Yowamushi Pedal [রিভিউ] — Farah Faruque

YowaPeda 1

আনিমে: এক দুর্বল দ্বিচক্রযানচালক (সোজা বাংলায় Yowamushi pedal)
পর্বসংখ্যা: ৩৮ +২৪ (দুটো সিজনে)

(একটি রিভিউ অথবা রিয়েকশন অথবা অন্য কিছু ছাতামাথা)

গল্পের শুরু আপনার আমার মত এক আনিমেখোর কে নিয়ে, নিতান্ত নিরীহ শান্তশিষ্ট বালক সাকামিচি ওনোদা ( যার নামের অর্থই পাহাড়ি পথ) আনিমে বড্ড ভালোবাসে, এতই ভালোবাসে যে ভালোবাসা সব আনিমের পিছে খরচ করায় বেচারা মিডল স্কুলে একটা বন্ধুও যোগাড় করতে পারেনি, তাই হাইস্কুলে এসে সে ঠিক করে এবার সে বন্ধু বানিয়েই ছাড়বে কিন্তু কেস হচ্ছে এখানেও তার আনিমুখোর বন্ধুই চাই! আর সেজন্য সে টার্গেট হিসাবে ঠিক করে আনিমে ক্লাবকে! কিন্তু কপালে না থাকলে কি আর হয়?? বেচারা মনে বড় কষ্ট নিয়ে ফেরত আসে, স্কুলের আনিমে ক্লাব যে লোকের অভাবে বন্ধই হয়ে গেছে! এমনি সময়ে স্কুলের হটশট ইমাইজুমি এসে এই নিতান্ত হাবুটাকেই কিনা চ্যালেঞ্জ করে বসে স্কুলের পিছন গেটের নিচে খাড়া পাহাড়ি ঢালে বাইক রেস লাগানোর! ওনোদার সম্বল বলতে একটা পুরোনো মামাচারি, অর্থাৎ কিনা গ্র‍্যানি বাইক, আর ইমাইজুমি রেসের পর রেস দাপিয়ে বেড়ায় তার রেসার বাইকে! তা হঠাৎ এমন রেসার খোকার এমন নিরীহ শিশুর পিছে লাগার কারণই বা কি? কারণ খোকাবাবু ইমাইজুমি যে বেচারা ওনোদা কে ওই ঢালেই “হিমে হিমে” গাইতে গাইতে বাইক চালিয়ে স্কুলে আসতে দেখে ফেলেছিল! (এবং এরপর এই গান আর সে মাথা থেকে বেরই করতে পারছিল না বুঝুন অবস্থাটা! প্রথমে কিছুতেই রাজি না হওয়া ওনোদা ইমাইজুমির ফাঁদে পা দেয় যখন ইমাইজুমি হেরে গেলে আনিমে ক্লাবে জয়েন করার প্রস্তাব দেয়! এই রেস দিয়েই শুরু হয় সাইক্লিং এর দুনিয়ায় ওনোদার যাত্রা

পুরো আনিমে জুড়ে যে জিনিসটা চোখে পড়েছে তাহল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যে চরিত্রটাকে প্রথমেই সাইড ক্যারা বলে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম তার গল্প, তার ডেভেলপমেন্ট ও মুগ্ধ করেছে শেষে, আর দশটা আনিমের মত শুধু মেইন ক্যারেক্টার বা তার টিমের উপরেই আলো ধরে রাখেনি, প্রতিপক্ষের ছেলেরাও নজর পেয়েছে ভালোই, আরো মজা হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলোও হয়েছে কিন্তু চরম উত্তেজনায় ভরা একেকটা রেসের মাঝেই! তাতে রেসগুলি স্লো হয়ে গিয়েছে অনেক, কিন্তু চরিত্রগুলো ফুটে উঠেছে ভালোভাবে, এই ডেভেলপমেন্ট এর জন্য এই স্লো পেসিং কে মাপ করে দেওয়াই যায়। পুরো সিরিজ দেখার সময় মনে হয়েছে “মেইন টিম” হিসেবে সোহোকুর প্রতি একচোখামি করা হয়েছে এখানে অনেক কম, এতই কম যে মাঝপথে এসে প্রতিদ্বন্দ্বী হাকোগাকু টিম কেই মেইন টিম বলে মনে হচ্ছিল এবং নিজের অজান্তেই হাকোগাকুর জন্যেই চিয়ার করে যাচ্ছিলাম!! (যারা দেখবেন তাদেরও এমন হবে বলেই বিশ্বাস) হাকোগাকু টিমের মাঝেই তোদোউ এর মাকি-চান অবসেশন দেখে যেমন মজা পাবেন, তেমনি মানামির (সানগাকু মানামি, খোকার নামটাও সুন্দর, নামের অর্থ ঢেউ পাহাড়ের প্রেম!) মুক্ত স্বাধীন যেন ডানা মেলে উড়ে চলা বাইক চালানোও ভাল্লাগবে অনেক, (তার হাসিটাও কিন্তু সুন্দর!) তবে এদের সবার চেয়ে যার ডেভেলপমেন্ট মুগ্ধ করেছে সে হল টিমের মুখখারাপ সেনপাই আরাকিতা-সান, তার গল্প নাহয় তুলেই রাখি, সবাই বরং দেখুক সেনপাই এর ব্যাডঅ্যাসনেস দ্বিতীয় সিজনে

তবে এতজনের পরেও টিকটিকি আকিরা মিদোসুজির (ওরফে কিমোসুজি) কথা না বললেই নয়! এই এক ব্যাটাই বুঝি আছে পুরো সিরিজে যাকে দেখলেই মনে হত পুঁতে ফেলি নিচে, গা গুলাতো রীতিমতো তার চেহারা টা দেখলেই! যদিও দ্বিতীয় সিজনে তার পেছনের গল্প মন খারাপ করে দেয় কিছুটা

গল্পের উত্তেজনার সাথে মানানসই ওপেনিং-এন্ডিং আনিমে টা ভালো লাগাতে হেল্প করেছে অনেক, প্রথম সিজনে তৃতীয় ওপেনিং আর এন্ডিং শুনতে গিয়ে মজাও পেয়েছি অনেক, ওপেনিং টা যে টিম সোহকু আর এন্ডিং যে টিম হাকোগাকুরই গাওয়া! এখানেও হাকোগাকুর জিত! ওদের গানই ভালো লেগেছে বেশি!!

সব মিলিয়ে সদ্য শেষ হওয়া হাইকিউ এর মজা মিস করতে থাকলে দ্রুত দেখে ফেলুন এর দুটো সিজন, নতুন সিজন যে এই জানুয়ারি তেই চলে আসছে!!! ২০১৭ তে ইওয়ামুশির নতুন সিজনের পাশাপাশি হাইকিউ এরও যদি নতুন সিজন আসে, তাহলে বেস্ট স্পোর্টস ক্যাটেগরি তে ভোট দিতে মাথা চুলকে সারা হওয়াই লাগবে!

রেটিং: ৮.৫ / ১০

YowaPeda 2

Yowamushi Pedal, Season 1 [রিভিউ] — Shifat Mohiuddin

এনিমেঃ Yowamushi pedal সিজন ১
জনরাঃ স্পোর্টস(সাইক্লিং/রোড রেসিং)
এপিসোডঃ ৩৮
স্টুডিওঃ TMS
উৎসঃ Yowamushi pedal মাঙ্গা
¤
Yowamushi pedal শব্দটির শাব্দিক অর্থ weakling pedal.যার সুন্দর বঙ্গানুবাদ করেছিল আমার বন্ধু Siam Maksud,’হে দুর্বল,প্যাডাল ঘুরা।’তো এনিমের প্রধান চরিত্র যে অতি দুর্বল দেখামাত্রই আপনি তা স্বীকার করবেন।প্রধান চরিত্র,ওনোদা সাকামিচি একজন এক্সট্রিম লেভেলের এনিমখোর অর্থ্যাৎ সোজা কথায় বলতে গেলে ‘ওতাকু’।তো বেশিরভাগ ওতাকুদের মত সেও লিকলিকে শরীর এবং গোল কাঁচের চশমার অধিকারী।আশ্চর্যজনক ভাবে সমগ্র মিডল স্কুল লাইফে সে একজন এনিমখোর বন্ধুও খুঁজে পায়নি।তাই হাইস্কুলে একটি এনিমে ক্লাব প্রতিষ্ঠার ধণুকভাঙ্গা পণ নিয়ে সে তার বাইসাইকেল সহ স্কুলের দিকে রওনা দেয়।পথিমধ্যে তার সামনে পড়ে দুই কিলোমিটার ব্যপ্তি বিশিষ্ট এক ঢাল যা সে তার ‘মমা বাইক’ অর্থ্যাৎ সাধারন সাইকেল চালিয়েই গুণগুণ করে গান গেয়ে অনায়াসেই পাড়ি দিতে থাকে।এই অস্বাভাবিক দৃশ্য দেখে অবাক হয় ‘ইমাইজুমি’ ওরফে ‘হটশট’ যে কিনা মিডল স্কুল রোড রেসিং কম্পিটিশনে হারের তিক্ত স্বাদ নিয়ে এই সোহোকু হাইস্কুলে ভর্তি হয়েছে।তাই অনেকটা হিংসার বশবর্তী হয়েই সে ওনোদাকে রেসের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।অপ্রস্তুত ওনোদা,ইমাইজুমির বিপক্ষে অসাধারন ভালো ফলাফলের কারণে স্কুলের বাইসাইকেল ক্লাবের সিনিয়রদের সুনজরে পড়ে।ওনোদা আর ইমাইজুমি দুজনেই বাইসাইকেল ক্লাবে জয়েন করে।তারা কি পারবে সিনিয়রদের সাথে লড়াই করে ক্লাবে টিকে থাকতে?তারা কি পারবে ইন্টার হাই রোড রেসিং টুর্নামেন্টের মত মহাযজ্ঞে অংশগ্রহণ করতে?
¤
Yowamushi pedal এর সবচেয়ে আকর্ষনীয় দিক সম্পর্কে বলতে গেলে সবার আগে বলতে হবে এর ক্যারেকটার ডেভেলপমেন্টের কথা।যেহেতু রোড রেসিং একটি দলগত খেলা তাই এখানে ব্যক্তিগত নৈপুণ্যে সম্পূর্ণ একটি রেস জেতা সম্ভব না।সোহোকো রেসিং ক্লাবের ছয়জন সদস্যের উপরেই স্পটলাইটের আলো সমান ভাবে পড়েছে।খেলোয়াড়দের দায়িত্ববোধ,মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব,একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা সুন্দর করেই তুলে ধরা হয়েছে।বিপক্ষ দলের খেলোয়াড়দের উপরও সমান আলোকপাত করা হয়েছে।প্রধান খল চরিত্র ‘মিডৌসুজি আকিরা’ এর চালচলন এবং সিদ্ধান্তগুলো পুরোপরি আনপ্রেডিক্টেবল মনে হবে আপনার কাছে।সোহোকু একাডেমির প্রধান প্রতিদ্বন্দ্বী হাকোনে একাডেমির রেসারদের সিরিজের মাঝপথে দেখলে আপনি ধন্দে পড়ে যাবেন যে এরাই নায়ক কিনা।পক্ষ-বিপক্ষ প্রতিটি দলের খেলোয়াড়েরই রয়েছে অম্লমধুর অতীত যা আপনার হৃদয়কে নাড়া দেবে।দলগত খেলা হওয়ার পরও সোহোকু আর হাকোনে একাডেমির সিনিয়র খেলোয়াড়দের মধ্যকার খন্ড লড়াই আপনাকে অন্যরকম একটা থ্রিল এনে দেবে।
¤
অ্যানিমেশন কোয়ালিটির কথা বলতে গেলে একে গড়পড়তার মধ্যেই ফেলা যায়।আর এনিমের বেশির ভাগ স্ক্রিনটাইম রেসিং ট্র্যাকের ওপর হওয়ায় অ্যানিমেশনের কোয়ালিটির অতটা গুরুত্বও ছিল না।তবে পাহাড়,গাছ-পালা ও রেসিং ট্র্যাকের আশেপাশের পরিবেশের গ্রাফিক্স আরেকটু ভালো হওয়া দরকার ছিল।
¤
এনিমেটির সাউন্ডট্র্যাক যথেষ্ট থ্রিলিং ছিল।বিশেষ করে সোহোকুর রেসারদের রেসে ঘুরে দাঁড়ানোর সময় অসাধারন কিছু সাউন্ডট্র্যাক ব্যবহার করা হয়েছে।চারটি ওপেনিং সংয়ের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে Rookiez Is PunkD এর গাওয়া প্রথম ওপেনিং ‘reclimb’.এছাড়া এন্ডিং সংগুলোও ভালোমানের ছিল।
¤
Yowamushi Pedal দেখলে আপনি একটা জিনিস নিশ্চিত জানতে পারবেন তা হল সাইক্লিংয়ের নিয়মকানুন ও খুঁটিনাটি।বাংলাদেশে অনেকে শখ করে সাইকেল চালালেও নেশা হিসেবে সাইক্লিংকে খুব কম মানুষই বেছে নেন।তার উপর ট্র্যাকের অপ্রতুলতা এবং এসএ গেমসে চিটিংয়ের অভিযোগে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ। কিন্তু Yowamushi pedal সাইক্লিংয়ের প্রতি আপনার পুরনো ভালোবাসাকে জাগিয়ে তুলবে।এনিমেটা দেখে থাকলে পরিচিত হবেন gear shifting, dancing, climbing, sprinting, cadence, king of the mountain ইত্যাদি সাইক্লিং বিষয়ক টার্মের সাথে।এছাড়া সাইকেল চালানোর সময় চালকরা যে মুক্ত বিহঙ্গ মার্কা অনুভূতি পেয়ে থাকে তার সাথেও পুনরায় সুপরিচিত হবেন।তাই যারা জীবনে একবার হলেও সাইকেল চালানো শিখেছেন তাদের প্রত্যেকেরই উচিত এনিমেটা দেখা।
¤
পুরোটা এনিমে দেখে আমি একটা বিষয় খুব ভালোভাবেই বুঝেছি যে,যতদিন পর্যন্ত না এদেশের যুবসমাজ গিয়ার সাইকেল চালানোকে পার্ট ধরার সরঞ্জাম হিসেব গণ্য করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত এদেশের সাইক্লিংয়ের ভবিষ্যত অন্ধকার।(এটাকে অনেকে ধৃষ্টতা হিসেবে নিতে পারেন কিন্তু ইহাই বাস্তব সত্য।)
¤
খুবই টানটান উত্তেজনাময় এক মূহূর্তে এনিমেটার প্রথম সিজন হয়ে যাই।তাই আজকে দ্বিতীয় সিজন নামানোর খুশিতে এই লেখা।ধন্যবাদ Siam Maksud ও M.M Rezwan কে এই অসাধারন এনিমেটি সাজেস্ট করার জন্য।

“Yowamushi Pedal : হে দুর্বল প্যাডাল ঘুরা” — Siam Maksud

ভূমিকা: কবি বলেছেন
‘ইচ্ছে করে লিখি একটা গান”
আমার ইচ্ছা করছে রিভিউ লেখতে। কাজেই লিখে ফেললাম। given below-
বিষয়বস্তু: একখানা স্পোর্টস এনিমে। নাম তাহার Yowamushi Pedal”
সিজন: 2 খানা।
খেলার নাম : রোড রেস( সাইকেল দিয়া যে আগে দাগ পার হইবে সে ভাব নিয়া জিতিতে পারিবে)

সাইকেল কি: ইহার বাংলা নাম দ্বিচক্রযান। দুই চাক্কার রিকশা। পেডেল ঘুড়াইয়া চালাইতে হয়।শিখিতে বহুত কসরত করিতে হইবে।মানুষ সাধারনত নিজে চালায় কেউবা আবার ড্রাইভার রাখিয়া পেছনে বসে। সুবিধা- তেলের খরচ নাই।

এনিমের প্লট : অনেক অনেক দিন আগের কথা( 2014 maybe). ওনাদা সাকামিচি নামের এক বিশিষ্ট ওতাকু বালক জাপানে বসবাস করত। তার কোনো বন্ধু ছিল না কারন সে এনিমে ভালবাসত আর মিডল স্কুলের পোলাপান এনিমে দেখত না। বহু কষ্টে মিডল স্কুল পাশ করিয়া সে সোউহোকু হাই স্কুলে ভর্তি হইয়াছে। প্রথমদিনে সে অতি খুশি মনে স্কুলে গেল। মনে বড় আশা সে এনিমে ক্লাবে জয়েন করিবে। এনিমে নিয়া গল্পগুজব করিবে( এনিমখোরের মেম্বার হইলে এই কষ্ট করতে হতো না) । কিন্তু হায় ‘ অভাগা যেদিকে চায়, বুড়িগঙ্গা ট্যানারি বর্জ্যে দূষিত হয়ে যায়।’ কাজেই হতভাগা ওনাদা এনিমে ক্লাবের সামনে গিয়া দেখিল এনিমে ক্লাব লোকস্বল্পতায় ভুগিয়া দেউলিয়া হইয়া গিয়াছে। হতাশ ওনাদার সাথে তখনই দেখা হইল নায়িকা( যার প্রেমিক বাইসাইকেল) মিকির। ওনাদা সাহেবের একখানা ব্যাক স্টোরি আছে। সে বাসের পয়সা বাচাইয়া প্রতি সপ্তাহে তাহার mommy bike নিয়া 45 km দূরের আকিহাবারায় যাতায়াত করিত আর পয়সা দিয়া তৈজসপত্র কেনাকাটা করিত( আক্ষরিকভাবেই ওতাকু) । কাজেই নিজের অজান্তেই দ্বিচক্রযানে অভিজ্ঞ হইয়া গিয়াছিল।ইহা সহ্য হয় না সিরিয়াস রেসার ইমাইজুমির ( ওরফে হটশট) । ওনাদার হাসিখুশি স্পিডিং তার অহমে আঘাত দেয়। সে তাকে রেসে আহবান করে। টিলার ঢালের রেস বাইসাইকেল ক্লাবের কর্তাব্যাক্তিদের দৃষ্টি আকর্ষন করে। যাইহোক, ঘটনাবহুল রেসের পর ওনাদা বাইসাইকেল ক্লাবে যোগদিতে আগ্রহী হয়( সব বলনা কারন স্পয়লার খেতে পারেন।[মূল কথা টাইপ করা কষ্টকর কাজ।])তারপর দিন যায় রাত যায় ওনাদা এগিয়ে চলে। সৌহোকু এগিয়ে চলে। ইমাইজুমিরা এগিয়ে চলে……… তারপর আসে ইন্টার হাই চ্যাম্পিয়নশিপ…..
এই হইল মূল প্লট।

কেন দেখবেন:
আমার বর্ননা শুনে যতটা ক্লিশে হবে বা খ্যাত হবে ভাবছেন আসলে এনিমেটা ততটাই বেশি ইন্টারেস্টিং। লেখকের দোষে এনিমেটিকে বঞ্চিত করবেন না। একের পর এক টুইস্ট কাহিনীর মোড় ঘুরায়। আর আছে প্রতি এপিসোডের শেষের দিকের কয়েক মিনিটের হাস্যরস যা যথেষ্ট উপভোগ্য। বিপক্ষ দলের প্রতিটি রাইডারো অসাধারণ। ইন্টারেস্টিং ব্যাপার হল এনিমেতে প্রতিটা চরিত্রের ব্যাক স্টোরি দেখানো হয়েছে। এমনকি মহাভিলেন মিদৌসুজি আকিরার ব্যাক স্টোরিটি চোখে পানি এনে দেবার মত। কাজেই রেসে কার পক্ষে থাকবেন এই
সিদ্ধান্ত নেওয়াটা কষ্টকর হবে। থ্রিল, উপভোগ্য কাহিনী, মানানসই মিউজিক , অসাধারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব মিলিয়ে এক টানে দেখে ফেলার মতYowamushi Pedal

 

Anime Recommendation: Yowamushi Pedal — Rezo D. Skylight

>>>>>>>>>>>>>>>এনিমে Recommendation<<<<<<<<<<<<<<<
Anime: Yowamushi Pedal
Episodes: 1st season- 38ep (Complete) ; 2nd season- 24ep (Complete)
Genres: Comedy, Drama, Shounen, Sports.
MAL Score: 8.24 (1st season); 8.20 (2nd season)
My Score: 9/10

Yowamushi Pedal
আগে থেকেই বলে নেই এনিমেটা মূলত সাইকেলিং নিয়ে। অনেকের কাছে সাইকেলিং থিমটা লেম বলে মনে হতে পারে, কিন্তুু এনিমেটা মোটেই লেম না। Yowamushi Pedal-এ সাইকেলিংকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে যে এনিমেটা দেখার সময় আপনার নিজেরও সাইকেল চালাতে ইচ্ছা করবে। 😀

এখন আসল কথায় আসি। এনিমেটার মূল নায়ক ওনদা সাকামিচি। সে এতটাই এনিমের ভক্ত যে তার mommy bike (নরমাল সাইকেল) নিয়ে প্রতি সপ্তহে তার বাড়ি থেকে ৯০কিমি. পথ পাড়ি দিয়ে আকিহাবারা যেত এনিমের accessories কিনার জন্য। তার ইচ্ছা ছিল সে হাইস্কুলে উঠে ওটাকু ক্লাবে যোগ দিবে। কিন্তুু দুর্ভাগ্যক্রমে মেম্বার না থাকার কারনে ওটাকু ক্লাবকে ব্যান করা হয়। পরবর্তীতে ওনদার পরিচয় হয় ইমাইজুমি শুন্সুকির সাথে। এরপরেই ঘটনাক্রমে ওনদা যোগ দেয় সাইকেলিং ক্লাবে যা তার জীবনে নিয়ে আসে এক নতুন পরিবর্তন। এভাবেই শুরু হয় এনিমেটার কাহিনী।

পুরা এনিমেতেই রয়েছে টানটান উত্তেজনা। এনিমের প্রতিটা চরিত্রই অসাধরন। OST এবং BGM-গুলাও চমৎকার। একবার দেখা শুরু করলে আর থামতে পারবেন না। আর আপনি নিজে যদি সাইকেলিস্ট হন তাহলেতো কথাই নেই। আপনি এনিমেটাকে বেশ উপভোগ করতে পারবেন। আর আশা করি যারা সাইকেলিং এর ভক্ত না তারাও Yowamushi Pedal দেখার পর সাইকেলিং এর প্রেমে পড়ে যাবেন।
সুতরাং, দেরি না করে এখনই দেখা শুরু করুন। 🙂

Coffee With Asif (CWA): Sports Corner – পর্ব ১ – Yowamushi Pedal

 

এনিম – Yowamushi Pedal

রিলেটেড স্পোর্টস – সাইক্লিং
অবস্থা – বর্তমানে এয়ারিং; ৩ পর্ব বাজারে
টোটাল এপি সংখ্যা (আনুমানিক) – ৩৮
রিলেটেড এনিম – Over Drive

image 

স্টোরি লাইন –

সাকামিচি অনোদা একজন অতাকু। তার জীবনের স্বপ্ন এনিম এবং মাঙ্গা। মিডল স্কুলে তার যে কারণে কোন বন্ধু ছিল না। হাই স্কুলে এসেও তাকে হতাশ হতে হয় স্কুলের এনিম ক্লাব সদস্যের অভাবে বন্ধ দেখে। তার এনিম এবং মাঙ্গা জিনিসপত্র জোগাড় করার অবলম্বন তার মমি সাইকেল। স্বল্প দূরতে যাওয়ার জন্য ভারি সাইকেলগুলিকেই রেফার করা হচ্ছে এখানে। সে যেন বেশি দূর যেতে না পারে; হারিয়ে না যায়; এই জন্য ছোটবেলাতে তার বাবা মা তাকে এই চালাতে কষ্টসাধ্য সাইকেল কিনে দেন। যেটা কিনা তার জন্য পরবর্তীতে সাপেবর হয়ে দাঁড়ায়। সে কষ্ট করে চালাতে শিখতে শিখতে নিজের অজান্তেই একটা ইউনিক গুণের অধিকারী হয়ে যেতে থাকে !!! কি সেটা? দেখতে থাকুন; নিজেই জানতে পারবেন !!!

 

Watch Out for –  Hime song!!! মাথায় গেথে যেতে বাধ্য !!! ♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ – just loved this song!!! 🙂 🙂

গানের লিঙ্ক –

 http://www.youtube.com/watch?v=bb4JmBDij7o

 

 

পাব্লিক রিএকশনঃ (কাজি রাফি) –

♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!! উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই Hime hime….♪♪

 

আমার রিএকশনঃ 

Over drive এর পর কোন সাইক্লিং এনিম ভাল লাগবে – তাও এক টানে ৩ টা এপি দেখে ফেলব– ভাবি নাই !!! বেশ ভালই; টপ ক্লাস না হইলেও ডিসেন্ট !! 🙂 🙂 

 

ছায়া অবলম্বনেঃ  

initial D – পেথেটিক গাড়ি কিন্তু well tuned; কম বেশি “ভোদাই” টাইপের নায়ক; রেসিং এ অনাগ্রহ; চ্যালেঞ্জ ; সুন্দরী নায়িকা; জিনিয়াস মেন্টর – এ যেন দুই দেহ এক মন !!! 

 

রেসিং ট্রিভিয়াঃ 

# প্রথম বাই সাইকেল রেস হয় আনুমানিক ১৮৬৮ সালে; প্যারিসে। প্রায় ১২০০ মিটারের রেস ছিল এটি।  

# জেমস মুর নামক জনৈক ভদ্রলোক এই রেসটি জিতে নিএছিলেন।  

# L’auto নামক ম্যাগাজিনের বিক্রি বাট্টা বাড়াতে ১৯০৩ সালে প্রথম আয়োজন হয় সাইক্লিং এ সবচেয়ে মর্যাদাশীল প্রতিযোগিতা Tour de France এর ।

# প্রায় ২১ দিন ব্যাপি চলা এই প্রতিযোগিতার বর্তমান ভার্শনে বিভিন্ন ধাপে পাড়ি দিতে হয় প্রায় ৩২০০ কিমি পথ।

# দুই বিশ্বযুদ্ধ ছাড়া প্রতিবছরই আয়োজন হয়ে আসছে এই প্রতিযোগিতার।

# ২১ দিন এবং ৩২০০ কিমি পথ হলেও শেষ পর্যন্ত কিন্তু বিজয়ী নির্ধারণ হয় সেকেন্ড বা মিনিটের পার্থক্যেই !!! ১৯৮৯ সালে ১ম এবং ২য় স্থান অধিকারীর মধ্যে সময়ের পার্থক্য ছিল ৮ সেকেন্ড !!!

 

 

– CWA প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার; এনিমখোরে !! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!

Yowamushi Pedal: review by Kazi Rafi

♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!!  উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই  Hime hime….♪♪
♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে  বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!! ^_^ উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই :D Hime hime....♪♪