Movie Time With Yami – 45

PATEMA-01

Name: Sakasama no Patema / Patema Inverted
Duration: 1 hr. 39 min
MAL Score: 8.27
Ranked: 241
Genres: Sci-Fi, Seinen

 

ভবিষ্যতের কথা। অতীতে সংঘটিত কোন এক দুর্ঘটনার ফলাফল হিসেবে মানুষ এখন বাস করে মাটির নিচে, সেখানে পেচিয়ে থাকা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড টানেল এখন তাদের আবাসস্থল। তাদেরকে সবসময় নিজেকে অজানা সংক্রমণ থেকে রক্ষা করার জন্যে বিশেষ স্যুট পরে থাকতে হয়। জীবন এখানে কিছুটা নিশ্চুপ এবং ধীরস্থির, কিন্তু তার মাঝেও মানুষ আনন্দ খুঁজে নিয়েছে।

এরকম সময়ের পৃথিবীর রাজকন্যা হল পাতেমা। সে এই পাতালপুরীর টানেলগুলোতে ঘুরে বেড়াতে ভালবাসে। প্রতিদিন তার কাজ হল নতুন নতুন টানেলে ঢুকে অভিযান চালানো। এভাবে ঘুরতে ঘুরতে সে একদিন হাজির হয় এমন একটি টানেলে, যা বিপদজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যেখানে যাওয়া নিষিদ্ধ। কৌতুহলী পাতেমা টানেলের রহস্য উদ্ধার করতে সেখানে ঢোকে, এবং একটি অনাকাঙ্খিত ঘটনার কারণে নিচে পড়ে যায়। এরপরেই শুরু হয় পাতেমার রুদ্ধশ্বাস অভিযান, যেখানে সে আবিষ্কার করে পৃথিবী সম্পর্কে এক চমকপ্রদ তথ্য।

মুভিটির আর্টওয়ার্ক বেশ ভাল, উজ্জ্বল এবং পরিষ্কার, ডিটেইলগুলো বেশ ভালভাবে তৈরি করা হয়েছে। কাহিনীর গতি ভালই, দ্রুত এগিয়ে যায়, দর্শককে থমকানোর অবকাশ দেয়না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট মোটামুটি, তবে কানেকশন তৈরি করে ফেলে বেশ জলদি। কাহিনীর মূল এক্সাইটিং অংশগুলো বেশ ভালভাবে এক্সিকিউট করা হয়েছে, শেষ পর্যন্ত তা উত্তেজনা ধরে রাখতে সক্ষম হয়। রোমান্টিক অংশগুলোও সুন্দর। ওএসটি ভাল, আর এন্ডিংটাও সুন্দর।

তাই সময় পেলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Sakasama-no-Patema

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

আনিমে রিভিউঃ নন নন বিয়োরি- লিখেছেন ইশমাম আনিকা

জনরা- কমেডি, স্কুল, সেইনেন, স্লাইস অফ লাইফ

জাপানের কোন এক প্রান্তে পাহাড়ের ধারে অবস্থিত কোন এক গ্রাম। আধুনিক পৃথিবীর সব সুযোগ সুবিধা যেখানে এখনো পৌঁছায়নি। কিন্তু তাই বলে গ্রামটির ঐশ্বর্য কোন অংশে কম নয়! এখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, বনাঞ্চল, পরিস্কার টলটলে পানির নদী, তাজা সবজীর ক্ষেত এবং কিছু সুন্দর মনের মানুষ। আর আছে একটি অদ্ভুত স্কুল, এবং তারচেয়েও অদ্ভুত এই স্কুলের ছাত্রছাত্রী।

বাবার চাকরির সুবাদে এলিমেন্টারী স্কুলের ছাত্রী হোতারুকে টোকিও ছেড়ে আসতে হয় এই গ্রামে। সে এসে ভর্তি হয় এই আজব স্কুলে। হাসিখুশি হোতারু খুব সহজে মিশে যায় গ্রামের নিরিবিলি পরিবেশের সাথে। গল্প এগিয়ে চলে তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট হাসিকান্নায় ভরা মজার মজার ঘটনা এবং খুনসুটি নিয়ে।

non-non-biyori-stars

আনিমেটির কাহিনী খুব সহজ সাধারণ, কিছুটা ধীরগতিতে এগিয়ে চলে, আর এই ধীরগতিই এর প্রকৃত সৌন্দর্যকে বের করে আনে। গ্রামের সবুজ সুন্দর প্রকৃতিকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে প্রতিটি এপিসোডে, চোখ ধাঁধানো অ্যানিমেশন দিয়ে। আনিমেতে চরিত্রগুলোর কাজকর্ম দেখতে দেখতে কখন যে নিজেকে তাদের পাশে আরেকটি চরিত্র হিসেবে আবিস্কার করতে হয়, বোঝা যায়না। সেইসাথে আছে মনকে শান্তি দেয়ার মত মানানসই ওএসটি, ব্যস্ত শহুরে জীবনের ফাঁকে কিছুক্ষণের জন্য হলেও আনিমেটি মনটাকে তরতাজা করে তোলে।

আমি নিজে এইধরণের আনিমে বেশি পছন্দ করি, তাই শুরু থেকেই এটি আমার খুব সুন্দর লেগেছে, যারা একটু ফাস্ট পেসড আনিমে পছন্দ করেন, তাদের কাছে শুরুর দিকে কিছুটা স্লো লাগতে পারে, তবে একবার এই গতিতে অভ্যস্ত হয়ে গেলে আনিমেটির ১২ টি পর্ব শেষ না করে উঠতে পারবেননা, এটুকু বলতে পারি।

maxresdefault

মৃত্যু পরবর্তী জীবনের টুকরো – Angel Beats! by ইশমাম আনিকা

angel-beats-angel-beats-17469079-1920-1200

জনরা- অ্যাকশন, কমেডি, ড্রামা, ফ্যান্টাসি, ট্র্যাজেডি।
ম্যাল রেটিং- ৮.৫৬

প্রতিটি মানুষের জীবনে কিছু অপূর্ণতা থাকে। কেউ কেউ সেগুলো পূরণ করতে পারে, কেউ কেউ এত সৌভাগ্যবান হয় না, অপূর্ণতা পূর্ণ করার আগেই জীবনের পাঠ শেষ করে পরপারে চলে যেতে হয়।

কিন্তু তারপর? কি হয় তারপর? অতৃপ্ত আত্নাগুলোর কি হয়? তারা কি শান্তি লাভ করতে পারে অপূর্ণতা নিয়ে? নাকি সেগুলো পূর্ণ করার চেষ্টা করতে থাকে মৃত্যুর পরেও??

ওতোনাশি একদিন হঠাত নিজেকে আবিষ্কার করে একটা স্কুলের সামনে। তার নিজের পরিচয় বা কোথায় থাকে এ ব্যাপারে তার কিছুই মনে পড়ে না। সেখানে তার পরিচয় হয় ইউরির সাথে, যে মেশিনগান নিয়ে কারও ওপর নজর রাখছিল। সে ওতোনাশিকে জানায় যে এই জায়গাটা হল জীবন ও মৃত্যুর মাঝামাঝি একটা জায়গা বা আফটার লাইফ। যেসব মানুষ তাদের জীবনে কোন অপূর্ণতা নিয়ে মারা গিয়েছে, তারা এখানে এসে পৌছায়। এখানে তারা সবাই আফটারলাইফ স্কুলের স্টুডেন্ট। এখানে কেউ যদি শান্তি লাভ করতে পারে, তাহলে তার আত্মা Pass on করে যায়। তাই এখানে টিকে থাকতে হলে প্রতি মূহুর্তে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট এঞ্জেলের বিরূদ্ধে লড়াই করতে হয়।

ইউরি আরও জানায়, ওরা, আফটারলাইফ ব্যাটলফ্রন্টের সদস্যরা সংঘবদ্ধভাবে এঞ্জেলকে ফাইট করে এবং ওতোনাশিকে আমন্ত্রণ জানায় ওদের সাথে যোগ দেয়ার জন্য। স্মৃতিভ্রষ্ট ওতোনাশি কি করবে কোথায় যাবে সিদ্ধান্ত নিতে না পেরে ওদের সাথে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।

অ্যানিমেটি এগিয়েছে একেকটা ক্যারেক্টারের জীবনের অপূর্ণতা, আকাংখা, স্বপ্নের পরিণতি এবং ওতোনাশির জীবনের এবং আফটার লাইফের কর্মকান্ড নিয়ে। সেইসাথে কিছু অসম্ভব সুন্দর ইমোশনাল অংশ, মজার মূহুর্ত এবং ফাইটিং অ্যানিমেটাকে আরও সমৃদ্ধ করেছে। অ্যানিমেটির আর্টওয়ার্ক অসম্ভব সুন্দর, ফাইট সিনগুলোর অ্যানিমেশন খুব ডিটেইলড, সেইসাথে এতে ইংরেজি ও জাপানী, দুই ভাষাতেই সেইয়্যুরা চমৎকার কাজ করেছেন। ওএসটি বিশেষভাবে উল্লেখযোগ্য, ওপেনিংটা কানে ধরেছে।

তাই, সময় পেলে জলদি দেখে ফেলুন এই ছোট্ট অ্যানিমেটি। ১৩ পর্বের অ্যানিমে এবং ১টি ওভা দেখে ফেলতে আশা করি খুব বেশি সময় লাগবে না।

1920x1080

লাইট মিউজিক ক্লাবের পথচলা: K-ON!! Anime Review by ইশমাম আনিকা

জনরাঃ কমেডি, মিউজিক, স্কুল, স্লাইস অফ লাইফ
সিজনঃ ২ টি; সিজন ১- ১৩ এপিসোড, সিজন ২- ২৬ এপিসোড

আনিমে জিনিসটা কি, তা আমি প্রথম জানতে পারি এই আনিমেটি দেখে, কাজেই প্রথম দেখা আনিমে হিসেবে এটি আমার কাছে অনেক স্পেশাল। তবে অ্যানিম্যাক্সে দেখা প্রথম অ্যানিমে বলে শুধু নয়, কে-অন আমার কাছে স্পেশাল কারণ আমি আমার নিজের লাইফের সাথে এর প্রচুর মিল খুঁজে পাই।

পাঁচজন স্কুলপড়ুয়া বালিকার হাইস্কুল লাইফ নিয়ে এই আনিমের কাহিনী। জাপানের হাইস্কুলে স্টুডেন্টদের জন্যে ক্লাব জয়েন করা মোটামুটি বাধ্যতামূলক, তাই হাইস্কুলে ওঠার পর ইউয়ি তার জন্যে উপযোগী একটা ক্লাব খুঁজতে থাকে। এবং এই খোঁজাখুঁজি করতে গিয়েই তার সাথে দেখা হয় আনিমেটির বাকি চরিত্রগুলোর সাথে, যারা বিভিন্ন সিলি এবং কিউট কাজকর্ম করতে করতে একসময় দাড় করিয়ে ফেলে লাইট মিউজিকের এক চমৎকার ক্লাব।

কাহিনীটি খুবই সাধারণ, হাইস্কুলের এয়ারহেড বালিকাদের সিলি কাজকর্ম ছাড়া আনিমেটিতে আর কিছুই নেই। কিন্তু খুঁজে দেখলে আমাদের আশেপাশের দৈনন্দিন জীবনের সাথে আনিমেটির খুব মিল খুঁজে পাওয়া যাবে। উয়ি এবং ইউয়ির আজব ছোটবোন-বড়বোন কম্বিনেশন, মিস সাওয়াকোর মত একইসাথে আদর এবং শাসন করা টিচার, বয়সে ছোট কিন্তু সবচেয়ে পরিণত আচরণের আজুনিয়ান- সবই দর্শকের মনকে ছুঁয়ে দিয়ে ঠোঁটে ফুটিয়ে তুলবে মৃদু হাসি। দেখতে দেখতে কখন যে ওদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে মিশে যেতে হয়, টেরও পাওয়া যায় না। আর অনুপ্রেরণার জন্যও আনিমেটি খুব চমৎকার।

1661718_264205767077270_244751108_n

প্রথম সিজনের আর্ট উল্লেখযোগ্য কিছু না, কিন্তু সিজন ২ এবং মুভির আর্ট ভয়াবহ রকমের সুন্দর। কে-অন এর কারনেই মূলত আমি কিয়োটো অ্যানিমেশন এর ফ্যান হয়েছি। আমি দেখা শুরু করেছিলাম সেকেন্ড সিজন এর মাঝখান থেকে, উজ্জ্বল আর্ট এবং মিউজিকগুলো নজর কেড়েছিল। কিন্তু সিজন ১ ও তাই বলে ফেলনা নয়, চরিত্রগুলোর বন্ধুত্ব এবং সবচেয়ে বড় কথা, লাইট মিউজিক ক্লাবের গড়ে ওঠার মজার দিনগুলি এখানে দেখানো হয়, যা খুবই এঞ্জয়েবল।

এয়ারহেড হাইস্কুল গার্ল দের সিলি কাজকর্ম দেখে শৌনেন ফ্যানদের বোরিং লাগবে জানি, তাই সচরাচর এটা আমি সাজেস্ট করিনা কাউকে, তবে যদি হালকা মেজাজের এবং মনকে শান্তি দেয়ার মত কোন হাসিখুশি অ্যানিমে দেখতে চান এবং মুচকি হাসতে চান, সেইসাথে মজার এবং মনকে ছুঁয়ে যাওয়া ওএসটি শুনতে চান, তাহলে কে-অনকে একটা চান্স দিতে পারেন।

বাতাসের গুঞ্জন; কাযে নো স্টিগমা – লিখেছেন ইশমাম আনিকা

Kaze_No_Stigma_wallpaper

জনরাঃ অ্যাকশন, ফ্যান্টাসি, ম্যাজিক, রোম্যান্স, শৌনেন
ম্যাল স্কোরঃ ৭.৬১
এপিসোডঃ ২৪

ফায়ার ম্যাজিক ইউজার কানাগী পরিবারের প্রাইডের শিকার নিরীহ ছেলে কাজুমার জাপানে ফিরে আসা দিয়ে কাহিনী শুরু, কাজুমা জাপানে ফেরার সাথে সাথে কানাগী ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ওর সাথে কানাগীদের বিরোধ, এবং বিভিন্ন রহস্যময় ঘটনা নিয়ে জমে উঠছিল এনিমেটা। আস্তে আস্তে পরিবারের সাথে বিরোধ মেটার আভাস ও বড় একটা ঘটনার শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ এনিমে শেষ হয়ে যায়; মাঙ্গাকার মৃত্যুর কারণে।

কিন্তু যতটুকু হয়েছে খুব ভালো কাহিনী এবং ২৪ নম্বর এপিসোড দেখে ফেলার পর আফসোস হতে বাধ্য যে আরও নেই কেন। আর্ট স্টাইল মোটামুটি, ওএসটি বেশ ভাল। “হিতোরিকিরি নো সোরা” ট্র্যাকটা আমার অন্যতম পছন্দের এন্ডিংগুলোর মাঝে একটা। সেইসাথে জাপানিজ এবং ইংলিশ; দুই ভাষাতেই সেইয়্যুরা চমৎকার কাজ করেছেন।

তবে আয়ানোর সবকিছুতে অতিরিক্ত ন্যাকামো মাঝে মাঝে বিরক্ত ধরিয়ে দেয়।

Movie Time With Yami – 44

Origin

Name- Origin: Spirits of the Past / Gin’iro no Kami no Agito
Duration- 1 hr. 34 min.
MAL Score- 7.35
Ranked- 2042
Genres- Adventure, Drama, Fantasy, Romance, Sci-Fi

 

কাহিনীর সময়কাল ভবিষ্যতে। এক ব্যর্থ ডিএনএ গবেষণার ফল হিসেবে পৃথিবীর আদ্যপ্রান্ত আমূল পাল্টে গিয়েছে। মানুষ ও প্রকৃতি এখানে সহাবস্থান করেনা, মানুষ এখানে প্রকৃতির করুণার কাছে জিম্মি। অতিপ্রাকৃত শক্তির অধিকারী বনাঞ্চল দখল করে নিয়েছে পৃথিবীর বেশিরভাগ এলাকা, কোণঠাসা করে রেখেছে মানুষকে। পুরনো পৃথিবীর থেকে যাওয়া ধ্বংসাবশেষ এর মাঝে কোনরকমে বসতি গড়েছে মানুষ।

সেরকমই এক বসতিতে থাকে আজিতো নামের এক কিশোর। একদিন পানির সন্ধান করতে গিয়ে ঘটনাক্রমে সে মাটির নিচে গুপ্ত এক ইউনিট আবিষ্কার করে। সেখানে ক্যাপসুলের ভেতরে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল তুলা কে। ৩০০ বছরের নিদ্রা সমাপ্ত করে তুলা পা রাখে এই বনভূমি শাসিত পৃথিবীতে।

কিন্তু পৃথিবীর এ করুণ অবস্থা দেখে হতাশ হয় তুলা। তার বাবা যে পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, সেই পৃথিবীকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হয় সে। আর এজন্য একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসে সে। আজিতো কি পারবে তুলাকে তার ভুল বোঝাতে?

মুভিটির আর্টওয়ার্ক বেশ সুন্দর, ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর করুণ অবস্থা বেশ বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বনাঞ্চল এবং মানব প্রজাতির মধ্যেকার সংঘাত আমাদের আরেকবার মনে করিয়ে দেয়, প্রকৃতির স্বাভাবিক নিয়মে হস্তক্ষেপ না করে মানুষের উচিৎ প্রকৃতিকে সাথে নিজেকে মানিয়ে নেয়া। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল, এই মুভিটিতে বনাঞ্চল মানুষের বন্ধু নয়, বরং শত্রু। এন্ডিংটা ভাল, এই সমাপ্তির মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনার আভাস পাওয়া যায়।

তাই, সময় পেলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Origin-Spirits-of-the-Past

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 43

maxresdefault

Name: Tamako Love Story
Duration: 1 hr. 18 min.
MAL Score: 8.21
Ranked: 296
Genres: Comedy, Romance, Slice of Life

এই মুভিটি তামাকো মার্কেট নামক ১২ এপিসোডের আনিমেটির সিক্যুয়াল। আনিমে না দেখে থাকলে যদিও কাহিনী বুঝতে অসুবিধা হবে না, তবে আনিমেটি দেখা থাকলে ভাল, কারণ এতে পুরো মজাটা পাওয়া যাবে। বলা যায়, আনিমের কাহিনী এই মুভিতে শেষ হয়েছে।

বানি মাউন্টেনে সবার জীবন স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে। সবাই নিজের নিজের জীবনে এগিয়ে যেতে ব্যাস্ত। তামাকো এবং তার বন্ধুদের হাইস্কুল জীবন প্রায় শেষ হয়ে এসেছে। জীবনের মোড়ে আরেকটি নতুন পথে পা বাড়ানোর জন্যে সবাই আস্তে আস্তে তৈরি হচ্ছে।

আর সবার মতই মোচিজৌ ও তৈরি হচ্ছে জীবনের পথ খুঁজে নিতে। তার ইচ্ছা টোকিও তে গিয়ে পড়াশুনা করবে। কিন্তু যাওয়ার আগে সে কোনকিছু অপূর্ণ রেখে যেতে চায় না। অত্যন্ত জরুরী একটা কাজ তাকে করে যেতে হবে। তার বাল্যবন্ধু তামাকোকে তার মনের কথাগুলো জানাতে হবে।

মুভিটির সবচেয়ে ভাল দিক হল, এটি আনিমেটির অসমাপ্ত কাহিনীটিকে বেশ সুন্দরভাবে শেষ করে। আনিমেতে তামাকোর বাল্যবন্ধু মোচিজৌ তেমন স্ক্রীনটাইম পায়নি, কিন্তু মুভিটিতে মোচিজৌ এর অনুভূতি, তামাকোর প্রতি তার ভাললাগা, তার দায়িত্ববোধ; সবকিছুই সুন্দরভাবে দেখানো হয়েছে। মোটামুটি সবগুলো চরিত্রের ডেভেলপমেন্ট হয়েছে, এটা আরেকটা ভাল দিক। তামাকোর কিউটনেস এবং এয়ারহেড স্বভাবেরও ডেভেলপমেন্ট হয়েছে, যা দেখে আরও ভাল লেগেছে!!! সেইসাথে প্রোপোজ সিনটা আমার খুব পছন্দের দৃশ্যগুলোর মাঝে একটি। কিয়োটো অ্যানিমেশনের চমৎকার আর্ট এবং মানানসই সাউন্ডট্র্যাক মুভিটিকে আরও সুন্দর করেছে। আর সেইসাথে দেরা চানের গেস্ট অ্যাপিয়ারেন্স তো আছেই!

তাই, তামাকো মার্কেট আনিমেটি দেখে নিয়ে এই মুভিটি দেখে ফেলুন, আর এয়ারহেড তামাকোর কিউটনেস উপভোগ করুন!!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Tamako-Love-Story

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 42

Sword-of-the-Stranger-Wallpapers-2

Name: Sword of the Stranger / Stranger: Mukou Hadan
Duration: 1 hr. 43 min.
MAL Score: 8.45
Ranked: 131
Genres: Action, Adventure, Historical, Samurai
 
মুভিটির কাহিনীর সময়কাল জাপানের সেঙ্গোকু পিরিয়ডে। জীবন যেখানে অনিশ্চিত, প্রতি পদে লুকিয়ে আছে মৃত্যুর ভয়াল থাবা। যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞের মাঝে কোনমতে প্রাণ নিয়ে বেঁচে আছে মানুষ।
 
এই সময়ে জাপানের পথে পথে ঘুরে বেড়াচ্ছে এক নামহীন রোনিন। ঘটনাক্রমে একটি শ্রাইনের কাছে রোনিন দেখতে পায় এক ছোট্ট বালক এবং তার পোষা কুকুরকে। কিছু লোক বালকটিকে ধরে নিয়ে যেতে চেষ্টা করছিল। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় তার পোষা কুকুর। রোনিন বালকটিকে সাহায্য করে। বিভিন্ন ছোটখাট ঘটনার মাধ্যমে শিরাতো শহরের দিকে তাদের যাত্রা শুরু হয়।
 
মুভিটির কাহিনী ধীরস্থির কিন্তু একটি সুনির্দিষ্ট গতিতে এগোয়, সেঙ্গোকু পিরিয়ডের আবহটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে এতে। সোর্ডফাইটগুলো অত্যন্ত আকর্ষণীয়, সেইসাথে প্রধান চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যেতে খুব বেশি সময় লাগেনা। পার্শ্বচরিত্রদের এই মুভিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, তবে এতে গল্পটি উপভোগ করতে কোন অসুবিধা হয় না।
 
মুভিটির আর্টওয়ার্ক ছিমছাম, পরিষ্কার, সেঙ্গোকু আমলের আবহটা যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সোর্ডফাইটের দৃশ্যের অ্যানিমেশন আরও বেশি ভাল, আর আর্টে বেশ গাঢ় একটা আভা রয়েছে, যা অনিশ্চয়তা এবং বিপদের অনুভূতিটা আরও ভালভাবে ফুটিয়ে তোলে। আর সেইসাথে রয়েছে মানানসই ওএসটি।
 
তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।
 
Movie Download Link-
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 41

yamada

Name: Tonari no Yamada-kun / My Neighbors the Yamadas
Duration: 1 hr. 44 min.
MAL Score: 7.43
Ranked: 1780
Genres: Comedy, Slice of Life

 

আচ্ছা, আমরা সবাই তো কোন না কোন পরিবারে বাস করি, তাই না? সকলের পরিবারেরই নিশ্চয় কোন না কোন বিশেষত্ব রয়েছে! কিন্তু তারপরেও, সব পরিবারের দৈনন্দিন জীবনের মাঝে রয়েছে এক অদ্ভুত মিল! আর সেই কমন বৈশিষ্ট্যগুলোকেই মজাদার এবং উপভোগ্য করে তুলে ধরা হয়েছে স্টুডিও জিবলী প্রযোজিত এবং ডিরেক্টর ইসাও তাকাহাতা পরিচালিত ১৯৯৯ সালের এই মুভিটিতে।

মুভিটির কোন নির্দিষ্ট ধরাবাঁধা কাহিনী নেই। মূলত ইয়ামাদা পরিবারের পাঁচ সদস্যের দৈনন্দিন জীবনের ছোট ছোট এবং খুব সাধারণ সব ঘটনাকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে। চাকুরীজীবি বাবা, গৃহবধূ মা, অলস ছেলে, চঞ্চল মেয়ে এবং ধারালো কথাবলা দাদী – ইয়ামাদা পরিবার এই পাঁচ সদস্য নিয়ে গঠিত। তাদের জীবনের সামান্য হাসিঠাট্টা, ভুলভ্রান্তি, এবং অন্যান্য কাজকর্ম দেখে একদিকে যেমন মজা লাগবে, অন্যদিকে তেমনি নিজের পরিবারের সাথে কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যাবে। আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়, হঠাৎ করে সেগুলোর গুরুত্ব নজরে আসবে। এটি এমনই একটি মুভি, যা পুরো পরিবারের একসাথে বসে দেখা উচিৎ।

ডিরেক্টর ইসাও তাকাহাতা বরাবরই তার ব্যাতিক্রমধর্মী আর্ট স্টাইলের জন্য পরিচিত, ইয়ামাদার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মুভিটি দেখলে মনে হবে, কোন কমিক স্ট্রিপ এর চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মুভিটির সহজ সরল কাহিনীর সাথে এই আর্ট স্টাইলটা খুবই মানানসই। মিউজিক হিসেবে খুব সাধারণ ক্যাচি মিউজিকের পাশাপাশি বিখ্যাত কম্পোজারদের সৃষ্টিও ব্যাবহৃত হয়েছে। মুভিটিতে শেষের দিকে মি: ইয়ামাদা যে বক্তৃতাটি দেন, তা যেন আমাদের সবার জীবনকেই বর্ণনা করে।

তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/My-Neighbors-the-Yamadas

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 40

Sakura-cardcaptor-sakura-4587354-1600-1200

Name: Cardcaptor Sakura: The Movie
Duration: 1 hr. 21 min.
MAL Score: 7.75
Ranked: 930
Genres: Comedy, Drama, Fantasy,Magic, Shoujo

 

ক্লাওকার্ডগুলোর গার্ডিয়ান বিষ্ট কিরোবেরোসের মতে, এ পৃথিবীর কোন ঘটনাই কাকতালীয় নয়। প্রতিটি ঘটনার পেছনে অবশ্যই অন্য কোন কারণ থাকে। সে কারণে সাকুরা যখন লটারিতে হংকং যাওয়ার টিকেট জিতে নেয়, চিন্তিত হয়ে পড়ে কিরোবেরোস। তার মনে দৃঢ় বিশ্বাস, এটা কোন কাকতাল নয়, বরং সাকুরাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য এই কাকতালগুলো তৈরি করছে কোন অজানা কিছু। তারপরেও সব দ্বিধার অবসান ঘটিয়ে সাকুরা এবং তার বন্ধুরা রওনা হয় হংকং এর দিকে।

হংকং এ পৌঁছে সাকুরা সেখানে অদ্ভুত ম্যাজিকের অস্তিত্ব অনুভব করতে থাকে এবং বারবার অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকে। সাকুরা তার বন্ধুদের নিয়ে ম্যাজিকের উৎস খুঁজতে থাকে। আর তখনই হাজির হয় বিপদ।

এ মুভিটি মূলত অ্যানিমেটির একটি সাইড স্টোরির মত, কাহিনীর প্রায় পুরোটাই ঘটে হংকংয়ে। আর্ট অ্যানিমেটির মতই, আর স্টোরিটা বেশ গুছানো, টুইষ্টটা বেশ ভালভাবে জমে উঠেছে এবং সুন্দরভাবে সমাধান হয়েছে।

Download Link- http://kissanime.com/Anime/Cardcaptor-Sakura-Movie-1

 

Name: Card Captor Sakura Movie 2: The Sealed Card
Duration: 1 hr. 19 min.
MAL Score: 8.29
Ranked: 236

 

এটি মূলত অ্যানিমেটির একটি সিক্যুয়াল। সবগুলো কার্ড ক্যাপচার করে তাদেরকে নিজের করে নেয়ার পরের ঘটনা। যেহেতু সবগুলো কার্ড নিয়ন্ত্রণের মাঝে আছে, তাই সাকুরা অন্যসব চিন্তা ঝেড়ে ফেলে তার সম্পূর্ণ মনোযোগ দেয় আসন্ন ড্রামার জন্য প্র্যাকটিসের দিকে। এর মাঝে লী এর হঠাৎ আগমন সাকুরার মনের লুকানো অনুভূতিগুলো জাগিয়ে তোলে নতুন করে।

কিন্তু হঠাৎ করে সাকুরা আবিষ্কার করে, এক এক করে ক্লাউকার্ডগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। চিন্তিত সাকুরা তার বন্ধুদের সাথে নিয়ে এর কারণ খুঁজে বের করতে চেষ্টা করে। এবং আবিষ্কার করে এক চমকপ্রদ ঘটনা।

এ মুভিটিতে মূলত রোমান্সের অংশটিতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে; আর সেইসাথে রয়েছে ক্লাউকার্ড ক্যাপচার করার পুরনো সেই এক্সাইটমেন্ট। অল্প সময়ের মাঝে বেশ এঞ্জয়েবল একটা সিক্যুয়াল এটি।

Download Link- http://kissanime.com/Anime/Cardcaptor-Sakura-Movie-2-The-Sealed-Card

 

Name: Leave It to Kero-chan
Duration: 10 minutes
MAL Score: 7.51
Ranked: 1500

 

এটি মূলত ১০ মিনিটের একটি স্পিনঅফ, কিরোবেরোস এর ওপর ফোকাস করে।

সীলড কার্ড মুভির ঘটনার পর সাকুরার বাড়িতে আসে স্পিনার। তাকে এবং কিরোকে তাকাওকি খেতে দেয় সাকুরা। সেই তাকাওকির শেষ টুকরোটা নিয়ে মারামারি বাঁধে দুজনের মাঝে। চলতে থাকে এই মজার মারামারি।

Download Link- http://kissanime.com/Anime/Cardcaptor-Sakura-Leave-It-to-Kero-chan

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!