Usagi Drop- মাত্র ১১ পর্ব- এক বসাতেই হয়তো শেষ করা যাবে এনিমেটা।
বেশ ভালো লেগেছে। মেলা আগে মারজুক রাসেলের একটা নাটক হয়েছিল-“বাবা বাবা লাগে” শিরোনামে। অনেকের হয়তো এই সিরিজটা দেখতে গিয়ে একই অনুভূতি হতে পারে 😛
বারাকামোনের সাথেই অনেকে এটাকে তুলনা করতে পারেন। আমি বলবো তুলনা করাটা ঠিক হবে না। বারাকামোন ছিল আরেকটু সহজ ফিলোসফীর- তারচেয়েও বড় কথা কমিক্যাল রিলিফ ব্যাপারটাই ছিল পুরো সিরিজটার প্রাণ। সে তুলনায় উসাগি ড্রপ অনেকটা বেশি আবেগ নিয়ে নাড়াচাড়া করবে। নারুর থেকে রিনের মনস্তত্ব- চরিত্রের বিবর্তন প্রায় পুরোপুরিই ভিন্ন। একই কথা খাটে দাইকিচি আর সেইন্সেই এর ব্যাপারেও। দুটোর আমেজ দুরকমের।
বারাকামোন যেমন হুটহাট মনে খারাপ ভালো করে দেয়- উসাগি ড্রপ আবার মনকে ভিজিয়ে ফেলে- ভালো-লাগায়। যারা নতুন বাবা হচ্ছেন বা হয়েছেন- এদের দেখা উচিৎ 😛
যারা এখনো দেখেননি। দেখে ফেলুন। ভালো লাগাটুকু বাধ্যতামূলক।
বিদ্র- ১) এইটার একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমাও রিলিজ পেয়েছিল ২০১১ তে। ইউটিউবে বুকমার্ক করে রেখেছি। আজ সন্ধ্যায় দেখে ফেলবো।
বিদ্র- ২) এইটা কোন রিভিউ না, বরং পড়ার পর নিজের অনুভুতি শেয়ার বলতে পারেন। রিভিউ লেখা আমার কম্মো না।



