দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, সবার প্রত্যাশা এবার যুদ্ধ শেষ হবেই। জাপানের জনগন তাকিয়ে রয়েছে তাদের সরকারের দিকে, কখন সরকার যুদ্ধ শেষ হবার ঘোষণা দেবে। কিন্তু জাপান সরকার নির্বিকার। জনগন এদিকে অভাব অনটনে নিক্ষিপ্ত। সরকারি ration প্রয়োজন অনুযায়ী একেবারেই সামান্য। এইরকম অভাব অনটনে নিক্ষিপ্ত পরিবার এর সদস্য Gen. Gen,তার মা বাবা, বড়বোন আর এক ছোট ভাইকে নিয়েই এই গল্প শুরু হয়। Gen এর বাবা নানা রকম কাজ করে তার পরিবারের চাহিদা মিটাতে বদ্ধপরিকর। কারন gen এর মা আবার অন্তঃসত্ত্বা। নতুন অতিথি কে বরন করবার জন্য gen আর তার ভাই সবসময়ই চিন্তা করে। কিন্তু Gen এর জীবনে নেমে আসে এক নির্মম দুঃখ। আর সেই দুঃখের নাম পারমানবিক বোমা। পারমানবিক বোমা কেরে নেয় Gen এর হাসি। ভাজ্ঞক্রম্রে বেচে যায় তার মা। কিন্তু বোমার radiation চারদিকে মৃত্যুর হাহাকার তোলে। Gen কি পারবে তার মাকে বাঁচাতে? পারবে কি তার সদ্য জন্ম নেয়া ভাই কে বাঁচাতে? জানতে হলে দেখতে হবে Barefoot Gen.
মুভিটা দুই পার্ট এ বিভক্ত। Barefoot Gen এর সাথে যদি আমি Ghibli এর “grave of the fireflies” এর তুলনা দেই তবে আমি বলব Barefoot Gen একটু হলেওএগিয়ে থাকবে tragedy এর দিক থেকে। Grave of the fireflies যেখানে simplicity বজায় রেখে তার গল্প সম্পন্ন করেছে সেখানে আপনি হয়ত বলতে পারেন Barefoot Gen এর স্টোরি slow আর incomplete। তবে আপনি যদি এইসব বাদ দেন তবে Barefoot Gen দেখার মত একটি মুভি এবং একটি masterpiece.
একনজরে Barefoot Gen:
Director:Mori Masaki(Mamoru Shinzaki)
Writer:Keiji Nakazawa(manga)
Release Date: 1983
IMDB rating:8.1
MAL Rating: 8
My rating:8.6



