Cowboy Bebop: The best anime for ‘grown-ups’ – Farhad Mohsin

 

cowboybebop0003

আমার বেশ অনেকবার ভাবতে হয়েছে যে জীবনে এনিমে দেখে নাই এমন না বরং এনিমে দেখতে গিয়ে সেভাবে আগ্রহ পায় নাই(এমনটা হতেই পারে, এইরকম লোকজনকে গালাগালি করারও কিছু নাই) এমন কাউকে সাজেস্ট করার জন্য একটা পারফেক্ট এনিমে কি হতে পারে? অনেক লম্বা কিছু না, এপিসোডের সঙ্খ্যা দেখে ভয় পাইতে পারে। আগে মনে হত এরকম লোকজনের জন্য ডেথ নোট খুব ভালো সাজেশন। 
কিন্তু আজকাল মনে হয় হিউমারওয়ালা কিছু হলে আরও বেশি ভাল হয়, আবার গ্যাগ জাতীয় কিছু হইলেও খারাপ।
যাইহোক, কাউবয় বিবপ দেখছি। আমার মনে হয় আমার দেখা এনিমের মধ্যে এরকম সাজেশন দিতে গেলে বিবপ একদম শুরুর দিকে থাকা উচিত। স্পেশালি সাজেশনগ্রহীতা যদি স্কুল-কলেজের পাট চুকিয়ে থাকে। অ্যাকশন, হিউমার, ড্রামা, প্লট প্রায় সব দিক দিয়েই অসাধারণ একটা এনিমে। (এন্ডিং কেমন জানতে আরও কয় ঘণ্টা বাকি আছে, কেউ স্পয়েল কইরেন না), আর আর্কগুলো যেহেতু অনেকগুলো পর্ব ধরে চলে না তাই অনেক ফ্রিলি দেখা যায়। 
এখন থেকে আমার টপ টেন এনিমের মধ্যে কাউবয় বিবপ মনে হয় সবসময়ই থাকবে।

cowboy_bebop_desktop_1024x768_wallpaper-276818

 

Comments