এফ এ সি ৪৪
রান্ডম টপিক
মানজাই[Manzai]
ওসাকা অঞ্চলে এক ধরনের স্ট্যান্ড আপ কমেডি খুব জনপ্রিয়, একে বলে মানজাই। দুই পার্টনার এতে অংশ নেই, একজনকে বলে “বোকে”, সে যত বোকার মত কাজ করবে, আরেকজনকে বলে “সুক্কোমি”, সে বোকের ভুলগুলো ধরে দেবে। মানজাই এ থাকে প্রচুর রেফারেন্স, আর পান.
বোকে-সুক্কোমি এক্ট অনেক আনিমেতেও পাবেন, যেমন: লাভলী কমপ্লেক্স, নিচিজৌ, আজুমান্গা দাইওহ, সেইতোকাই ইয়াকুইনদোমো ইত্যাদি।
আনিমে সাজেশন
ওতোনা জোশী নো আনিমে টাইম[Otona Joshi no anime Time]

আওই বুনগাকুর সাথে আমরা মোটামুটি পরিচিত। তেমনি একটা লিটারেচার বেইসড সিরিজ হলো এই আনিমে, যাতে ফোকাস করা হয়েছে মহিলাদের সংসার, প্রেম, টানাপোড়েন ইত্যাদি।
কেন দেখবেন: তুলনামূলকভাবে অন্যরকম, শিল্পায়িত, সেই সাথে চমত্কার কিছু গ্রউন আপ মোমেন্ট আছে.
কেন দেখবেন না: স্লাইস অব লাইফ আর জোসেই জনরা, সবার জন্য না.
ম্যাল রেটিং ৭.৫৩
আমার রেটিং ৮
মাঙ্গা সাজেশন
হাফ এন্ড হাফ[Half and Half]

একইদিনে মারা গেল দুই ছেলেমেয়ে, কিন্তু তারা আবার বেঁচে উঠলো। নিশ্চই ব্যাপারটা এত কনভেনিয়েন্ট কিছু না, এর পিছনে কোনো কাহিনী আছে. ঠিক তাই, ৭ দিন পর মারা যাবে দুজনের একজন, আর এই ৭ দিন তারা বুঝতে পারবে আরেকজনের যত অনুভূতি আছে, সব!
কেন পড়বেন: কোয়ালিটি এচি কন্টেন্ট, মান্গাকা কিমি নো ইরু মাচির রাইটার।
কেন পড়বেন না: ক্লিশে, অনেক দিন পরপর আপডেট হয়.
ম্যাল রেটিং ৭.২৯
আমার রেটিং নেই, কারণ অন্গিং।

