Koi Kaze:anime suggestion by Tasnim M hasan

আনিমেঃ কয়ি কাজে
জনরাঃস্লাইস অফ লাইফ
এপিঃ ১৩

সাইনপ্সিসঃ প্রোটাগনিস্ট সায়েকি হচ্ছে একজন রেগুলার জাপানিজ সেলারিম্যান, যার গার্লফ্রেন্ড রিসেন্টলি তাকে তার “কোল্ড পারসোনালিটির” জন্য ডাম্প করে গেছে। রাশ আওয়ারে অফিস যাবার পথে সায়েকির দেখা হয় এক বিমর্ষ হাইস্কুলার বালিকার। এনকাউন্টারটা বেশ সাধারন, কিন্তু সায়েকি বুঝতে পারে, আসলে তার গার্লফ্রেন্ড পুরোপুরি সঠিক নয়, তার ভেতরেও আবেগ-অনুভুতির অস্তিস্ব আছে।

কেন দেখবেনঃ নরমাল গ্রাফিক্স, সাধারন ওএসটি, কিন্তু এর স্টোরি প্রগ্রেস পুরোপুরি অন্য ধাঁচের, যেটার সাথে “গেম অফ থ্রন্স” এর হাল্কা মিল রয়েছে। এখন প্রশ্ন, একটা ‘সফট লাভ-স্টোরি বেজড’ স্লাইস অফ লাইফের সাথে কিভাবে আমি গেম অফ থ্রন্সের লিঙ্ক আপ করছি, তাই তো? দেখে ফেলুন, আর স্পয়লার দিচ্ছি না।

Basilisk anime review by Tasnim M Hasan

 

শিনোবিদের উত্থান কোনো ভালো উদ্দেশ্যে হয় নি। তারা ছিলো প্রাক-জাপানিজ-সামান্তপ্রথা রাজনীতির বেলচা, গ্রাম-প্রতিরক্ষার নামে গড়া একদল মারসেনারি যাদের কাজ শেষে টিস্যুপেপারের মত ফেলে দেয়া হতো। কিন্তু চোরাগোপ্তা হামলা, গুপ্তচরবৃত্তিতে দুর্দান্ত সাফল্যতায় ইতিহাসে চলে আসে “ইগা” আর “কোউগা” ক্ল্যান। বংশানুক্রমে চলে আসা এই ক্ল্যানগুলোর বাড়ন্ত ক্ষমতাগুলো একসময় সমরনায়ক শোগানদের ভ্রুকুঞ্চনের কারন হয়ে ওঠে । তাই ইতিহাসে জন্ম নেয় বিখ্যাত ব্লাডফিউড “ইগা vs কোউগা”, শোগানদের গোপন পৃষ্ঠপোষকতায় রক্তে ভিজতে থাকে এই দুই ক্ল্যানের ইতিহাসের পাতা।

তবে আবেগের ভাবসাবই আলাদা, সে এত কিছু বোঝে না, তাই যখন ইগা-ক্ল্যানের সাক্সেসর “Oboro” যখন কোউগা ক্ল্যানের সাক্সেসর “Gennouske”র ডাকে সাড়া দিলো, সবাই তখন তিক্ত ইতিহাসকে ভুলে যেতে সিদ্ধান্ত নিলো। কিন্তু আবার জেগে উঠলো ইতিহাসের ভূত। শুরু হলো আরেক রক্তাক্ত প্রতিযোগিতার। এখন কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? না কি সবকিছু ঠিক হয়ে যাবে?

“বাসিলিস্ক”‘ এনিমটার স্টোরিটা ১৯৫৮ সালে পাবলিশ হওয়া উপন্যাস ” দ্যা কোউগা নিনজা স্ক্রল” থেকে নেয়া। ২৪ এপির এনিমটাতে স্টোরি প্রগ্রেস আর কারেক্টার ডেভলপমেন্ট বেশ ভালো ভাবে হ্যান্ডেল করা হইসে যে আমি ভায়োলেন্সের পাশাপাশি ইমোশনের একটা স্ট্রং ভাইব পাইসি ,আর রোমান্স তো ছিলোই। আর স্টোরিপ্রগ্রেস বেশ রেপিড, শেষ পর্যন্ত স্লিভের নিচে পর্যাপ্ত অ্যামুনেশন ছিল। ওএসটিগুলোও বেশ ভালো। আর প্রাচীন জাপানের একটা বেশ ভালো একটা ভিউ আছে, আমার কাছে যেটা বেশ লাগসে।

আমার রেটিং ঃ ৮ আইএমডিবি ও আমার সাথে একমত।
মাল রেটিং ঃ ৭.৭৩,