এভাটারঃ লিজেন্ড অব কোরা দেখে প্রতি মুহূর্তে যেটা মনে হয়, এং এর মধ্যে যে অস্থির স্মার্টনেসটা ছিল কোরা তার ধারে কাছেও নাই, এভাটারের ফানটা খুবই ক্লাস ছিল যেখানে কোরার ক্ষেত্রে পুরা মাঠে মারা গেছে, সবচেয়ে বেশি গায়ে লাগে যেটা, এং প্রথমে শুধু এয়ারবেন্ডার ছিল দেন আস্তে আস্তে সব শিখছে, কিন্তু তারপর ও কোন ফাইটেই তার খুব একটা আউটক্লাসড হতে হয় নি, সব সময় ই সে কিছু না কিছু করে চালিয়ে নিত, আর কোরা এত্তগুলা এলিমেন্ট পেরেও শুধু মাইর খায়।
সবকিছু বলার পর, স্টিল এভাটারঃ লিজেন্ড অব কোরা অবশ্যই দেখার মত একটা জিনিস, আফটার অল এইটা এভাটারের সিক্যুয়েল বলে কথা।
Tahsin Faruque Aninda এং-এর সাথে কারও তুলনা চলেই না! সে অন্যান্য এভাটারদের তুলনাতে আগে থেকেই স্পেশাল।
আর কোরা পুরাই আনকোরা টাইপ এভাটার। দুইজন পুরাই দুই মেরুর ক্যারেক্টার। এং যেখানে মঙ্ক, সেখানে কোরা হলো পিচ্চিকাল থেকেই খেপাটে আর শো-অফ পছন্দ করে!
এই দুই টাইপ এভাটারের আচরণ, কৌশল, সাফল্য অবশ্যই এক হবে না।
তারউপর এং এর কাহিনি যখন শুরু হয় তখন ১০০ বছর ধরে চলে আসা দ্বন্দ্ব যুদ্ধ ছিল, অস্থিরতা ছিল। কোরা যখন আসে, তখন অলরেডি এং একটা সুন্দর আর এডভান্সড দুনিয়া রেখে যায়
তাই এং এর কাহিনির মত কিছু পাব না এইটা জেনেই কোরা দেখি। সব কিছু মিলিয়ে আমার এইটা বেশ ভালই লাগে
Muhib Khan আমার মনে হয় এং আর কোরার ক্যারেক্টার ২ মেরুর করা টা কিছু টা লজিকাল কারন নাহলে কোরা যে ডিফারেন্ট এং এর চেয়ে তা বোঝা যাবে না। কিন্তু যাই হোক এং বেশি বস আর কোরা বেশি না হোক কিছুটা bitchy. তবে এই বুক আগেরটার চেয়ে প্রমিজিং মনে হইতেছে। আর জিনোরার কোন বড় না হলেউ মাঝারি ভূমিকা থাকতে পারে বলে মনে হইল।
এভাটার লিজেন্ড অফ কোরার তৃতীয় এপি এখন বাজারে। অনেকেই এপি সিরিজ নিয়া আগের সিরিজের সাথে তুলনা করে “failure” বা এই জাতীয় কথা বল্লেও আমি কিন্তু ভালই এঞ্জয় করতেসি সিরিজটা। শুধু একটা সাকার অভাব প্রচন্ড অনুভুত হইতেসে; এই যা !!! আমি আলাদা করেই এঞ্জয় করতেসি; এই এভাতার সম্পূর্ণ আলাদা; তাকে তার মতন করেই বিচার করতে হবে; শুধু সাকার ওই কমেডি এলিমেন্টটা মিস করতেসি; ওইরকম কমেডি এবং উইটি পার্টের কাউকে দরকার ছিল !!!
ফার্স্ট সিজনের মত এইটাও এনজয় করছি। অনেকেই এভাটার এর সাথে তুলনা করে এপিক ফেইলিউর, ফালতু এইসব কথা বলছে। এই সিরিজটার প্লটটা কিন্তু এভাটার থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই কম্পেয়ারেবল না। এভাটার এর মিশন শেষ হয়ে যাবার অনেক পরের ঘটনা এইটা, এই ব্যাপারটা মনে হয় অনেকে ধরতে চাচ্ছে না, আগের এভাটার বিশেষ ভাবে ফিরে আসে, যখন ফায়ার ট্রাইব সব দখল করে নিছে। আর কোরার জন্ম হইছে স্বাভাবিক পরিবেশে একটা নোবেল ফ্যামিলিতে। কমপ্লীটলি ডিফেরেন্ট সিনারিও।
