”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ১৮ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ১৮ তম লেসন..

 

আগের লেসনের সাথে মিল রেখে কন্টিনিউ করব 🙂

 

গ্রুপ-১ ক্যাটাগরির ২ টা “ইকু” আর “কিকু” আগে শিখাইছিলাম

 

আজকে আরও ২ টা শিখাব 🙂

 

১.কাকু

 

“কাকু” মানে হল “লিখা/write”..”কাকিমাসু” হল “কাকু”র পোলাইট ফর্ম…উদাহরণ দেই একটা..

 

“ওয়াতাশি ওয়া কাকু/ওয়াতাশি ওয়া কাকিমাসু-আমি লিখি”

 

এখন যদি নেগেটিভ ফর্মে নিয়ে যাই তবে “কাকু/কাকিমাসু” চেঞ্জ হয়ে “কাকানাই” হয়ে যাবে…আর পোলাইট ভাবে বললে “কাকিমাসেন”

 

“আমি লিখি না-ওয়াতাশি ওয়া কাকানাই”

 

এখন যদি বলি “please write” তাইলে হবে “কাইতে কুদাসাই”…”please don’t write” তাইলে হবে “কাকানাইদেকুদাসাই”..past tense হলে হবে “কাইতা-লিখেছিল/লিখেছিলাম”..”কাকিতাই” মানে হল “want to write”

 

২.হাতারাকু

 

“কাজ/work”

 

এটার পোলাইট ফর্ম “হাতারাকিমাসু”

 

“আমি কাজ করি-ওয়াতাশি ওয়া হাতারাকু/হাতারাকিমাসু”

“আমি কাজ করি না-ওয়াতাশি ওয়া হাতারাকানাই/হাতারাকিমাসেন”

 

আর পরের গুলা একই রকম ভাবে হবে…

 

“হাতারাইতে কুদাসাই-দয়া করে কাজ কর”,”হাতারানাইদে কুদাসাই-দয়া করে কাজ কইর না”,”হাতারাইতা-কাজ করেছিলাম/করেছিল”,”কাজ করতে চাই-হাতারাকিতাই”…

 

শেষে “কু” আছে আগে এমন ২ টা দেখাইছি আজকেও ২ টা দেখালাম..শেষে “কু” আছে এমন গুলার নিয়ম মোটামটি এমনই.. 🙂  (ভুল হলে সরি 🙁 ঠিক করে দিও/দিয়েন)

 

 

গ্রুপ-১ ক্যাটাগরিতে আরও অনেক অনেক ভার্ব আছে সেগুলা পরের লেসন গুলাতে শিখাব :)(গ্রুপ -১ শেষ হলে ২ আর ৩ ধরা হবে)

Comments