এবার একসাথে বেশ কয়েকটা কানজি দেই। প্রথমে ৩ আর ৪ এর কানজি।
সান মানে তিন আর ইওন/শি মানে চার। মিততসু মানেও ৩ আবার ইওততসু মানেও ৪।
মার্চ হইল সানগাতসু, তাহলে এপ্রিল হয় শিগাতসু।

সানজি মানে 3 O’clock ইওজি মানে 4 O’clock, এইসব জায়গায়ও ৩ আর ৪ এর কানজি ইউজ হয়।
উপরে ৩ টানের ঐটা দিয়ে ৩ বুঝায় আর অন্যটা ৪ বুঝায়।
এরপরের কানজি, পাঁচের কানজি গো/ইতসুতসু।

রকিং চেয়ারের মত দেখতে (বাকন্তী ওরফে অবন্তীর থেকে মারা কথা)
আগের মতই একই প্যাঁচাল। গোগাতসু – মে(May), গোনিন – ৫ জন, ইতসুকা – ৫ দিন। উপরের সব জায়গায়ই এই কানজি ইউজ হয়।
– অরিন শারমিন
