Anime of the year: Runner-up (2014) – Mushishi Zoku Shou

Anime of the year: Runner-up (2014)

Mushishi Zoku Shou

মুশিশি হচ্ছে সেই আনিমেগুলোর একটা যা কেউ একবার দেখলে তা তার মনে দাগ কেটে রাখতে বাধ্য। এই আনিমের প্রথম সিজন প্রচারিত হয় ২০০৫ সালে। এবং এরপর যখন মানুষজন আশাই ছেড়ে দিয়েছিল এর সিজন টুয়ের তখনই আসে মুশিশি যোকু-শো সিজন ১, খান দুয়েক স্পেশাল এবং সিজন ২। এবং মুশিশি সিজন ২ এর পরে ২০১৫ তে বের হবে মুশিশির শেষ মুভি। এবং এর মধ্যে দিয়েই সমাপনী হবে মুশিশি গিনকোর গল্পের। ভুতুড়ে জীব মুশিদের পিছে পিছে চলতে গিয়ে জীবনের বিভিন্ন দিক তুলে ধরা এই এপিসোডিক আনিমেটি খুব ঠাণ্ডা একটা পেসিং এ মানুষের মনের মধ্যে দিয়ে অনুভূতির ঝড় বইয়ে দিতে পারে। কখনও হয়তো বিমল আনন্দে, কখনও বা দুঃখে। সাথে অবশ্যই বলা দরকার মুশিশির অসাধারণ সব সাউন্ডট্র্যাকের কথা। এবং প্রকৃতিকেও এত সুন্দরভাবে আর কয়টা আনিমেতে ফুটে তোলা গেছে সেটাও হাতে গোণার মত।
সব মিলিয়ে সর্বকালের সর্বসেরা আনিমের কোন লিস্ট করা হলে সেখানে হয়তো সহজেই ঢুকে যাবে এই অসাধারণ রকমের মৌলিক আনিমেটি।

0-aoty-runnerup

 

Anime of the Year (2014) – Fate/Stay Night: Unlimited Blade Works

Anime of the Year – 2014

Fate/Stay Night: Unlimited Blade Works

প্রথম যখন ঘোষণা আসে ২০০৬ সালের জনপ্রিয় আনিমে Fate/Stay Night এর রিমেক তৈরি হচ্ছে এবং তার দায়িত্বে আছে Fate/Zero এর ক্রিয়েটর ufotable তখন থেকেই প্রচণ্ড সাড়া ফেলে দেয় তা। প্রচার শুরুর অনেক আগেই শুরু হয়ে যায় প্রচারণা। এর পর জানা যায় ইউফোটেবল গতবারের থেকে ভিন্ন কাহিনী কিন্তু একই ক্যারিজমাটিক চরিত্রদের নিয়ে তৈরি করবে Fate/Stay Night: Unlimited Blade Works এবং তা প্রচারিত হবে দু ভাগে, ২০১৪ ও ২০১৫ সালে।
এ বছর প্রচারিত হয় এই আনিমের প্রথম সিজন, এবং না মেনে উপায় নেই প্রথম সিজনেই অসাধারণ ভিজুয়ালস, দুর্দান্ত অ্যাকশন দিয়ে মন ভরিয়ে দিয়েছে F/SN: UBW। অনেকেই ভয়ে ছিলেন আগের দুইটি ফেইট আনিমের তুলনায় এটার মিউজিক কেমন হয় তা নিয়ে। সে দিক দিয়েও সকল ভয় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আনিমেটি। তার সাথে ছিল আর্চারের মত চরিত্র, যার একার bad-assery ই সম্ভবত একটা আনিমেকে অনেক উপরে নিয়ে চলে যেতে পারে দর্শকদের মনে, যার প্রমাণ গ্রুপেও পাওয়া যাবে তার ২০১৪ এর সেরা পুরুষ চরিত্র নির্বাচিত হওয়ায়। অনেকেই বলছে প্রথম সিজন দ্বিতীয় সিজনের জন্য বিল্ড-আপ মাত্র, এবং বিল্ড-আপেই যদি এই অবস্থা হয়, কে জানে সামনের বছর কি দেখাতে যাচ্ছে F/SN: UBW Season 2!

0-aoty-champion

 

 

অ্যানিমেই সাজেশন অ্যান্ড রিভিউঃ Natsume Yuujinchou (নাতসুমে ইউজিনচো)

Natsume Yuujinchou (নাতসুমে ইউজিনচো)
English: Natsume’s Book of Friends

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=Jpmb-X12HG8)

অনেক ছোটবেলা থেকেই টিনেজেড Natsume Takashi (নাতসুমে তাকাশি) ইয়োকাই (জাপানে ইয়োকাই হচ্ছে ভূত, প্রেত) দেখতে পায়। বাবা-মা হারা নাতসুমে এই কথা সবার কাছ থেকে গোপন রাখে। অনেক আত্মীয়ের বাসা-বাসায় থেকে অবশেষে নাতসুমে যখন তার বাবা-মার এর এক ভালো আত্মীয়ের বাসায় স্থায়ীভাবে থাকতে শুরু করে সেখানে সে তার দাদির রেখে যাওয়া একটা বই পায় যেখানে অনেক ইয়োকাই এর নাম লেখা। স্পিরিচুয়াল শক্তির অধিকারি নাতসুমের দাদি নাতসুমে রেইকো এইসব ইয়োকাই দের হারিয়ে তাদের আনুগত্যের প্রমাণ হিসেবে তাদের নাম এই বই এ রেখে দিয়েছিল। এই বই পাওয়ার পর থেকে তার কাছে একে একে সব ইয়োকাই রা আসতে থাকে তাদের নাম ফেরত নিতে। এমনই এক ইয়োকাই এর কাছে থেকে পালানোর সময় তার দেখা হয় এক শক্তিশালী ফক্স স্পিরিট “মাদারা” এর সাথে। ঘটনাক্রমে তার বডিগার্ড মাদারা এর সাথে নাতসুমে এর সব ইয়োকাইদের নাম ফিরিয়ে দেয়ার যাত্রা শুরু হয় ।

স্টোরি/ কাহিনিঃ (১০/১০)

“Thank you…for not growing to hate humans.”

নাতসুমে ইউজিনচো এর কাহিনি এপিসোডিক। প্রতি পর্বে একটা করে নতুন ইয়োকাই আসে নাতসুমে এর কাছ থেকে তার নাম নিতে আর তাদের নাম ফিরিয়ে দেয়ার মধ্যে দিয়েই কাহিনি নাতসুমে ইউজিনচো এর। শুধু নাম ফিরিয়ে দেয়াই না, মাঝে মাঝে বিভিন্ন ইয়োকাই রা বিভিন্ন অনুরোধ নিয়ে আসে নাতসুমে এর কাছে আর নাতসুমে তাদের সাহায্য না করে ফিরিয়ে দিতেও পারে না।
নাতসুমে ইউজিনচো মানুষ-মানুষের, মানুষ-ইয়োকাই দের বন্ড এর উপর জোর দেয়। এই সিরিস এর প্রতিটা কাহিনি ই ইউনিক আর গভীর অর্থ বহন করে। মানুষ কেন ইয়োকাই দের প্রতি টান অনুভব করে, ইয়োকাই রা কেন মানুষদের প্রতি টান অনুভব করে সবকিছুই এইখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আর প্রতিটা ইয়োকাই এর নাম ফিরিয়ে দেয়ার সময় তাদের নাম নেয়ার সময়কার স্মৃতি নাতসুমে দেখতে পায় যার প্রতিটা অংশই খুব ইমোশোনাল। প্রতিটা গল্প শেষেই মন একটু খারাপ হয়ে গেলেও একটা উষ্ণ অনুভূতি থেকে যায় যেই কারণে পিছে ফিরে বার বার গল্পটা মনে করতে ইচ্ছা করে।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=xrbfAU2UZqI)]

আর্টঃ (১০/১০)

নাতসুমে ইউজিনচো এর আর্ট খুবই সুন্দর। কান্ট্রিসাইড এ কাহিনির সেটআপ হওয়ায় প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি। আর এই দৃশ্যগুলো আর্ট আর অ্যানিমেশন এর সৌন্দর্যের কারণে অনেক ভালোভাবে ফুটে উঠেছে। প্রতিটা কাহিনি এর আর্ট খুবই ভালোভাবে মানিয়ে গেছে। গাছ-গাছালি, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসা, মাঠ-ঘাট সবই এত ভালভাবে মানিয়ে গেছে যে একেকটা এপিসোড দেখলেই মন ঠাণ্ডা হয়ে যায়।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=aD3AVIsBaSs)]

সাউন্ডঃ (১০/১০)

নাতসুমে ইউজিনচো এর অন্যতম মনে রাখার মত বিষয় হচ্ছে এর সাউন্ডট্র্যাক। নাতসুমে ইউজিনচো এর OP (https://www.youtube.com/watch?v=FDbfgSlSw58) আর ED টা অনেক বেশি সুন্দর, বিশেষ করে ED টা (https://www.youtube.com/watch?v=55hO1nR0b-I), ED টা আমার অনেক বেশি পছন্দের, অনেক পিসফুল একটা গান, শুনলে মন একবারে শান্ত হয়ে যায়। নাতসুমে ইউজিনচো এর প্রতিটা কাহিনি এর আবহ এর সাথে এর সাউন্ডট্র্যাকগুলো অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে গেছে যেটা অ্যানিমে দেখার অনুভুতিটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=pFMZ0xTmNcY)]

ক্যারেক্টারঃ (৯/১০)

নাতসুমে ইউজিনচো ইউনিক, ইন্টারেস্টিং আর মেমোরেবল ক্যারেক্টার দিয়ে পরিপূর্ণ। নাতসুমে এর যত ইয়োকাই এর দেখা হয় তারা সবাই ইউনিক, শুধু তাদের পারসোনালিটি না এমনকি তাদের কাহিনিগুলাও মেমোরেবল, হার্ট ওয়ার্মিং, তাদের সমস্যাগুলাও খুব ভালোভাবে চিন্তা করা। নাতসুমে এর পাওয়ার এর জন্য সে অনেকটা সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল, সেই আবার সবাইকে বিশ্বাস করতে শিখে। মাদারা যে কিনা শুধু বইটা নেয়ার জন্যই নাতসুমে এর সাথে থাকে সে ও একসময় বই এর চেয়ে বেশি নাতসুমে এর জন্যই কেয়ার করতে শুরু করে। বেশিরভাগ ক্যারেক্টার ই যদিও এক পর্বের বেশি থাকে না তাও বেশ কয়েকটা ক্যারেক্টার অন্য এপিসোডগুলাতেও আসে আর এদের সাথে নাতসুমে এর সম্পর্ক আরও ভালভাবে ফুটে উঠে।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=l_95XcbjgU8)]

এঞ্জয়মেন্টঃ (১০/১০)

নাতসুমে ইউজিনচো এর প্রতিটা কাহিনি ই দেখতে বেশ মজার, ২০ মিনিট এর কাহিনি কখন শেষ হয়ে যাবে টের ই পাওয়া যাবে না। আর এরই সাথে ইউনিক ক্যারেক্টার, অসাধারণ সাউন্ডট্র্যাক, আর ইন্টারেস্টিং স্টোরি দেখতে বোর লাগবে না কখনই। প্রতিটা এপিসোড এমন একটা ভাইব আছে যে একটা এপিসোড দেখলেই মনে এক অন্য ধরনের শান্তি চলে আসে। বিকালে বাইরে বসে এই সিরিস দেখার সাথে অন্য কোন অনুভুতির তুলনাই হয় না।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=EJolEPJzxaA)]

ওভারঅলঃ (১০/১০)

এককথায় বলতে গেলে নাতসুমে ইউজিনচো সিরিসটা মাস্টারপিস। এই সিরিসটা দেখে এই সিরিসটার প্রেমে না পড়াটা অসম্ভব। অনেক ইমোশোনাল ইউনিক কাহিনি একই সুতায় গাথা এই সিরিস টাতে। এই সিরিস এর প্রতিটা সাইড ই আমাকে অবাক করেছে, কখনই হতাশ করেনি। সুপারন্যাচারাল স্লাইস আভ লাইফ হিসেবে এই অ্যানিমেই টা আরেকটা মাস্টারপিস।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=NgKRd8ATy_U)]

MAL র‍্যাঙ্কিংঃ ১২০
MAL রেটিংঃ ৮.৪৫
আমার রেটিংঃ ১০

Natsume Yuujinchou সিরিস এর ক্রোনোলোজি (ধারাবাহিকতা)ঃ

1. Natsume Yuujinchou (Jul 8, 2008 to Sep 30, 2008) MAL Rank #120 [13 episodes]
2.Zoku Natsume Yuujinchou (Jan 6, 2009 to Mar 31, 2009) MAL Rank #46 [13 episodes]
3. Natsume Yuujinchou San (Jul 5, 2011 to Sep 27, 2011) MAL Rank #42 [13 episodes]
4. Natsume Yuujinchou Shi (Jan 3, 2012 to Mar 27, 2012) MAL Rank #28 [13 episodes]
5. Natsume Yuujinchou: Itsuka Yuki no Hi ni (Feb 1, 2014) MAL Rank #131 [1 episode]

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=mLOOUz3LWfA
https://www.youtube.com/watch?v=v1eLNNmOvmw
https://www.youtube.com/watch?v=xikpxunpvv4
https://www.youtube.com/watch?v=suLGzcL9eNs)]

অ্যানিমেই সাজেশন অ্যান্ড রিভিউঃ Mushishi (মুশিশি)

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=ZlbxNeOmjEE)]

Mushishi (মুশিশি)

“মুশি”; এই পৃথিবীতে জীবনের প্রাথমিক রুপ। এদের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা। মুশি বিভিন্ন রঙ আর বিভিন্ন গঠনের হতে পারে, আর এদের মধ্যে অনেক মুশি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা তৈরি করতে পারে। রংধনু সৃষ্টি, রোগ হিসেবে থাকা, কাউকে নকল করা, পরজীবী হিসেবে বাস করা এইরকম আরও অনেক কিছুই করতে পারে মুশি। সবাই মুশি দেখতে পারে না, যারা দেখতে পারে তারা হচ্ছে মুশিশি। এমনই এক মুশিশি হচ্ছে গিনকো। মুশিদের অস্তিত্ব আর মুশি আরও ভালোভাবে বুঝার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মুশিশি গিনকো।

স্টোরি/ কাহিনিঃ (৯/১০)

মুশিশি এর কাহিনি এপিসোডিক। মুশিশি গিনকো বিভিন্ন জায়গায় ভ্রমন করে। মুশিরা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে প্রতি পর্বে মুশি সংঘটিত কোন ঘটনার মুখোমুখি হয় গিনকো আর মুশিশি হিসেবে সেইসব ঘটনার সমাধান করে সে। প্রতি পর্বে একেকটা ইউনিক আর খুবই সুন্দর ঘটনার উৎপত্তি হয় আর এইসব ঘটনার মাঝেই মাঝে মাঝে লুকিয়ে থাকে অর্থবহুল আর শিক্ষণীয় বিষয়।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=hmIeGkRe0CI)]

আর্টঃ (৯/১০)

মুশিশি এর আর্ট অসাধারণ, কাহিনি এর সাথে একেবারেই মিলে যায়। মুশিশি এর আর্ট এ অনেকটা পুরানো দিনের আর গ্রামের আবহ আছে। মুশিশি এর প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ, ব্রেথটেকিং, গরজিয়াস। কিন্তু গিনকো ছাড়া প্রায় সব ক্যারেক্টার এর ডিসাইন প্রায় একই রকম। কিন্তু এইটাও কাহিনি এপিসোডিক হওয়ায় তেমন একটা প্রভাব ফেলে না।
অ্যালবামঃ http://imgur.com/a/UjXGH

সাউন্ডঃ (১০/১০)

মুশিশি এর সবচেয়ে বেশি অসাধারণ ক্ষেত্র হচ্ছে এর সাউন্ড। কাহিনি এর সাথে সাউন্ড এর মিল অসাধারণ। রহস্য (https://www.youtube.com/watch?v=puLnIQ-plR8), সাস্পেন্স (https://www.youtube.com/watch?v=z_GIPWwASIU) যেকোনো অবস্থার জন্য পারফেক্ট সাউন্ড আছে মুশিশি তে। মুশিশি এর ওপেনিং (https://www.youtube.com/watch?v=AapZE-LHUdI) আর এন্ডিং সং (https://www.youtube.com/watch?v=r2e7yFbDuWM) দুইটাও অসাধারণ রকমের ভালো। মুশিশি এর সাউন্ডট্র্যাক শুনলে যে কারো মন ঠান্ডা হয়ে যেতে বাধ্য। মুশিশি এর সাউন্ডট্র্যাক যে কতটা অসাধারণ তা শুধু বলে বুঝানো সম্ভব না।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=9Z8nzhKYU2w)]

ক্যারেক্টারঃ (৮/১০)

মুশিশি এর অন্যতম আকর্ষণ এর প্রধান ক্যারেক্টার গিনকো। গিনকো এর ক্যারেক্টার অনেকটা মোনোটোন মনে হতে পারে কিন্তু গিনকো যেভাবে একাত্মতা নিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করে তা দেখে বুঝা যায় যে গিনকো ক্যারেক্টার টা আসলে কতটা অসাম। কাহিনি এপিসোডিক হওয়ায় প্রতি এপিসোড এ নতুন ক্যারেক্টার আসে কিন্তু ক্যারেক্টারগুলার কাহিনি এতটাই ইউনিক যে প্রতিটা ক্যারেক্টার মনে রাখার মতো। গিনকো শুধু যেই ডাক্তার এর সাথে পরিচিত সে ছাড়া আর কোন ক্যারেক্টার ই একবারের বেশি কোনো এপিসোড এ আসে না।

এঞ্জয়মেন্টঃ (১০/১০)

প্রতিটা কাহিনি ই ইউনিক, অ্যানিমেশন আর সাউন্ড উপভোগ্য হওয়ায় পুরা সিরিস টা ই খুব এঞ্জয়এবল। প্রতিটা এপিসোড ই খুব সুথিং, কাহিনি স্লো পেসড। প্রতিটা এপিসোড ই মনে রাখার মত। একটা এপিসোড দেখে আরেকটা এপিসোড অনেকদিন পরে দেখলেও মজা কমে যায় না, কিন্তু প্রত্যেকটা কাহিনি ই এত মজার আর ইন্টারেস্টিং যে পুরা সিরিস না শেষ করে উঠতে ইচ্ছা হবে না।

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=8CFdDzJaZw8)]

ওভারঅলঃ (১০/১০)

পুরা সিরিসটা এক কথায় বলতে গেলে মাস্টারপিস। মুশিশি এর কাহিনি, সাউন্ডট্র্যাক, প্রাকৃতিক দৃশ্যগুলোর এনিমেশন অসাধারণ। এইটা এমন একটা অ্যানিমেই যেইটা না দেখা মানেই অনেককিছু মিস করা আর এটা দেখে কখনও মনে হবে না যে সময় অপচয় হয়েছে। সবকিছু মিলিয়ে মুশিশি অ্যানিমেই এর জগতে অন্যতম মাস্টারপিস।

MAL র‍্যাঙ্কিংঃ ২৩
MAL রেটিংঃ ৮.৮১
আমার রেটিংঃ ১০

Mushishi সিরিস এর ক্রোনোলোজি (ধারাবাহিকতা)ঃ

1. Mushishi (Oct 23, 2005 to Jun 19, 2006) MAL Rank #23
2. Mushishi Special: Hihamukage (Jan 4, 2014) MAL Rank #48
3. Mushishi Zoku Shou (Apr 5, 2014 to Jun 21, 2014) MAL Rank #22
4. Mushishi Zoku Shou Special (Aug 20, 2014) MAL Rank #104
5. Mushishi Zoku Shou 2nd Season (Oct 19, 2014 to [ongoing]) Rank #19

[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=84XVtCTeBUg
https://www.youtube.com/watch?v=0-Kv2ZHgRJY
https://www.youtube.com/watch?v=chSW6_I9qpI)]

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১৫

ইফ ইউ লাইকড ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru. ইউ মে অলসো লাইক ‘Hyouka

আপনার কাছে ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru. ভালো লাগলে ‘Hyouka ও ভালো লাগতে পারে

কারণ-

Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru. ও ‘Hyouka এর মধ্যে মিল-

* মেইন ক্যারেক্টার এর ভাইব অনেকটা সেইম। এন্টিসোশাল, ইন্ট্রোভার্ট, গ্রাম্পি আর লিথার্জিক।
* মেইন মেইল ক্যারেক্টার ক্লাবে বাধ্য হয়ে জয়েন করে।
* সেইম জনরার। হাইস্কুল, স্লাইস আভ লাইফ।
* কমেডি আর রোমান্স এর কিছু ভাইব আছে।
* ক্লাবে বিভিন্ন মানুষ এর রিকুয়েস্ট আসে আর তা সমাধান করতে নিয়েই মেইন ক্যারেক্টার অন্যদের লাইফে জড়িয়ে পড়ে যা পরে ড্রামাটিকাল অবস্থার সৃষ্টি করে।
* মেইন মেইল ক্যারেক্টারদের জীবনের প্রতি ফিলোসফিকাল দৃষ্টিভঙ্গি।
* দুইটা অ্যানিমেই ই লাইট নভেল এডাপশন।

Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru. ও ‘Hyouka এর মধ্যে অমিল-

* ‘Hyouka’ মিস্টেরি জনরার কিন্তু ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.’ তে তেমন মিস্টেরি এলিমেন্ট নাই।
* ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.’ তে রোমান্টিক এলিমেন্ট তুলনামূলক বেশি।
* ‘Hyouka’ এর অ্যানিমেশন তুলনামূলক ভালো।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১৪

ইফ ইউ লাইকড ‘Bokura wa Minna Kawaisou ইউ মে অলসো লাইক ‘Sakurasou no Pet na Kanojo

আপনার কাছে ‘Bokura wa Minna Kawaisou ভালো লাগলে ‘Sakurasou no Pet na Kanojo ও ভালো লাগতে পারে

কারণ-

Bokura wa Minna Kawaisou ও ‘Sakurasou no Pet na Kanojo এর মধ্যে মিল-

* সেইম জনরার- স্কুল, রোমান্স, কমেডি, স্লাইস আভ লাইফ।
* মেইন মেইল ক্যারেক্টার একদল অন্যরকম মানুষদের সাথে থাকতে শুরু করে।
* কাহিনির সেটআপ বোর্ডিং হাউস এ।
* ক্যারেক্টারদের পারসোনালিটি ইউনিক।
* ভিভিড আর কালারফুল অ্যানিমেশন।

Bokura wa Minna Kawaisou ও ‘Sakurasou no Pet na Kanojo এর মধ্যে অমিল-

* Sakurasou no Pet na Kanojo তে ড্রামা তুলনামূলক বেশি।
* Bokura wa Minna Kawaisou তে কমেডি তুলনামূলক বেশি।
* Sakurasou no Pet na Kanojo এর চেয়ে Bokura wa Minna Kawaisou বেশি লাইট-হার্টেড।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১৩

ইফ ইউ লাইকড ‘Tokyo Magnitude 8.0′ ইউ মে অলসো লাইক ‘Coppelion’

আপনার কাছে ‘Tokyo Magnitude 8.0′ ভালো লাগলে ‘Coppelion’ ও ভালো লাগতে পারে

কারণ-

Tokyo Magnitude 8.0′ ও ‘Coppelion’ এর মধ্যে মিল-

* প্রাকৃতিক বিপর্যয়/ পরিবেশ কোনভাবে ধ্বংস হওয়া নয়ে কাহিনি।
* অনেকটা সেইম আবহ।
* দুইটা অ্যানিমেই এর প্লট ই টোকিও শহরের ধ্বংসাবশেষ এ ঘটা।
* ট্র্যাজিক সেটিংস।

Tokyo Magnitude 8.0′ ও ‘Coppelion’ এর মধ্যে অমিল-

* Tokyo Magnitude 8.0 এ সবাই হঠাৎ করে বিপর্যয়ের মাঝে পড়ে কিন্তু Coppelion এ ৩ টা মেয়েকে ডেসার্টেড সিটি তে পাঠানো হয়।
* Tokyo Magnitude 8.0 মূলত ড্রামা জনরার কিন্তু Coppelion একশন আর সাই-ফাই জনরার।
* Coppelion এ Post-Apocalyptic ভাইব টা তুলনামূলক বেশি।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১২

ইফ ইউ লাইকড ‘Hotaru no Haka’ ইউ মে অলসো লাইক ‘Tokyo Magnitude 8.0

আপনার কাছে ‘Hotaru no Haka’ ভালো লাগলে ‘Tokyo Magnitude 8.0’ ও ভালো লাগতে পারে

কারণ-

Hotaru no Haka’ ও ‘Tokyo Magnitude 8.0’ এর মধ্যে মিল-

* মেইন ক্যারেক্টার সিবলিং (ভাই-বোন)।
* কোন একটা ক্যাটাসট্রফি (দুর্ঘটনা/ দুর্যোগ) এর পরে মানুষের জীবনের অবস্থা নিয়ে কাহিনি।
* সেইম জনরা, ড্রামা।
* রিয়ালিস্টিক আর ইমোশোনাল কাহিনি।
* দুর্ঘটনার পরে ভাই-বোনের বেচে থাকা নিয়ে কাহিনি।

Hotaru no Haka’ ও ‘Tokyo Magnitude 8.0’ এর মধ্যে অমিল-

* ‘Hotaru no Haka’ অ্যানিমেই মুভি। ‘Tokyo Magnitude 8.0’ অ্যানিমেই সিরিস।
* ‘Hotaru no Haka’ এর কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর ‘Tokyo Magnitude 8.0’ এর কাহিনি টোকিও তে ৮ মাত্রার ভুমিকম্পের পরে অবস্থা নিয়ে।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১১

ইফ ইউ লাইকড ‘IS: Infinite Stratos’ ইউ মে অলসো লাইক ‘Seirei Tsukai no Blade Dance

আপনার কাছে ‘IS: Infinite Stratos’ ভালো লাগলে ‘Seirei Tsukai no Blade Dance’ ও ভালো লাগতে পারে

কারণ-

IS: Infinite Stratos’ ও ‘Seirei Tsukai no Blade Dance’ এর মধ্যে মিল-

* সেইম জনরার। একশন, কমেডি, হারেম, এচ্চি।
* মেইন মেইল ক্যারেক্টার এমন পাওয়ার ইউস করতে পারে যেইটা অন্য কোন মেইল ইউস করতে পারে না।
* মেইন মেইল ক্যারেক্টার অল-গার্লস একাডেমি তে যায় এই পাওয়ার এর জন্য।
* মেইন মেইল ক্যারেক্টার এর প্রতি একাধিক ফিমেইল ক্যারেক্টার এর লাভ ইন্টারেস্ট আছে।
* মেইন ক্যারেক্টারদের এমন পাওয়ার আছে যেইটা শুধু মেয়েদের থাকার কথা।

IS: Infinite Stratos’ ও ‘Seirei Tsukai no Blade Dance’ এর মধ্যে অমিল-

* ‘IS: Infinite Stratos’ Mecha আর Sci-fi জনরা এর।
* ‘Seirei Tsukai no Blade Dance’ Fantasy জনরার।
* ‘IS: Infinite Stratos’ এর সেটিংস ফিউচারিস্টিক কিন্তু ‘Seirei Tsukai no Blade Dance’ এর সেটিংস প্রি-মর্ডান যুগের।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ১০

ইফ ইউ লাইকড ‘Mahou Shoujo Madoka★Magica’ ইউ মে অলসো লাইক ‘Selector Infected WIXOSS

আপনার কাছে ‘Mahou Shoujo Madoka★Magica’ ভালো লাগলে ‘Selector Infected WIXOSS’ ও ভালো লাগতে পারে

কারণ-

Mahou Shoujo Madoka★Magica’ ও ‘Selector Infected WIXOSS’ এর মধ্যে মিল-

* সেইম জনরা এর। সাইকোলোজিকাল, ড্রামা।
* শুধু ৫ টা মেইন মেয়ে ক্যারেক্টার নিয়ে কাহিনি।
* নরমাল অ্যানিমেই হিসেবে শুরু হয়ে কাহিনি ক্রমাগত ডার্ক হতে থাকে।
* কাহিনির থিম অনেকটা এক।
*কোন মেয়ের একটা নির্দিষ্ট ইচ্ছা পূরণ করা, সেই ইচ্ছা পূরণের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করা আর ইচ্ছা পূরণ করতে না পারার ফলাফল নিয়ে কাহিনি।
* কিউট গার্লস ফাইটিং এন্ড সাফারিং।
* মেইন ক্যারেক্টার এর মিল।
* সাসপেন্স, মিস্টেরি আর প্লট টুইস্ট আছে।
* সেইম ডার্ক এটমোস্ফিয়ার।

Mahou Shoujo Madoka★Magica’ ও ‘Selector Infected WIXOSS’ এর মধ্যে অমিল-

* ‘Mahou Shoujo Madoka Magica’ ‘Selector Infected WIXOSS’ এর চেয়ে তুলনামূলক বেশি ডার্ক।
* ‘Mahou Shoujo Madoka Magica’ তে মেয়েদের উইচ দের বিরুদ্ধে ফাইট করতে হয় আর ‘Selector Infected WIXOSS’ এ কার্ড গেইম এর জগতে একটা মেয়ে আরেকটা মেয়ের বিরুদ্ধে ফাইট করে তাদের কার্ড এর ভিতরে থাকা মেয়েদের (LRIG) কমান্ড করে।