তোনারি নো সেকি-কুন এর অ্যানিমে প্রিভিউ/ফাহিম বিন সেলিম

তোনারি নো সেকি-কুন
প্রচার শুরু: ৬ জানুয়ারী
জনরা: সেইনেন, স্কুল, কমেডি
ব্যাপ্তি: ১০ মিনিট/পর্ব
মাঙ্গা রেটিং: ৭.৯৭ (২০১০-)
স্কুলে কোন বিরক্তিকর ক্লাস চলছে? পাশের জনের সাথে যে আলাপ করবেন সেই সুযোগও নেই। কী করতেন আপনি?
আমার নিজের কথা বলি, আমার ছোটবেলার ক্লাসে সবচেয়ে প্রিয় খেলা ছিল কলম দিয়ে রেসলিং খেলা!
আমাদের মূল চরিত্র, যার নাম সেকি-কুন, শুধুই সেকি-কুন, সে-ও এক্ষেত্রে আর যে কারো মত। বেঞ্চের উপরের কোন গর্ত কে হোল ধরে একটা ডিটেইলড গলফ কোর্স বানানো বা কাগজের শোগি পিচ দিয়ে কোন ড্রামাটিক যুদ্ধক্ষেত্র তৈরী করা – সেকি-কুনের এসব খেলা তীব্র ভাবে আকর্ষন করে তার সিট-প্রতিবেশী ইয়োকোই কে। কিন্তু মজার ব্যাপার হল, সেকি-কুনের এই মজার খেলা গুলোর কারণে আবার তাকেই পরতে হয় বিপদে!
এই নিয়েই তোনারি নো সেকি-কুন।

১০ মিনিটে সম্ভবত দুই-তিনটা করে কাহিনী দেখানো হবে। বলার মত কোন প্লট নাই। গ্যাগধর্মী, সম্ভবত সংলাপহীন। কাহিনীর স্বল্প পরিসরতার কারণে ক্লিশে হয়ে যেতে পারে আবার নিচিজৌ, ডি এল এইচ বি-এর মত অনেক হাসির, আকর্ষনীয় একটা অ্যানিমে ও হতে পারে।

প্রত্যাশা: ৮
টায়ার: ফিল-গুড

 

 

Comments