Fire এর কানজি, উচ্চারণ হি/কা
নারুতো যারা দেখছে তাদের এই কানজি খানা চেনা উচিৎ।

আর নিচের ছবি তে দেইখা বুঝা যাইতেছে এই কানজি খানা লিখার সাথে আগুনের কি সম্পর্ক

এরপরের যেটা দিমু সেটাও নারুতো দেখলে অনেকেই চিনবে:
Water এর কানজি, মিজু(みず)/সুই(すい)
মিজু মানে পানি এটা মনে হয় যারা আনিমে দেখে তারা সবাইই জানে

মিজুকাগের মিজু, মিজুকাগে লিখার সময় মিজুর কানজি আর কাগের(shadow) কানজি পাশাপাশি লিখে। তারপর flood এর কানজি লিখার সময় ২ টা কানজি পাশাপাশি লিখে একটা পানির কানজি আর একটা damage/harm এর কানজি।
বন্যা হলে পানি সবার ক্ষতি করে, এই জন্য water আর damage এর কানজি পাশাপাশি লিখে flood বুঝায় 😛
ওইখানে উচ্চারণ টা হয় সুই – সুইগাই মানে flood।
তাছাড়া এমনিতে বেশির ভাগ ক্ষেত্রে উচ্চারণ মিজুই ইউজ করে, যেমন swimsuit এর জাপানিজ হইল মিজুগি ওইখানে মিজুর জায়গায় পানির কানজি ইউজ করে আর গি মানে suit বুঝায় এইজন্য মিজুর কানজি আর গির কানজি পাশাপাশি লিখলে swimsuit বুঝায়
এরপরে আছে Light এর কানজি, উচ্চারণ হিকারি/কো

Sunlight এর কানজি লিখার সময় সূর্যের আর আলোর কানজি পাশাপাশি লিখলেই হয়..উচ্চারণ নিককো (এইটা আমি শিওর না), তবে আমার জানামতে sunlight কে তাইয়ো নো হিকারি বলে। তাইয়ো মানে সূর্য, হি মানেও সূর্য। তারপর moonlight এর কানজি লিখার সময় চাঁদের আর আলোর কানজি পাশাপাশি লিখলেই হয় – গেককো(এইটাও আমি শিওর না)। তবে moonlight রে মনে হয় তসুকিআকারি/তসুকি নো হিকারি বলে আমি যতদূর জানতাম। তসুকি মানে চাঁদ, beam (আলোকরশ্মি) এর কানজি লিখার সময়ও এই কানজি টা লাগে। উচ্চারণ কোসেন। তবে উচ্চারণ যাই ই হোক আলো টাইপ সব জায়গায় এই কানজি ইউজ করে।
শেষে থাকলো Earth এর কানজি – তসুচি(つち)/তো(と)/দো(ど)

Earth, ground, soil, clay, dirt এইগুলার জায়গায় এই কানজি টা ইউজ করা হয়।
নারুতো যারা দেখছে তারা তো তসুচিকাগে শব্দ টা শুনছে। তসুচিকাগে মানে earth shadow, ওইখানে earth এর কানজি আর shadow র কানজি পাশাপাশি লিখে। তারপর নেনদো মানে হল clay, তোচি মানে ground/soil, এইখানে দো আর তো এর জায়গায় এই কানজি টা লিখে।
