”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪৭ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৪৭তম লেসন

আজকের লেসনে আমরা স্কুল এবং স্কুল রিলেটেড কিছু গুরুত্তপুর্ন জিনিস শিখব…

১মে আসি school এ … জাপানিজে স্কুলকে বলে “গাক্কৌ”….গাক্কৌ আসছে ২ টা শব্দ থেকে … gaku আর  kou..gaku মানে to learn..kou মানে  place for learning..

জাপানিজরা অনেক স্কুল রিলেটেড আনিমে বানায়…এই জন্য অনেকেরই জানা থাকার কথা ৩ ধরণের স্কুল আছে..

শৌগাক্কৌ-elementary school (জাপানে সাধারণত ৬ বছর লাগে elementary school এ)শৌগাকুসেই-elementary school student

চুউগাক্কৌ-secondary /junior high school (৩ বছর) চুউগাকুসেই-junior high school student

কৌকৌ -high school (৩ বছর) কৌকৌসেই-high school student

দাইগাকু-college

কে কোন ক্লাস এ পড়ে বুঝানোর জন্য স্কুলের সাথে বছর লাগায় … যেমনঃ চুউগাক্কৌ নি নেন সেই … মানে হল junior high second year student…কৌকৌ সান নেন সেই-high school 3rd year student..দাইগাকু সেই-college student..

স্কুলে থাকলে সবাইরে uniform পড়তে হয় ..uniform এর জাপানিজ হল “সেইফুকু”….. কলেজে কেউ uniform পড়ে না সবাই normal clothes পড়ে..জাপানিজ হল “শিফুকু”…

 

স্কুলে তো বিভিন্ন প্রকারের “subject” পড়ান হয়… subject এর জাপানিজ “কিঔকা/কামোকু”

এখন আসি বিভিন্ন সাব্জেক্টে….

math-সুউগাকু
literature-কোকুগো
science-কাগাকু
art-বিজুতসু
english-এইগো
japanese-নিহোনগো
social studies-শাকাই

কোন সাবজেক্টে ভাল হইলে বলে “তোকুই” আর খারাপ হলে বলে “নিগাতে”

তোকুই না কামোকু-subject you are good at…নিগাতে না কামোকু-subject you are bad at

গাক্কৌ দে ওয়াতাশি নো তোকুই না কামোকু ওয়া সুউগাকু দেশিতা (স্কুলে আমি ম্যাথে ভাল ছিলাম )….

after school এর  জাপানিজ হল হৌকাগো….after school activities/club activities হল “বুকাতসু”….. যারা কোন ক্লাবের সদস্য না তাদের বলে “কিতাকুবু”….

স্কুল রিলেটেড অনেক শব্দ শিখালাম…আজকে এ পর্যন্তই…মাতা নে… 🙂

Comments