আনিমে রিভিউ: Mekakucity Actors — Munim Dipto

আনিমে: Mekakucity Actors
জানরা (Genre): অ্যাকশন, সুপারন্যাচারাল, ট্র্যাজেডি
এপিসোড সংখ্যা: ১২

4ba92a696df012b3aaa6b846a4da8121

গল্প (Story): জানরাতে ট্র্যাজেডি দেখে হতাশ হওার দরকার নাই। ট্র্যাজেডি থাকলেই যে আনিমে দেখা শেষে আপনাকে চোখের পানি ফেলতে হবে এমন কোন কথা নেই। কিছু অসাধারন গ্যাগ, সিরিয়াসনেস আর ট্র্যাজেডির সংমিশ্রনে তৈরি আমিনেটি আর দশটা আনিমের থেকে আলাদা। জানরাতে রোমান্স না থাকলেও হাল্কা রোমান্স প্লট আছে। বেশ কিছু ক্যারেক্টারের আলাদা কাহিনী নিয়ে গল্প। কাহিনী শুরুতে আলাদা মনে হলেও প্রতিটা সেগমেন্টের মধ্যে লিংক আছে। ধীরে ধীরে যা একটা সিঙ্গেল স্টোরিলাইনে আসে। প্রতিটা এপিসোডে গল্পের পেস চেঞ্জ হয়। বেকার, ঘরকুনো কিসারাগি শিন্তারো কে দিয়ে কাহিনীর শুরু। ধীরে ধীরে কাহিনীতে প্রবেশ করে আইডল মোমো, কিদো, কানো, সেতো এবং মারি সহ আরো অনেকে। এদের সবারই সুপারন্যাচারাল ক্ষমতা আছে। তবে এরা মোটেও সুপারহিরো না। কারন জনসাধারণের সেবা তো দূরে থাক, এরা নিজেদের ঝামেলা মিটাতেই হিমশিম খায়। কার সুপারন্যাচারাল পাওয়ার কেমন? তো কী ঝামেলাই বা তাদের? কী এমন ট্র্যাজেডি আছে তাদের জীবনে? জানতে চাইলে দেখে ফেলুন আনিমেটি।
আমার স্কোরঃ ৭/১০

শব্দ (Sound Effects): মাত্র ১২ পর্বের ভেতর এতগুলো OST মিউজিক খুব কম আনিমেতেই পাওয়া যায়। ওপেনিং এবং এন্ডিং সঙ ছাড়াও গল্পের ভিতর হঠাত করেই বাংলা সিনেমার মতো গান শুরু হবে। গানগুলো শুনতে খারাপ নয়, এমনকি দুয়েকটা গান আপনার মিউজিক প্লে-লিস্টে অ্যাডও হয়ে যেতে পারে। ক্যারেক্টারের ভয়েস একদম পারফেক্ট। SFX ও পারফেক্ট।
আমার স্কোরঃ ৮/১০

অ্যানিমেশন (GFX): স্টুডিও শ্যাফট এর অ্যানিমেশন। প্রতিনিয়তই এদের অ্যানিমেশন খুবই ইউনিক। কালার ও কনট্রাস্টের ঘাটতি নেই একদম। তবে যারা এই জাতীয় অ্যানিমেশনের সাথে পরিচিত না তাদের কাছে প্রথমে অদ্ভুত লাগবে এবং এডজাস্ট হতে একটু সময় লাগতে পারে। তবে মোটেও খারাপ লাগবে না আশা করা যায়।
আমার স্কোরঃ ৮/১০

কেন দেখবেন (Enjoyment): ভাল লাগলে এক আসরে দেখে ফেলার মতো কারন এর থ্রিলে ঢুকে পরলে শেষ পর্যন্ত ধরে রাখবে। গল্পে অনেক রূপসী নারীর দেখা পাবেন। ছেলে ক্যারেক্টার গুলাও যথেষ্ট ইন্টারেস্টিং। রেগুলার আনিমের ভীড়ে পেস চেঞ্জ করার জন্য আনিমেটি দেখতে পারেন।
আমার স্কোরঃ ৭/১০

প্রতিকূলতা (Con): অনেক সেগমেন্ট একসাথে থাকায় শুরুতে মাথায় জট লাগতে পারে। তাই প্রথম ৩ এপিসোড একটু খাপছাড়া লাগবে। জনপ্রিয় আনিমে মোনোগাতারি সিরিজের সাথে অনেক দিক দিয়ে মিল পাওয়া যাবে। এমনকি ক্যারেক্টারেও মিল পাবেন। তবে এটাকে ইতিবাচক নাকি নেতিবাচক ভাবে নিবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।

ওভারঅল: আপনার দেখা সেরা আনিমের লিস্টে হয়ত এটি স্থান পাবে না। তবে ভাল কিছু আনিমের মধ্যে থাকবে আশা করা যায়। তাই যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন।
পার্সোনাল অভারঅল রেটিং ৭.৫/১০

বিঃদ্রঃ আনিমেটি দেখার সময় এন্ডিং সঙ এর পরে আরও একটি স্টোরি সেগমেন্ট আছে যেটা বাদ দেবেন না।

Comments