# Anime: Monster
# Episodes: 74
# Genre: Mystery, Psychological Horror, Psychological Thriller
জনপ্রিয়তার দিক থেকে Monster কে মূল্যায়ন করতে যাব না। তবে কেউ যদি সত্যিকার রহস্যভরা, মনস্তাত্ত্বিক, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, বাস্তবিক আবার অপার্থিব,আশ্চর্যজনক, শীতল, উত্তেজনাময়, ভয়ংকর এক কথায় দুর্দান্ত Psychological Thriller দেখতে চান তবে Monster হতে পারে আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা। Monster এমন কিছু বিষয় ও অভিজ্ঞতার গল্প যা সাধারণত অনাকাঙ্ক্ষিত আর এটাই তার আবেদন। ২০০৪ সালে এটি প্রথম প্রচারিত হয়।
Story: কাহিনীর ভিন্নতা Monster এর প্রধান আকর্ষণ। শুরু যদিও স্লথমন্থর কিন্তু এক জটিলতার সাথে, Dr: Kenzou Tenma বিখ্যাত Japanese Neurosurgeon তাকে তার দায়িত্বাধীন এক রোগীর চিকিৎসা না করে এক বিখ্যাত গায়কের চিকিৎসা করতে বলা হয়, ফলে সেই রোগী মারা যায়। আত্মগ্লানিতে ভারাক্রান্ত Tenma টিক সেই মুহূর্তে আবার একই পরিস্থিতির সম্মুখীন হয়। সে এবার বিশাল ব্যাক্তিত্ব মেয়রের চিকিৎসা না করে তার দায়িত্বে আসা এক twin শিশুর জীবন বাঁচায় এবং মেয়র মারা যায়। স্বভাবতই ঊর্ধ্বস্তনদের বিরুদ্ধে যাওয়ায় Tenma এর জীবনে নেমে আসে বিপর্যয়। একই সাথে আশেপাশে শুরু হয় সব রহস্যজনক হত্যা।
কিছু বছর পরে Tenma এর জীবন যখন আবার স্বাভাবিক হচ্ছে তখন সব রহস্যজনক হত্যার হোতা মেয়রের জীবন না বাঁচিয়ে Tenma যার জীবন বাঁচিয়ে ছিল সেই twin দের একজন Johan Liebert Tenma এর সামনেই একটা খুন করে আর Tenma হয় প্রধান suspect.
বাকি ৭০ পর্ব খুনের মিথ্যা আসামি Tenma এর সেই Monster এর খোঁজে চলে এক ইঁদুর বিড়াল খেলা, সাথে দুইটা প্রশ্ন- কে এই Monster? সে কি চায়?
দুনিয়ার তাবৎ বর্জনীয় ও অনেকটাই অস্বস্তিকর বিষয় যেমনঃ হত্যা, শিশু নির্যাতন, মগজধলাই, দুর্নীতি, সন্ত্রাস, human experiment ইত্যাদির সাথে Johan Liebert এর খোঁজেরত Tenma এর মানবিক অভিজ্ঞতা, নৈতিকতা, দৃঢ়তা, Johan Liebert এর জীবনের flashback, তার সম্মোহনী ও অলৌকিকতা, কাহিনীর কিছু অস্বস্তিকর মুহূর্ত, অপার্থিবতা একটা perfect রহস্যজনক মনস্তাতিক কাহিনীর স্বাদ দেয়।
Charecter: Monster দেখার একটা প্রধান কারণ হতে পারে এর কিছু legendary চরিত্র। Antagonist Johan Liebert আর protagonist Dr: Kenzou Tenma এনিমে জগতের দুই অনবদ্য সৃষ্টি। Tenma এর নৈতিকতা ,তার আত্ম উপলব্ধি, সম্পর্কের টানাপড়েন যেমন একটা ভালোলাগার সৃষ্টি করে, তেমনি অনেক গুনেগুনী, আশ্চর্য সম্মোহনী ক্ষমতার অধিকারী, রহস্যজনক, লাগামহীন, ভয়ংকর, manipulative, unpredictable Johan Liebert এর চরিত্র সৃষ্টি করে অস্বস্তিকতা। দীর্ঘ পর্ব জুড়ে ছোট বড় অসংখ্য চরিত্র তাদের বিশেষ চরিত্র বৈশিষ্ট্য দ্বারা এনিমেকে করে তুলেছে রহস্যজনক ও উপভোগ্য।
Animation & sound: যদিও animation এর দিক দিয়ে Monster কে কোন master peice বলা যাবে না, তবুও এর animation সঠিকভাবই এর location Gremany & Czech Republic কে উপস্থাপন করেছে সাথে সাথে মনস্তাত্ত্বিক কাহিনীর সহায়ক facial expression এবং শীতল, বাস্তবিক ও রহস্যজনক আবহ সৃষ্টিতে সার্থক হয়েছে শতকরা ১০০ ভাগ। আর অসাধারণ শব্দ প্রবাহ যোগ করেছে নতুন মাত্রা।
আমার দেখা আশ্চর্যতম কাহিনীর একটা এনিমে। আমি Psychological storyline এর আর কোন এনিমে না দেখলেও বেশ কিছু Movie, TV series দেখেছি। আমার মতে Monster Naoki Urasawa এর এক অনবদ্য সৃষ্টি।
যদিও ৭৪ পর্ব ও ধীরগতির এনিমে তবুও Monster অবশ্যই একটা master peice এবং সমালোচক প্রশংসনীয় এনিমে। তাই Monster দেখা আপনার জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা, সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ, এক মূল্যবান সঞ্চয়।
[Note: কেউ যদি Dr. Hannibal Lecter এর ভক্ত হয়ে থাকেন তবে তার জন্য Monster দারুন উপভোগ্য হতে পারে।]




