Best Psychological/Mystery Anime (2014) – Zankyou no Terror

২০১৪ সালের সবথেকে বেশি আশা-ভরসার এনিমে ছিল সম্ভবত জাঙ্কিউ নো টেরর (টেরর ইন রেজোন্যান্স), এর পিছনে ছিল কাউবয় বিবপ-সাকামিচি নো আপালোন খ্যাত ওতানাবে শিনিচিরো আর ইউক্কো কান্নোর মত বিখ্যাত নাম… চমকপ্রদ কাহিনী আর বেশ প্রমিজিং স্টার্টিং দিয়ে শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছিল এই এনিমেটি… আর এর সবথেকে বড় এস্পেক্ট সম্ভবত রোম খাড়া করে দেবার মত দূর্দান্ত সাউন্ডট্র্যাক। ক্যারেক্টার, ইন্টারেস্টিং প্লট, ক্যাপটিভেটিং ডেভেলপম্যান্ট সবদিক দিয়েই এ+ এই এনিমেটিই বিপুল ভোটের ব্যবধানে দখল করে নেয় বছরের সেরা সাইকোলজিক্যাল/মিস্ট্রি ক্যাটেগরিতে প্রথম স্থানটি… অতিরিক্ত এক্সপেক্টেশন আর কিছু প্লটহোল/ফ্ল এর এক্সপেক্টেড কোয়ালিটিকে কিছুটা প্রশ্নবিদ্ধ করলেও এটি যে বছরের অন্যতম সেরা এনিমে এতে কোন সন্দেহের অবকাশ নেই। সাইকোলজিক্যাল জনরায় বছরের অন্যতম সেরা সংযোজন ছিল টোকিও ঘুল, বেশ জনপ্রিয় মাঙ্গার এই এডাপটেশনের প্রতি অনেক বেশি এক্সপেক্টেশন ছিল প্রথম থেকেই, হয়ত পুরোপুরি মেটাতে পারে নি, কিন্তু খুব কম দেয় নি দর্শকদের এনিমখোর টপচার্টে দ্বিতীয় হওয়া এই এনিমেটি… এছাড়াও সাইকোলজিক্যাল/মিস্ট্রি দুনিয়ায় তুমুল সাড়া ফেলে দেওয়া সাইকো পাসের দ্বিতীয় সিজন আর হানামনোগাতারি-মনোগাতারি সেকেন্ড সিজনও ছিল দর্শক আগ্রহের শীর্ষের দিকে।

5-best-psychological-mystery

 

Best Romance Anime (2014) – Ao Haru Ride

রোমান্টিক এনিমে ক্যাটেগরীতে ২০১৪ সালে ছিল গোল্ডেন টাইম, নিসেকই, নাগি নো আসুকারা, ইশশুকান ফ্রেন্ডস, আও হারু রাইড সহ বেশকিছু এনিমে, যার সবকটাই নিজস্ব বৈশিষ্ট্য মনজয় করে নিতে পারে রোমান্টিক এনিমে লাভারদের। এনিমখোরদের ভোটে দ্বিতীয় স্থানে ছিল গোল্ডেন টাইম, শুরুর দিকে বেশ হাইপ ছিল এটা নিয়ে, কেউ কেউ তোরাদোরার সাথে তুলনা করেছেন, কেউ একে মার্কড করেছেন ইউনিভার্সিটি লাইফ নিয়ে বানানো খুব কম এনিমের একটি হিসাবে…যাইহোক রোমান্টিক এনিমে দর্শকদের জন্য বেশ উপভোগ্য একটা সিরিজ সন্দেহ নেই… কিন্তু একে যোজন যোজন পিছনে ফেলে বিপুল ভোটের ব্যবধানে ২০১৪ সালের বেস্ট রোমান্টিক এনিমে হয়েছে আও হারু রাইড…বেশ টিপিক্যাল সেটিংস কিন্তু হাল্কা হাল্কা ডাইভারসিটি দিয়ে একটা ভিন্ন এক্সপেরিয়েন্সের প্রয়াস, এই এনিমেটা আসলেই রোমান্টিক এনিমে হিসাবে পারফেক্ট, বেশ কুল টাইপ নায়ক, নিজের ফিলিংস সম্পর্কে কনফিউসড, নিজের রোল সম্পর্কে কিছুটা কনফিউসড নায়িকা, সাধারণ কিছু স্কুল ইভেন্ট, ফিল্ড ট্রিপ, ফেস্টিভ্যাল, প্রতিদ্বন্দী, ট্রায়াঙ্গেল ইত্যাদি ইত্যাদি… তবে হ্যাঁ, মিডল স্কুলে পরস্পরকে পছন্দ করা এবং কালের স্রোতে আমূল বদলে যাওয়া দুজনের সেকেন্ড চান্স নিয়ে নির্মিত এনিমেটি অবশ্যই কিছুটা ভিন্ন মাত্রা যোগ করতে পারবে রোমান্টিক এনিমে এক্সপেরিয়েন্সে…সবশেষে, অভিনন্দন, আও হারু রাইড, বেস্ট রোমান্টিক এনিমে-২০১৪… [আও হারু রাইডের একটা ওভিএ এসেছে, দেখে নিতে পারেন দ্রুত।]

4-best-romance

 

Best Comedy Anime (2014) – Gekkan Shoujo Nozaki-kun

কমেডি লাভারদের জন্য অসাধারণ একটা বছর ছিল ২০১৪, বারাকামন, কাওয়াই কমপ্লেক্স, তোনারি নো সেকি কুন, আই কেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট মাই হাসবেন্ড সেয়িং সহ একের পর এক চমৎকার হাসির এনিমে মন্ত্রমুগ্ধ করে রেখেছে এনিমখোরদের। কিন্তু দিনশেষে এনিমখোর টপচার্ট- বেস্ট কমেডি এনিমে ক্যাটেগরীতে শেষ হাসি হাসল গেক্কান সোজো নোজাকি কুন, তাও দ্বিতীয় স্থানে থাকা বারাকামনের প্রায় দ্বিগুণ ভোট পেয়ে।

গেক্কান সোজো নোজাকি-কুন এনিমেটির কয়েকটা বেশ ডিস্টিঙ্কটিভ ফিচার আছেঃ ১/ মেইল এবং ফিমেইল দুই গ্রুপেরই পছন্দ হয় এমন রোমান্টিক এনিমে পাওয়া একটু মুশকিল, যেক্ষেত্রে এই এনিমেটা অসাধারণ পারফর্ম করতে পেরেছে। ২/ এই এনিমের অন্যতম বৈশিষ্ট্য হলো একের পর এক সারপ্রাইজ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত… ভিউয়ারদের একটা মুহূর্ত বোরড হবার সুযোগ নাই… ৩/ সবশেষে ক্যারেক্টারস, সিমপ্লি অস্থির, মেইন দুই ক্যারেক্টার খুবই পাওয়ারফুল, ডাইনামিক আর বৈচিত্র্যময়… আরো ইন্টারেস্টিং এস্পেক্ট হলো সাইড ক্যারেক্টারগুলা, কম সময়ের জন্য আসলেও পুরো ফর্ম নিয়ে এসেছে আর পরিষ্কার প্রভাব বিস্তার করে গেছে… এই দূর্দান্ত এনিমেটিকে বছরের সেরা কমেডি এনিমে হওয়াতে অসংখ্য অভিনন্দন… দ্বিতীয় স্থানে থাকা বারাকামন নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই, বছরের সবথেকে আলোচিত এনিমেগুলোর মধ্যে একটি এই অস্থির হাস্যরসাত্মক মজাদার এই এনিমেটি নির্দ্বিধায় প্রাণখুলে হাসাতে পেরেছে শত-সহস্রকে…

3-best-comedy

 

Best Slice of Life Anime (2014) – Barakamon

শহুরে ইটকাঠের মধ্যে ক্যালিগ্রাফার হান্দার মন বিষিয়ে উঠলো যখন, প্রকৃতির কাছে সে খুঁজে নিল আশ্রয়। গ্রামের সহজ সরল শিশু, আর দিলখোলা মানুষের সাথে অসামাজিক, রূঢ় হান্দার মিথস্ক্রিয়া, ব্যস, সহজ সরল প্লট বারাকামনের। বলতেই হবে, চমত্কার ভয়েস এক্টিং এর সাথে জীবনের ছবি যেন ক্যালিগ্রাফির তুলি দিয়েই আঁকা হয়েছে, তবে তা রঙিন, জীবন্ত। ইনস্ট্যান্ট হিট বারাকামন যদিও বহুল প্রচলিত ফর্মুলা ব্যবহার করেছে বেশিরভাগ গ্যাগ এলিমেন্টের ক্ষেত্রে, কিন্তু শেষমেষ অসমবয়সী দুজনের এই জুটি সম্ভবত আরো বছরখানেক ফ্যানদের মনে থাকবেই।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা গিন নো সাজি সিজন টু ছিল একাধিকহতাশাজনক মাঙ্গা এডাপ্টেশনের বছরে একটি চমৎকার মাঙ্গা থেকে বানানো ততোধিক চমৎকার একটিআনিমে। কৃষিভিত্তিক স্কুল ইউজো হাই-এ হাচিকেন ইউগো ও তার সঙ্গী-সাথীদের গল্প নিয়েদুই সিজনের এই আনিমে সম্ভবত চলে যাবে ক্লাসিক স্লাইস অফ লাইফ আনিমের লিস্টে।

2-best-slice-of-life

 

Best Action Anime (2014) – Fate/Stay Night: Unlimited Blade Works

২০১৪ সালে কিন্তু তেমন একটা শীত পড়েনি,কেন জানেন তো ?? ভাবছেন গ্লোবাল ওয়ার্মিং, গ্রীন হাউস গ্যাসের জন্য?? উহু। এ বছরেই বের হয়েছে Fate/stay night: Unlimited Bladeworks, এবং JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders. এই দুটি নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন ঠান্ডা লাগার কোন চান্স-ই ছিলনা। বেশ প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে, সকলের থেকে এক ধাপ এগিয়ে ছিল এ বছরের একশন এনিমের বিজয়ী ”Fate/stay night:Unlimited bladeworks’ ‘ইউফোটাবল এর চোখ ধাধানো মন মাতানো দৃষ্টি নন্দন এনিমেশনের সাথে আর্চার সেইবার এর মত চরিত্র, আইডোলজি, একশন সিন এর সাথে ম্যাজিক সোর্ড ফাইট, সাস্পেন্স, ড্রামা সব কিছুর শত ভাগ ক্যামিস্ট্রি এর ফলাফল এই ফেট স্টে নাইটঃআনলিমিটেড ব্লেড ওয়ার্ক্স। সাথে JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders ও কিন্তু কম জায়না। এডভেঞ্চার,সুপারন্যাচারিলিটি,মাথা নস্ট একশন সিন ফ্যানসার্ভিস এবং পুরো সিরিজ জুড়ে নানা চেহারার নানা ক্ষমতার স্টান্ড আর সাথে জোজোর ম্যানলিনেস ছিল চোখে পড়ার মত। হাড্ডা হাড্ডি লড়াইয়ে জোজোকে পিছে ফেলে অবশ্য জয়ী ফেট স্টে নাইট। ২০১৪ সালের সেরা একশন এনিমে ”Fate/stay night:Unlimited bladeworks”কে জানাই অভিনন্দন।

1-best-action

 

Anime of the year: Runner-up (2014) – Mushishi Zoku Shou

Anime of the year: Runner-up (2014)

Mushishi Zoku Shou

মুশিশি হচ্ছে সেই আনিমেগুলোর একটা যা কেউ একবার দেখলে তা তার মনে দাগ কেটে রাখতে বাধ্য। এই আনিমের প্রথম সিজন প্রচারিত হয় ২০০৫ সালে। এবং এরপর যখন মানুষজন আশাই ছেড়ে দিয়েছিল এর সিজন টুয়ের তখনই আসে মুশিশি যোকু-শো সিজন ১, খান দুয়েক স্পেশাল এবং সিজন ২। এবং মুশিশি সিজন ২ এর পরে ২০১৫ তে বের হবে মুশিশির শেষ মুভি। এবং এর মধ্যে দিয়েই সমাপনী হবে মুশিশি গিনকোর গল্পের। ভুতুড়ে জীব মুশিদের পিছে পিছে চলতে গিয়ে জীবনের বিভিন্ন দিক তুলে ধরা এই এপিসোডিক আনিমেটি খুব ঠাণ্ডা একটা পেসিং এ মানুষের মনের মধ্যে দিয়ে অনুভূতির ঝড় বইয়ে দিতে পারে। কখনও হয়তো বিমল আনন্দে, কখনও বা দুঃখে। সাথে অবশ্যই বলা দরকার মুশিশির অসাধারণ সব সাউন্ডট্র্যাকের কথা। এবং প্রকৃতিকেও এত সুন্দরভাবে আর কয়টা আনিমেতে ফুটে তোলা গেছে সেটাও হাতে গোণার মত।
সব মিলিয়ে সর্বকালের সর্বসেরা আনিমের কোন লিস্ট করা হলে সেখানে হয়তো সহজেই ঢুকে যাবে এই অসাধারণ রকমের মৌলিক আনিমেটি।

0-aoty-runnerup

 

Anime of the Year (2014) – Fate/Stay Night: Unlimited Blade Works

Anime of the Year – 2014

Fate/Stay Night: Unlimited Blade Works

প্রথম যখন ঘোষণা আসে ২০০৬ সালের জনপ্রিয় আনিমে Fate/Stay Night এর রিমেক তৈরি হচ্ছে এবং তার দায়িত্বে আছে Fate/Zero এর ক্রিয়েটর ufotable তখন থেকেই প্রচণ্ড সাড়া ফেলে দেয় তা। প্রচার শুরুর অনেক আগেই শুরু হয়ে যায় প্রচারণা। এর পর জানা যায় ইউফোটেবল গতবারের থেকে ভিন্ন কাহিনী কিন্তু একই ক্যারিজমাটিক চরিত্রদের নিয়ে তৈরি করবে Fate/Stay Night: Unlimited Blade Works এবং তা প্রচারিত হবে দু ভাগে, ২০১৪ ও ২০১৫ সালে।
এ বছর প্রচারিত হয় এই আনিমের প্রথম সিজন, এবং না মেনে উপায় নেই প্রথম সিজনেই অসাধারণ ভিজুয়ালস, দুর্দান্ত অ্যাকশন দিয়ে মন ভরিয়ে দিয়েছে F/SN: UBW। অনেকেই ভয়ে ছিলেন আগের দুইটি ফেইট আনিমের তুলনায় এটার মিউজিক কেমন হয় তা নিয়ে। সে দিক দিয়েও সকল ভয় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আনিমেটি। তার সাথে ছিল আর্চারের মত চরিত্র, যার একার bad-assery ই সম্ভবত একটা আনিমেকে অনেক উপরে নিয়ে চলে যেতে পারে দর্শকদের মনে, যার প্রমাণ গ্রুপেও পাওয়া যাবে তার ২০১৪ এর সেরা পুরুষ চরিত্র নির্বাচিত হওয়ায়। অনেকেই বলছে প্রথম সিজন দ্বিতীয় সিজনের জন্য বিল্ড-আপ মাত্র, এবং বিল্ড-আপেই যদি এই অবস্থা হয়, কে জানে সামনের বছর কি দেখাতে যাচ্ছে F/SN: UBW Season 2!

0-aoty-champion

 

 

হরর মাঙ্গার রাজা – ইতৌ জুন্জি

 

19230_468959826590403_8634242293780997866_n

সত্যজিৎ রায়ের অসাধারণ ছোট গল্পগুলো পড়েছেন? খগম, মঙ্গলই স্বর্গ, এমন রহস্য আর ভয়ের মিশেলে গড়ে ওঠা গল্পগুলো, যাদের কোন সুখকর সমাপ্তি নেই, বরং গায়ে কাঁটা দেয়া পরিস্থিতি। মজার ব্যাপার হল, এসব গল্পে প্রচলিত অর্থে ভূতপ্রেত নেই, সেই জায়গায় আছে অতিপ্রাকৃত বিষয়াবলী। এই সব গল্প চিত্রায়িত করা গেলে কেমন হত?

জাপানী মাঙ্গাকা ইতো জুঞ্জি মাঙ্গা আঁকছেন বিশ বছরের বেশি সময় ধরে। এরই মধ্যে তিনি হরর মাঙ্গার রাজা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন। তাঁকে বেশিরভাগ ফ্যানই চেনে মূলত উজুমাকির মাধ্যমে, কিন্তু উনি লিখেছেন দারুণ সব ওয়ানশটও, যেগুলো তাদের নিজস্বতায় ভাস্বর। এখানেই আসে রায় সাহেবের প্রসঙ্গ তোলার কারণ। জুঞ্জি এত প্রতিভাবান, উনি সরাসরি ভূতপ্রেত নিয়ে কাজ না করে রায়ের মতই ভয়ের প্রকারভেদকে উম্মোচিত করেছেন। কত ধরনের ভয়? কিটোফোবিয়া[চুলের ভয়], মেলিসোফোবিয়া[মৌমাছির ভয়], এক্রফোবিয়া[উচ্চতার ভয়], পুপাফোবিয়া[পুতুলের ভয়], হিমোফোবিয়া[রক্তের ভয়], ট্রাইপোফোবিয়া[ছিদ্রের ভয়] আরো কত কি! উদ্ভট সব কাহিনী ফেঁদে সেই সাথে ভৌতিক আবহ সৃষ্টি করায় তাঁর জুড়ি মেলা ভার।

তাঁর মাঙ্গা যেগুলো স্ক্যানলেট হয়েছে, পড়তে পারবেন মাঙ্গাফক্সে। আর ডাউনলোড করার জন্য বাকাবিটি তো আছেই। http://bakabt.me/torrent/180715/the-junji-ito-horror-comic-collection-museum-of-terror-ito-junji-kyoufu-manga-collection

আমার নিজের পছন্দের কিছু টাইটেল হচ্ছে – The Bee Hive, The Bully, Falling, My Dear Ancestors, The Groaning Drain, Frankenstein [হ্যাঁ, মেরি শেলির সেই বিখ্যাত কাহিনীর মাঙ্গারূপ]

তবে জুঞ্জির মুনশিয়ানা কিন্তু কেবল হরর মাঙ্গাতেই সীমাবদ্ধ না, উনি গ্যাগ মাঙ্গায়ও পারদর্শী। সম্পূর্ণ বিপরীতধর্মী দুই ধরনের মাঙ্গা আঁকতে পারা, সব্যসাচী ছাড়া আর কি বলা যায়? জুঞ্জি কিন্তু নিজেকে আর তাঁর স্ত্রীকে চরিত্র হিসেবে উপস্থাপন করেও একটা মাঙ্গা এঁকেছেন। বিড়ালপ্রেমী মাঙ্গাকা তাঁর স্ত্রীর সাথে লড়াই করছেন। তাঁদের পোষা বিড়াল দম্পতির কাকে বেশি ভালবাসে, জায়াকে, নাকি পতিকে, এই বিষয় নিয়ে। এমন মাঙ্গাকাকে পছন্দ না করে পারা যায়?

A V’s Random Suggestion: Little Witch Academia

Presenting “Little Witch Academia”

 

[I can’t remember when it was the last time 26 minutes felt that short. It was over in almost an instant and had no dull moments. It was funny, suspenseful and full of quality. Pure entertainment!     -LaughingManlet]

 

“লিটেল উইচ একাডেমিয়া”, “এনিমে মিরাই প্রজেক্ট” থেকে বের হওয়া শর্ট ফিল্ম গুলোর মধ্যে এটা অন্যতম সেরা এনিমে।

ছোটবেলা থেকেই “আক্কো” Flashe স্টেজ ম্যজিসিয়ান “সাইনিং চেরিওটের” খুব ভক্ত । বাকিসব উইচরা চেরিওটকে খুব নীচু চোখে দেখে, কিন্তু আক্কোর কাছে সে হিরো । আক্কো সাইনিং চেরিওটের মত হতে চায় তাই, সেই উদ্দ্যেশ বাস্তবায়নের লক্ষ্যে আক্কো ভর্তি হল একটা উইচ একাডেমিতে এবং সেখানে সে দুজন বন্ধু পেল “লোট্টে” এবং “সুছী”…………স্পয়লার ছারা ২৬ মিনিটের এই এনিমে সমন্ধে আরকিছু বলাটা কষ্টকর।

এক পর্বের এনিমের তুলনায় LWA -র সাউন্ড ইফেক্ট এবং এনিমেশন একটু বেশীই জোশ্।

Veteran’s Rating: 7.5

A V’s Random Suggestion: Nazo no Kanojo X a.k.a Mysterious Girlfriend X

Presenting “Nazo no Kanojo X” a.k.a “Mysterious Girlfriend X”

[watching this anime made me realize that there is a special thing about it …in a good or in a bad way]

কাহীনিটা সাধারন। উরাবে [নায়িকা] বদলি ছাত্রী হিসাবে [নায়ক] সুবাকির ইস্কুলে ভর্তি হয়। উবারের ব্যতিক্রমি ব্যক্তিত্ব সুবাকির মনে কৌতূহল জাগায়, এবং সে কৌতূহলবসত ডেস্ক এ লেগে থাকা উরাবের লালা [!] চেটে দেখে। এরপর সুবাকি প্রেমে পরে উরাবের।

এই পর্যায়ে দর্শকের মনে, হয়-

১। গা গুলান, বাজে, নরকে জাও। 🙁
অথবা, ২। ভাল, মজা পাচ্ছি। 😀
অথবা, ৩। একটু গা গুলান, কিন্তু ভাল লাগছে, পরবর্তিতে কি হয় জানতে চাই । 🙂  অনুভূতির সৃষ্টি হয়।

তো যাইহোক, এনিমেটা যে একটু special সেটা নিয়ে কোনো সণ্দেহ নেই। গল্পটা অসাধারন এক সম্পর্কের। উরাবে এবং সুবাকির মাঝে Drool-Bond টা একই সাথে হাস্যকর এবং অভাবনীয়।

এনিমেটার মিউজিক ভাল, শুনলে কেমন যেন একটা সার্কস-সার্কস ফিল জাগে ।

V’s Rating: 7.5