এক বসায় অস্থির একশনের/সামুরাই একশন একটা ছোট এনিমে সিরিজ শেষ করতে চাইলে Afro Samurai উপর কিছু থাকবে না!!
চোখের সামনে এক sword fight এ অপারাজেয় এক ভিলেনের কাছে বাবার(যিনি ছিলেন পৃথিবীর এক নো. সামুরাই) মৃত্যু এক বিষাক্ত কাঁটার মত বুকে বিঁধে যায় ছোট্ট এফ্রর। শুধু একটা লক্ষ্য নিয়েই তার বেড়ে উঠা, বাবার মত পারদর্শী সামুরাই হয়ে সেই অপারাজেয় ভিলেনকে পরাজিত করতেই হবে। কিন্তু পারবে সেই অপারাজেয় ভিলেনকে পরাজিত করতে ছোট্ট এফ্র?
ছোট্ট থেকে বড় হয়ে সেই ভিলেনকে ফেইস করার সময়টা নিয়ে এই এনিমে সিরিজটা। এইটুকু শুনে মনে হতে পারে এমন কি আছে এই এনিমেতে!!
প্রথমে নাম দিয়েই শুরু করি সামুরাই শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে জাপানিজদের, কিন্তু ‘এফ্র সামুরাই’ আসলেই একজন ‘মাথায় কোঁকড়ানো চুলের একজন এফ্র’ । লেইম পয়েন্ট, কিন্তু একটা পয়েন্ট তো
এই এনিমের একশন যেমন অস্থির,সেই সাথে animationও !!! যারা একশনধর্মী এনিমে পছন্দ করেন, চোখ বন্ধ করে এই এনিমে ভালো লাগবে। আর শুধু একশন থাকলে চলে নাকি? সাথে একটু সেইরকম OST না থাকলে তো একটু অপূর্ণ রয়ে যায়!! চিন্তা নাই, OSTও হতাশ করবে না আপনাকে, একশনের সাথে আছে অস্থির র্যপ মিউজিক!!!
এখানেই শেষ নয়! আরও আছে, ব্যাডআস চরিত্র আর অস্থির ডায়ালগ!!! যারা একটু র্যপধর্মী জিনিস পছন্দ করেন, খুব বেশীই মজা পাবেন এই এনিমে দেখার সময়
তবে কিছুটা এচিনেস আর নিউডিটি আছে তবে খুবই অল্প পরিমান আহামরি স্টোরি হয়তো পাবেন না, আসলে মাত্র ৫ এপিসোডের ছোট্ট সিরিজ। তবে এক সেকেন্ডও বিফলে যাবে না!! শুধু মনে হবে এতো জলদি শেষ হয়ে গেল!!!!
আমার রেটিং ৮.০
এম এ এল রেটিং ৭.৪১

