দেখতে দেখতে ১০ টা লেখে ফেল্লাম । দুই ডিজিট সম্পন্ন সংখ্যার ঘরে পৌছানোর জন্যে আজকে ঠিক সেইয়্যূ নয় বরং যারা আনিমে সুন্দর সুন্দর ওপেনিং, এন্ডিং, ইন্সার্ট সং গেয়ে আমাদের উপহার দেয় তাদের নিয়ে লেখছি ।
Abingdon Boys School
এরা একটি জাপানি alternative rock ব্যান্ড যারা আনিমের জগতে D.Gray-Man, Darker than Black, Tokyo Magnitude 8.0 এই আনিমেগুলোর ওপেনিং এবং Soul Eater-এর শেষ এন্ডিং গাওয়ার জন্য পরিচিত । এছাড়া তারা Sengoku Basara আনিমেটির প্রথম সিজনেরও ওপেনিং গেয়েছেন ।
তাদের গানগুলোর মধ্যে আমার সব Strength ( https://goo.gl/7Hc1HJ ) এই গানটি, যেটা Soul Eater-এর শেষ এন্ডিং । এই পর্যন্ত তারা দুইটি অ্যালবাম বের করেছেন, Abingdon Boys School এবং Abingdon Road । তারা তাদের প্রথম গান ‘Stay Away’ ২০০৫ সালে রিলিজ করেন যা পুরাই ইংরেজিতে গাওয়া । আমার কাছে তাদের আরও কিছু গান ভালো লেগেছে রেকমেন্ড করবো শুনে দেখতে সেগুলো হল Blade Chord ( https://goo.gl/ypcuJN ) , JAP ( https://goo.gl/GvxuLz ) । তাদের সম্পর্কে আরও জানতে এই লিঙ্কে যান http://goo.gl/kClE2D ।
এইবার আসি মেম্বারদের কথায়, এই ব্যান্ডের ভোকাল নিশিকাওয়া তাকানোরি যিনি T.M.Revolution হিসেবেও পরিচিত । এছাড়া গিটারে আছেন Sunao এবং শিবাসাকি হিরোশি, বেস-এ আছেন Ikuo, ড্রাম-এর দায়িত্বে আছেন হাসেগাওয়া কৌজি এবং তোশিইয়ুকি কিশি আছেন কিবোর্ড, টার্নটেবল্স এবং প্রোগ্রামিং-এর দায়িত্বে । Ikuo এবং হাসেগাওয়া কৌজি ব্যান্ডের সাপোর্ট মেম্বার । তারা ২০০৫ থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ । সামনে তাদের আরও ভালো কাজ দেখতে পাবো এই আশা করি ।
ROOKiEZ is PUNK’D
ROOKiEZ is PUNK’D এই ব্যান্ডটি অসাধারণ সব আনিমের সেরা সেরা ওপেনিংগুলো গাওয়ার জন্য বেশ পরিচিত । তারা একটি রক ব্যান্ড, অনেক সময় পাঙ্ক রকও গায় । Ao no Exorcist, Durarara!!, Yowamushi Pedal এই ৩ টি আনিমের একটি করে ওপেনিং এবং Yowamushi Pedal: Grande Road আর Bleach-এর ১টি এন্ডিং তারা গেয়েছেন । এই পর্যন্ত তারা ২টি অ্যালবাম এবং ৯ টা সিঙ্গেল্স রিলিজ করেছেন ।
তাদের গাওয়া গানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় In My World ( https://goo.gl/1xfJNy ) এবং Realize ( https://goo.gl/JVh58z ) । Complication ( https://goo.gl/sEyK0P ) , Remind (https://goo.gl/QL0fjG ) , Fortune ( https://goo.gl/5ahz5k ) , Reclimb ( https://goo.gl/BtRgUu ) এই গানগুলোও বেশ পছন্দের ।
ব্যাণ্ডটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় । এই ব্যান্ডে ৩টি মেম্বার SHiNNOSUKE (Vocal & Guitar), U (Drums), RYOTA (Bass) । 2RASH (Bass), Takumi এই দুইজন সাবেক মেম্বার । তাদের সম্পর্কে আরও জানতে চাইলে তাদের অফিশিয়াল সাইটেই যেতে পারুন, http://www.rookiez-official.com ।
May’n
মেই নাকাবায়াশি যে তার স্টেজ নেম May’n হিসেবেই বেশি পরিচিত একজন J-Pop গায়িকা । নানা আনিমের ওপেনিং-এন্ডিং এবং অনেক অসাধারণ গান গাওয়ার খ্যাতি আছে তার । এই পর্যন্ত ৫ টি অ্যালবাম এবং অনেকগুলো সিঙ্গেল্স বের করেছেন তিনি । Accel World, Aquarion Logos, Blood Lad, Hidan no Aria, Inari Konkon Koi Iroha, Ookami-san to Shichinin no Nakamatachi, Phi Brain: Kami no Puzzle এই আনিমেগুলোর ওপেনিং এবং Btooom!, Love get Chu এই আনিমেগুলোর এন্ডিং তার গাওয়া । Macross Frontier সিরিজটির গানগুলো মেগুমি নাকাজিমার সঙ্গে সে গেয়েছে এবং এর জন্য একটি আলাদা অ্যালবামও আছে ।
আমার কাছে তার সবচেয়ে প্রিয় গান Blood Lad-এর ওপেনিং Vivid এই গানটা, https://goo.gl/wbsxbQ। এছাড়া তার আরও অনেক গান আছে আমার ভালো লেগেছে যেমন Ookami-san to Shichinin no Nakamatachi-এর ওপেনিং Ready Go এই গানটি, https://goo.gl/7aB2d9 । সে ২০০৫ থেকে এখন পর্যন্ত মিউজিক ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ, আশা করি সামনে আরও ভালো ভালো গান রিলিজ করবেন ।
Konomi Suzuki
কোনোমি সুযুকি আমার দেখা অনন্য কণ্ঠ সম্পন্ন গায়িকাদের মধ্যে একজন । মাত্র ১৫ বছর বয়সে সে সাকুরাসৌ নো পেট না কানোজো আনিমেটির ওপেনিং-এন্ডিংগুলি গেয়েছে এবং এই গানগুলো অসাধারণ ছিল । অল্প বয়স থেকেই অনেক ভালো ভালো গান গেয়ে আসছেন এবং তার পটেনশিয়াল এখনও অনেক, তাকে দেখে মাঝে মাঝে মনে হয় এখনও জীবনে কিসু করতে পারলাম না । যাই হোক, তার কণ্ঠটা এত সুন্দর এখন পর্যন্ত তার যে কয়টা গান শুনেছি প্রত্যেকটা বেশ ভালো লেগেছে । আনিমের মধ্যে সে Absolute Duo, Fairy Tail (2014), Freezing! Vibration, Madan no Ou to Vanadis, No Game No Life, Tasogare Otome x Amnesia, Sakurasou no Pet na Kanojo, Watemote এবং আরও দুইটি আনিমের ওপেনিং/এন্ডিং গেয়েছেন । তার সব আনিমের গানগুলোই শুনেছি এবং অসম্ভব রকমের ভালো লেগেছে ।
যাই হোক তার গাওয়া আমার মতে সেরা গান হল Days of Dash ( Sakurasou ED 1 –https://goo.gl/wRLjCt ), Choir Jail ( Tasogare Otome x Amnesia OP – https://goo.gl/rebKol ), This Game ( No game no life OP – https://goo.gl/APhPHq ), Watashi ga Motenai no wa Dou Kangaete mo Omaera ga Warui ( Watemote OP & theme song – https://goo.gl/YRgEKv ) । এছাড়া তার গাওয়া সাকুরাসৌ-এর দ্বিতীয় ওপেনিং Yume no Tsuzuki ( https://goo.gl/YRgEKv ) এবং Absolute Duo-এর ওপেনিং Absolute Soul (https://goo.gl/1P58Jo) এই গানগুলো বেশ পছন্দের ।
এছাড়া তার গাওয়া গান যে আনিমেগুলোয় আছে Fairy Tail(2014), Bubuki Buranki, Saikyou Ginga Ultimate Zero: Battle Spirits বাদে সব দেখেছি এবং যা দেখেছি প্রত্যেকটি ভালো লেগেছে । আনিমেগুলোর বাকি গানগুলো ভালো আছে তবে কোনোমি সুযুকির গানগুলোর চেয়ে নয় । তার জন্ম ৫ নভেম্বর, ১৯৯৬ আর মিউজিক ইন্ডাস্ট্রিতে ২০১১ থেকে অ্যাক্টিভ । সামনে যে আরও অসাধারণ গান বের করবে সে এ নিয়ে কোন সন্দেহ নেই । আগামী বছরও তার গাওয়া কোন ওপেনিং-এন্ডিং শুনতে পাবো এর অপেক্ষায় আছি । ওহ আর আমার সবচেয়ে প্রিয় ফিমেল সিঙ্গারদের মধ্যে সে একজন।




