এফ এ সি ৬ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

গানে গানে বিশ্বায়ন

 

 

আনিমের অরিজিন জাপানে, কিন্তু তারমানে এই না যে তারা যেসব গান আনিমেতে ইউজ করে তার সবই জাপানি। আনিমেতে ইংলিশ গান আছে(ইংরিশ নয়), যেমন তমোকো তানের ব্রোকেন উইংস, ল্যাটিন গান আছে, যেমন কুমিক নোমার লিলিয়াম, জার্মান গান আছে, যেমন মিকা কোবায়াশির বিয়ক। তবে আপনি কি জানতেন আনিমেতে একটা  পুরো ৩মিনিটের হিন্দি গানও আছে? চলে যান এই লিঙ্কে। http://www.youtube.com/watch?v=z9gFeeIanr8

 

আশা করা যায় অচিরেই বাংলা গানও আনিমেতে ব্যবহৃত হবে।

 

আনিমে সাজেশন

গিন্গা এইয়ু দেন্সেত্সু (Ginga Eiyuu Densetsu/Legend of the Glactic Heroes)

 

 

বছরের পর বছর ধরে গ্যালাক্টিক এম্পায়ার এর সাথে যুদ্ধ চলছে ফ্রি প্লানেট্স এলায়েন্সের।উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে গ্যালাক্টিক এম্পায়ার কিছুটা হলেও আপার হ্যান্ড পেয়েছে। এমনি অবস্থায় দৃশ্যপটে নতুন রং লাগলো, যখন উভয় পক্ষ পেল নতুন কমান্ডার, রাইনহার্ড ফন লোহেন্গ্রাম এবং ইয়াং ওয়েনলি। দুই অসাধারণ ধূর্ত নেতা বসলো দাবা বোর্ডের দুই পাশে, যেখানে দাবার বোর্ড হচ্ছে ইউনিভার্সাল স্কেলের, আর সৈন্য সামন্ত হচ্ছে মহাভারতের অক্ষৌহিনী স্কেলের। তাহলে শুরু হোক খেলা।

কেন দেখবেনঃএটা অনেকটা ডেথ নোটের মত, একজন চাল দিচ্ছে, আরেকজন কাউন্টার চাল দিচ্ছে সমান মাপের।

কেন দেখবেন না:একটু লম্বা আনিমে, ১১০ পর্বের, কিছু কিছু জায়গা বোরিং লাগতে পারে।

 

ম্যাল রেটিং ৯.০৯

আমার রেটিং ৯

 

মাঙ্গা সাজেশন

জোম্বি পাউডার (Zombie Powder)

 

 

মৃতকে বাঁচানোর অদ্ভুত এক উপাদান, জোম্বি পাউডার। এটা যে শুধু মৃতকেই বাঁচাতে পারে তা নয়, এটা জীবিত লোককে করে দিতে পারে অমর। এর সন্ধানে নামল জন এলউড, লক্ষ্য তার মৃত বোনকে বাঁচানো। পথে দেখা হয়ে গেল সোর্ড ফাইটিং এর বিশেষ স্টাইল এর মাস্টার আকুতাবি গামার সাথে, সঙ্গে যোগ দিল ওস্তাদ গানম্যান সিটি স্মিথ, যাদের উদ্দেশ্য এবং অতীত রহস্যাবৃত। তারা কি পারবে জোম্বি পাউডার এর উত্স, ১২টি মৃতের আংটি উদ্ধার করতে?

কেন পড়বেনঃএটা তিতে কুবোর প্রথম দিকের মাঙ্গা, প্রচুর ব্লিচ ভাইব, এবং ইনটেনস অ্যাকশন পাবেন।

কেন পড়বেন নাঃকাহিনী শেষ হয়নি, ওপেন এন্ডিং। বানিজ্যিকভাবে অসফল হওয়ায় মান্গাটা ক্যানসেল করা হয়েছিল।

 

ম্যাল রেটিং ৭.৪৪

আমার রেটিং ৭

 

এফ এ সি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার।

 

 

এফ এ সির অন্য পর্বগুলো পাওয়া যাবে এখানে-http://www.animeloversbd.com/tag/%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%BF/

 

এফ এ সি ৭ By Farsim Ahmed

 

রান্ডম টপিক

ভেন্ডিং মেশিন

 

 

আনিমেগুলোতে প্রায়ই রাস্তার মোড়ে মোড়ে ভেন্ডিং মেশিন দেখা যায়। জাপানে ভেন্ডিং মেশিন এর ঘনত্ব বিশ্বের সর্বোচ্চ, প্রতি ২৩ জনের জন্য ভেন্ডিং মেশিন বরাদ্দ। এসব মেশিনএ মূলত থাকে ড্রিঙ্কস, স্ন্যাকস, সিগারেট, তবে ”অন্যান্য জিনিসপত্র”ও পাওয়া যায়। সেটা কি ধরনের জিনিস, তা একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ভেন্ডিং মেশিন এর চাহিদা জাপানে খুবই বেশি, ১৯৯৯ সালে ভেন্ডিং মেশিনগুলো থেকে আয় হয়েছিল ৫৩.৩৮ বিলিয়ন ইয়েন।

 

অবশ্য বাংলাদেশে এভাবে রাস্তায় রাস্তায়  ভেন্ডিং মেশিন ইমপ্লিমেন্ট করা যাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে।

 

 

আনিমে সাজেশন

লেভেল ই(Level E)

 

 

হাই স্কুল পড়ুয়া ইউকিতাকা সুত্সুই এর জীবন একেবারে খারাপ কাটছিল না। কিন্তু এসবি বদলে গেল যখন দগুরা গ্রহের রাজকুমার ”বাকা কি এল দগুরা”,যে কিনা বাকা ওজি নামেই পরিচিত, পৃথিবীতে ক্র্যাশল্যান্ড করলো,  সেই সাথে ভোগা শুরু করলো এমনেশিয়ায়। বাকা ওজি অসাধারণ আই কিউ এর অধিকারী, তবে সে সেটা ব্যবহার করে তার চারপাশের মানুষকে টর্মেন্ট করার কাজে। সে যখন য়ুকিতাকার রুমমেট হলো, ব্যাপারটা শেষমেষ কোথায় গিয়ে ঠেকবে?

কেন দেখবেনঃ এটা তগাশি ইওশিহিরোর ক্রিয়েশন, যিনি কিনা হান্টার হান্টার এবং ইউ ইউ হাকুশোর মান্গাকা। সেই সাথে আনিমেটার শুরু এবং শেষ নিঃসন্দেহে অন্য যেকোনো আনিমে থেকে ভিন্ন, এটুকু গ্যারান্টি দেয়া যায়।

কেন দেখবেন না: তগাশি ইওশিহিরোর ক্রিয়েশন হলেও এটা সৌনেন না, পিউর কমেডি, কাজেই সেই মত মেন্টাল প্রিপারেশন না থাকলে দেখবেন না।

 

ম্যাল রেটিং ৭.৮৫

আমার রেটিং ৮

 

মাঙ্গা সাজেশন

উজুমাকি(Uzumaki)

 

 

যারা নারুতো দেখেছেন তারা অলরেডি জানেন উজুমাকি মানে স্পাইরাল।

জাপানের কুরোজু-চো শহর অভিশপ্ত। অভিশাপটা হচ্ছে স্পাইরাল গঠনের। খুব দ্রুত ঘটনায় প্যাচ খেয়ে গেল,  মানুষের শরীরও এই প্যাচের আওতামুক্ত  থাকলো না,লিটারেলি।

কেন পড়বেনঃ হরর মাঙ্গা মাস্টার যাকে বলা হয় সেই ইতো যুন্জির কলম থাকা আসা এই মাঙ্গা, তার বেস্ট ওয়ার্ক ধরা হয় উজুমাকিকে।

গা ছমছমে পরিবেশ এবং সময়ে সময়ে রোম খাড়া করে দেয়ার মত কিছু প্যানেল, যেগুলো সহজে ভোলার মত না।

কেন পড়বেন নাঃ আগেই যা বলেছি, কিছু প্যানেল খুবই ভয়াবহ, মনে  বাজে ইফেক্ট  ফেলতে পারে। কিছু ক্ষেত্রে এটা ইবিত্সুর চেয়েও ভয়াবহ।

 

ম্যাল রেটিং ৮.১৯

আমার রেটিং ৮

BECK : Anime Review from Fahim Bin Selim

 

কার কেমন লাগছে জানি না কিন্তু এইটা আমার দেখা মোটামুটি সবচেয়ে সত্যের কাছাকাছি থাকা অ্যানিমে। 
হঠাত করেই কোন ব্যান্ড তৈরী হইল আর সাথে সাথে সবাই অসাধারণ মিউজিশিয়ান হয়ে গেল – এমন না হয়ে আস্তে আস্তে যে স্টোরি ডেভেলপমেন্ট হইসে, সাথে ব্যান্ড আর তার সদস্যদের যে ডেভেলপমেন্ট হইসে(মানসিকভাবে+স্কিলের দিক দিয়ে) সেইটা অসাধারণ! 
২০০৪ সালের বলে অ্যানিমেশন ততটা আহামরি কিছু না, ফেস ইম্প্রেশনও মাঝেমাঝে অনেক উদ্ভট লাগছে। কিন্তু লেজেন্ডারি সব ব্যান্ডদের রেফারেন্স, পপ মিউজিককে মাঝে মাঝে পচানি আর মাথা নষ্ট করা সব গানের কাছে ওগুলা গোনায় ধরার মত না। রক/ক্লাসিক রক গানের ভক্তদের জন্য এর থেকে ভালো অ্যানিমে আর নাই। 

এইটা দেখার পর তিনটা জিনিস হইসেঃ
#১ আরেকবার আমার মাই অ্যানিমে লিস্টের রেটিং চেঞ্জ করলাম। 
#২ আমি অনেক অ্যানিমের ওএসটি শুনি নাই, কিন্তু আমার কাছে এখন এইটাই সবচেয়ে সেরা।
#৩ এইটা এখন আমার সবচেয়ে প্রিয় স্লাইস অফ লাইফ অ্যানিমে।

মাই অ্যানিমে লিস্ট রেটিং: ৮.৪৮ (#৯৬)
আমার রেটিং: ৯(শেষ পর্বটা আরেকটু ভালো হইলে ১০ দিয়া দিতাম)

 

কুরোকোর ৪র্থ পর্ব: review by Kazi Rafi

কুরোকোর ৪র্থ পর্ব এককথায় পুরা সেরাম অস্থির ছিল !!!! টিম কিরিসাগি ডাইচি সেইরিনের নতুন গেমপ্লে অ্যানালাইয করার জন্য শুতকুর ম্যাচটা ছেড়ে দিলো ( WTF !!!  ) তারপরে ‘Uncrowned Kings’, জেনারেশন অফ মিরাকেলস এর মতো আরেক প্রতিভাসম্পন্ন গ্রুপের ব্যাপারে হালকা পাতলা টিজ ( খাইছে আমারে !!! এক GOM এর খেলোয়াড়রাই সবার অবস্থা খারাপ করে রাখছে এখন আবার আরেক গ্রুপ আসছে ! যারা কিনা আবার GOM এর খেলোয়াড় দের সঙ্গে সমান লেভেলে ফাইট দিতে পারে !! এরচেয়ে অসাম আর কি হইতে পারে ?? ) এরপরে শুরু হইল Seirin vs Shutoku রিম্যাচ !!! ম্যাচ শুরুর ইন্টেন্সিটি লেভেল পুরা চার্টের বাইরে ছিল !!!! টিপ-অফ এ টাই, তাকাওর স্টিল, কুরোকোর এপিক কাউন্টার স্টিল, কাগামির, মিডোরিমার থ্রি পয়ন্টার ব্লক, সবই ছিল মাথা নষ্ট করার মতন !!!!!!! 
কিন্তু এই পর্বের আসল আকর্ষণ ছিল কিরিসাগি ডাইচির ক্যাপ্টেন, অন্যতম Uncrowned Kings, কিওশি তেপ্পেই এর প্রাক্তন সতীর্থ, ‘Bad Boy’ Hanamiya Makoto !!!!!! আপাতত, এখনো একজন রহস্যময় চরিত্র এই হানামিয়া, except that এ হচ্ছে কিয়োশির পুরা উলটা, অসৎ একজন খেলোয়াড় ! আর সবচেয়ে জোস জিনিস যেটা সেটা হলো, এর ভয়েস এক্টর হচ্ছে Fukuyama Jun, যে Lelouch এরও ভয়েস এক্টর ( বস প্লেয়ারদের জন্য বস seiyuuই দরকার !!!!!  )

[ শয়তানি হাসি, শয়তানি দৃষ্টি, খুবই অশনি সংকেত দিতাছে !!!!!! ]

Fullmetal Alchemist Brotherhood : review by Tahsin Faruque Aninda

 

Fullmetal Alchemist Brotherhood শেষ দিলাম!!!
শান্তি যে এই জিনিস মরার আগে দেখে যেতে পারলাম… … …

আমার এখন FMA সিরিজের জন্য রিভিউ লেখার কোনই মানে নাই, রিয়েকশন পোস্ট দেওয়ারও কোন অর্থ নাই, খালি এইটুকুই বলবো, এইটার রেটিং ১০ মধ্যে এত বেশি দিতে ইচ্ছা করছে, যেটা সংখ্যায় প্রকাশ করা যাবে না!!!

তবে MyAnimeList-এ যেহেতু ১০-এর ভিতর ১০ এর বেশি দেওয়া সম্ভব না, তাই ঐখানে আমার completed, ongoing, on-hold – সব আনিমের রেটিং নতুন করে দিতেসি।
এইটাকে ১০ দিলে, অন্য অনেক আনিমে আছে যেইগুলার রেটিং ৬-৭-৮-৯-১০ এরকম দেওয়া মানাবে না, সেটা এই Fullmetal Alchemist Brotherhoodকে অপমান করবে।

এখন FMA বেশি ভাল নাকি Death Note নাকি Code Geass, এরকম আলোচনায় যাব না। কিন্তু একেকটা একেক ধরণের, আর আলাদা ধরণের জিনিসের মধ্যে কম্প্যারিজন চলে না।
তবে আমার টপ আনিমে লিস্টের টপ-মোস্ট জায়গা থেকে FMAB এর অবস্থান সরে যাবে না এইটা over 9000% guaranteed!!! 

[মাফ করে দিয়েন সবাই, Code Geass-এর নাম নিলেও এটা দেখা হয়ে উঠে নাই। কিছুদিনের মধ্যেই শুরু দিতে চাই, তবে তার আগে FMAB জ্বর থেকে রিকভার করতে হবে অবশ্যই  ]

[[আর ছবিটা FMAB Koma Theater-এর, ৩মিনিটের একেকটা এপিসোড করে মোট ১৬টা এপিসোড। এইটা যারা দেখে নাই, অবশ্যই অবশ্যই দেখে ফেলে যেন!!!
দেখার পর মনে হবে, শুধু koma theater-এর কাহিনি নিয়েই আরেকটা যেন বিশাল এবং অসাধারণ Fullmetal Alchemist সিরিজ তৈরি হয় অন্তত!!!!  (Y)]

Coffee With Asif (CWA): Sports Corner – পর্ব ১ – Yowamushi Pedal

 

এনিম – Yowamushi Pedal

রিলেটেড স্পোর্টস – সাইক্লিং
অবস্থা – বর্তমানে এয়ারিং; ৩ পর্ব বাজারে
টোটাল এপি সংখ্যা (আনুমানিক) – ৩৮
রিলেটেড এনিম – Over Drive

image 

স্টোরি লাইন –

সাকামিচি অনোদা একজন অতাকু। তার জীবনের স্বপ্ন এনিম এবং মাঙ্গা। মিডল স্কুলে তার যে কারণে কোন বন্ধু ছিল না। হাই স্কুলে এসেও তাকে হতাশ হতে হয় স্কুলের এনিম ক্লাব সদস্যের অভাবে বন্ধ দেখে। তার এনিম এবং মাঙ্গা জিনিসপত্র জোগাড় করার অবলম্বন তার মমি সাইকেল। স্বল্প দূরতে যাওয়ার জন্য ভারি সাইকেলগুলিকেই রেফার করা হচ্ছে এখানে। সে যেন বেশি দূর যেতে না পারে; হারিয়ে না যায়; এই জন্য ছোটবেলাতে তার বাবা মা তাকে এই চালাতে কষ্টসাধ্য সাইকেল কিনে দেন। যেটা কিনা তার জন্য পরবর্তীতে সাপেবর হয়ে দাঁড়ায়। সে কষ্ট করে চালাতে শিখতে শিখতে নিজের অজান্তেই একটা ইউনিক গুণের অধিকারী হয়ে যেতে থাকে !!! কি সেটা? দেখতে থাকুন; নিজেই জানতে পারবেন !!!

 

Watch Out for –  Hime song!!! মাথায় গেথে যেতে বাধ্য !!! ♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ – just loved this song!!! 🙂 🙂

গানের লিঙ্ক –

 http://www.youtube.com/watch?v=bb4JmBDij7o

 

 

পাব্লিক রিএকশনঃ (কাজি রাফি) –

♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!! উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই Hime hime….♪♪

 

আমার রিএকশনঃ 

Over drive এর পর কোন সাইক্লিং এনিম ভাল লাগবে – তাও এক টানে ৩ টা এপি দেখে ফেলব– ভাবি নাই !!! বেশ ভালই; টপ ক্লাস না হইলেও ডিসেন্ট !! 🙂 🙂 

 

ছায়া অবলম্বনেঃ  

initial D – পেথেটিক গাড়ি কিন্তু well tuned; কম বেশি “ভোদাই” টাইপের নায়ক; রেসিং এ অনাগ্রহ; চ্যালেঞ্জ ; সুন্দরী নায়িকা; জিনিয়াস মেন্টর – এ যেন দুই দেহ এক মন !!! 

 

রেসিং ট্রিভিয়াঃ 

# প্রথম বাই সাইকেল রেস হয় আনুমানিক ১৮৬৮ সালে; প্যারিসে। প্রায় ১২০০ মিটারের রেস ছিল এটি।  

# জেমস মুর নামক জনৈক ভদ্রলোক এই রেসটি জিতে নিএছিলেন।  

# L’auto নামক ম্যাগাজিনের বিক্রি বাট্টা বাড়াতে ১৯০৩ সালে প্রথম আয়োজন হয় সাইক্লিং এ সবচেয়ে মর্যাদাশীল প্রতিযোগিতা Tour de France এর ।

# প্রায় ২১ দিন ব্যাপি চলা এই প্রতিযোগিতার বর্তমান ভার্শনে বিভিন্ন ধাপে পাড়ি দিতে হয় প্রায় ৩২০০ কিমি পথ।

# দুই বিশ্বযুদ্ধ ছাড়া প্রতিবছরই আয়োজন হয়ে আসছে এই প্রতিযোগিতার।

# ২১ দিন এবং ৩২০০ কিমি পথ হলেও শেষ পর্যন্ত কিন্তু বিজয়ী নির্ধারণ হয় সেকেন্ড বা মিনিটের পার্থক্যেই !!! ১৯৮৯ সালে ১ম এবং ২য় স্থান অধিকারীর মধ্যে সময়ের পার্থক্য ছিল ৮ সেকেন্ড !!!

 

 

– CWA প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার; এনিমখোরে !! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!

“Shura no Toki” : Review by Orin Sharmin

 

 অনেক দিন আগের দেখা….আমার ভালোই লাগছিল….

“Shura no Toki”

Genres: Action, Historical fiction, Martial Arts, Samurai, Shounen

৩ টা ভিন্ন ভিন্ন কাহিনী নিয়ে ২৬ পর্বের আনিমে….কাহিনী ভালোই….কিছু ভালো ভালো ফাইটও আছে…..

এর মধ্যে একটা ক্যারেক্টার আছে মুসাশি মিয়ামোতো….এইটা আমার অনেক পছন্দের…..তবে এইখানে ওরে খুব একটা ফোকাস করে নায় (vagabong নামে একটা মাঙ্গা আছে….ওইটা মেইনলি মুসাশিরে ফোকাস করে লিখা…মাঙ্গা টা অনেক জোস  )…..এই খানে মেইনলি “মুতসু এনমেই রিউউ” নিয়ে ফোকাস করা হইছে…৩ টা ভিন্ন ভিন্ন যুগের ৩ জন ভিন্ন ভিন্ন মুতসু কে নিয়ে ৩ টা ভিন্ন ভিন্ন কাহিনী….

ভালোই আছে…কে কে দেখছ/দেখছেন??….না দেখলে দেখতে পার/পারেন…..

“shura no toki” মানে “age of chaos” 

shura মানে chaos

toki মানে age/time

এই সুযোগে ২ টা জাপানিজও শিখাইয়া দিলাম 

No longer Human: review by Fahim Bin Selim

নো লঙ্গার হিউম্যান: জাপানের দ্বিতীয় সবচেয়ে বেশী পঠিত উপন্যাস। ওসামু দাজাইয়ের অনন্য সৃষ্টি।
ইন দ্য ফরেস্ট, আন্ডার চেরিস ইন ফুল মুন: সাইকোটিক হরর আর কমেডি!
কোকোরো: জাপানের সর্বকালের সবচেয়ে বেশী পঠিত উপন্যাস।
রান মেলোস: গ্রীক ট্র্যাজিডির একটি অসাধারণ আধুনিক পুনর্বর্ণণা।
দ্য স্পাইডার’স থ্রেড আর হেল’স স্ক্রিন: রিউনুস্কে আকুতগাওয়া দুইটি অসাধারণ ছোট গল্প।

আর জাপানের এই ছয়টি অসাধারণ ধ্রুপদি গল্পকে একত্র করেছে আওই বুঙ্গাকু সিরিজ(Aoi Bungaku Series/Blue Literature). অ্যানিমেটার হেডলাইনঃ ক্লাসিক ইস ব্লু। প্রতিটি গল্প অনেক ট্র্যাজিক বলেই হয়ত।

আসাধারণ গল্প থেকে সবসময়ই ভালো আডাপ্টেশন হয় না। কিন্তু এক্ষেত্রে ম্যাডহাউস বেশ দক্ষতা দেখিয়েছে। প্রত্যেকটা গল্পের জন্যই অ্যানিমেশন ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটাতেই ভিন্ন ভিন্ন স্বাদের। আর তার সাথে শ্রুতিমধুর বিজিএম তো আছেই।

সাইকোলজিক্যাল জনড়ার ফ্যান হলে এটা অবশ্যই দেখা উচিত, কিন্তু অন্য যেকোনো সাইকোলজিক্যাল অ্যানিমের থেকে এটা অনেকাংশে আলাদা। চিরদিন মনে রাখার মত।

আর সবচেয়ে গুরুত্বপুর্ণ জিনিস হল, ভিসুয়ালাইজেশন। আমার দেখা , যদি সবচেয়ে বেশি নাও হয়, অন্যতম “সুন্দর” অ্যানিমে।

সবার কাছে এইটা হয়ত ভালো লাগবে না, সবার জন্যও না। কিন্তু যারা অন্য রকম, আর “স্পুন-ফেড না” এরকম গল্পের অ্যানিমে দেখতে চান তাহলে আওই বুঙ্গাকু সিরিজ আপনাকে হতাশ করবে না।

পর্বঃ 12
প্রডিউসারঃ Madhouse
মাই অ্যানিমে লিস্ট রেটিং: 8.05
আমার রেটিং: 9
http://myanimelist.net/anime/7193/Aoi_Bungaku_Series

নো লঙ্গার হিউম্যান: জাপানের দ্বিতীয় সবচেয়ে বেশী পঠিত উপন্যাস। ওসামু দাজাইয়ের অনন্য সৃষ্টি।
ইন দ্য ফরেস্ট, আন্ডার চেরিস ইন ফুল মুন: সাইকোটিক হরর আর কমেডি!
কোকোরো: জাপানের সর্বকালের সবচেয়ে বেশী পঠিত উপন্যাস।
রান মেলোস: গ্রীক ট্র্যাজিডির একটি অসাধারণ আধুনিক পুনর্বর্ণণা।
দ্য স্পাইডার'স থ্রেড আর হেল'স স্ক্রিন: রিউনুস্কে আকুতগাওয়া দুইটি অসাধারণ ছোট গল্প।

আর জাপানের এই ছয়টি অসাধারণ ধ্রুপদি গল্পকে একত্র করেছে আওই বুঙ্গাকু সিরিজ(Aoi Bungaku Series/Blue Literature). অ্যানিমেটার হেডলাইনঃ ক্লাসিক ইস ব্লু। প্রতিটি গল্প অনেক ট্র্যাজিক বলেই হয়ত।

আসাধারণ গল্প থেকে সবসময়ই ভালো আডাপ্টেশন হয় না। কিন্তু এক্ষেত্রে ম্যাডহাউস বেশ দক্ষতা দেখিয়েছে। প্রত্যেকটা গল্পের জন্যই অ্যানিমেশন ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটাতেই ভিন্ন ভিন্ন স্বাদের। আর তার সাথে শ্রুতিমধুর বিজিএম তো আছেই।

সাইকোলজিক্যাল জনড়ার ফ্যান হলে এটা অবশ্যই দেখা উচিত, কিন্তু অন্য যেকোনো সাইকোলজিক্যাল অ্যানিমের থেকে এটা অনেকাংশে আলাদা। চিরদিন মনে রাখার মত।

আর সবচেয়ে গুরুত্বপুর্ণ  জিনিস হল, ভিসুয়ালাইজেশন। আমার দেখা , যদি সবচেয়ে বেশি নাও হয়, অন্যতম "সুন্দর" অ্যানিমে।

সবার কাছে এইটা হয়ত ভালো লাগবে না, সবার জন্যও না। কিন্তু যারা অন্য রকম, আর "স্পুন-ফেড না" এরকম গল্পের অ্যানিমে দেখতে চান তাহলে আওই বুঙ্গাকু সিরিজ আপনাকে হতাশ করবে না।

পর্বঃ 12
প্রডিউসারঃ Madhouse
মাই অ্যানিমে লিস্ট রেটিং: 8.05
আমার রেটিং: 9
http://myanimelist.net/anime/7193/Aoi_Bungaku_Series

Yowamushi Pedal: review by Kazi Rafi

♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!!  উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই  Hime hime….♪♪
♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে  বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!! ^_^ উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই :D Hime hime....♪♪
 

Kill La Kill : sort review by Kazi Rafi

Kill La Kill er শেষ পর্ব পুরা সেইরকম এপিক ছিল !!! এনিমেশন থেকে শুরু কইরে অ্যাকশন, OST, ফ্যানসার্ভিস পুরা অন্য 'ওরে খাইছে' লেভেলের ছিল ! বোঝাই যাচ্ছে শেষ পর্বের পিছনে বিশাল বাজেট খরচ করছে Trigger !!!! এখন দ্বিতীয় সিজনের অপে......... চত্তমাত্তেও, কিল লা কিলের এটা দেখি কেবল তৃতীয় পর্ব ছিল !!!!!!???? :o :o অ্যা ?? তাইলে কি তারা তাদের পুরা সিজনের বাজেট এক পর্বের পিছনেই উড়ায় দিলো নাকি ??? :o মেইন পাবলিক যেমনে ভিলেন মাইয়াটার লগে মারামারি করলো তাইতে তো আমি ভাবলাম আমি বুঝি শেষ পর্ব দেখতাছি, আর শেষে ভিলেনের আসল প্রটাগোনিস্ট এর দিকে ছুড়ে দেয়া চ্যালেঞ্জ এর ব্যাপারটা তো আমি ভাবছিলাম দ্বিতীয় সিজনে দেখাবে কেমনে কি হয় !! :/
Kill La Kill er শেষ পর্ব পুরা সেইরকম এপিক ছিল !!! এনিমেশন থেকে শুরু কইরে অ্যাকশন, OST, ফ্যানসার্ভিস পুরা অন্য ‘ওরে খাইছে’ লেভেলের ছিল ! বোঝাই যাচ্ছে শেষ পর্বের পিছনে বিশাল বাজেট খরচ করছে Trigger !!!! এখন দ্বিতীয় সিজনের অপে……… চত্তমাত্তেও, কিল লা কিলের এটা দেখি কেবল তৃতীয় পর্ব ছিল !!!!!!????   অ্যা ?? তাইলে কি তারা তাদের পুরা সিজনের বাজেট এক পর্বের পিছনেই উড়ায় দিলো নাকি ???  মেইন পাবলিক যেমনে ভিলেন মাইয়াটার লগে মারামারি করলো তাইতে তো আমি ভাবলাম আমি বুঝি শেষ পর্ব দেখতাছি, আর শেষে ভিলেনের আসল প্রটাগোনিস্ট এর দিকে ছুড়ে দেয়া চ্যালেঞ্জ এর ব্যাপারটা তো আমি ভাবছিলাম দ্বিতীয় সিজনে দেখাবে কেমনে কি হয় !!