Movie Time With Yami – 64

maxresdefault

Name: Persona 3 Movie 1: Spring of Birth
Duration: 1 hr. 32 min.
MAL Score: 7.93
Ranked: 616
Genres: Action, Fantasy, Seinen, Supernatural.

আমরা যে পৃথিবীতে, যে সময়ে বাস করি, চোখের সামনে যে দৃশ্যগুলো দেখতে পাই, সেটাই কি সম্পূর্ণ সত্য? এর বাইরে কি আর কিছুই নেই? হয়তো আমাদের জানার বাইরে রাতের আঁধারে থাবা মেলে রয়েছে এমন কোন অজানা বিপদ, যা আমাদের কল্পনার বাইরে। আর সেই বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের অগোচরে কেউ জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত।

পুরো পৃথিবীর অগোচরে দিনের ২৪ ঘন্টা পার হওয়ার পর আসে আরও একটি নতুন সময়, “ডার্ক আওয়ার”। এই ডার্ক আওয়ারের রহস্যময় জগতে ঘুরে বেড়ায় দৈত্য দানব। যারা ক্ষতি করতে চায় পৃথিবীর। এদের সাথে তাই প্রতিদিন লড়াই করে একদল হাইস্কুলের ছেলেমেয়ে। আর চেষ্টা করে এই ডার্ক আওয়ারের রহস্য উদঘাটনের।

মুভিটি পার্সোনা ৩ গেমের অ্যানিমে অ্যাডাপ্টেশন, এছাড়া পার্সোনা ৪ নামে একটি অ্যানিমেও আছে। আমি গেমটি খেলিনি, তাই অ্যাডাপ্টেশন কেমন সে ব্যাপারে আমার ধারণা নেই। অ্যানিমেটি দেখেছি, সেখানে মূলত হাইস্কুল লাইফের পাশাপাশি রহস্য ও একশন দেখানো হয়।

অপরদিকে এই মুভিটির থিমটা বেশ ডার্ক, আর সেকারণে এটি অনেক টানটান উত্তেজনা ধরে রাখে পুরোটা সময়। একশন সিনগুলো আমার অতিরিক্ত ভাল লেগেছে, ওদের ফাইট করার স্টাইলটা অনেক কুল ছিল। আর আর্টওয়ার্ক এবং সাউন্ডট্র্যাকও বেশ ভাল ছিল।

Movie Download Link-
http://kissanime.com/…/persona-3-the-movie-1-spring-of…

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪৮ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৪৮তম লেসন

আজকের লেসনে কিছু “japanese idioms and phrases” শিখাব…

1.নানাকোরোবি ইয়াওকি

এখানে “নানা” মানে হল “সাত”..”কোরোবি” মানে “fall down” …”ইয়াও” মানে “আট”..”কি” মানে হল “stand up/get up”

Literally: Fall seven times and stand up eight.

Meaning: When life knocks you down, stand up / Keep trying.

 

2.সারু মো কি কারা ওচিরু

“সারু”-বানর,কি-গাছ ,কারা-থেকে,ওচিরু-পড়ে যাওয়া

Literally: Even monkeys fall from trees.

Meaning: Anyone can make a mistake.

 

3.জুনিন তৌইরো

এখানে ৪ টা কানজি পাশাপাশি বসে..এইগুলাকে 4 character idioms বলে…

কানজিগুলার মিনিং হলঃ জু-১০,নিন-পারসন,তৌ-১০,ইরো-রং

Literally: ten persons, ten colors.

Meaning: Different strokes for different folks.

 

4. জাকু নিকু কিও শোকু

এটাও একটা 4 character idioms

জাকু-weak, নিকু-meat, কিও-strength/power, শোকু-eating/food

Literally: The weak are meat; the strong eat.

Meaning: Survival of the fittest.

 

5.শিরানু গা হোতোকে

শিরানু-কিছু না জানা আর হোতোকে-বুদ্ধা

Literally: Not knowing is Buddha.

Meaning: Ignorance is bliss. / What you don’t know can’t hurt you.

 

আজকে এই ৫ টাই থাক..নেক্সট লেসনে আরো কিছু idioms and phrases নিয়ে হাজির হব 🙂 মাতা নে.. 🙂

Ghost Hunt রিভিউ — Maruf Raihan

অন্ধকার ঘরে একা থাকলে অনেকেই অজানা কারণে ভয় পেয়ে যান বা তটস্থ হয়ে যান। ভূত!! হ্যা,আমি সেই চিরন্তন সত্তার কথা বলছি যাতে অনেকে শক্তভাবে বিশ্বাস করেন আবার অনেকে লেইম গুজব বলে উড়িয়ে দেন।

এখনই হয়ত ভূত আছে কি নেই তাই নিয়ে ঝগড়া শুরু হয়ে যেতে পারে তাই সেদিকে না যাওয়াই ভাল। তবে এই আত্না,ভূত, প্রেত আর মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে একটি এনিমের কথা বলা যাক। ৮৯,৯৪ এর লাইট নোভেল থেকে ২০০৭ এর ‘Ghost Hunt’। নাম শুনে যা ভাবছেন,এনিমেটা অনেকটা সেরকমই।

Ghost Hunt

সম্মিলিত কোন কাহিনী হিসেবে নয় এর গল্পের আবর্তন হয় কেস/ফাইল ভিত্তিতে। এক একটি ফাইল যেন স্বতন্ত্র মুভির মত,আর ফাইলগুলোর মধ্যে আন্ত:সম্পর্ক তেমন নেই।মোট ফাইল আছে ৮ টি। এনিমের প্রতিটি এপিসোড শুরু হয় তারিখ আর বার দিয়ে। প্রকৃতপক্ষে একে ‘SPR’ এর দিনপঞ্জিকা বলাও যায়। ‘SPR’ এটা আবার কী- ‘শিবুয়া সাইকিক রিসার্চ’ এর সংক্ষিপ্তরুপ। গল্পের প্রধান চরিত্র শিবুয়া কাজুয়া, SPR এর প্রধান। এই প্রতিষ্ঠানটির কাজই হল এসকল অশরীরী ও মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা আর তদ্রুপ অস্বাভাবিক ভুক্তভোগীদের সমস্যা সমাধানে অর্থ এর বিনিময়ে কাজ করে। গল্পের আরেক প্রধান চরিত্র তানিয়ামা মাই এর স্কুলই ভাগ্যক্রমে SPR এর ১ম কেসের ঘটনাস্থল হয়ে দাড়ায়। সেখান থেকেই অনেকটা নাটকীয়ভাবেই মাইকেও বেশ জোর করেই SPR এর সদস্য বানায় শিবুয়া।

অনেকেই ভাবছেন ‘খুইজা খুইজা ভূত ধইরা বেড়ায়। ধুর! এই এনিমে আর রিভিউ – দুইটাই ফালতু। ভাবনাটি ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলুন কেননা আর পাচটা সাধারণ ভূত ধরা ও তাড়ানো সিরিজের মত এই এনিমেটা নয়। ২৫ এপিসোডের এই এনিমেতে সুপারন্যাচারাল একটিভিটির পাশাপাশি খ্রিষ্টীয় ক্যাথলিকদের আত্নাশুদ্ধি থেকে শুরু করে বৌদ্ধ ধর্মতাত্ত্বিক রিচুয়াল এমনকি উপমহাদেশীয় সমাতন প্রেতাচার কেও তুলে ধরা হয়েছে। আর ডিটেকটিভ আর সাইকোলজিক্যাল ভাইব থাকায় এনিমেটা ফার্স্ট ক্যালিবারের নি:সন্দেহে।

শেষের দিকের ফাইলগুলো দেখে বেশ ভয় পেতে পারেন,যদি কঠিন যকৃতের মানুষ না হন। বিশেষ করে ফাইল নং ৭ (The Bloodstained Labyrinth) রাত জেগে না দেখার রিকমেন্ড করবো।

চরিত্রগুলোর মধ্যে শিবুয়া কাজুয়া আর তানিয়ামা মাই ছাড়া তেমন কোন ব্যতিক্রমী এনিমে ক্যারেক্টার নেই। তবে প্রথম দিকে কিছু কিছু চরিত্রকে অথর্ব ও শুধু সং সাজিয়ে রাখা হয়েছে ভাববেন শেষের দিকে তাদের কন্ট্রিবিউশন দেখে অবাক হয়ে যাবেন।

অত্যধিক আন্ডাররেটেড এই এনিমেটি আমার কাছে অত্যধিক ভালো লেগেছে। দেখে ফেলুন,ভালো লাগলে জানাবেন আর ভয় পেলে বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে রিভিউদাতা কোনক্রমেই দায়ী থাকবে না :v

—-অনন্য রিকমেন্ডস—-

পুরো এনিমে দেখতে না চাইলে ফাইল ফাইল ভাগ করে দেখতে পারেন:::

ফাইল-১:( এপি. ১-৩)

‘Filled with Evil Spirits?!!’ @Mai’s School

ফাইল-২:( এপি. ৪-৬)

‘Doll House’

ফাইল-৩:( এপি. ৭-১০)

‘The One who curses after School’

ফাইল-৪:( এপি. ১১)

বি:দ্র: না দেখলেও চলবে
A Ghost Story in the Path

ফাইল-৫:( এপি. ১২-১৩)

‘Silent Christmas’

ফাইল-৬:( এপি. ১৪-১৭ )

‘The Forbidden Play’

ফাইল-৭:( এপি. ১৮-২১ )

‘The Bloodstained Labyrinth’

ফাইল-৮:( এপি. ২২-২৫ )

‘The Home of the Curse’

Behind the Voices – 01

কোনিশি কাৎসুইয়ুকি

কণ্ঠ অভিনেতাদের মধ্যে বড় বড় নাম মামোরু মিয়ানো, হিরোশি কামিয়া, ওনো দাইসুকে, জুন ফুকুয়ামা, সাকুরাই তাকাহিরো। তাদের মতই বেশ অভিজ্ঞ এবং বিপুল সংখ্যক রোল করেছেন কোনিশি কাৎসুইয়ুকি। কামিনা, ওগা, হিসাগি শুহেই, ল্যাক্সাস এদের মত ভালো ভালো চরিত্রের কণ্ঠদাতা এই ভদ্রলোক। কিন্তু পাবলিক হাইপ এই লোকটিকে নিয়ে যত হওয়া দরকার তার চেয়ে অনেক কম।

যাই হোক, আনিমে ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ১৯৯৭ সালে। তার জন্ম ২১ এপ্রিল, ১৯৭৩। আমার কাছে তার সেরা রোল ওগা তাতসুমি, কামিনা আর কমুই লি এছাড়া আরো অনেক রোল ভালো লেগেছে তা হল D-frag!- এর কাযামা কেন্জি, হেতালিয়ায় আমেরিকা যেই রোলটিতে তার ভয়েস শুনার জন্য হেটালিয়ায় আমেরিকার পার্ট এলেই জাপানিজ ডাব্ডটা শুনতাম (ডুয়াল অডিও নামিয়েছিলাম BTW), প্রিজন স্কুলের গাকুতো হিসেবে তার “গোযারু গোযারু” বলার ধরনটা বেশ মজা লেগেছে আর নুরারিহিয়নে রিয়ুজি চরিত্রটিতে তার সিরিয়াস টোন বেশ ভালো লেগেছে।

তার আরো অনেক ভালো ভালো রোল আছে তার মধ্যে উল্লেখযোগ্য টোকিও ঘুলে আমোন, তেগামি বাচিতে লার্গো লয়েড, ব্লিচে আরেকটি রোল আসানো কেইগো (এই চরিত্রটিকে আমার বেশ মজা লাগছিলো), আকামে গা কিলে বুলাত, দুরারারার তানাকা টম, স্কিপ বিটে সুরুগা রেন, ব্লাড +-এ হাজি, কিল লা কিলে মোহক থুক্কু কিনাগাসে সুমুগু আর গিন নো সাজির হাচিকেন। এছাড়াও দক্ষতার সাথে আরো অনেক চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি।

তার গাওয়া কোন গান আমার শুনা হয় নি। কোন আনিমেতেও ওপেনিং-এন্ডিং তার গাওয়া গান শুনিও নাই, সুধু হেটালিয়ায় আমেরিকা চরিত্রটির পরিপ্রেক্ষিতে গাওয়া এন্ডিংটি বাদে।

তার বয়স বর্তমানে ৪২ কিন্তু এখনো অসাধারণ কণ্ঠ অভিনয় করে যাচ্ছেন তিনি। আশা করি ভবিষ্যতে আরো অসাধারণ চরিত্রের কণ্ঠ দিয়ে যাবেন এই সেইয়্যু।

konishi katsuyuki

 

কিতামুরা এরি

আয়া হিরানো, নোতো মামিকো, হোরিয়ে ইয়ুই, কুগিমিয়া রিয়ে, পাকু রোমি এদের মত অনেক ভালো ভালো কণ্ঠ অভিনেত্রী আছে সেগমেন্ট শুরু করার জন্য, তবে আমি কিতামুরা এরিকে দিয়েই শুরু করছি কারণ আমার সবচেয়ে প্রিয় কণ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

আমার কাছে তার কণ্ঠটা বেশ ব্যতিক্রমধর্মী এবং কিউট মনে হয়, আর তার কণ্ঠ দেওয়া চরিত্রগুলির কণ্ঠ শুনলেই বেশ সহজেই ধরা যায়। তার কণ্ঠ দেওয়া আমার দেখা চরিত্রগুলোর মধ্যে যেই কমন ফিচার পেয়েছি তা হল, চরিত্রগুলো সাধারণত প্রাণবন্ত হয় নাইলে বেশ ঢঙ্গী হয়। অবশ্য এক্সেপশনাল কিছু চরিত্র আছে যেমন ওয়ার্কিং আনিমের ইয়াচিও চরিত্রটি।

আর তার গাওয়া কিছু গান আমার বেশ ভালো লাগে, যার মধ্যে আছে নিসেমোনোগাতারির দ্বিতীয় ওপেনিং মার্শম্যালো জাস্টিস এবং সিডোনিয়া নো কিশিএর প্রথম এন্ডিং তেনোহিরা শো। এছাড়া তার গাওয়া বার্থ এবং রি-স্টোরি গান দুটাও আমার বেশ পছন্দের।

১২ আগস্ট,১৯৮৭ শালে তার জন্ম। তার কণ্ঠ অভিনয়ে অভিষেক ২০০৩ সালে। আর এখন মাত্র ২৮ বছর বয়সে এই ট্যালেন্টেড ভয়েস এক্ট্রেস এখন আনিমে ইন্ডাস্ট্রিতে সেরা কণ্ঠ নায়িকাদের মধ্যে একজন। তার সর্বপ্রথম বড় রোল হল ব্লাড + আনিমেটির প্রধান চরিত্র ওতোনাশি সায়া।

তার যে রোলগুলা আমার বেশ ভালো লেগেছে তা হল মোনোগাতারি সিরিজের আরারাগি কারেন, ব্লাড +-এর সায়া ওতোনাশি, ওয়ার্কিং-এর ইয়াচিয়ো তোদোরোকি এবং মাদোকা মাজিকার মিকি সায়াকা। তার আরও কিছু ভালো রোল তোরাডোরার কাওয়াশিমা আমি, H.O.T.D-এর তেনসাই শোজো তাকাগি সায়া, ইয়ামাদা-কুনের ওদাগিরি নেনে, Angel Beats-এর ইয়ুই, ব্লু এক্সোরসিস্টের ইযুমো, দুরারার ওরিহারা মাইরু, ফেইরি টেইলের কানা এবং একুইরিয়াস, তাসোগারে ওতোমে আম্নেশিয়ার কিরিয়ে কানোএ, ব্ল্যাক রক শুটারের কাগারি।

ওহ আর তার শখ হল মাঙ্গা আঁকা,তিনি ছোট বেলা অভিনয়ের পাশাপাশি মাঙ্গাও আঁকতেন। তার আরেকটা জিনিস আমার ভাল্লাগে সেটা হল সে কিন্তু ভয়েস এক্টিং শুধু বেতনের জন্য করে না তার এই পেশার প্রতি ছোট বেলা থেকেই একটা আলাদা টান ছিল এবং এর জন্য তার কঠোর পরিশ্রম করতে হয়েছে অনেক। সামনেও যাতে সে আরও ভালো ভালো চরিত্রের রোল পায় সেটাই আমার আশা রইল। একটা জিনিশ খেয়াল করলাম তার রোলগুলার মধ্যে দেখি সায়ায় ভরা মানে দুইটা সায়া আর একটি সায়াকা।

kitamura eri

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – পঞ্চবিংশতম পাঠ

অনেকদিন পোস্ট দেয়া হয় না … আজকে অনেকদিন পর কানজি নিয়ে আবারও হাজির হইছি

***কানজি কানজি কানজি***

আজকের কানজি “dog” এর কানজি .. এটার উচ্চারণ হল “ইনু/কেন”

inu-ken

এমনিতে “ইনু” মানে হল “কুকুর”
“কো ইনু-puppy”
“ইনু জিনি সুরু-die in vain”
এসব ক্ষেত্রে “ইনু”র জায়গায় এই কানজি টা বসে.. ওয়ান পিসে “আকাইনু” (লাল কুত্তা) আছে 😛

মৌকেন-রাগী কুকুর
বানকেন-watch dog
এখানে “কেন”এর জায়গায় এই কানজি টা বসে..

এই কানজি টা সোজা আছে…সহজেই লিখা যায়.. মানুষের কানজির সাথে কিছুটা মিলও আছে.. আজকে এপর্যন্তই থাক..মাতা নে..

Movie Time With Yami – 63

japan akira knight motor moto science fiction anime kaneda 1500x974 wallpaper_www.wall321.com_12

Name: Akira
Duration: 2 hr. 4 min.
MAL Score: 8.13
Ranked: 364
Genres: Action, Adventure, Horror, Military, Sci-Fi, Supernatural

এই মুভিটির রিভিউ/রিএকশন খোঁজ করার সময় আমি দেখেছি, দর্শকদের মাঝে এটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ এটাকে অন্যতম সেরা মুভিগুলোর একটি বলেন, তো কেউ আবার এটিকে তেমন একটা পছন্দ করেন না। তবে একটা কথা সত্যি, এই মুভিটি আসলেই অ্যানিমেটেড মুভির জগতে একটি মাইলফলকের মত, এবং ২৭ বছর আগের একটি ভবিষ্যত নির্ভর সাই-ফাই মুভি হিসেবে এর এক্সিকিউশন চমৎকার।

মুভিটি ২৭ বছর আগে তৈরি হলেও, এর পটভূমি আজ থেকে চার বছর পরে, ২০১৯ সালের জাপানে। ওয়ার্ল্ড ওয়ার ৩ এর পরে পেরিয়ে গেছে ৩১ টি বছর। জাপানে এখন চলছে অরাজকতা, দেশের শাসক শ্রেণীর মধ্যেও চলছে বিভিন্ন ধরণের গোপন এক্সপেরিমেন্ট।

এরকম সময়ে একটি তরুণ বাইকার গ্যাং এর সদস্য হঠাৎ মিলিটারীর এক্সপেরিমেন্টাল গিনিপিগে পরিণত হয়। তারা তার ওপরে মানুষের মনস্তাত্ত্বিক ক্ষমতা বৃদ্ধির পরীক্ষা চালায়। কিন্তু এই গবেষণা পরবর্তীতে ডেকে আনে এক ভয়াবহ বিপর্যয়, যা ঐ শুধু ঐ বাইকার গ্যাংকেই নয়, পুরো শহরকেই বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।

মুভিটির কাহিনী ভয়াবহ রকমের জটিল, আমি প্রথমবার দেখে কাহিনীর পুরোপুরি বুঝতেই পারিনি, অন্যদের সাথে আলোচনা করে এবং রিভিউ/এক্সপ্লানেশন পড়ে বোঝা লেগেছে। তাই মুভিটি দেখার পরে আমি বুঝতে পারছিলাম না রিএকশন কি হওয়া উচিৎ। কিন্তু পরে এটি নিয়ে গবেষণা করার পরে কাহিনীটা আমার খুব ভাল লেগেছে, তাই আমি এটা সবাইকে দেখতে সাজেস্ট করি। আশির দশকের অ্যানিমে, তাই আর্টওয়ার্কটাও ঐ আমলের মতই, অনেকের পছন্দ নাও হতে পারে, তবে কাহিনীর জন্যে এটা কনসিডার করা যায়। সাউন্ডট্র্যাক আমার কাছে মোটামুটি লেগেছে, আর শেষের দিকে একটা বিরক্তিকর শব্দ বেশ অনেকক্ষণ ধরে চলে, সেটা বেশ কানে লেগেছিল।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Akira

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 62

earthsea

Name: Tales from Earthsea / Gedo Senki
Duration: 1 hr. 55 min.
MAL Score: 7.21
Ranked: 2464
Genres: Adventure, Fantasy, Magic.

বলা হয়ে থাকে, চাপ নিয়ে কাজ করলে সেই কাজটা নাকি ভাল হয়। কোন একটা কাজের ওপর যখন মানুষ ভরসা করে থাকবে, সেই কাজটা ভালভাবে করার স্পৃহা তত বৃদ্ধি পাবে। কিন্তু, অনেক সময় দেখা যায়, বেশি প্রত্যাশার পাহাড় মাথায় নিয়ে মানুষ ভেঙে পড়ে। গেদো সেঙ্কি মুভিটার ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে বলে আমার বিশ্বাস।

মুভিটি বানানো হয়েছে তিনটি উপন্যাসের কাহিনী একত্রিত করে। স্টুডিও জিবলীর ব্যানারে তৈরি এ মুভিটি বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকির পুত্র গোরো মিয়াজাকির ডেবিউ ফিল্ম। সবমিলিয়ে মুভিটির ওপর প্রত্যাশার চাপ ছিল আকাশছোঁয়া, এবং খুব সম্ভবত এটিই কাল হয়েছে মুভিটির জন্য।

স্টোরির শুরুটা বেশ প্রমিজিং। হঠাৎ করেই রাজ্যে দেখা দেয় অভাব অনটন, রাজ্যের মানুষের আচার আচরণে আসে পরিবর্তন, এবং রাজ্যে ড্রাগনের দেখা পাওয়া যেতে থাকে। তবে কি শেষ সময় ঘনিয়ে আসছে? রাজ্যের রাজকুমার এক ভয়াবহ অপরাধ করে রাজ্যছাড়া হল। দিশেহারা এ বালকের সাথে দেখা হল জাদুকর স্প্যারোহক এর। কিভাবে এতগুলো রহস্যের সমাধান হবে?

শুরুটা খুব প্রমিজিং হলেও মুভিটি পরবর্তীতে এই প্রমিস রাখতে ব্যর্থ হয়েছে। কাহিনীটা কিছুদূর আগানোর পর কেমন যেন খাপছাড়া হয়ে যায়, কোথা থেকে কি হচ্ছে বুঝতে বেগ পেতে হয়। কোন চরিত্রই মনে রাখার মত লাগেনি। এন্ডিংটা ভাল করেছে, তবে অনেক রহস্য অমীমাংসিত রেখে, এটা বেশ হতাশার ব্যাপার।

তাহলে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, এত সমস্যাযুক্ত মুভি তাহলে কেন দেখব? অবশ্যই দেখার পক্ষেও যুক্তি রয়েছে। মুভিটির আর্ট খুবই চমৎকার, প্রতিটা দৃশ্যে যত্নের ছাপ স্পষ্ট। স্টুডিও জিবলীর আর্টের মর্যাদা রাখতে পেরেছে এটি। আর সেইসাথে রয়েছে মনোমুগ্ধকর ওএসটি। এগুলোর কারণে শেষপর্যন্ত মুভিটি অন্তত উপভোগ্য হয়েছে। আপনি যদি প্রশ্নের ঝাঁপিটা বন্ধ রেখে দেখতে বসেন, সময়টা খারাপ কাটবে না।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Tales-from-Earthsea

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 61

ocean-waves

Name: The Ocean Waves / Umi ga Kikoeru
Duration: 1 hr. 12 min.
MAL Score: 7.01
Ranked: 3124
Genres: Drama, Romance, School, Slice of Life

মোরিসাকি তাকু একজন ইউনিভার্সিটির ছাত্র। তার বাড়ি জাপানের সমুদ্র তীরবর্তী শহর কোচিতে। হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে সে টোকিও থেকে কোচিতে ফিরে আসার সময়টায় মুভির কাহিনী শুরু। তাকু মনে করতে থাকে তার হাইস্কুলের দিনগুলোর কথা, তার বন্ধুদের কথা, এবং তার প্রথম প্রেমের স্মৃতির কথা।

মুভিটির কাহিনী কিছুটা টিপিক্যাল হাইস্কুল প্রেমকাহিনীর মত, কিন্তু এখানে মিষ্টি মিষ্টি ভাবটা একেবারেই অনুপস্থিত, বরং কিছুটা কাঠখোট্টা এবং রূক্ষ ভাব রয়েছে। হাইস্কুল ছাত্রদের জীবনের নির্মম দিকটায় বেশি ফোকাস করা হয়েছে মুভিটাতে, আবার একইসাথে কিছু রোমান্টিক এবং হালকা দৃশ্য দিয়ে কাহিনীটাকে হালকা করতে চেষ্টা করা হয়েছে।

স্টুডিও জিবলীর আর্ট সবসময়ই সুন্দর, কিন্তু এই মুভিটির আর্ট আমার তেমন ভাল লাগেনি। ক্যারেক্টারগুলো এক্সপ্রেশনলেস, তাই সিরিয়াস কনভার্সেশনের সময় দেখে বেশ অস্বস্তি লেগেছে। কাহিনীর পেসিং বেশ খাপছাড়া, তাই মাঝে একটু বোরিং লেগেছিল, তবে এন্ডিং দেখে ভালই লেগেছে। সাউন্ডট্র্যাক ভাল, দেখা চালিয়ে যেতে বেশ সাহায্য করেছে।

সবকিছু মিলিয়ে মুভিটি আমার খুব ভাল লেগেছে বলতে পারব না, তবে একেবারে দেখার অনুপযোগীও লাগেনি। তাই, সাহস করে নিজ দায়িত্বে কেউ দেখতে চাইলে মানা করব না! tongue emoticon

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Ocean-Waves

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

সেন্সেই, সায়োনারা!! যেতসুবৌ সেনসেই রিভিউ; লিখেছেন ইশমাম আনিকা

tumblr_lvxkayIyLP1qdg1mko1_500

আমার ইদানীং এমন একটা অবস্থা হয়েছে, কেন যেন মনে হচ্ছে তাবৎ দুনিয়ার ভাল অ্যানিমে আমার দেখা শেষ, আর কিছু দেখার বাকি নেই। পিসি ভর্তি অ্যানিমে পড়ে থাকলে যা হয় আরকি। জেতসুবোশিতা জেতসুবোশিতা বলে মাথা কুটতে কুটতে হঠাৎ মনে হল, তাহলে জেতসুবো সেনসেই কেই একবার সুযোগ দেই, তার নেগেটিভ অরা আর আমার নেগেটিভ অরা কাটাকাটি হয়ে যাক!!দেখলাম, সায়োনারা জেতসুবো সেনসেই এর প্রথম সিজন। ইতোশিকি নোজোমু একজন ভয়াবহ লেভেলের পেসিমিস্টিক মানুষ। সবসময় ট্রাডিশনাল জাপানিজ আউটফিট পরে থাকা এই স্কুলশিক্ষক পুরো পৃথিবীজুড়ে শুধু ডেসপেয়ারই খুঁজে পান। বসন্তের মৃদু হাওয়া, কিংবা শরতের মেঘমুক্ত আকাশের মাঝেও তিনি খুঁজে পান বিষণ্ণতা!!

বসন্তের এক আলোকজ্জ্বল সকালে এক পূর্ণ প্রস্ফুটিত সাকুরা গাছের ডালে ঝুলে আত্মহনন করছিলেন ইতোশিকি সেনসেই। আর তখনই ঘটল এক ঘটনা, যা তার বিষণ্ণ জীবনটাকে পদে পদে আরও বিষণ্ণ করে তুলল!!

শ্যাফটের অ্যানিমে, বোঝার জন্য গুগল ঘাটতে হয়নি, সেনসেই এর চোখা নাকমুখ আর অস্বাভাবিক বাঁকা ঘাড়ই ফাঁস করে দিয়েছে, আর কনফার্ম হয়েছি অ্যানিমের মাঝে হঠাৎ হঠাৎ এক সেকেন্ডের জন্য ডায়ালগ এসে হাওয়া হয়ে যাওয়া দেখে। আমি শ্যাফটের ভক্ত নই, তবে এই স্টাইলটা এই অ্যানিমেতে বেশ মানিয়েছে। সেনসেই মুখ খোলার সাথে সাথে বুঝেছি এটা হিরোশি কামিয়ার কণ্ঠ, তাই আগ্রহটা বেড়ে গেছে। আর কাহিনীটা যেমন ইউনিক, এক্সিকিউশনের কারণে আরও বেশি ভাল লেগেছে। বহুদিন পর টানা একের পর এক এপিসোড দেখার আগ্রহ পেলাম!

সবচেয়ে মজা লেগেছে এই ব্যাপারটা, সেনসেই যা যা করতে যান, আউটকামটা হয় ঠিক তার উল্টো!! তিনি তার বিষণ্ণতা কাটাতে পারলেন কিনা, বা তার স্টুডেন্টদের বিষণ্ণ করতে পারলেন কিনা, সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি!!

Sayonara.Zetsubou.Sensei.full.84087

Noragami রিভিউ — Maruf Raihan

অনেক সুপার হাইপ এনিমে দেখতে অভ্যস্ত হয়ে যদি গিয়ে থাকেন তবে একটু শর্ট ঠাণ্ডা গল্পের এনিমে দেখলে ক্ষতি কি!!

কম্পিউটার অন রেখে একবার বাইরে গেলাম ফ্লেক্সিলোড করতে।এসে দেখি আমার ৭ বছর বয়সী খালাতো ভাই কম্পিঊটারে কি জানি একটা ভিডিও ছেড়ে হা করে দেখছে,গিলছে বললেও ভুল হবে না। আমি ওকে বুঝতে না দিয়ে পিছন থেকে উকি মেরে দেখতে লাগলাম যে কি দেখছে ও,দেখি এনিমে চলছে কোন একটা,কালো কাপড় পড়া একজন বিশাল লম্বা এক তলোয়ারের মত কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সামুরাই টাইপ মিউজিক। আর এভাবেই আমার দেখা শুরু Noragami……

এনিমের গল্পের কেন্দ্রবিন্দু হল প্রধান চরিত্র ইয়াতো-গামি।আরও রয়েছে ইকি হিয়োরি,ইউকিনে সহ আরো অনেক মুখ……

ইয়াতো এক ভবঘুরে গড যে তার উপাসক ও ভক্তের খোঁজে আত্নভোলা,তার স্বপ্ন। আর এজন্য সে বিড়াল খোঁজা থেকে শুরু করে বাথরুমের ট্যাপ ও ঠিক করার কাজ করতেও রাজি। আর অনেকটা অদ্ভুতভাবেই ইকি হিয়োরি সহ অন্যান্য চরিত্রের আগমন ঘটে।

এনিমের শুরুটা বেশ অগোছালো লাগলেও পরবর্তীতে তা অনেকটা মানানসই হয়ে গেছে।কিন্তু এই এনিমের প্রথম এপিসোড দেখার পর ‘খারাপ না তো।পরের এপিসোড টা দেখা যাক’ এটা ভেবেই এনিমেটা দেখা শুরু করতে পারেন,অন্তত আমার সাথে এমিনটিই হয়েছে।

মানগাতে আহামরি কোন অতিরিক্ত ডিটেইলিং নেই।আর এনিমেটির ক্যারেক্টার গুলোর মুখমণ্ডল অনেকটা ছোকলা ছাচা নাশপাতির মত দেখতে,কিছু কিছু দৃশ্যে মনে হবে যেন নাককাটা পড়েছে সবার।

এনিমেটির শেষের দিকে একটি অনন্য প্লট টুইস্ট আছে যা শুরুর দিকে ইয়াতো চরিত্রের ইমেজ আপনার কাছে পুরোপুরি পালটে দেবে এবং ১২ পর্বের এনিমেটি উপভোগ করতে শুরু করবেন।

১২ এপিসোড গল্পের তুলনায় খুবই কম সময়।তাছারা অতি সমালোচকরা তো MAL এ রীতিমতো একে ‘অল্প এপিসোডের জগাখিচুড়ি’ বলেছেন,তবে আশ্বস্ত করতে পারি এতটা খাপছাড়া এই এনিমেটা নয়।

আর যাই হোক…. টাইম ওয়েস্ট মনে হবে না…..

আর দৃঢ় ইচ্ছা ও প্রতীক্ষা থাকলেও Noragami ২য় সিজন বের হবে কি না তা এখনও অস্পষ্ট……

#এনিমে: Noragami
#এপিসোড: ১২
#জেনরা: একশন,এ্যাডভেন্চার,শোউনেন,সুপারন্যাচারাল
#স্টুডিও: বোনস মাল্টিমিডিয়া
#MALস্কোর: ৮.১৫
#ব্যক্তিগত_রেটিং: ৭.৪

Noragami