রান্ডম টপিক
অন্সেন[Onsen]
অনসেন হচ্ছে প্রাকৃতিকভাবে [জিওথার্মালি] উত্তপ্ত পানির উৎস, যার মধ্যে থাকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান। আউটডোরে প্রাকৃতিক উত্সেই এটা থাকে। এর সাথে পাবলিক বাথের তফাত হলো, সেখানে পানি কৃত্তিমভাবে গরম করা হয়, আর তাতে খনিজ নাও থাকতে পারে. অন্সেন আগেকার দিনে মিক্সড ছিল[হে হে], এখনো বেশ কিছু মিক্সড অন্সেন আছে, তবে নারী-পুরুষের জন্য আলাদা অন্সেনই বেশি দেখা যায়.
আনিমে সাজেশন
ম্যাজিক কাইতো[Magic Kaito]

রাতের বেলায় উড়ে বেড়ায় সে শহরে, চুরি করে মহামুল্যবান রত্ন! ফ্ল্যাশি, রহস্যময়, ড্যাশিং, ঝলমলে সাদা কোট-প্যান্ট! মনোকলের ওপাশে বুদ্ধিদীপ্ত চোখ! নাম তার কাইতো কিড!
কেন দেখবেনঃ ডিটেকটিভ কোনানের একটা ক্যারেক্টার নিয়ে বারো পর্বের এই স্পিন অফ সিরিজ, বুঝতেই পারছেন, একটা ক্যারেক্টার কত জনপ্রিয় হলে নিজের একটা আলাদা সিরিজ পায়। ক্যারেক্টার ডিজাইন আকর্ষণীয়, শউনেন জন্রায় ফেলা যায়, সময় কাটানোর জন্য বেশ ভালো।
কেন দেখবেন নাঃ এখানে জাদু বলতে শুধুই চোখের ধাঁধা নয়, নিয়ে আসা হয়েছে অতিপ্রাকৃত শক্তির ব্যবহার, যেটা আমার বাজে লেগেছে। বেশিরভাগ জাদুই উদ্ভট টাইপ, সম্ভবত বাস্তব জগতে ইমপ্লিমেন্ট করা সম্ভব না।
ম্যাল রেটিং ৮.৩৭
আমার রেটিং ৮
মাঙ্গা সাজেশন
প্যারাসাইট[Parasyte]

পরজীবী এলিয়েনরা আমাদের অজান্তে নেমে এসেছে পৃথিবীতে, ঢুকে পড়ছে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গে। আপনিও তার শিকার নন তো?
কেন পড়বেনঃ যতটুকু পড়লাম, প্রমিসিং কনসেপ্ট, আঁকার ধরন ডার্ক, ইতউ জুঞ্জির মতো, হরর-গোর জন্রার বেশ ভালো উদাহরণ।
কেন পড়বেন নাঃ শিউর না, আগে পুরোটা পড়ে নিই, তারপর আপডেট করব।
ম্যাল রেটিং ৮.৩২
আমার রেটিং নেই, আগে পড়ে নিই.
