The Battle between 2 Bodhisattva: Hashirama vs Netero Part-8 (Final)
[Naruto & Hunter x Hunter Crossover Fanfiction]
হাশিরামা আর নেতেরোর লড়াই চলতে থাকে বহুক্ষণ, বহুক্ষন ধরে। নেতেরোর ৯৯ হ্যান্ড আর হাশিরামার ট্রু সেভেরাল থাউজান্ড হ্যান্ড, সবাই তাকিয়ে দেখতে থাকে, অত্যন্ত দ্রুতগতির, ভয়াবহ শক্তিমত্তার আর বুদ্ধিশক্তির উৎকৃষ্ট ব্যবহার। সবাই নির্বাক হয়ে দেখতে থাকলেও খুব কম মানুষই সত্যিকার অর্থে কি হচ্ছে তা খালি চোখে বুঝতে পারছে।
হাশিরামা দীর্ঘসময় ধরে তার সেঞ্জুতসু চাক্রা ব্যবহার করতে করতে একটা সময়ে ট্রু থাউজান্ড হ্যান্ডের স্ট্যাচু ছেড়ে নেমে আসতে বাধ্য হয়।
ওদিকে নেতেরো ওকে দেখে হ্যান্ড টু কমব্যাটের জন্য সামনে এগোয়। লাফ দিয়ে এক পা সামনে নিয়ে এসেই আরেক পা দিয়ে দিয়ে হাশিরামার বুক বরাবর লাথি হাকায় সজোরে। হাশিরামা স্রেফ বাউলি কেটে সরে যায় যেন। সাথেই পা টা ধরে ঘুরিয়ে ছুড়ে ফেলার ঝোঁক টা বহুকষ্টে দমন করলো। কারণ, ও জানে নেতেরো সে অপেক্ষাতেই আছে, তার বদলে পায়ের গোড়ার দিকে উরুসন্ধির কিছুটা নিচে সজোরে ভাজ করা পা চালালো। সাথে সাথেই কনুইটা বসিয়ে দিয়েছে বুক বরাবর। নেতেরো জানত, ফাঁদে পা দেবে না হাশিরামা। তাই, কনুই দিয়ে বুক বরাবর আঘাতটা এক্সপেক্ট করছিল ও। কিন্তু, উরুসন্ধির দিকের লাথিটা অপ্রত্যাশিত। বাম দিকে হেলে পরে নেতেরো, এক হাত ভাজ করে হাশিরামার কনুই ঠেকিয়েছে। কিন্তু পায়ের ব্যথা টা দ্রুত সিগন্যাল পাঠালো মাথায়। রিফ্লেক্স দেখাতে সেকেন্ডের ভগ্নাংশের মতন সময় দেরি করে ফেলে ও।
হাশিরামার জন্য ওটুকুই যথেষ্ট ছিলো ছোট্ট একটা লাফে ডান দিকে সরে যায় ও। হাতে প্রকান্ড একটা সোরড শোভা পাচ্ছে। নেতেরো উঠে দাঁড়ায়। বড্ড ক্লান্ত লাগছে নেতেরোকে। আসলে এতো বিশাল লড়াইয়ের ছাপ পড়েছে ২ জনের উপরেই। ২ জনেই হাপরের মতন হাপাচ্ছে। নেতেরো দু’হাত উঁচু করে ফাইটিং স্ট্যান্স নিতেই হাশিরামা বা পায়ের সবটুকু শক্তি খরচ করে সামনে লাফ দেয়। সোরড টা ঘাড়ের পেছন থেকে ঘুরিয়ে আনছে সেই সাথে। নেতেরো একটু যেন পা হড়কাল। সামনে দু’হাত দিয়ে হাশিরামার সোরড ঠেকাবার জন্য বাড়িয়ে দিলো।
হটাত, অবাক হয়ে খেয়াল করলো হাশিরামার বা হাতে কিচ্ছুটি নেই। ডান হাতে সোরড টা খাড়া করে ধরে রেখেছে। মুহূর্তের মাঝেই নেতেরোর পেটের একটা পাশে সেধিয়ে দিলো তা।
হাশিরামার গম্ভীর মুখের দিকে তাকিয়ে থাকে সদা হাস্যজ্জল নেতেরো, মুখ দিয়ে রক্ত বেরুচ্ছে কিছুটা।
ওদিকে শিনোবি আর হান্টারদের সবার চোখের সামনে নেতেরোর পরাজয় ঘটলেও, মূল ব্যপারটা কেবল ধরতে পারলো ২ জন। হাশিরামা নিজে, আর শারিংগান ব্যবহার করতে থাকা মাদারা।
সোরড দিয়ে আসলে এক ধরনের ডিভারশন হিসেবেই এটাক টা করে হাশিরামা। ও নিজেও খুব ভাল করে জানতো, এ ধরনের ডিসেপশনে কাবু হবার পাত্র সে না। তাছাড়া হাশিরামা খুব ভালো করেই জানে, নেতেরো তার আর্সেনালের চুড়ান্ত অস্ত্র ব্যবহার করে নি।
ওদিকে ব্যপারটা বুঝতে পেরে গম্ভীর হয়ে গেলো মাদারাও।


