আনিমে রিভিউ: Nazo no kanojo X / Mysterious Girlfriend X — Maisha Musarrat Ahmed

Nazo no kanojo X / Mysterious girlfriend X
সোজা বাংলায় একটি মিষ্টি প্রেমের কাহিনী 🙂

kanojo 2

কাহিনী : কাহিনী খুবই সাধারণ ..এক দেশে (অবশ্যই জাপান) ছিল একটি ছেলে (সুবাকি) আর একটি মেয়ে (উরাবে) … তাদের পরিচয় , ভালোলাগা , ভালবাসা ..এই নিয়েই কাহিনী…খালি একটাই টুইস্ট .. সুবাকির হৃদয়ে উরাবের জন্য ভালোলাগার সূত্রপাত হয় উরাবের ডেস্কে লেগে থাকা লালার(!!) স্বাদ গ্রহনের মাধ্যমে ….(disgusting.. I know )
যারা এটুকু দেখেই আনিমেটি ড্রপ করার চিন্তাভাবনা করছেন তাদের বলব “বিরাট বড় ভুল করতে যাচ্ছেন আপনি”…মানছি এটা একটা ভয়ংকর রকমের অকওয়ার্ড আনিমে..কিন্তু সম্পর্কের মৌলিক ব্যাপার যেমন ধৈর্য্য ,পারস্পরিক বোঝাপড়া , বিশ্বাস ..এই ব্যাপারগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে.. এবং আমার মতে অনেক সৌজো এনিমের (ex:say I love you) চেয়েও ভালোভাবে দেখানো হয়েছে ^_^

আনিমের মিউজিক , অ্যানিমেশন , ব্লা ব্লা ব্লা সবই ডিসেন্ট.. ভালো লাগার মত।স্পেশালি বলতে হয় ভয়েস অ্যাক্টরদের কথা। যদিও চিনি না..তবুও বলব…উরাবের সেইয়ু কে আমার বেশ ভাল্লাগছে .. 🙂

মতামত : আনিমে ৯৯% ভালো …
..শুধু লালা সংক্রান্ত ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিতে পারলে আপনার জন্য বেশ উপোভোগ্য হতে পারে আনিমেটি।

তো ঘেন্না নামক বস্তুটিকে কিছুক্ষণের জন্য বিদায় দিয়ে বসে পরুন মাত্র ১৩ পর্বের আনিমেটি নিয়ে। and trust me…its worth every bit of your time.

kanojo 1

 

A V’s Random Suggestion: Nazo no Kanojo X a.k.a Mysterious Girlfriend X

Presenting “Nazo no Kanojo X” a.k.a “Mysterious Girlfriend X”

[watching this anime made me realize that there is a special thing about it …in a good or in a bad way]

কাহীনিটা সাধারন। উরাবে [নায়িকা] বদলি ছাত্রী হিসাবে [নায়ক] সুবাকির ইস্কুলে ভর্তি হয়। উবারের ব্যতিক্রমি ব্যক্তিত্ব সুবাকির মনে কৌতূহল জাগায়, এবং সে কৌতূহলবসত ডেস্ক এ লেগে থাকা উরাবের লালা [!] চেটে দেখে। এরপর সুবাকি প্রেমে পরে উরাবের।

এই পর্যায়ে দর্শকের মনে, হয়-

১। গা গুলান, বাজে, নরকে জাও। 🙁
অথবা, ২। ভাল, মজা পাচ্ছি। 😀
অথবা, ৩। একটু গা গুলান, কিন্তু ভাল লাগছে, পরবর্তিতে কি হয় জানতে চাই । 🙂  অনুভূতির সৃষ্টি হয়।

তো যাইহোক, এনিমেটা যে একটু special সেটা নিয়ে কোনো সণ্দেহ নেই। গল্পটা অসাধারন এক সম্পর্কের। উরাবে এবং সুবাকির মাঝে Drool-Bond টা একই সাথে হাস্যকর এবং অভাবনীয়।

এনিমেটার মিউজিক ভাল, শুনলে কেমন যেন একটা সার্কস-সার্কস ফিল জাগে ।

V’s Rating: 7.5