Darker Than Black রিভিউ — Rafiul Alam

“If you pretend to feel a certain way, the feeling can become geninue all by accident.”
— Hei

যুক্তিবাদ ও আবেগ।মানুষের বিপরীতমুখী দুটি বৈশিষ্ট্য। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা মুখোমুখি হয়ে দাঁড়ালে কেমন হবে?কোনটা বেটার অপশন? সিদ্ধান্ত আপনার।
এটাই মূলত এনিমেটির প্রধান ফিলোসফি।তবুত্ত এ্যকশন এনিমে বা থ্রিলার এনিমের মাঝে যদি সেরা দশটির তালিকা করা হয়,তাহলে নিঃসন্দেহে এটি স্থান করে নিবে।ফুলমেটাল আলকেমিস্ট বিখ্যাত Bones studio এর এনিমে বলে কথা।নয়্যার-এ্যকশন -থ্রিলার ব্যক্তিগতভাবে আমার অন্যতম প্রিয় জানরা। নির্মাতা টেনসাই ওকামুরাকে এক বাক্স ধন্যবাদ।

Synopsis:দশ বছর আগে টোকিওতে এক অজানা,দূর্ভেদ্য এলাকার উদ্ভব হয়।যা হেলস গেট নামে পরিচিত।সেই থেকে কিছু মানুষ অলৌকিক সাইকিক পাওয়ার অর্জন করে।তারা কন্ট্রাক্টর নামে পরিচিত।তাদেরকে সহায়তা করে অনুভূতিহীন কিছু মানুষ।তারা ডল নামে পরিচিত।ঘটনার মূল রহস্য হল হেলস গেট।যা পদার্থবিদদের আকর্ষণের বিষয়।আবার হেলস গেট উদ্ভবের সাথে আকাশের আসল তারাগুলো হারিয়ে যায়।দেখা দেয় নতুন তারা।যাদের সাথে কন্ট্রাক্টরদের অদ্ভুত সম্পর্ক রয়েছে।গল্পে আমাদের নায়ক হল Hei।যে একজন কন্ট্রাক্টর।কন্ট্রাক্টররা কিছু সংগঠনের হয়ে কাজ করে,যাদের মূল উদ্দেশ্য অজানা।Hei কোন ব্যতিক্রম নয় বলে সে তার সিন্ডিকেটের জন্য ঝুঁকিপূর্ণ মিশন কম্লিট করে।Hei এর সহযোগী Yin নামের ডল এবং Mao নামের কথা বলতে পারা বিড়াল।যাদের নেতা হল হুয়াং নামের এক মাঝবয়সী লোক।সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করা তাদের কাজ।ফলে তারা জড়িয়ে পড়ে বিভিন্ন প্যাঁচে।যা তাদের অতীতের সাথে সম্পর্কযুক্ত।

Theme setup,Background music and Animation:থিম সেটআপ খানদানী।অবস্থা বুঝে ব্যবস্থা।সিজন টু এর প্লট ছিল রাশিয়ায়।সেটা ভালোমত তুলে ধরেছে। একশন খুবই মারাত্মক।প্রধান ফোকাস একশন।ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো।তবে আরও ভালো হতে পারত।প্রথম সিজনের প্রথম ওপেনিং ভাল লেগেছে।প্রথম এন্ডিংটাও ভালো।তবে দ্বিতীয় সিজনের ওপেনিং-এন্ডিং পুরাই ব্যাং অন।ওভিএ এর এন্ডিংও চরম( ব্যক্তিগত অভিমত )।এনিমেশন অন্যসব Bones studio এর এনিমের মতই।আমার সবসময় ভালো লাগে।

Characters Setup:বহুত ক্যরেকটার।কিন্তু প্রথম সিজনে মাত্র ২৬ টা এপিসোডে অসাধারণ ডেভেলপ করেছে।সেকেন্ড সিজনে আরও দ্রুত,মাত্র ১২ এপিসোড।বোনাস হিসেবে আছে ৪ এপিসোডের ওভিএ সিরিজ।প্রথম সিজনে বিশেষ করে Hei এর কথা বলতে হয়।ডুয়াল পার্সোনালাটি নতুন কিছু না।কিন্তু Hei এ ব্যাপারে মুগ্ধ করবেই।সেকেন্ড সিজনে আবার Hei কে দেখা যায় নতুন রুপে।Suou এর জন্য মায়া লেগেছে কেন জানি।ও হ্যা,ফার্স্ট সিজনে বিড়াল Mao এর এক্সপ্রেশন বেশ মজার ছিল।প্রতিদিন তো আর বিড়ালের এক্সপ্রেশন দেখতে পাওয়া যায় না!পরিশেষে বলব Yin,Huang,Misaki,Simon, Amber সহ প্রায় সবাইকে সিগনিফিকেন্ট মনে হয়েছে।

Overall Rating:

MAL Rating:
season 1- 8.33
season 2- 7.72
ova- 8.17
My Rating:
season 1- 9.20
season 2- 8.8
ova- 9.00

season 1 1st op:
http://youtu.be/gunMrT5mSQg

season 2 op:
http://youtu.be/cRuefYEPedE

season 1 1st ending:
http://youtu.be/2bAPhU9YSIE

season 2 ending:
http://youtu.be/s6a-2R8KXDM

Zankyou no Terror রিভিউ — Rafiul Alam

অপরাধ কি কখনও গ্রহণযোগ্য? নিজের উদ্দেশ্য হাসিলে আমরা সবাই কম বেশি তৎপর।এই চাওয়া ও না পাওয়ার কারণেই অপরাধ সংঘটিত হয়।কিন্তু সকল অপরাধের মোটিভ কী একই ধরনের?মনে হয় না! এমন একটা এনিমে,যার নাম মুখে আনলে অটোমেটিক ডেথ নোট চলে আসে।ডেথ নোট আর মন্সটারের সাথে বোধহয় সবচেয়ে বেশি মিল এটার।তবে এরকম তুলনা না করলেও আমার মতে ১৪ সালের সেরা সাইকোলজিকাল এনিমে এটা।মিউজিক,আর্টওয়ার্ক,ডিরেকশন,সব দিক থেকেই পারফেক্ট প্যাকেজ।হবেই না কেন? এনিমে ডিরেক্টর হিসেবে ছিলেন ওয়াতানাবে শিনিচিরো।যিনি কিনা ডিরেক্টর হিসেবে ছিলেন কাউবয় বিবপ,সাকামিচি আপলন,সামুরাই চাম্পলু,স্পেস ড্যান্ডির।ছিলেন এরগো প্রক্সি,ইউরেকা সেভেনের স্টোরিবোর্ডে।শুধু উনিই নন,এনিমের মিউজিক কম্পোজার ছিলেন ঘোস্ট ইন দ্য শেল খ্যাত ইয়োকো কানো।তাই বুঝতেই পারছেন,বেশ উঁচু জাতের এনিমে।তবে অপরাধ করেছে একটাই,মাত্র ১১টা এপিসোড।ঘটনা আরও বড় আশা করাই স্বাভাবিক।আর সিজন টু এর কোন সংবাদই নেই।তাই এক্ষেত্রে এন্ডিং আরও অনেক ওয়ানশট এনিমের মত “কিছু কথা ছিল বাকি” জাতীয়।

Synopsis: শুরুতেই দেখানো হয় বরফঢাকা আওমরির নিউক্লিয়ার প্লান্ট থেকে ইউরেনিয়াম চুরি হয়।পরবর্তীতে আমাদের পরিচয় হয় দুই বন্ধুর সাথে।যারা একে অপরকে নাইন আর টুয়েলভ বলে সম্বোধন করে।প্রথম এপিসোডের শুরুতেই লিসা মিশিমা নামে বুলিয়িংয়ের শিকার এক মেয়ের সাথে পরিচয় ঘটে তাদের,ঘটনাচক্রে সে নাইন ও টুয়েলভের সাথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে যায়।যাহোক, নাইন ও টুয়েলভের কান্ড কীতর্ি বড়ই কৌতুহলদ্দীপক।জি,ঠিকই ধরেছেন,তারা টেরোরিস্ট।হ্যাকিং,বোমা তৈরী,এবং নেটওয়ার্কিংয়ে বিশদভাবে পারদশর্ী।নিজেদের স্পিনক্স নাম দিয়ে ভিডিও প্রকাশ করে পুলিশকে হিন্ট দিয়ে দেয় কোথায় এবং কখন বোমা বিস্ফোরন ঘটবে,এক্ষেত্রে তারা ঐতিহাসিক মিথ ব্যবহার করে।যার মর্ম উদ্ধার করতে পারেন একমাত্র পুলিশ বিভাগের সেরা গোয়েন্দা শিবাজাকি। কিন্তু মজার ব্যাপার হল তাদের বোমাবাজিতে কোন মানুষের মৃত্যু হয় না।তাহলে কী তাদের উদ্দেশ্য?

 

Theme setup, Animation & Background Music:এই তিনটা ক্ষেত্রেই এনিমেটা আমার কাছে সেরা।বর্তমান কালের জাপান হল প্রেক্ষাপট।সবই বাস্তব,সাধারণ পরিবেশ।একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন,যে ফোনটা ব্যবহার করা হচ্ছে তা আসলে পরিচিত iPhone 5,তেমনি ব্যবহৃত নোটবুকের পিছনের লোগোটি Apple এর মত লাগে।কোন ডার্ক ধরনের থিমকে প্রাধান্য দেওয়া হয়নি।আর্টওয়ার্ক এর চাইতে বেশি ভালো চাইতে পারবেন না।প্রাকৃতিক দৃশ্য,ব্যস্ত শহর টোকিও অথবা ঘরের ভেতরের দৃশ্য,সবকিছুই জীবন্ত মনে হবে। আমি 360p তে দেখা শুরু করেছিলাম,পরে 720p নামাতে বাধ্য হয়েছি।তাই সবাইকে বলব উপভোগ করতে চাইলে 720p তে বা 1080p তে দেখুন।প্রযুক্তির পূর্ণ স্বদব্যবহার করেছে Aniplex ও Studio Mappa.এনিমেশন খুবই সাবলীল।ফ্রেমরেটের দায়িত্বে যে ছিলেন তাকে বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত।আরেকটি বিষয় আমাকে মুগ্ধ করেছে,তা হল ভিউ পয়েন্ট।সিনেমায় যেমন একটা জিনিসে ফোকাস করলে অন্যান্য জিনিস ঘোলা হয়ে যায়,Zankyou no Terror এও একি কৌশল ব্যবহার করা হয়েছে। এমন না যে এটিই প্রথম,আরো অনেক এনিমেতেও আমি এই কৌশল ব্যবহার করতে দেখেছি।কিন্তু এই এনিমেতে এটাকে অন্য পযর্ায়ে নিয়ে যাওয়া হয়েছে।মনে হবে যেন কোন বাস্তব সিনেমা দেখছেন।এবার আসি ব্যাকগ্রাউন্ড মিউজিকে,শুরুতেই বলেছি,মিউজিকের দায়িত্বে ছিলেন ঘোস্ট ইন দ্যা শেল খ্যাত ইয়োকো কানো।এটার OST আমার সবচাইতে প্রিয়।”Von” শব্দটি এনিমেতে অনেকবার দেখানো হয়েছে।আইসল্যান্ডের ভাষা যার অর্থ হল Hope বা আশা। তো Von নামের ট্রাকটির ফিচারিংয়ে ছিলেন Arnor Dan. যিনি আইসল্যান্ডের অধিবাসী।তাই সত্যিকার অর্থেই এটি “Music from a cold land”

Characters Setup: নাইন ও টুয়েলভকে নিঃসন্দেহে এনিমে জগতের সবচেয়ে বুদ্ধিমানদের মাঝে স্থান দিতে হবে।দুজনের মধ্যে টুয়েলভ হাসিখুশি ও প্রাণবন্ত,আর নাইন কিছুটা শান্ত ধরনের।তবে দুজনকে মানিকজোড় বলা চলে।লিসা মিশিমা কমন ধরনের চরিত্র।পারিবারিক ভাবে বিপর্যস্ত,নিঃসঙ্গ,দুঃখী প্রকৃতির মেয়ে।যার প্রতি দর্শকদের সিম্পাথী আসবেই।নাম্বার ফাইভ স্ক্রীনে আসার সাথে সাথে যেন কাহিনীর মজা শুরু হয়।যথর্াথর্ এন্টাগনিস্ট।তবে তার ভয়েস একট্রেস আরও ভাল উচ্চারণে ইংরেজী বললে খুশি হতাম। ডিটেকটিভ শিবাজাকী হল এমন একজন,যার সাথে দর্শকও গোয়েন্দাগিরী করবেন।অভিজ্ঞ ও যুক্তিবাদী এই গোয়েন্দার কাজের প্রতি ভালোবাসা বেশি থাকার ফলে পরিবারকে সময় দিতে পারেন না।মন্সটারের লুঙ্গের সাথে সাদৃশ্য চোখে পড়ার মত। সাইড চরিত্রের মাঝে শিবাজাকীর সহযোগী মোটামত লোকটার “Fat people aren’t all about carbs!” কথাটি কিন্তু বেশ শিক্ষনীয়!

Over-all Rating:

MAL Rating: 8.33
My Rating: 9.5

OST link:

https://soundcloud.com/zankyou-n…/…/all-soundtracks-playlist

Von:

https://soundcloud.com/zankyou-no-terror/von

Animekhor Admins’ Choice (2014)

এনিমখোর এডমিন্স’ চয়েস

এ বছরের বিভিন্ন ক্যাটাগরিতে এডমিনদের ভোটে নির্বাচিত এন্ট্রিগুলি নিয়ে একটি সাজেশনমূলক লিস্ট। এডমিন প্যানেলের চোখে সেরা যেসব এন্ট্রি ছিল, সেগুলি এখানে প্রকাশ করা হল।

admins-choice

 

Best Female Character (2014) – Miyazono Kaori [Shigatsu wa Kimi no Uso]

২০১৪ তে হয়ে যাওয়া সবগুলো পোলের মধ্যে এনিমখোরের সবার মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সম্ভবত এই পোলটি। শিগাতসু ওয়া কিমি নো উসোর মিয়াযোনো কাওরি নাকি গেক্কান শৌজো নোযাকি কুনের সাকুরা চিয়ো, এই নিয়ে বিপুল উত্তেজনা, ব্যাপক প্রচারণা আর প্রচুর ভোটের ছড়াছড়ি এর আগে আর কোন পোলে দেখা যায়নি। এ থেকেই বোঝা যায় এই দু’ জনের মাঝে অবশ্যই এমন কিছু আছে যা দর্শকদের মন জয় করেছে ব্যাপকভাবে।
মিয়াযোনো কাওরির মিষ্টি হাসি, স্বাধীনচেতা মনোভাব, সুরের প্রতি ভালবাসা আর জীবনদর্শন মন ছুঁয়ে যাবে যে কারোরই। কঠিন বাস্তবতার মাঝেও হাসতে ভুলে না যাওয়া এই কিশোরী তার অদম্য মানসের কারণেই এনিমখোরের সবার মনে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে বোঝাই যায়।
প্রথম স্থান একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেও কাওরির থেকে মোটেও পিছিয়ে নেই চিয়ো। নোযাকি কুনের প্রতি শর্তহীন ও অপরিসীম ভালবাসা থেকে বার বার নানা রকম হাস্যরসাত্মক ঘটনার শিকার হওয়া চিয়োর প্রতি এক মায়া জন্মাতে বাধ্য হয়েছে অনেকেরই। তাই, শুধু এ বছরের জন্যই নয়, অনেকের ক্ষেত্রে হয়ত সব সময়ের জন্যের পছন্দের চরিত্রের তালিকাতেও এদের নাম ঢুকে গিয়েছে।

 

17-best-female-char

Best Male Character (2014) – Archer [Fate/Stay Night: Unlimited Blade Works]

২০১৪ এর অন্যতম হাইপ সৃষ্টিকারী আনিমে ছিল ইউফোটেবলের ফেট/স্টে নাইটঃ আনলিমিটেড ব্লেডওয়ার্ক্স পার্ট ১। ২০০৬ সালে প্রচার সম্পন্ন হওয়া আনিমের রিমেক ছিল এটি আর এই আনিমের এবারের প্রধান আকর্ষণ ছিল আর্চার। প্রথম পর্ব থেকেই এবার আর্চার নিজের খেল দেখাতে থাকে। আর তার আইডিয়ার এবং আনিমের মূল চরিত্র শিরোর সাথে তার আচরণ শুধু রহস্যেরই অবতারণা করেছে। আর তার সাথে তার অস্ত্র Caladbolg তো ছিলই। তাতেই মাত্র ১২ পর্বের সীমিত স্ক্রিনটাইম সত্ত্বেও হাচিকেন ইউগোকে পিছে ফেলে সেই এবারের সবচেয়ে জনপ্রিয় মেইল ক্যারেক্টার।ঐদিকে দ্বিতীয় স্থানে থাকা হাচিকেন হয়তো এমন কোন ফ্ল্যাশি, ক্যারিজমাটিক, ড্যাশিং চরিত্র না। কিন্তু অসম্ভব প্রেরণার উৎস এই চরিত্রও গিন নো সাজি আনিমের দুই সিজনে জয় করে নিয়েছে অনেকের মন।

16-best-male-char

 

Best OST (2014) – Zankyou no Terror

কাউবয় বিবপের পর আবার ফিরে এসেছেন ডিরেক্টর ওতানাবে আর কম্পোজার ইয়কো কানো Zankyo No Terror নিয়ে।
এবং অ্যানিমেটার পাশাপাশি OST ও যে সবার মন জয় করে নিয়েছে সেটা বোঝা যায় এনিমখোর টপচার্ট ২০১৪ এর বেস্ট OST এর পোল দেখলই।
সেকেন্ড পজিশনে থাকা Aldonah Zero (২৪ ভোট) থেকে প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে থাকা(মোট ৪২ ভোট) Zankyo no Terror এর ওপেনিং সং, এন্ডিং সং আর সাউন্ড ট্র্যাক যে সবাইকে বিমোহিত করেছে সেটা আসলে বলাই বাহুল্য।
ধন্যবাদ ইয়োকো কানোকে অসাধারন সব মিউজিক ট্র্যাক উপহার দেয়ার জন্য

সময় থাকলে আপনিও ডাউনলোড করে নিতে পারেন Zankyo no Terror এর ২টি OST এবং সেখান থেকে পছন্দের মিউজিক ট্র্যাক নিয়ে সাজাতে পারেন আপনার প্লে লিস্ট।

15-best-ost

 

Best Ending Song (2014) – “believe” by Kalafina

Fate/Zero তে তিন সুন্দরী ও ট্যালেন্টেড ভদ্রমহিলার ব্যান্ড Kalafina এর করা ওপেনিং ট্র্যাক to the beginning মনে আছে? সেই Kalafina ই এবার করছে Fate/StayNight: Ultimate Blade Works এর এন্ডিং believe. আবার মুগ্ধ করেই ছেড়েছে তারা এ গানটি দিয়ে। পুরোগানটা শুনে ফেলুন এখানে:
http://www.jpopsuki.tv/video/Kalafina—believe/4b1a0fc506c04ee03c1a3b1a2a8ac7db

দ্বিতীয় স্থানে আছে বছরের অন্যতম বিস্ময়ের পরিচয় দেওয়া ক্লাসিক আনিমে PingPong the Animation এর এন্ডিং ট্র্যাক Ano Hero to Bokura no Tsuite। Merengue এর গানটি শুনুন এখানে:
https://www.youtube.com/watch?v=iqxzXesDHu0

14-best-ed

 

Best Opening Song (2014) – “unravel” by Ling Tosite Sigure

টোকিয়ো গুল আনিমের বাকি সব দিক নিয়ে যেমনই মতামতথাকুক মানুষের, ইন্ডি রক ব্যান্ড TK from Ling Tosite Sigure এর Unravel ছিল বছরের সবচেয়ে জনপ্রিয় ওপেনিংগুলোরএকটি। গানটির অরিজিনাল ভিডিও দেখে ফেলুন এখানে।
http://www.jpopsuki.tv/video/TK-from-Ling-tosite-sigure-–unravel/9b5ddf0d3556c44d5053d8bb1eaa39c6

অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিল বছরের শেষে এসে সম্প্রচার শুরু করেইসেনসেশনে পরিণত হওয়া Shigatsu Wa Kimi no Uso এর জন্য করা Goose House এর অত্যন্ত সুন্দর গান Hikaru Nara. গানটার খুব ভালো একটি লাইভ পারফরম্যান্স:

https://www.youtube.com/watch?v=SnXkhkEvNIM

13-best-op

 

Best Female Seiyuu (2014) – Suzuko Hara

মিষ্টি, সহজ সরল বাচ্চা মেয়ে নারু কোন এনিমখোরের মন জয় করতে পারেনি, সেটা নিয়ে গবেষণা করা যেতে পারে। সুচারুভাবে তার কণ্ঠ দিয়ে চরিত্রকে যিনি প্রাণ দান করেছেন, সেই সুজুকো হারা এবারের পোলে বিপুল ভোটে বিজয়ী। আশা করা যায় ভবিষ্যতেও এমন মনে রাখার মত চরিত্রে তিনি আবারো কণ্ঠ দান করবেন।

12-best-female-seiyuu

Best Male Seiyuu (2014) – Daisuke Ono

ক্যারিসমাটিক, ম্যানলি দায়সুকে অনো আনিমে ইন্ডাস্ট্রিতে আছেন অনেকদিনই. গত বছর পোলে হিরোশি কামিয়ার বিপুল ভোটের জয়ে শেষমেষ পাদপ্রদীপের আলোতে আসতে পারেননি, কিন্তু এই বছরে কুজো জোতারো সহ আরো বেশ কিছু জনপ্রিয় চরিত্রের কণ্ঠ দিয়ে উনি মন জয় করেছেন এনিমখোরদের।

11-best-male-seiyuu