এফ এ সি ৪৩

রান্ডম টপিক

 কান্সাই[|Kansai]

 

আমাদের দেশে যেমন সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী ইত্যাদি এলাকায় আঞ্চলিক ভাষা প্রচলিত, তেমনি জাপানেও কিন্তু আঞ্চলিক ভাষা আছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সম্ভবত কান্সাই ডায়ালেকট। ওসাকা-কিওতো অঞ্চলে এই রীতি অনুসৃত হয়।

কান্সাই ভাষারীতি দিয়ে একটা পুরো আনিমেই আছে, লাভ্লি কমপ্লেক্স, আপনারা চাইলে দেখতে পারেন। লম্বু মেয়ে আর বেঁটে ছেলের প্রেম কাহিনী।

 

 

আনিমে সাজেশন

বকুরা গা ইতা[Bokura ga Ita]

অদ্ভুতুড়ে জুটির অদ্ভুতুড়ে প্রেম।

 

কেন দেখবেনঃ বেশ আনলাইক্লি জুটি, আমার তাদের রসায়ন ভালো লেগেছে।

কেন দেখবেন নাঃ বাজে একটা জুটি, সময়ে সময়ে এদের উপর ভয়াবহ রকম মেজাজ খারাপ হয়েছে। সেই সাথে সৌজো রোমানস্, বুঝে নিন কার দেখা উচিত।

 

বি.দ্রঃ বিশাল বৈপরীত্য মনে হচ্ছে? নিজে দেখুন, তাহলেই বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি।

 

ম্যাল রেটিং ৭.৭০

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

গিগান্তো মাখিয়া[Giganto Makhia]

ভবিষ্যতের পৃথিবী হয়েছে রাজ্যের অদ্ভুত প্রজাতির বাসস্থল, মানুষকে টিকে থাকতে হচ্ছে অনেক সংগ্রাম করে। এমনি এক অবস্থায় এক গ্রামে গিয়ে হাজির হল বাচ্চা এক মেয়ে, আর তার সঙ্গী এক বিশালাকৃতির লোক। এরপর?

 

কেন পড়বেনঃ মিউরা কেন্তারোর আঁকা, এটুকু বলাই যথেষ্ট।

কেন পড়বেন নাঃ ৭ চ্যাপ্টারের এক সিরিজ, কাজেই সেটিং বেশ  ইন্টারেস্টিং হলেও পরিপূর্ণতা পায়নি। মিউরা মাঝে মাঝেই এসব শর্ট সিরিজ লেখেন বারসারক থেকে ব্রেক নিয়ে, তাই মাঙ্গাটাকে মিউরার আর্ট উপভোগ করার একটা মাধ্যম হিসেবে ভেবে নেয়াই শ্রেয়।

 

ম্যাল রেটিং ৭.২৯

আমার রেটিং ৮[৭ হত, আর্টের জন্য বাড়তি ১.]

 

Comments