“free!” – a review by Asiful Haque

"free!" - সম্প্রতি রিলিজ পাওয়া চলমান একটা সিরিজ। নানা কন্ট্রোভার্সির কথা শুনে দেখতে বসেছিলাম; দেখার আরেকটা কারণ ট্যাগ এ "স্পোর্টস" আছে; আর আমি স্পোর্টস এনিমের একনিষ্ঠ ভক্ত। ওকে; প্রথম ৬ টা পর্ব দেখার পর আমার রিএকশন- এই এনিমটাকে "স্পোর্টস" ট্যাগ দেওয়াতে আমি হতাশ !!! প্রবাবলি আমার দেখা সবচেয়ে কম ডেভেলপড স্পোর্টস সাইড সম্পন্ন স্পোর্টস এনিম; তবে সামনে ভাল কিছু দেখব বলে আশায় আছি। ফ্রি সমন্ধে আমার এক্টাই মতামত; "fan service for girls" - period !!! তবে সেইটা আমি খারাপ হিসেবে বলছি না; ছেলেদের জন্য এত্ত এত্ত এচ্চি; এত্ত ফ্যানসার্ভিস থাকতে পারলে মেয়েদের জন্য খানিকটা ফ্যান সার্ভিস অবশ্যই থাকতে পারে। আর খুব ডেভেলপড প্লটও নাই; তবে "স্লাইস অফ লাইফ" এনিমের কাছ থেকে খুব জটিল প্লট আশা করাটাও খানিক বোকামি। আর আরেকটা বদনাম শোনা যায় এই এনিমটা সমন্ধে; সেটা হল "yaoi" এর আছর; আমার কাছে যেটা বোগাস মনে হল। কারণ; এনিমটাই সাতার নিয়ে; সাতার নিয়ে "passionate" বোঝাইতে হলে তো যেখানে সেখানে কাপড় চোপর খুলে আন্ডি পরে পানিতে নেমে যেতেই হবে; আর সাতারে দক্ষতা বোঝাতে ফর্ম বা এইসব ব্যাপার চলেই আসবে; সুতরাং - আমার কাছে "ওকে"। :) :)

আর্টঅয়ার্ক - বেশ ভাল। :D

কমেডি - ভালর দিকে। :)

সাউন্ড - এভারেজ। :/

এখন পর্যন্ত হতাশ করলেও সিরিজটা খুব সম্ভবত চালিয়ে যাব - এক্টাই কারণ - স্পোর্টস জেনার; আশা করি তারা এর পর কম্পিটিশনগুলোর দিকে দৃষ্টি দিবে।

রিকমেন্ডেশনঃ প্লট এবং আনুশাঙ্গিক বিষয় নিয়ে খুব বেশি খুঁতখুঁতে না হলে বেশ উপভোগ্য একটা এনিম এবং রিকমেন্ডেড। :) :)
“free!” – সম্প্রতি রিলিজ পাওয়া চলমান একটা সিরিজ। নানা কন্ট্রোভার্সির কথা শুনে দেখতে বসেছিলাম; দেখার আরেকটা কারণ ট্যাগ এ “স্পোর্টস” আছে; আর আমি স্পোর্টস এনিমের একনিষ্ঠ ভক্ত। ওকে; প্রথম ৬ টা পর্ব দেখার পর আমার রিএকশন- এই এনিমটাকে “স্পোর্টস” ট্যাগ দেওয়াতে আমি হতাশ !!! প্রবাবলি আমার দেখা সবচেয়ে কম ডেভেলপড স্পোর্টস সাইড সম্পন্ন স্পোর্টস এনিম; তবে সামনে ভাল কিছু দেখব বলে আশায় আছি। ফ্রি সমন্ধে আমার এক্টাই মতামত; “fan service for girls” – period !!! তবে সেইটা আমি খারাপ হিসেবে বলছি না; ছেলেদের জন্য এত্ত এত্ত এচ্চি; এত্ত ফ্যানসার্ভিস থাকতে পারলে মেয়েদের জন্য খানিকটা ফ্যান সার্ভিস অবশ্যই থাকতে পারে। আর খুব ডেভেলপড প্লটও নাই; তবে “স্লাইস অফ লাইফ” এনিমের কাছ থেকে খুব জটিল প্লট আশা করাটাও খানিক বোকামি। আর আরেকটা বদনাম শোনা যায় এই এনিমটা সমন্ধে; সেটা হল “yaoi” এর আছর; আমার কাছে যেটা বোগাস মনে হল। কারণ; এনিমটাই সাতার নিয়ে; সাতার নিয়ে “passionate” বোঝাইতে হলে তো যেখানে সেখানে কাপড় চোপর খুলে আন্ডি পরে পানিতে নেমে যেতেই হবে; আর সাতারে দক্ষতা বোঝাতে ফর্ম বা এইসব ব্যাপার চলেই আসবে; সুতরাং – আমার কাছে “ওকে”।
আর্টঅয়ার্ক – বেশ ভাল।
কমেডি – ভালর দিকে।
সাউন্ড – এভারেজ।

এখন পর্যন্ত হতাশ করলেও সিরিজটা খুব সম্ভবত চালিয়ে যাব – এক্টাই কারণ – স্পোর্টস জেনার; আশা করি তারা এর পর কম্পিটিশনগুলোর দিকে দৃষ্টি দিবে।

রিকমেন্ডেশনঃ প্লট এবং আনুশাঙ্গিক বিষয় নিয়ে খুব বেশি খুঁতখুঁতে না হলে বেশ উপভোগ্য একটা এনিম এবং রিকমেন্ডেড।

"free!" - সম্প্রতি রিলিজ পাওয়া চলমান একটা সিরিজ। নানা কন্ট্রোভার্সির কথা শুনে দেখতে বসেছিলাম; দেখার আরেকটা কারণ ট্যাগ এ "স্পোর্টস" আছে; আর আমি স্পোর্টস এনিমের একনিষ্ঠ ভক্ত। ওকে; প্রথম ৬ টা পর্ব দেখার পর আমার রিএকশন- এই এনিমটাকে "স্পোর্টস" ট্যাগ দেওয়াতে আমি হতাশ !!! প্রবাবলি আমার দেখা সবচেয়ে কম ডেভেলপড স্পোর্টস সাইড সম্পন্ন স্পোর্টস এনিম; তবে সামনে ভাল কিছু দেখব বলে আশায় আছি। ফ্রি সমন্ধে আমার এক্টাই মতামত; "fan service for girls" - period !!! তবে সেইটা আমি খারাপ হিসেবে বলছি না; ছেলেদের জন্য এত্ত এত্ত এচ্চি; এত্ত ফ্যানসার্ভিস থাকতে পারলে মেয়েদের জন্য খানিকটা ফ্যান সার্ভিস অবশ্যই থাকতে পারে। আর খুব ডেভেলপড প্লটও নাই; তবে "স্লাইস অফ লাইফ" এনিমের কাছ থেকে খুব জটিল প্লট আশা করাটাও খানিক বোকামি। আর আরেকটা বদনাম শোনা যায় এই এনিমটা সমন্ধে; সেটা হল "yaoi" এর আছর; আমার কাছে যেটা বোগাস মনে হল। কারণ; এনিমটাই সাতার নিয়ে; সাতার নিয়ে "passionate" বোঝাইতে হলে তো যেখানে সেখানে কাপড় চোপর খুলে আন্ডি পরে পানিতে নেমে যেতেই হবে; আর সাতারে দক্ষতা বোঝাতে ফর্ম বা এইসব ব্যাপার চলেই আসবে; সুতরাং - আমার কাছে "ওকে"। :) :)

আর্টঅয়ার্ক - বেশ ভাল। :D

কমেডি - ভালর দিকে। :)

সাউন্ড - এভারেজ। :/

এখন পর্যন্ত হতাশ করলেও সিরিজটা খুব সম্ভবত চালিয়ে যাব - এক্টাই কারণ - স্পোর্টস জেনার; আশা করি তারা এর পর কম্পিটিশনগুলোর দিকে দৃষ্টি দিবে।

রিকমেন্ডেশনঃ প্লট এবং আনুশাঙ্গিক বিষয় নিয়ে খুব বেশি খুঁতখুঁতে না হলে বেশ উপভোগ্য একটা এনিম এবং রিকমেন্ডেড। :) :)

Character Review – Makunouchi Ippo from Hajime no Ippo [মোঃ আসিফুল হক]

“Hard work doesn’t always pay off.
But the ones who succeed are the ones who worked hard!!“

জেনারের মধ্যে স্পোর্টস জেনার আমার সবচেয়ে প্রিয়; সেটা যত পেথেটিক এনিমই হোক না কেন – এটা অবশ্য এতদিনে সবার জানা হয়ে যাবার কথা !!! এর পেছনে একটা কারণও অবশ্য আমি দাঁড় করানোর চেষ্টা করেছি – বাইরে থেকে আমি যতটা আশাবাদী ভিতরে হয়ত ততটা নই; হয়ত আমি কিছুটা হলেও নৈরাশ্যবাদি। সেক্ষেত্রে “লুজার”, “পেথেটিক” ট্রাজিক হিরো যারা প্রবল সংগ্রামের মধ্য দিয়ে শেষমেশ বিজয়ী হয় – এই থিমের হিরোরাই হয়ত আমার বেশি পছন্দ। কিছু ফাইটিং এনিম হিরো যেমন নারুতো বা অন্যরা হয়ত এই ক্যাটাগরিতে পড়ে; কিন্তু আমি তাদেরকে বাস্তব জীবনের সাথে তেমন রিলেট করতে পারি না। ঠিক সেই কারণেই শিনোজাকি মিকোতো এবং মাকুনৌচি ইপ্পোরা আমার ফেভারিট ক্যারেকটারের বা ফেভারিট এনিমের স্থান দখল করে রাখে; যেখানে প্রিন্স অফ টেনিস বা “বিশেষ কিছু রোমান্টিক এনিম” বা তাদের হিরোরা আমাকে তেমন আকৃষ্ট করে না।

যাই হোক; ভুমিকাতেই বিশাল জায়গা নিয়ে নিচ্ছি। এই রিভিউ লেখার সময়েও টানাপোড়েনে ছিলাম; মিকোতোকে নিয়ে লিখব না ইপ্পোকে নিয়ে। মিকোতোই মনে হয় একমাত্র ক্যারেক্টার যে আমাকে আনন্দে কাদাতে পেরেছে; কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। বড় ইমপ্যাক্ট চিন্তা করলে আমার প্রথম পছন্দ মাকুনৌচি ইপ্পোই।

হাজিমে নো ইপ্পো এর কেন্দ্রীয় চরিত্র মাকুনৌচি ইপ্পো; যে কি না বর্তমানে জাপানের ফেদারওয়েট ক্লাসের চ্যাম্পিয়ন। পিতার মৃত্যুর পর শাই; ভদ্র এবং বিনয়ী এই চরিত্রটি তার মায়ের সাথে তাদের পারিবারিক ফিশিং বোট বিজনেসে দিন রাত খেটে সাহায্য করে। চিরদিন বুলির শিকার ইপ্পো বক্সিং সমন্ধে জানতে পারে তাকামুরা মামোরু এর মাধ্যমে। সেই সময়েই সে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে তার জীবনকে বক্সিং এর দিকে নিয়ে যাবে এবং শত বাধা বিপত্তি অতিক্রম করে সে শেষ পর্যন্ত জাপান চ্যাম্পিওন হয়।

ইপ্পোর যেই দিকগুলো আমার অত্যন্ত প্রিয় সেগুলা হল – সে খানিকটা ইন্ট্রোভার্ট এবং চুপচাপ স্বভাবের হলেও সে যেটা স্থির করে সেটার শেষ দেখেই তবে তার শান্তি। যার প্রমাণ মোটামুটি প্রথম দিকের পর্বেই পাওয়া যায় যখন সে তাকামুরার শর্ত মেনে নিয়ে ৭ দিন একা একা পরিশ্রম করে হাত দিয়ে ১০ টা পাতা ধরতে সক্ষম হয়।

ইপ্পো বুদ্ধিমান; সে তার মাথাকে ব্যাবহার করতে ইচ্ছুক; সে ভেবে চিনতে ডেম্পসি রোলের মতন জটিল মুভ আবিষ্কার করে এবং অত্যন্ত সাহসের সাথে কোন প্র্যাকটিস ছাড়াই রিয়েল ম্যাচে তার প্রয়োগ ঘটায় এবং সেটা খুব সফলভাবেই ( এই পর্বটা আমার অল টাইম ফেভারিট এনিম এপিসোডগুলার একটা J )। কামোগাওয়া কোচকে যখন ইপ্পো জিজ্ঞেস করে “what does it means to be strong?” এবং এর জবাবে যখন কামোগাওয়া রিপ্লাই দেয় “go and find it out finding” আমি সেখানে অনুপ্রেরণা পাই; এইজির কাছে ম্যাচ হারার পর দুই মাস অসম্ভব মনঃকষ্টের পর ফিরতি ম্যাচেই যখন সে পুরো ক্রাউডকে স্তব্দ করে দিয়ে “ডেম্পসি রোল” ইউজ করে আমি সেখানেও অনুপ্রেরণা খুজে বেড়াই; প্রবল লড়াই শেষে জয়ী হবার পরেও যখন ইপ্পোর মাঝে কোন ঔদ্ধত্য দেখা যায় না; বরং দর্শকদের মাথা নিচু করে সে অভিবাদন জানায় তখনও আমি শিক্ষা নিতে চেষ্টা করি।

শুরুতে যেই কোটটা করা সেটা কামোগাওয়ার; শেষ করি সেনডো তাকেশির একটা কোট দিয়ে –

Hit, and get hit by a strong man. And win! Only then, can I truly believe that I’m strong. I….love that moment!

একটু অন্যরকম একটি স্পোর্টস এনিম – Dan Doh !! লেখক মোঃ আসিফুল হক

২৬ পর্বের এই এনিমটা মাত্র দেখে শেষ করলাম। কাহিনী – গলফ নিয়ে। গলফের নাম শুনেই কপাল কুঁচকে উঠলো তো? উঠারই কথা; আমার দেখামতে যারা গলফ খুব ভাল বোঝেন এবং নিয়মিত খেলেন তারা ছাড়া বাকি প্রায় সবার কাছেই গলফ টপ ৫ বোরিং গেইমের লিস্টে থাকবে। তবে ভয় পাবেন না; জাপানীরা আর যাই করুক; স্পোর্টস এনিম খারাপ বানায় না; যদি খারাপ লেগে থাকে তবে সেটা খেলার দোষ, এনিমের নয়।:) :)

কাহিনি খুবই সহজ সরল। Aoba Tadamichi aka Dandoh বেইসবল খেলোয়াড়, কিছুটা গরীব। একদিন সে জানতে পারে গলফ খেলায় প্রচুর পয়সা; এক টুর্নামেন্টেই সে লাখ টাকা কামাইতে পারবে। এই মোটিভেশনে এবং স্কুলের হেডমাস্টারের অনুপ্রেরণায় সে গলফ খেলায় আগ্রহী হয়। তার জন্মগত বেশ কিছু প্রতিভা ছিল; সেই সুত্রে খুব অল্পদিনেই সে খেলাটায় বেশ পারদর্শী হয়ে ওঠে।

ওভারঅল Dan Doh এনিমটা কেমন লেগেছে? – আমার মতামত – ভালই; খারাপ না। তবে অনেক গুলো জায়গায় অনেকগুলো সমস্যা বা বাজে দিক চোখে পড়েছে। সেগুলো আগে একে একে বলা যাক।

যারা Prince of Tennis দেখেছেন তারা এই এনিমটার সাথে বেশ কিছু বিষয়ে মিল পাবেন। প্রথম বিষয় – কথা নাই বার্তা নাই খুব বেশি জিনিয়াসের আগমন; যেইটা আমার প্রচন্ড বিরক্ত লাগে। ২য় বিষয় হচ্ছে; মাত্র ২৬ পর্ব হওয়ায় ক্যারেক্টারগুলো খুব বেশি ডেভেলপ করতে পারে নি; আমার মতে খুব সহজেই এইটা ৭০+ পর্ব করা যেত। এতে যেটা হয় ক্যারেক্টারগুলোর প্রতি খুব একটা মায়া জন্মায় না। কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব ক্যারেক্টারগুলোর মধ্যে।

৩য় বিষয় হচ্ছে স্টরিলাইন বেশ কিছু জায়গা খাপছাড়া। যেমন এক জায়গায় রোমান্টিক করার চেষ্টা করা হয়েছিল। কাহিনী বলে দিচ্ছি না; তবে দেখলেই বুঝবেন জায়গাটা একটু খাপছাড়া মনে হয়েছে; কেন জানি মনে হচ্ছিল কাহিনীতে ওইটার প্রয়োজন ছিল না ।

আরেকটা বিষয় হচ্ছে আবেগের ঘাটতি। ব্যাপারটা কেমন একটু ব্যাখ্যা করি।ফুটবল, টেনিস এমনকি বক্সিং ( হাজিমে নো ইপ্পো) নিয়েও প্রায় সব স্পোর্টস এনিমেই একটা পার্ট দেখায় যেখানে খুব গরীব কেউ শুধু খেলাটার টানে খেলে যায়। গলফ এম্নিতেই যথেষ্ট ব্যয়বহুল খেলা হওয়ায় ওই রকম কোন পার্ট ছিল না; আর স্পোর্টস এনিমে অইরকম পার্ট না থাকলে কেমন যেন খালি খালি লাগে। B-)B-)

ভাল দিক বলতে আকানো নামে একটা ক্যারেক্টার এর একটা আর্ক আছে; ওইখানে কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। সে একজন প্রো গলফার, তবে বেশ কিছু কারণে তার ক্যারিয়ার ধ্বংসের পথে; ওইখানে তার নবজাগরণ ঘটে। এছাড়া মাঝে Dan Doh এর বাবাকে নিয়ে হালকা টুইস্ট টাইপ কিছু জায়গা আছে; সেটা খুব একটা উল্লেখের বিষয় না অবশ্য।

আর্ট স্টাইল, কাহিনী, সাউন্ড, স্টোরি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট – সবগুলোই মোটামুটি এভারেজ লেভেলের। Over the moon কোন সাইড অবশ্য এই এনিমের নাই।

এখন অবশ্য জিজ্ঞেস করে বসতে পারেন পুরা রিভিউতে শুধু নেগেটিভ ছাড়া একটা পজেটিভ দিক বলেন নাই; দেখুম কেন? ভাল প্রশ্ন। উত্তর হইল, গলফের মত এইরকম একটা বোরিং খেলারেও যে ইন্টারেস্টিং বানাইছে এইটাইতো বহুত। আর সব মিলিয়ে এনিমটা আমার খুব একটা খারাপ লাগে নাই। তবে সেইটা আমার সামনে পরীক্ষা বইলাও হইতে পারে, আমি Die Hard Sports Anime ফ্যান বইলাও হইতে পারে, আবার যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রও হইতে পারে !!!!!

Slam dunk: পিওর কমেডি, গ্যাং ফাইট, বাস্কেটবল আর one sided love এর এক অসাধারণ গল্প — লেখক মো আসিফুল হক

কমেডি, গ্যাং ফাইট, বাস্কেটবল – এনিমের জন্য একটা বেশ ইউনিক কম্বিনেশন। কিন্তু slam dunk খুব সফল আর সাবলিলভাবে এই কম্বিনেশনকে উপস্থাপন করতে পারছে। এই এনিমে যখন যেইটা করতে চাইছে খুব সফলভাবেই সেইটা করতে পারছে। যখন ফানি করতে চাইছে; it was pretty damn funny; যখন সিরিয়াস কিছু দেখাইতে চাইছে; it was pretty serious. কিন্তু এনিমটার মুল সফলতা পিওর সাস্পেন্স ভর্তি ম্যাচগুলায়। যদিও অন্য অনেক স্পোর্টস এনিমের মত এইটাতে খুব “ফেন্সি” “কুল” মুভ নাই; কিন্তু এই রিএলিজমের টাচটাই বরং এনিমটাকে বেশি সফল করছে।

মেইন ক্যারেক্টার সাকুরাগি হানামিচি এনিমটার প্রাণ বলা যায়। তার চরিত্র যদি এক বাক্যে বলতে হয় তবে বলা যায়, সাকুরাগি টেক্টলেস, রাফ, স্টুপিড, ফানি, লয়াল, স্ট্রং, ডেডিকেটেড , অধৈর্য, হট টেম্পারড এবং লাউড – একটা এনিমকে ফানি এবং ইন্টারেস্টিং করার জন্য যা দরকার সবগুলার একটা কমপ্লিট প্যাকেজ। :) :)

হানামিচির বাস্কেটবল খুবই অপছন্দের খেলা। কিন্তু তার মনে মনে পছন্দ করা হারুকোর বাস্কেটবল খুবই প্রিয়; পাশাপাশি হারুকোর বড় ভাই আকাগি স্কুলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। হারুকোকে ইম্প্রেস করতে সাকুরাগি বাস্কেটবল টিমে যোগ দেয়। একই বছরে ভর্তি হওয়া রুকাওয়াও যোগ দেয় টিমে যে কিনা সমগ্র স্কুলে নারী সম্প্রদায়ের কাছে বিপুল জনপ্রিয়; সেই সাথে হারুকোর কাছেও। স্বাভাবিক ভাবেই সাকুরাগি রুকাওয়াকে তার ১ নাম্বার প্রতিদ্বন্দ্বী ধরে নেয়। যারা নিয়মিত স্পোর্টস এনিম দেখেন বা দেখেছেন তারা নিশ্চয়ই এর পর কাহিনী কোন দিকে যাবে তা আন্দাজ করে ফেলেছেন। :) :)
well, মোটামুটি ওইরকমই আগায় কাহিনী; যদিও কিছু কিছু জায়গায় অল্প টুইস্ট আছে। তবে শেষ পর্যন্ত আর ৮-১০ টা স্পোর্টস এনিমের মত এইটাতে সাকুরাগি রাতারাতি রুকাওয়াকে পিছনে ফেলে এগিয়ে যায় না; বরং নিজের মত করে সফল হয়।:) :)

টিমের বাকি মেম্বার- আকাগি, মিতসুই, মিয়াগি, কগুরে- সব গুলো চরিত্রই অসাধারণ এবং প্রত্যেকেরই নিজস্ব গল্প, স্বপ্ন,স্ট্রাগল- খুব সুন্দর ভাবে এনিমে দেখানো হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারই নিজের মত করে ইউনিক। :) :)

একমাত্র অপছন্দের দিক ছিল দুই একটা ম্যাচ বেশ লেংদি ছিল; ৬ দিনে পুরা সিজন শেষ করায় কিছু কিছু জায়গায় এই লম্বা ম্যাচগুলা বিরক্ত লাগছিল। তবে শেষে আমি খুব আশা করছিলাম আরও কিছু পর্ব থাকুক; হানামিচি এবং সবগুলা ক্যারেক্টার এবং স্টোরিটা এত পছন্দ হইছিল। এছাড়া আর্ট স্টাইল কিছুটা রাফ – কিন্তু এনিমের সময়কাল (১৯৯৩-৯৬) চিন্তা করলে এইটা মাফ করে দেওয়াই যায়। :) :)

এনিমটার সবচেয়ে বেস্ট দিক আমার কাছে এর কমেডি পার্ট। স্পোর্টস এনিমগুলা সাধারণত খুব সিরিয়াস টোনের হয়; ফান থাকলেও খুব বেশি থাকে না; কিন্তু এই এনিমটা জাস্ট ফুল অফ ফান এন্ড কমেডি। নিঃসন্দেহে সাকুরাগি আমার ফেভারিট এনিম ক্যারেক্টারের লিস্টে একটা জায়গা দখল করতে পারবে।

তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই অসাধারণ এনিমটি।

হ্যাপি এনিমিং !!! :) :)

মেগা পোস্ট – আমার দেখা কিছু স্পোর্টস এনিম (একখানা “না দেখলে পস্তাইবেন” পোস্ট ) — লেখক মোঃ আসিফুল হক

এনিম ভালো লাগার একটা বড় কারণ এইটার বৈচিত্র্য আবার সেইসাথে একই ধাঁচের অনেক আইটেমের সমাহার। মিস্ট্রি, কমেডি, সুপারপাওয়ার, স্পোর্টস, ফ্যান্টাসি, এনশায়েন্ট হিস্ট্রি, ফ্রেন্ডশিপ, রোমান্স, ডিটেক্টিভ- কি নাই? আমি প্রায় সব ধরণের এনিমই দেখি, হোক সেইটা শোনেন, কিংবা স্পোর্টস, কিংবা ফ্যান্টাসি। তবে শোনেনের পর আমার ফেভারিট জেনার স্পোর্টস। কেন? কারণ – সহজলভ্যতা আর জোশিলা স্টোরি লাইন। :):):) বেশিরভাগ স্পোর্টস এনিমের স্টোরি বেশ সিম্পল, কিন্তু খুব ফাস্ট এবং ইন্টারেস্টিং।

নিচে আমার দেখা অল্প কিছু স্পোর্টস এনিমের নাম এবং হালকা বর্ণনা সহ রেটিং দেওয়া হল। এইখানে দেওয়া সবগুলা রেটিং এর অর্থ কোনটা কত দ্রুত দেখবেন, কোনটার আগে কোনটা দেখা উচিত; আমার কাছে কতটুকু ভালো লাগছে তা না। কারণ আমি আর্ট স্টাইল নিয়া এখন তেমন একটা মাথা ঘামাই না, কাহিনী ভালো হইলে সবই দেখি। কিন্তু এইখানে রেটিং দেওয়ার সময় সবার জন্য আর্ট স্টাইল মাথায় রাইখা দেওয়া। যেই এনিমের রেটিং এইখানে যত ভালো, সেইটা তত দ্রুত দেইখা ফেলার জন্য রিকমেন্ডেড। এবং রেটিং দেওয়া হইছে ১০ এর মধ্যে। :D :D :D

Akagi: জাপানিজ মাহজং (অনেকটা আমাদের দেশের কার্ড খেলার মত) খেলা নিয়া একটা এনিম এবং বেশ ভালো লেভেলের স্টোরিলাইন নিয়া একটা এনিম। অনেক আগের এনিম তাই আর্ট স্টাইল একটু old fashioned। দেখতে দেখতে শেষদিকে অবশ্য বোর হয়ে যাওয়ার চান্স আছে, হিরোকে একদম গডলি দেখানোর কারনে।মাত্র ২৬ পর্ব, এইজন্য এনিমে মাহজং খেলাও খুব বেশী ব্যাখ্যা করা হয় না, আমি এনিমটা দেখার আগে একদিন মাহজং নিয়া পড়াশুনা কইরা দেখতে বসছিলাম। না করলেও চলত,তবে খেলাটা সম্বন্ধে আগে একটু জাইনা নেওয়াটা বেটার। :):):)
দেখলে ভালো, না দেখলেও চলবে। সব মিলিয়ে রেটিং – ৪।

Aoki Densetsu Shoot!: ফুটবল নিয়া একটা এনিম। ক্লাসিক, ওল্ড ফেশন্ড। সমস্যা ওই আর্ট স্টাইলেই, তবে আকাগির চেয়ে ভালো। ৫৮ পর্ব, সুতরাং বেশ বিস্তারিত গল্প। সব মিলিয়ে রেটিং – ৫।

Area no kishi: আবারও ফুটবল। নতুন সিরিজ, চলতেছে এখনও। আমি ২৮ এপিসোড পর্যন্ত দেখছি। স্টোরিলাইন মারাত্মক, আর্ট স্টাইল সন্তোষজনক। হাইলি রিকমেন্ডেড। সব মিলিয়ে রেটিং – ৭।

Baki the grappler: স্ট্রিট ফাইট, মার্শাল আর্ট-টাইপ এনিম। অসাধারণ স্টোরি, ততোধিক পেইনফুল আর্টস্টাইল। আর্টস্টাইল নিয়া বিন্দুমাত্র খুঁতখুঁতে ভাব থাকলে না দেখা উত্তম।কিন্তু আমার খুব ফেভারিট এনিম, এই ধরণের প্লটে ওয়ান অফ দা বেস্ট স্টোরি। সব মিলিয়ে রেটিং – ৩।

Captain Tsubasa: ফুটবল। আমার কাছে যেইপর্ব গুলা আছে তাতে অডিও আর ভিডিও মিলে না, মানে কথা আগে চলে আসে আর কি!!! সেই জন্য ২ পর্ব পড়ে দেখা হয় নাই। তবে ভালো প্রিন্ট থাক্লেও খুব সম্ভবত দেখতাম না। অনেকের অবশ্য ফুটবল নিয়ে খুব প্রিয় এই এনিমটা, কিন্তু আমার ভালো লাগে নাই,কারণ এইখানেও “over the moon” হিরো ক্যারেকটার, সে সবকিছুতেই পারফেক্ট, বিরক্তিকর। সব মিলিয়ে রেটিং – ২।

Chihayafuru: জাপানিজ কারুতা (এক রকমের কার্ড গেম, অনেক গুলা কবিতা মুখস্থ করতে হয়, স্মৃতিশক্তি টেস্ট টাইপ খেলা) নিয়া এনিম। খেলার সাথে সাথে অবশ্য ফ্রেন্ডশিপ এবং রোমান্স সাইডটা বেশ জোরালো। হালকা ধাঁচের এনিম, উপভোগ্য। প্রথম থেইকা খেলার রুলস সুন্দরভাবে ব্যাখ্যা কইরা গেসে। দেখলে ভালো, না দেখলেও সমস্যা নাই। সব মিলিয়ে রেটিং – ৫।

Eyeshield 21: আমেরিকান ফুটবল(রাগবি টাইপ) নিয়া এই এনিমটা। মাস্ট ওয়াচ, যদিও আর্ট স্টাইল হালকা পুরাতন ধাঁচের, তবে ওইটা আমলে না নিয়া দেইখা ফেলাটা জরুরি। সেইরকম স্টোরি এবং অনেকগুলা এক্সসাইটিং গেম। :):):) ১৪৫ এপিসোড, খেলা পুরাপুরি ব্যাখ্যা করার পাশাপাশি সব মেজর লীগগুলার খবর পর্যন্ত এনিমটায় দেওয়া। সব মিলিয়ে রেটিং – ৮।

Giant killing: উপরের প্রায় সব ফুটবল এনিম স্কুল লেভেল ফুটবল নিয়া, অনেক স্পেশাল মুভ, অনেক ড্রামাটিক ঘটনা। কিন্তু এইটা একটু ডিফারেন্ট। অনেকটা রিয়েলিটির টাচ আছে, স্ট্রেটেজিক ফুটবল নিয়া স্টোরি। Most of the time ভালো স্টোরিলাইনের এনিমের আর্ট স্টাইল খারাপ থাকে এই নীতি মাইনা যথারীতি আর্ট স্টাইল দুর্বল। তবে কাহিনী খারাপ না। সব মিলিয়ে রেটিং – ৬।

Ginga a kickoff: ফুটবল। আর্টস্টাইল ভালো, স্টোরি ডিসেন্ট। ভালো টাইম পাস এনিম। সব মিলিয়ে রেটিং – ৬।

Hajime no ippo: স্পোর্টস এনিমে আমার ফেভারিট লিস্টে 2nd best। বক্সিং নিয়ে কাহিনী। শুনে মনে হইতে পারে বক্সিং নিয়া ইন্টারেস্টিং কি হইতে পারে? কিন্তু এনিম দেখার পর ভুল ভাংবেই। অসাধারণ স্টোরি, এবং চরম ফাস্ট। প্রথম পর্ব দেখার পর একটানে সব পর্ব নামানোর এবং দেখার কাজ নন্সটপ চলছে। সব মিলিয়ে রেটিং – ১০।

Hungry heart wild striker: ফুটবল। স্টোরি এবং এনিমেশন চমৎকার। ধর তক্তা মার পেরেক – টাইপ এনিম, মানে ধরলে শেষ না কইরা উঠতে পারবেন না। ৫২ এপিসোড সুতরাং ঘটনা জমে ওঠার বেশ ভালো টাইম পাইছে। সব মিলিয়ে রেটিং – ৭।

Initial D: স্পোর্টস এনিমে আমার ফেভারিট লিস্টে নাম্বার ওয়ান। কার রেসিং নিয়ে এই এনিমটা। এইটা দেখার পর কার রেসিং এর সব মুভির কথা ভুইলা গেসি। না দেখা থাকলে পোস্ট পইরা সাথে সাথে এইটা দেখা শুরুর অনুরোধ রইল। ৪ সিজন, বেশ বড় এবং অসাধারণ কাহিনী, আর বেশী জোস এক্সসাইটমেন্ট এর একটা এনিম। সব মিলিয়ে রেটিং – ১০।

Kuroko no basuke: বাস্কেটবল। অনগোয়িং সিরিজ। শেষ হইলে স্পোর্টস এনিমের ফেভারিট লিস্টে ৩ নাম্বার স্পট দখল করব বইলা মনে হইতেছে।:) :) :) দুর্দান্ত কাহিনী এবং এনিমেশন স্টাইল। সব মিলিয়ে রেটিং – ৯।

One outs: বেইসবল, স্ট্রেটেজিক। ইন ফেক্ট, খেলার চেয়ে খেলার স্ট্রেটেজি পার্টটাই মেইন। অসাধারণ এনিম, মাস্ট ওয়াচ। সব মিলিয়ে রেটিং – ৭।

Prince of tennis: নামেই বুঝা যাইতেছে, টেনিস নিয়া এনিমটা। দেখতে গিয়া মেজাজ প্রচন্ড খারাপ হইছে। মেইন ক্যারেকটাররে এত বেশী জিনিয়াস আর এত বেশী গডলি দেখাইছে যে প্রথম ১০ পর্বের পর সব আগ্রহ হারাইয়া ফেলসি। সাথে আবার পুতুপুতু টাইপ প্রেম কাহিনী। টিনেজদের জন্য তৈরি কাহিনী। না দেখাটাই উত্তম। সব মিলিয়ে রেটিং – ২।

Slam dunk : বাস্কেটবল। কাহিনী ভালো, আর্ট স্টাইল ওল্ড । দেখলে ভালো, না দেখলেও চলবে। সব মিলিয়ে রেটিং – ৪।

রেটিংউয়াইজ এনিমগুলি –
1 Initial D
2 Hajime no ippo

3 Kuroko no basuke

4 Eyeshield 21

5 Area no kishi
6 Hungry heart wild striker
7 One outs

8 Giant killing
9 Ginga a kickoff

10 Aoki Dentusu shoot
11 Chihayafuru

12 Akagi
13 Slam dunk

14 Baki the grappler

15 Captain tsubasa
16 Prince of tennis

আজকে আপাতত এইটুকুই। আল্লাহ বাচাইয়া রাখলে এবং লেখার আগ্রহ পাইলে নেক্সট পর্ব যদি কোনোদিন লেখি তাইলে আরও কিছু স্পোর্টস এনিমের নাম দিব ইনশাল্লাহ। :) :)

তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই এনিমগুলি। আর সবগুলা এনিমই অনলাইনে দেখার জন্য ক্লিক এইখানে করতে পারেন।

হ্যাপি এনিমিং। :) :)

Kuroko no Basuke – আরেকটি classic স্পোর্টস এনিম — লেখক মো আসিফুল হক

জাপানে কিছু অতি মাত্রায় টেলেন্টেড লোক আছে, যারা এনিম বানায় এবং মাঙ্গা লেখে। এরা যে কোন একটা বোরিং টপিক্সরে ধইরা চিন্তার বাইরে ইন্টারেস্টিং বানাইয়া দিতে পারে। kuroko no basuke তারই একটা বড় উদাহরণ।

এই এনিমটা কোন খেলা নিয়া? – বাস্কেটবল। নাম শুইনাই উলটা দিকে দৌড় দিয়েন না। প্রথমে আমিও ভাবসিলাম – আর বাকি সব খেলা না হয় বাদই দিলাম, বাস্কেটবল নিয়া আবার কি বানাইব? কেম্নে সম্ভব? প্রথম পর্ব দেখার পর টানা বাকি ১৮ পর্ব ( এখন পর্যন্ত ১৯ পর্ব নেটে পাইছি) নামাইয়া দেইখা ফালাইলাম। বাকি পর্ব কবে আইব সেই চিন্তা করতেছি এখন।

তউকো একাডেমির পাঁচ জন অসাম বাস্কেটবল প্লেয়ারকে একসাথে “generation of miracles” বলা হয়। তাদের নাম সবার মুখে মুখে। ষষ্ঠ আরেকজন প্লেয়ারের নাম শোনা যায় – কিন্তু বাকি পাঁচ জনের মত না। সে কে, কি রকম – সেই সম্বন্ধে লোকের ধারণা কম।

মিডল স্কুলে সবাই আলাদা আলাদা স্কুলে ভর্তি হয়। সেই ষষ্ঠজন – কুরোকো ভর্তি হয় সেইরিন স্কুলে। সবাই অবাক হয়ে দেখে – তার হাইট, স্টেমিনা, স্পিড, ড্রিব্লিং – যা কিনা বাস্কেটবল খেলার মুল জিনিস – সবই এভারেজের নিচে। তাহলে তার বৈশিষ্ট্য কি? হ্যাঁ, তার বাহাদুরি পাসিংএ । সে “misdirection” ইউজ করে অসাধারণ পাস দেয়। সেই স্কুলে ভর্তি হয় আমেরিকা ফেরত কাগামি। তার লক্ষ্য “generation of miracles” এর সবাইকে পরাজিত করা। কুরোকো প্রমিজ করে কাগামিকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করার।

প্রত্যেক খেলোয়াড়ের আলাদা বৈশিষ্ট্য , আলাদা পাওয়ার, হাই স্পিড গেম, চমৎকার এনিমেশন, এবং সেই সাথে অসাধারণ স্টোরি লাইন – সব মিলে একটা জমজমাট এনিম। আর এখনও এইটার কাহিনী প্রথম দিকে আছে। আশা করাই যায়, সামনে কাহিনী আরও জমবে।

এনিমের কমেডি সাইডটাও ডিসেন্ট। রোমান্টিক সাইড যথাসম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে, যতটুকু আসছে তাও কমেডির ধাঁচে। সো, এনিমটা দেইখা বোর হবার চান্স নাই। :) :) :)

অনলাইনে দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন, আইডিএম থাকলে নামাইয়াও নিতে পারেন। :) :) আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে, কিছু জানতে ও জানাতে চাইলে, কিছু শেয়ার করতে চাইলে যোগ দিতে পারেন এই ফেইসবুক গ্রুপে ।

তো আর দেরি কেন? দেখা শুরু করে দিন এই অসাধারণ এনিমটি। :) :)

হ্যাপি এনিমিং !!!!!

Eyeshield 21 – একটি আদর্শ স্পোর্টস এনিম— লেখক মো আসিফুল হক

এনিমটা দেখা শুরুর আগে চিন্তা করতেছিলাম, আমেরিকান ফুটবল নিয়া এনিম, এই জিনিসের নিয়ম কানুন তো কিছুই জানি না।/:)/:)/:) ( আমেরিকান ফুটবল নরমাল ফুটবলের মত না, এইখানে আপ্নে হাত দিয়া, পা দিয়া জেম্নে পারেন বল নিয়া একটা জায়গায় পৌছাইতে পারলে গোল টাইপ, ৬ পয়েন্ট) যাই হোক, প্রথম পর্ব দেখলাম, দেখি বেশী ডিপে যায় নাই, আর মাঝখানে কি করছে রুলস ব্যাখ্যা করছে।
এবং এইটাই এনিমটার সবচেয়ে জোস পয়েন্ট, প্রত্যেক পর্বে একটু একটু কইরা খেলাটার রুলস, এক্সসেপসন্স, স্পেশাল মুভ, জাপান এবং আমেরিকায় লিগ, লিগের ফরম্যাট- কিচ্ছু বাদ দেয় নাই, সব ব্যাখ্যা করছে। ১৪৫ পর্ব হওয়ায় ব্যাখ্যা করার সময়ও পাইছে অনেক। পুরা এনিম দেখার পর আমি এখন খেলাটার প্রায় সব রুলস এবং স্ট্রেটেজি গুলা জানছি। :):):):)

কোবায়াকাওয়া সেনা – এনিমের মুল চরিত্র। বাকি ৮-১০ টা সাধারণ এনিম হিরোর মতই সেনাও বোকা সোকা ধরণের। স্কুল থেইকাই তারে ছোটখাটো পাইয়া লোকজন সব কাজকাম করাইয়া নিত, ফাই ফরমাশ খাটত আর কি !!!! :):):):)লোকজনের কাজ কইরা দিতে দিতে আর পালাইয়া থাকার চেষ্টা করতে করতে তার দৌড়ের স্পিড সেইরকম। আমেরিকান ফুটবলে আবার এই জিনিস খুব কাজের। সেনা যখন হাই স্কুলে আসে, তখন তার উপর চোখ পরে হিরুমা ইওইচির, যে কিনা স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন , যে কিনা ডেভিল( আকুমা) নামে পরিচিত।

এই স্কুলের ফুটবল টীম “ডেইমন ডেভিল ব্যাটস” এর অবস্থা শোচনীয়। খেলোয়াড় নাই বললেই চলে, হিরুমা আর কুরিতা – এই দুইজন রেগুলার মেম্বার। অন্য স্কুলের সাথে খেলা থাকলে হিরুমা বিভিন্ন ক্লাব থেইকা লোকজন ধইরা আইনা খেলায় নামায়। সেনার স্পিড দেইখা হিরুমা সেনাকে দলে নেয় এবং এনিমের মুল ঘটনা শুরু হয়। ধীরে ধীরে সেনা একজন টপক্লাস ফুটবল প্লেয়ার হওয়া শুরু করে।

এনিমের জোস দিক গুলার একটা হইল প্রত্যেকটা দলের এবং অনেক খেলোয়াড়ের স্পেশাল এবিলিটিস গুলা। সেনার ডেভিল ব্যাটস ঘোস্ট, ডেভিল ব্যাট হারিকেন, মোন্তার ডেভিল বেকফায়ার, শিনের স্পিয়ার ট্যাকল, ট্রাইডেন্ট ট্যাকল, রিকুর রোডেও ড্রাইভ, সাকুরবার এভারেস্ট পাস- এইরকম বহু স্পেশাল মুভে এনিম ভর্তি। আর এর সাথে প্রত্যেক টিমের নানা রকম স্ট্রেটেজির মিশেলে একটা জমজমাট এনিম।

এনিমের চরিত্রগুলাও বেশ ভাল। বিশেষ কইরা হিরুমা, সেনা, শিন, সাকুরাবা, রিকু – এই চরিত্রগুলা তো বেশী অস্থির। আর বাকি চরিত্রগুলাও অসাধারণ। :):):):)

এনিমের কোন একটা দিক যদি খারাপ লাগে তবে শেষের দিকে ম্যাচগুলার লেংথ খারাপ লাগতে পারে। যেমন কোন কোন ম্যাচ ৩ পর্ব ধরে দেখাচ্ছে, ওইখানে মনে হইতে পারে ২ পর্বে শেষ করা যাইত। আমার মতে ১৪৫ পর্বকে ১০০-১১০ পর্বে শেষ করে ফেললে পারফেক্ট হইত। তবে এইটা খুব বড় একটা ফ্যাক্টর না। অল্প দুএকটা ম্যাচে এইরকম মনে হইতে পারে।

এনিমের কমেডি সাইডটা বেশ ভাল, সাধারণত স্পোর্টস এনিমে কমেডি খুব কম থাকে। কিন্তু এইখানে প্রায় পুরা এনিম জুড়েই একটা কমেডির আভাস আছে, যেইটা খুব ইন্টারেস্টিং।

হাজিমে নো ইপ্পো এবং ইনিশিয়াল ডি এর পর এইটা আমার মোস্ট ফেভারিট স্পোর্টস এনিম। সেনার ডেভিল ব্যাট ঘোস্টের সময় দেওয়া সাউন্ড ট্র্যাকটা এনিম সাউন্ড ট্র্যাকের মধ্যে আমার অন্যতম ফেভারিট।:D:D:D:D

তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই দুর্দান্ত এনিমটি। :):):)