এই অ্যাকাডেমীর ছাত্রী আককো। তার স্বপ্ন, একদিন সে শিনি ক্যারিয়টের মত একজন উইচ হবে। শিনিকে সে তার আইডল মনে করে। তাই তার সবকিছু সে অনুসরণ করতে চেষ্টা করে। কিন্তু এ কারণে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করে। কারণ, শিনি ক্যারিয়ট তার কিছু কাজকর্মের জন্য ভাল উইচ হিসেবে মর্যাদা পায় না।
আককোর দিন কাটে তার বন্ধুদের সাথে বিভিন্ন কাজ করে। পড়াশুনায় অমনযোগী আককোকে প্রায়ই অপমান করে তাদের সেরা ছাত্রী ডায়ানা। আককো তাই স্বপ্ন দেখে, একদিন সেও জাদুবিদ্যায় পারদর্শী হবে।
সবকিছু যখন এরকমভাবে চলছিল, তখন উইচ অ্যাকাডেমীতে ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা।
মুভিটির কাহিনীটা খুব প্রাণবন্ত, যেকোন অবস্থায় দেখতে বসলে মন ভাল হয়ে যেতে বাধ্য। ছোট্ট উইচদের দৈনন্দিন জীবন, খুনসুটি, বন্ধুত্ব, ছোটখাট ঝগড়া, এই অল্প সময়ের মাঝে সবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেইসাথে চমৎকার একটা ক্লাইম্যাক্সও তৈরি করা হয়েছে।
আমার সবচেয়ে যে ব্যাপারটা ভাল লেগেছে, কাহিনীটা দেখলে মনে হবে যেন চেনা চেনা লাগছে, কিন্তু তারপরেও উপভোগের ক্ষেত্রে কিছু কম লাগেনি। সেইসাথে মানানসই আর্টওয়ার্ক আর সাউন্ডট্র্যাক তো আছেই। কাজেই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলুন মুভিটি।
Movie Download Link-
http://kissanime.com/Anime/Little-Witch-Academia
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

