জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৫৫ তম লেসন
**(অনেক দিন দেয়া হয়না…মাসখানেক পর আবার ফেরত আসছি :3 ..আজকের লেসন পড়ার আগে অবশ্যই অবশ্যই আগের লেসন পড়ে আসতে হবে…না হলে বুঝতে কষ্ট হবে..)
আজকে আগের লেসনের “নাকেরেবা নারিমাসেন” কন্টিনিউ করব… আগের লেসনের অল্প একটু শিখান হয়েছিল এটা নিয়ে …আজকের লেসনের আরো কিছু উদাহরণ দেয়া হবে..
আগের লেসনে একটা Type 1 verb দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম…আজকে Type 2 আর Type 3 এর verb দিয়ে উদাহরণ দিব..
১মে একটা Type 2 verb নেই …miru- see …
এর masu form-mimasu..(masu form হল polite form)
nai form-minai.. (nai form হল negetive form)
“minakereba narimasen” মানে হল “must watch”
এবার একটা sentence দিয়ে বুঝাই…”কোনো এইগা ও মিনাকেরেবা নারিমাসেন-i must watch this movie” ..(কোনো এইগা-this movie)
এবার একটা Type 3 verb নেই..suru-do
masu form-shimasu (masu form হল polite)
nai form-shinai (negetive form)
“shinakereba narimasen” মানে “must do”
এবার একটা sentence লিখি..”শুকুদাই ও শিনাকেরেবা নারিমাসেন-i must do homework”… (homework এর জাপানিজ শুকুদাই)
এভাবে আমরা সকল ভার্বকে “nai form”এ নিয়ে গিয়ে “নাকেরেবা নারিমাসেন” লাগাতে পারি… তখন সেটার ইংরেজি করলে সে ভার্বের আগে “must” লাগাতে হয়.. মানে হল যখন কোন কিছু আমরা না করে থাকতে পারি না তখন “নাকেরেবা নারিমাসেন” ব্যবহার করা হয়..
আজকে এতটুকুই থাক..নেক্সট কোনদিন নতুন কিছু নিয়ে হাজির হব..মাতা নে..:)
