্রীস্ম কোন কিছুর পরোয়া না করে পাহাড়ের ঢালে কাজ করে যেত দিনরাত, যে কারণে তুষার ঝড়ের মাঝেও সেই পাহাড়ে দেখা যেত সোনালি ফসলের হাসি। কিংবা সেই অদ্ভুত পাহাড়ের কথাই ধরুন। বসন্তের ছোঁয়া লাগতে মাসখানেক দেরি হয়ে যায় যে পাহাড়ে, শীতকাল চলে যেতে যেতেও বারবার ফিরে আসে সেখানে, এখনও কাজ শেষ হয়নি যে তার এখানে!!

মুশিশি অ্যানিমেটির ব্যাপারে কেউ আমাকে প্রশ্ন করলে বিপদে পড়ে যাই। ছোট ছোট এমন অসংখ্য কাহিনী একসাথে মনের আয়নাতে যেন ভেসে ওঠে। আর উঠবেই বা না কেন, মুশিশির কাহিনীটাই যে অমন! কোন ধারাবাহিকতা নেই এই অ্যানিমেটির, আপনি যেকোন পর্ব থেকে অ্যানিমেটি দেখা শুরু করতে পারেন, কাহিনীর তাতে কোনই ক্ষতি হবে না। একেকটি পর্ব একেকটি পরিপূর্ণ ছোট গল্প। এই অসংখ্য ছোটগল্পগুলোর মাঝে যোগসূত্র একটিই, আর তা হল এক আত্মিক ফেরিওয়ালা, যার নাম গিনকো।

21368_mushishi

গিনকোর ব্যাপারে সবচেয়ে সুন্দর বর্ণনাটা বোধহয় মুশিশির প্রথম ওপেনিং এই বলা হয়েছে। “I walk a thousand miles to see you.” না, প্রেয়সীকে দেখার জন্য সহস্র মাইল দূরত্ব পাড়ি দেয়না গিনকো। গিনকো এক যাযাবর, যে দেশ-বিদেশে ঘুরে ঘুরে মুশি দেখে, মুশির ব্যাপারে তথ্য সংগ্রহ করে, তার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে সাহায্য করে পীড়িত মানুষদেরকে।

কিন্তু এই মুশি জিনিসটা কি? সোজা বাংলায় বলতে গেলে, মুশির শাব্দিক অর্থ পোকা। কিন্তু অ্যানিমেতে মুশি জিনিসটা সাধারণ পোকার চেয়ে একটু আলাদা। সবাই তাদের দেখতে পায় না, কিন্তু তারা বাস করে মানুষের আশেপাশেই। কিছু মুশি মানুষের উপকার করে। কিছু আবার ডেকে আনে ভয়ানক দুর্ভাগ্য। গিনকো এই সমস্ত মুশি সম্পর্কে জ্ঞান আহরণ করে বেড়ায় ঘুরে ঘুরে।

মুশিশি অ্যানিমেটা আমি দেখা শুরু করি ৩৬০ পি ফাইলে, বন-জঙ্গল আর মানুষ মিলেমিশে বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছিল, কিছুই আলাদা করে চেনার উপায় ছিল না। তার ওপর প্রথম পর্বে বেশ গা শিরশির করা একটা মুশির কাহিনী বর্ণনা করা হয়, যেটা দেখে বেশ অস্বস্তিতে পড়েছিলাম। তাই ১০ পর্ব দেখে অনেকদিন ফেলে রেখেছিলাম। কিন্তু মাথায় সবসময় এর ওএসটিগুলো ঘুরত। তাই একদিন আবার মুশিশি দেখা শুরু করি, এবার ভাল কোয়ালিটির ফাইলে। এবং একটা পর্ব দেখেই আমি চমকে যাই! সম্ভবত আমার দেখা সেরা বন-জঙ্গলের আর্ট আছে মুশিশিতে- এবং কথাটা মোটেই বাড়িয়ে বলা নয়।

517747

এতকিছু বলার কারণ হল, প্রথম কথা, মুশিশি দেখতে গেলে অবশ্যই ভাল কোয়ালিটির ফাইল জোগাড় করবেন। তা না হলে এর সৌন্দর্য আপনি ধরতেই পারবেন না। দ্বিতীয়ত, মুশিগুলোকে দেখে প্রথম প্রথম ক্রিপি লাগতে পারে অনেকের। কিন্তু কয়েক পর্ব দেখে ফেলুন, এরপর আবিষ্কার করবেন, কেমন যেন একটা নেশার মত ধরে গেছে, একের পর এক এপিসোড দেখেই যাচ্ছেন অন্যকিছু চিন্তা না করে। মনে হবে যেন গিনকোর সাথে সাথে আপনিও হেটে চলেছেন পাহাড়ি রাস্তা ধরে, মাথায় খড়ের হ্যাট আর পিঠে জীর্ণ বোঝাটা নিয়ে!

মুশিশি আপনাকে মানব জীবনের মূল্য নতুন করে বুঝতে শেখাবে, আশেপাশের পরিচিত জগৎটাকে নতুন করে চিনতে শেখাবে। সেই সাথে আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দেবে এক নিমিষেই। তাই মনকে প্রশান্তি দেয়া কোন অ্যানিমে দেখতে চাইলে দেখা শুরু করুন মুশিশি। পুরো ফ্র্যাঞ্চাইজ দেখার সিক্যুয়াল হল-

Mushishi
Mushishi Special: Hihamukage
Mushishi Zoku Shou
Mushishi Zoku Shou: Odoro no Michi
Mushishi Zoku Shou: 2nd Season
Mushishi Zoku Shou: Suzu no Shizuku

1184100-2016-mushishi-hdq-wallpaper

Mushishi রিভিউ — আতা-এ রাব্বি আব্দুল্লাহ

এনিমে রিভিউ : Mushishi (মুশিশি)
এই ছোট জীবনে আমার বহুরকম এনিমে দেখার সৌভাগ্য ও দুর্ভাগ্য হয়েছে । নানা জনরার এনিমে দেখসি যেমন মেকা , সাইকোলজিকাল , শৌনেন , স্লাইস অফ লাইফ ইত্যাদি ইত্যাদি । কিন্তু এটা এমন এক এনিমে যাকে আমি কোন ভাগেই ঠিকমতো ফেলতে পারিনি । কোনরকম ফ্ল্যাশি মুভ , মাথা ঘুরিয়ে দেবার মত প্লট বা কোন রোমান্স কিছুই এই এনিমেতে নেই , কিন্তু তারপরও এই এনিমে একবার দেখার পর মাথা থেকে কিছুতেই বের করা যায় না । এটা দেখার পর একটা মায়াবী বা হিপনোটিক ভাব সারা মনকে ঘিরে রাখে । কি আছে এই এনিমেতে তাহলে ?

কাহিনী : এই এনিমের প্রধান বিষয়বস্তু হল মুশি । মুশিরা হল একধরনের সত্ত্বা । এরা জীবও না বা এরা আত্নাও না । এরা হল এক ধরনের পিউর লাইফ ফর্ম এবং এদের অনেক প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের ক্ষমতা আছে । আর সাধারন মানুষের খালি চোখে মুশি দেখতে পারে না কিছু ব্যাতিক্রম ছাড়া ।এদের বেশিরভাগই নিরীহ তবে কিছু কিছু মুশি আছে যারা মানুষের জীবনে ছোটখাট থেকে ভয়াব্হ ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে । এখন আসে আমাদের প্রধান কেন্দ্রীয় চরিত্রের কথা যার নাম হশ গিঙ্কো ( Ginko ) । সে পেশায় হল মুশি মাস্টার বা মুশির ওঝা । সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদের ক্ষতিকর মুশির হাত থেকে বাঁচায় এবং সাথে মুশিদের উপর গবেষনা করে বেড়ায় । তার এই ভ্রমনে নানা অভিগ্ঙতার সম্ভুখীন হয় ।
এই এনিমের প্রত্যেকটি পর্বই একেকটি আলাদা কাহিনীর মতো ।প্রত্যেকটি গল্পই হৃদয় ছোঁয়া । এরপর আছে এর অসাধারন ব্যাকগ্রাউন্ড মিউজিক । জাপানের প্রাচীন ক্ল্যাসিকাল ফোক মিজজের ইন্সট্রুমেন্টের কাজ আপনাকে এনিমের দৃশ্যগুলো জীবন্ত করে তুলবে । এবং প্রধান আর মেইন আকর্ষন হলো এর আর্টওয়ার্ক , মুশিশির যে কোন সিন পজ করে দেখলেও চোখে শান্তি লাগে । এই এনিমের হালকা ভৌতিক এবং একই সাথে মুগ্দ্ধকর আব্হাওয়া এই আর্টস্টাইল সফলভাবেই তুলে ধরেছে ।
বর্তমানে যারা গত্‍বাধা কাহিনীর এনিমে দেখে ক্লান্ত ,তারা এই এনিমে অবশ্যই ট্রাই করবেন । এবং এই এনিমে দেখার পর এক অদ্ভূত মুগ্দ্ধকর অনুভূতি নিয়ে থাকবেন ।
এনিমের পর্ব সংখ্যা প্রথম সিজনে ২৬ টি ।আমার মতে সাব না দেখে ডাব দেখলেই ভালো হবে বেশি , কেননা ডাবে গিঙ্কোর গলার ভাবই আলাদা । সাথে এর ফুল সাউন্ডট্র্যাক আলাদা নামিয়ে নিলে আরো ভালো হয় ।
আমার রেটিং :১০/১০
সুতরাং হাতে সময় থাকতে দেখে ফেলুন মুশিশি ।

mushishi

Mushishi রিভিউ — Hasin RA Aunim

Mushishi

Anime review: Mushishi

Episodes: 26
MAL rank: 23
MAL rating: 8.81
My rating: 9.5

“The World is filled with life unknown to man”

মুশি – অদ্ভুত এক সত্ত্বা যা ঠিক প্রাণী ও নয় আবার গাছের কাতারেও ফেলা যাবে না। এই মুশিরা শাশ্বত কাল ধরেই বাস করে আসছে পৃথিবীতে। এদের যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই মুশিশি। তেমনই এক মুশিশি গিনকোর প্রতিদিনের গল্প এই “মুশিশি”।

এনিমেটিতে মুশিরা নানা সমস্যার সৃষ্টি করে (যেগুলো প্রায়শই প্রাণনাশ পর্যন্ত গিয়ে দাঁড়ায়) আর তা সমাধানের দায়িত্ব পড়ে গিনকোর ঘাড়ে। গিনকো নিজ জীবন বিপন্ন করে সবার মুশিসমস্যার সমাধান করে কিন্তু তবুও পারতপক্ষে কোন মুশিকে হত্যা করে না। কেননা তার ভাষ্যমতে মুশিরা শুধু তাদের স্বভাবসিদ্ধ কাজ করে যাচ্ছে।

গিনকো একেবারেই আলাদা একটি চরিত্র। এমনকি অন্যান্য মুশিশিদের মাঝেও গিনকো তার স্বাতন্ত্র্য বজায় রেখেছে। যেখানে অন্য মুশিশিদের দেখানো হয়েছে মুশি-কিলিংমেশিন হিসেবে সেখানে গিনকো সবসময় চেষ্টা করেছে অকারণে মুশিহত্যা এড়ানোর। গিনকো একাধারে ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী, দূরদর্শী, কোমলহৃদয় এবং সেই সাথে অনন্য রসবোধেসম্পন্ন।

অন্যান্য চরিত্রগুলোর সিংহভাগকেই একটি পর্বের বেশি দেখা যায় নি। তবুও চরিত্র গুলো বেশ ভালভাবেই মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। মুশিদের কারসাজিতে পর্বগুলোতে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয় সেগুলো মনে বেদনার ছাপ ফেলতে বাধ্য।

মুশিশির আর্ট স্টাইল বিশেষভাবে উল্লেখ করার মত। গ্রামীণ পরিবেশ অত্যন্ত নিঁখুতভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রাণভরে দেখার মত। প্রকৃতিতে ঋতুর প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে মুন্সিয়ানার সাথে। তবে প্রতিটি পর্বে চরিত্রগুলোকে প্রায় identically আঁকা হয়েছে যা হয়ত এড়ানো যেত।

সেই সাথে যে OST ব্যবহার করা হয়েছে তাও মোহনীয় এবং এনিমেটির সাথে মানানসই। এ দুটির সংমিশ্রণে এনিমেটি অনেকটা ধ্যানমগ্নতার ভাব জাগায়।

অনেকের অভিযোগ এনিমেটি অতিরিক্ত ধীরগতির। আমার ব্যক্তিগত অভিমত হবে এনিমেটির অপূর্ব storytelling এর ইন্দ্রজালে একবার বাঁধা পড়লে ২৫ টি মিনিট কোনদিক দিয়ে বেরিয়ে যাবে টেরই পাবেন না।

যে পর্ব দিয়েই শুরু করুন না কেন বুঝতে অসুবিধা হবার কথা নয়, কেননা মুশিশি একটি এপিসোডিক এনিমে। তাই পর্বগুলোর কাহিনীর সরাসরি যোগাযোগ নেই বললেই চলে। তবু ও সবগুলো পর্ব মিলে মুশিশি যেন এক অনবদ্য চিত্রকর্ম – অদ্ভুত প্রশান্তি জাগায় মনে।

গতানুগতিক শৌনেন এনিমের ধুন্ধুমার একশন একঘেয়ে লাগা শুরু করলে অথবা মোয়ের আতিশয্যে বিরক্ত হলে দারস্থ হতে পারেন মুশিশির।

This will be an experience you’ll have a hard time forgetting.

অ্যানিমেই সাজেশন অ্যান্ড রিভিউঃ Mushishi (মুশিশি)

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=ZlbxNeOmjEE)]

Mushishi (মুশিশি)

“মুশি”; এই পৃথিবীতে জীবনের প্রাথমিক রুপ। এদের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা। মুশি বিভিন্ন রঙ আর বিভিন্ন গঠনের হতে পারে, আর এদের মধ্যে অনেক মুশি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা তৈরি করতে পারে। রংধনু সৃষ্টি, রোগ হিসেবে থাকা, কাউকে নকল করা, পরজীবী হিসেবে বাস করা এইরকম আরও অনেক কিছুই করতে পারে মুশি। সবাই মুশি দেখতে পারে না, যারা দেখতে পারে তারা হচ্ছে মুশিশি। এমনই এক মুশিশি হচ্ছে গিনকো। মুশিদের অস্তিত্ব আর মুশি আরও ভালোভাবে বুঝার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মুশিশি গিনকো।

স্টোরি/ কাহিনিঃ (৯/১০)

মুশিশি এর কাহিনি এপিসোডিক। মুশিশি গিনকো বিভিন্ন জায়গায় ভ্রমন করে। মুশিরা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে প্রতি পর্বে মুশি সংঘটিত কোন ঘটনার মুখোমুখি হয় গিনকো আর মুশিশি হিসেবে সেইসব ঘটনার সমাধান করে সে। প্রতি পর্বে একেকটা ইউনিক আর খুবই সুন্দর ঘটনার উৎপত্তি হয় আর এইসব ঘটনার মাঝেই মাঝে মাঝে লুকিয়ে থাকে অর্থবহুল আর শিক্ষণীয় বিষয়।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=hmIeGkRe0CI)]

আর্টঃ (৯/১০)

মুশিশি এর আর্ট অসাধারণ, কাহিনি এর সাথে একেবারেই মিলে যায়। মুশিশি এর আর্ট এ অনেকটা পুরানো দিনের আর গ্রামের আবহ আছে। মুশিশি এর প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ, ব্রেথটেকিং, গরজিয়াস। কিন্তু গিনকো ছাড়া প্রায় সব ক্যারেক্টার এর ডিসাইন প্রায় একই রকম। কিন্তু এইটাও কাহিনি এপিসোডিক হওয়ায় তেমন একটা প্রভাব ফেলে না।
অ্যালবামঃ http://imgur.com/a/UjXGH

সাউন্ডঃ (১০/১০)

মুশিশি এর সবচেয়ে বেশি অসাধারণ ক্ষেত্র হচ্ছে এর সাউন্ড। কাহিনি এর সাথে সাউন্ড এর মিল অসাধারণ। রহস্য (https://www.youtube.com/watch?v=puLnIQ-plR8), সাস্পেন্স (https://www.youtube.com/watch?v=z_GIPWwASIU) যেকোনো অবস্থার জন্য পারফেক্ট সাউন্ড আছে মুশিশি তে। মুশিশি এর ওপেনিং (https://www.youtube.com/watch?v=AapZE-LHUdI) আর এন্ডিং সং (https://www.youtube.com/watch?v=r2e7yFbDuWM) দুইটাও অসাধারণ রকমের ভালো। মুশিশি এর সাউন্ডট্র্যাক শুনলে যে কারো মন ঠান্ডা হয়ে যেতে বাধ্য। মুশিশি এর সাউন্ডট্র্যাক যে কতটা অসাধারণ তা শুধু বলে বুঝানো সম্ভব না।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=9Z8nzhKYU2w)]

ক্যারেক্টারঃ (৮/১০)

মুশিশি এর অন্যতম আকর্ষণ এর প্রধান ক্যারেক্টার গিনকো। গিনকো এর ক্যারেক্টার অনেকটা মোনোটোন মনে হতে পারে কিন্তু গিনকো যেভাবে একাত্মতা নিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করে তা দেখে বুঝা যায় যে গিনকো ক্যারেক্টার টা আসলে কতটা অসাম। কাহিনি এপিসোডিক হওয়ায় প্রতি এপিসোড এ নতুন ক্যারেক্টার আসে কিন্তু ক্যারেক্টারগুলার কাহিনি এতটাই ইউনিক যে প্রতিটা ক্যারেক্টার মনে রাখার মতো। গিনকো শুধু যেই ডাক্তার এর সাথে পরিচিত সে ছাড়া আর কোন ক্যারেক্টার ই একবারের বেশি কোনো এপিসোড এ আসে না।

এঞ্জয়মেন্টঃ (১০/১০)

প্রতিটা কাহিনি ই ইউনিক, অ্যানিমেশন আর সাউন্ড উপভোগ্য হওয়ায় পুরা সিরিস টা ই খুব এঞ্জয়এবল। প্রতিটা এপিসোড ই খুব সুথিং, কাহিনি স্লো পেসড। প্রতিটা এপিসোড ই মনে রাখার মত। একটা এপিসোড দেখে আরেকটা এপিসোড অনেকদিন পরে দেখলেও মজা কমে যায় না, কিন্তু প্রত্যেকটা কাহিনি ই এত মজার আর ইন্টারেস্টিং যে পুরা সিরিস না শেষ করে উঠতে ইচ্ছা হবে না।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=8CFdDzJaZw8)]

ওভারঅলঃ (১০/১০)

পুরা সিরিসটা এক কথায় বলতে গেলে মাস্টারপিস। মুশিশি এর কাহিনি, সাউন্ডট্র্যাক, প্রাকৃতিক দৃশ্যগুলোর এনিমেশন অসাধারণ। এইটা এমন একটা অ্যানিমেই যেইটা না দেখা মানেই অনেককিছু মিস করা আর এটা দেখে কখনও মনে হবে না যে সময় অপচয় হয়েছে। সবকিছু মিলিয়ে মুশিশি অ্যানিমেই এর জগতে অন্যতম মাস্টারপিস।

MAL র‍্যাঙ্কিংঃ ২৩
MAL রেটিংঃ ৮.৮১
আমার রেটিংঃ ১০

Mushishi সিরিস এর ক্রোনোলোজি (ধারাবাহিকতা)ঃ

1. Mushishi (Oct 23, 2005 to Jun 19, 2006) MAL Rank #23
2. Mushishi Special: Hihamukage (Jan 4, 2014) MAL Rank #48
3. Mushishi Zoku Shou (Apr 5, 2014 to Jun 21, 2014) MAL Rank #22
4. Mushishi Zoku Shou Special (Aug 20, 2014) MAL Rank #104
5. Mushishi Zoku Shou 2nd Season (Oct 19, 2014 to [ongoing]) Rank #19

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=84XVtCTeBUg
https://www.youtube.com/watch?v=0-Kv2ZHgRJY
https://www.youtube.com/watch?v=chSW6_I9qpI)]

এফ এ সি ৩৩

রান্ডম টপিক

সিকাডা ব্লক[Cicada Block]

 

২০১২ সালে টুইটারে অরিজিনেট হওয়া এই মিমটা খুব পপুলার। এটা মূলত ওয়ালের কোণায়  নিজের হাত পা ব্যবহার করে ওয়ান ম্যান ব্যারিকেড তৈরী করে কাউকে আটকে রাখার কায়দা। পোজটা দেখতে সিকাডার মত, তাই একে সিকাডা ব্লক বলে. উদাহরণ কমেন্টে।

 

আনিমে সাজেশন

মুশি-শি[Mushi-shi]

 

মুশি হল অদ্ভুত এক অরগানিজম, যেগুলো উদ্ভিদও নয়, প্রাণীও নয়। এদের ব্যাপারে বিস্তারিত কেউই জানে না, সবচেয়ে বেশি যারা জানে এবং মুশি নিয়ে গবেষণা করে, তাদের বলা হয় মুশি-শি। গিনকো এদেরই একজন।গিনকোর ভ্রমণ কাহিনী, সে কিভাবে মুশি সংক্রান্ত বিভিন্ন ঘটনা ট্যাকল দেয়, এই নিয়ে আনিমেটা।

 

কেন দেখবেনঃ অদ্ভুত সুন্দর ভিজুয়াল, সাথে একই ধরনের আবহ সঙ্গীত। ঐতিহ্যবাহী ছাপটা চোখে পড়ার মত। ভীষণ মন ছুয়ে যাওয়া কাহিনী, দেখলে মন ভীষণ শান্ত হয়ে যায়, একটা পবিত্র ভাব আসে।

যারা লাস্টের লাইনটা পড়ে হাসছেন, তারা আসলে মুশি-শি না দেখলে বুঝবেন না আমি কি বলতে চাইছি।

 

কেন দেখবেন নাঃ তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৮১

আমার রেটিং ৯

সেকেন্ড সিজন এখন অন এয়ার, তাই রেট করছি না, তবে ৯ এর কম দেব না, মোটামুটি শিউর।

 

 

মাঙ্গা সাজেশন

ভ্যাগাবন্ড[Vagabond]

 

মিয়ামতো মুসাশি নাম নিয়ে তাকেজো বেরিয়ে পড়ল অদৃষ্টের খোঁজে। লক্ষ্য একটাই, সে হতে চায় সূর্যের নিচে দাঁড়ানো মানুষগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। কিন্তু কাজটা কি এতই সোজা?

 

কেন পড়বেনঃ তাকেহিকো ইনউয়ের আঁকা, মানে বুঝতেই পারছেন কত অসাধারণ। ভীষণ ডিটেইলড, লড়াইগুলো দেখানো হয়েছে দারুণভাবে, সুপারন্যাচারাল কন্টেন্ট নেই, পিউর স্কিল আর পাওয়ার এর প্রদর্শনী। মাংগাকা অসাধারনভাবে তা ডেলিভার করেছেন। আর মাঙ্গাটা আঁকা হয়েছে সত্য ঘটনার আলোকে।

 

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৮৬

আমার রেটিং আমার রেটিং নেই, কারণ সিরিজ অন্গিং।