Best OST (2014) – Zankyou no Terror

কাউবয় বিবপের পর আবার ফিরে এসেছেন ডিরেক্টর ওতানাবে আর কম্পোজার ইয়কো কানো Zankyo No Terror নিয়ে।
এবং অ্যানিমেটার পাশাপাশি OST ও যে সবার মন জয় করে নিয়েছে সেটা বোঝা যায় এনিমখোর টপচার্ট ২০১৪ এর বেস্ট OST এর পোল দেখলই।
সেকেন্ড পজিশনে থাকা Aldonah Zero (২৪ ভোট) থেকে প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে থাকা(মোট ৪২ ভোট) Zankyo no Terror এর ওপেনিং সং, এন্ডিং সং আর সাউন্ড ট্র্যাক যে সবাইকে বিমোহিত করেছে সেটা আসলে বলাই বাহুল্য।
ধন্যবাদ ইয়োকো কানোকে অসাধারন সব মিউজিক ট্র্যাক উপহার দেয়ার জন্য

সময় থাকলে আপনিও ডাউনলোড করে নিতে পারেন Zankyo no Terror এর ২টি OST এবং সেখান থেকে পছন্দের মিউজিক ট্র্যাক নিয়ে সাজাতে পারেন আপনার প্লে লিস্ট।

15-best-ost

 

Best Ending Song (2014) – “believe” by Kalafina

Fate/Zero তে তিন সুন্দরী ও ট্যালেন্টেড ভদ্রমহিলার ব্যান্ড Kalafina এর করা ওপেনিং ট্র্যাক to the beginning মনে আছে? সেই Kalafina ই এবার করছে Fate/StayNight: Ultimate Blade Works এর এন্ডিং believe. আবার মুগ্ধ করেই ছেড়েছে তারা এ গানটি দিয়ে। পুরোগানটা শুনে ফেলুন এখানে:
http://www.jpopsuki.tv/video/Kalafina—believe/4b1a0fc506c04ee03c1a3b1a2a8ac7db

দ্বিতীয় স্থানে আছে বছরের অন্যতম বিস্ময়ের পরিচয় দেওয়া ক্লাসিক আনিমে PingPong the Animation এর এন্ডিং ট্র্যাক Ano Hero to Bokura no Tsuite। Merengue এর গানটি শুনুন এখানে:
https://www.youtube.com/watch?v=iqxzXesDHu0

14-best-ed

 

Best Opening Song (2014) – “unravel” by Ling Tosite Sigure

টোকিয়ো গুল আনিমের বাকি সব দিক নিয়ে যেমনই মতামতথাকুক মানুষের, ইন্ডি রক ব্যান্ড TK from Ling Tosite Sigure এর Unravel ছিল বছরের সবচেয়ে জনপ্রিয় ওপেনিংগুলোরএকটি। গানটির অরিজিনাল ভিডিও দেখে ফেলুন এখানে।
http://www.jpopsuki.tv/video/TK-from-Ling-tosite-sigure-–unravel/9b5ddf0d3556c44d5053d8bb1eaa39c6

অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিল বছরের শেষে এসে সম্প্রচার শুরু করেইসেনসেশনে পরিণত হওয়া Shigatsu Wa Kimi no Uso এর জন্য করা Goose House এর অত্যন্ত সুন্দর গান Hikaru Nara. গানটার খুব ভালো একটি লাইভ পারফরম্যান্স:

https://www.youtube.com/watch?v=SnXkhkEvNIM

13-best-op

 

Best Female Seiyuu (2014) – Suzuko Hara

মিষ্টি, সহজ সরল বাচ্চা মেয়ে নারু কোন এনিমখোরের মন জয় করতে পারেনি, সেটা নিয়ে গবেষণা করা যেতে পারে। সুচারুভাবে তার কণ্ঠ দিয়ে চরিত্রকে যিনি প্রাণ দান করেছেন, সেই সুজুকো হারা এবারের পোলে বিপুল ভোটে বিজয়ী। আশা করা যায় ভবিষ্যতেও এমন মনে রাখার মত চরিত্রে তিনি আবারো কণ্ঠ দান করবেন।

12-best-female-seiyuu

Best Male Seiyuu (2014) – Daisuke Ono

ক্যারিসমাটিক, ম্যানলি দায়সুকে অনো আনিমে ইন্ডাস্ট্রিতে আছেন অনেকদিনই. গত বছর পোলে হিরোশি কামিয়ার বিপুল ভোটের জয়ে শেষমেষ পাদপ্রদীপের আলোতে আসতে পারেননি, কিন্তু এই বছরে কুজো জোতারো সহ আরো বেশ কিছু জনপ্রিয় চরিত্রের কণ্ঠ দিয়ে উনি মন জয় করেছেন এনিমখোরদের।

11-best-male-seiyuu

 

Best Anime Movie (2014) – The Wind Rises

বাংলাদেশের থিয়েটারে দুঃখজনকভাবে জাপানী চলচ্চিত্র মুক্তি পায় না বলে, এনিমখোরের পোলটা মূলত ছিল “২০১৪ সালে ব্লুরে/ডিভিডি মুক্তি পাওয়া – সেরা অ্যানিমে মুভি”। এদিক থেকে ২০১৪ সালে স্ট্যান্ড-এলোন অ্যানিমে মুভির ভালো একটা খরা গেছে বলা যায়। তাই এটা বিষ্ময়কর না যে এই পোলের জয়ী অ্যানিমে মুভি মূলত ২০১৩ সালের। কিন্তু Madoka Magica, Ano Hana, Ghost in the Shell, Lupin III, Detective Conan-এর মত জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজির মুভিকে পিছনে ফেলে যে তুলনামুলক অনেক কম জনপ্রিয় Tamako Market সিরিজের সিক্যুয়েল Tamako Love Story দ্বিতীয় হয়ে গেল তা বড় একটা বিষ্ময়ই ছিল। এবং অন্যতম বড় অঘটন।অন্যদিকে আগামী বছর অস্কারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসাধারণ কাহিনী নিয়ে তৈরী Giovanni’s Island বা ইসাও তাকাহাতার (সম্ভবত) বিদায়ী চলচ্চিত্র Tale of Princess Kaguya কিছু করতে পারে কিনা তা দেখার বিষয়, কিন্তু এনিমখোরের পোলে এই দুটি মুভি বেশ উপেক্ষিতই ছিল। বরং এই বছরের অস্কার না জিতা, জিবলীর আরেক কর্ণধার হায়াও মিয়াজাকির (সম্ভবত) বিদায়ী চলচ্চিত্র একাধিপত্য দেখিয়ে জিতেছে।সৃষ্টির সুখ আর সেই সৃষ্টির বয়ে নিয়ে আসা পরিণতির দুই বিপরীতধর্মী দ্বন্দ্বের অসাধারণ প্রতিফলন ঘটা, The Wind Rises/Kaze Tachinu এনিমখোর টপচার্ট ২০১৪ এর সেরা মুভি।

 

10-best-movie

Best Long Running Shounen Anime (2014) – Naruto Shippuuden

গতবার থেকে যেন কিছু পরিবর্তনই হয় নি। এ বছরেও সবার উপরে নারুতো শিপ্পুদেন। আগামী বছরই সম্ভবত শেষ হয়ে যাবে এই কিংবদন্তি আনিমেটি, এবং শেষ হওয়ার আগেই ফিলার, ফ্ল্যাশব্যাক সবকিছুর মধ্যে দিয়েও অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে নারুতো এবং বাকি নিনজারা। নারুতোর অন্যতম ভালো বৈশিষ্ট্য সবসময়ই ছিল এটা দর্শকদের যে ইমোশনাল জার্নির মধ্যে নিয়ে যায়, তা। এ বছর গ্রেট নিনজা ওয়ার আর্কেও নানা ঘটনার মধ্যে দিয়ে সেই কাজ ঠিকই করে গেছে নারুতো শিপ্পুদেন। এবং এটাই এ বছরের লং রানিং শোনেন ক্যাটেগরিতে সেরা।
দ্বিতীয় স্থানেই আগের মত আছে হান্টার এক্স হান্টার(২০১১)। এ বছরই সেপ্টেম্বরে আপাতত প্রচার শেষ হয়েছে সর্বকালের অন্যতম সেরা রক্ত গরমকারী এ শোনেন একশন আনিমেটি। এখনও পপুলারিটির দিক দিয়ে হয়ত এটা নারুতো, ওয়ান পিস থেকে অনেক পিছে, কোয়ালিটিতে যে এটাও অনেক উপরে সেটার প্রমাণ এ বছরও রেখে গেছে আনিমেটি।

9-best-shounen

 

Best Sports Anime (2014) – Kuroko no Basket 2nd Season

একটা স্পোর্টস এনিম সিরিজ ভাল লাগার জন্য কোন জিনিস সবচেয়ে বেশি দরকার? আমার মনে হয় বেশিরভাগ মানুষই যে উত্তরটার সাথে একমত হবেন সেটা হচ্ছে “entertainment factor”. Cause let’s face it, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, চমৎকার স্টোরি, বাস্তবতার সাথে পরিচয় করায় দেওয়া, একটা থিম – এইসব ভারী ভারী জিনিসের জন্য স্লাইস অফ লাইফ বা সাইকোলোজিকাল – অনেক জন্রার সিরিজই রয়েছে। দিনশেষে পিওর এন্টারটেইনমেন্টের জন্যও কিছু জিনিস আলাদা করে রাখতে হয়; এবং তার জন্য এনিমের ক্ষেত্রে স্পোর্টস জন্রার চেয়ে ভাল কিছু হতে পারে না। আর এই মানদন্ডে বিবেচনা করলে খুব স্বাভাবিকভাবেই এই বছরে মেম্বারদের ভোটে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে kuroko no Basuke – season 2.
অসংখ্য জ ড্রপিং মোমেন্ট, প্রায় প্রত্যেকটা স্কুলের এক বা একাধিক চরিত্রের ভাল রকম স্ক্রিনটাইম, হাই ক্যালিবার প্লে, ডিফেন্স, অফেন্স,‌ স্পিড, থ্রি পয়েন্টার, ডাঙ্ক, ফেইক, পাস – প্রত্যেকটা টিমের আলাদা শক্তিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা, অবিশ্বাস্য মুভগুলোর যথাসম্ভব বিশ্বাস্য ব্যাখ্যার চেষ্টা, চরিত্রগুলোর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক লড়াই – সব মিলিয়ে স্পোর্টস এনিম লাভাররা অন্তত এই সিরিজটিকে ভুলতে পারবেন না অনেকদিন। ৪৫% ভোট পাওয়া এই সিরিজের পাশে ২৭% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে এসে রীতিমত চমক দিয়েছে পিং পং। ক্লাসিক, শো কেইসে তুলে রাখার মতন এই সিরিজ মানুষ কতদিন মনে রাখবে তা হয়ত সময়ই বলে দেবে; তবে পিং পং তার থিম, সার্বজনীন বার্তা আর স্পোর্টস এর চেয়ে এর পেছনের মানুষগুলোর দক্ষ রুপায়নে মুন্সিয়ানার পরিচয় দিয়ে এনিমখোরদের হৃদয় কিছুটা হলেও জয় করে নিতে সক্ষম হয়েছে – এ কথা নির্দ্বিধায়ই বলা যায়।
এছাড়া স্পোর্টস এনিম লাভারদের জন্য দুর্দান্ত এই বছরের পোলে অন্যান্য প্রমিনেন্ট সিরিজগুলোর মধ্যে হাইকিউ, হাজিমে নো ইপ্পো, বেবি স্টেপ্স এর মতন সিরিজগুলোও ভাল লড়াই করেছে।

8-best-sports

 

Best Ecchi Anime (2014) – Kill la Kill

শিহরন জাগানো যেসব এচ্চি এনিমে এই ২০১৪ সালের উত্তেজনার খোরাক ছিল সেই সব এনিমের মদ্ধে সবাই কে পিছে ফেলে বিশাল ব্যাবধানে বিজয়ী হয়েছে ”Kill la Kill”এই এনিমে যেন এচ্চি প্রেমিদের হাতে স্বর্গ এনে দিয়েছিল।এমন যদি হত ,যে কাপড়ের ও প্রান আছে,তাহলে কেমন হত?

ফ্যান্টাসি সুপারন্যাচারালিটির সাথে আবেদনময়ী ,স্বাধীঞ্চেতা, ডমিনেটিভ এবং সহজ সরল বেশ কিছু নারী চরিত্রের সমাবেশ ঘটেছে এ এনিমে। ধুন্ধুমার একশন এর সাথে চমকপ্রদ বসনায় শোভিত চরিত্র এর মারাপিট দেখে কার না মন ভাল হয়ে যায়। নিকটতম প্রতিদন্দী ‘No Game No Life’ ও ছিল এন্টারটেইনমেন্ট এ পরিপূর্ন। ২০১৪ সালের সেরা এচ্চি এনিমে হিসাবে অভিনন্দন জানাই ”Kill la Kill ” কে।

7-best-ecchi

 

Best Sci-Fi Anime (2014) – Aldnoah.Zero

যদি জিজ্ঞাসা করা হয়, কোড গিয়াসের এসেন্স অন্য কোন আনিমেতে আছে? ডেথ নোট? কিছুটা। লেজেন্ড অব দ্য গ্যালাক্টিক হিরোস? হয়তো। কিন্তু এই বছরে রিলিজ পাওয়া আলডনোয়াহ/জিরো চরিত্রায়ন, কাহিনী, এমনকি জনরার দিক থেকেও কোড গিয়াসের প্রকৃত উত্তরাধিকারী। দারুন সাউন্ডট্র্যাক সম্বলিত এবং শেষ পর্ব প্রচার হবার পরে ইন্টারনেট ফেটে পড়া , এই ইফেক্ট সম্ভবত এক আলডনোয়াহ/জিরোই ২০১৪ সালে দিতে পেরেছে। কাজেই বহু বিতর্ক থাকা সত্ত্বেও আলডনোয়াহ/জিরোই সাই-ফাই জনরার বিজয়ী। ওদিকে সাইকো পাস টুতে পুরনো সিজনের কোগামী বা মাকিশিমা সেই জনপ্রিয় জুটি নেই, তাতে অবশ্য সেকেন্ড সিজনের কোয়ালিটি খুব একটা হ্রাস পায়নি। আগের সিজনের মত এবারো সিবিল সিস্টেমের ত্রুটি, আর এই বিষয়ক নিজস্ব দর্শনের এক এন্টাগনিস্ট নিয়েই এই সিজন সাজানো। অ্যাকশন প্যাকড, সেই সাথে চমত্কার সাউন্ডট্র্যাক, প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও সাইকো-পাসই হয়েছে এই পোলে দ্বিতীয়।

6-best-sci-fi