শিনজি ইকারি যোগ দিল “এঞ্জেল” নামক পৃথিবী আক্রমনকারী অ্যালিয়েন দমন প্রতিষ্ঠান নার্ভে। পিতার কাছ থেকে চিরকালই অবহেলার শিকার শিনজি কি পারবে ইভাঙ্গেলিয়ন ইউনিট ওয়ানের অতিমানবিক ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্ট ‘অ্যালিয়েন’-দের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে? তার বাবার সমীহ পেতে? কেই বা হবে বেস্ট ‘গার্ল’? নাগিসা, আয়ানামি, ল্যাংলী নাকি কাৎসুরাগি?
অ্যাকশন, পেট ফাটানো হাসির, হারেম আর সাইফাই ভালোবাসেন; আর নিওন জেনেসিস ইভাঙ্গেলিওন দেখবেন না তা কি হয়? রোমান্স আর ইনটেনস ইমোশন – ক্ল্যাসিক এক রোমান্টিক অ্যানিমে হতে আর কি লাগে। আর অসাধারণ এন্ডিংটা আপনাকে ফিলের ‘সাগরে’ ভাসিয়ে দিবে, চোখের কোনে পানি না আসলে বলতে হবে আপনি অন্য ধাতের মানুষ।
রোমান্টিক অ্যানিমের গুরু হিদেয়াকি আনোর এই অ্যানিমেটা বদলে দিয়েছিল অ্যানিমে জগতের গতিপথই। যার দ্বারা অনুপ্রাণিত হয়ে পরে তৈরী হয়েছে সিরি য়ারু জিকেন রেইনু আর তাকু নো রাইজের মত অসাধারণ সব অ্যানিমে। এই বন্ধতে গা এলিয়ে দিয়ে রিলাক্স হয়ে দেখার মত অ্যানিমে এটার মত আর একটাও পাবেন না। তাহলে অপেক্ষা কেন?
