এনিমেটার প্রোটাগনিস্ট কোন সুপার পাওয়ারের অধিকারী নয়, এতে কোন গা ছমছম করা হরর কাহিনী নেই, স্পোর্টস এনিমের মত নেই টান টান উত্তেজনা, নেই খুব বেশি হাস্যরস কিংবা তেমন কোন স্পেশালিটি, অতি সাধারণ একটা এনিমে, যেটা দেখলে কোন অনুভূতির আতিশয্য হবে না, কিন্তু আবার বোরিং ও লাগবে না। সাধারণত্বের যে একটা অপূর্ব সৌন্দর্য্য আর আকর্ষণ আছে তার একটা জলন্ত প্রমাণ হলো ২২ পর্বের ছোট্ট, সহজ-সরল এনিমে “Hyouka”।
হাইস্কুল লাইফে সবাই চায় বিভিন্ন ক্লাবে সংযুক্ত হতে, রেখে যেতে অনেক অনেক সুন্দর স্মৃতি, যেগুলো রোমন্থন করে পরবর্তী জীবনে হঠাৎ ফিরে যেতে পারবে ফেলে আসা স্বপ্নময়তায়। কিন্তু ‘ওরেকি’ এর সম্পূর্ণ ব্যতিক্রম,তার মূলনীতি হলো, “যা করতে হবে না, তা করবে না আর যা এক্কেবারেই না করে পারা যাবে না তা দ্রুত করে ফেলবে”, ঠিক হিক্ককোমরি না হলেও প্রায় নিষ্ক্রিয় এবং সবকিছুতে আগ্রহহীন একজন সে। তাই বড়বোনের পীড়াপিড়িতে সে যোগ দেয় স্কুলের ক্লাসিক ক্লাবে যেটায় কোন সদস্য নেই, যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে।
কিন্তু তার আগেই ওই ক্লাবে যোগ দেয় ক্লাবের এক লিজেন্ডারী প্রেসিডেন্টের ভাতিজী “এরু” (খুব কিউট)। তার সবকিছুতে অত্যাধিক আগ্রহ আর উৎসাহের কারণে ওরেকির ‘শক্তি সংরক্ষণ নীতির’ জীবন ধারা পুরোপুরি পালটে যেতে থাকে ধীরে ধীরে, বাড়তে থাকে ওরেকির ‘না করে পারা যাবে না’ টাইপ কাজের সংখ্যা।
স্কুলের খুব সাধারণ কিছু রহস্য সমাধান হলো এই ক্লাসিক ক্লাবের কাজ, এর উপরই গড়ে উঠেছে এনিমেটির ভিত্তিপ্রস্তর। বড় কিংবা ইন্টেন্স এনিমে দেখতে দেখতে মুক্ত হাওয়ার সন্ধানে এক ফাঁকে দেখে নেবার মত খুব ভালো একটা এনিমে ‘হিউকা’। পারসোনাল রেটিংঃ ৯ (১০ এ) Genre: Slice of Life, মিস্ট্রি (Probably, I am always confused about these)