Name- Brave Story
Duration- 1 hr. 57 min
MAL Score- 7.61
Ranked- 1155
Genres- Action, Adventure, Fantasy, Kids, Magic, Supernatural
শুভ নববর্ষ। সৌভাগ্যক্রমে নতুন বছরের প্রথম দিনটি বৃহস্পতিবার, অর্থাৎ মুভি টাইম! তাই আজ এমন একটা মুভি সাজেস্ট করছি, যা সব বয়সের সবমানুষেরই ভাল লাগবে।
ব্রেভ স্টোরি। অর্থাৎ সাহসিকতার গল্প। গল্পটি একটি ছোট্ট বালককে নিয়ে, যার নাম ওয়াতারু। তার বয়সী আর দশটা বালকের মতই ছিল তার জীবন।বাবা-মা নিয়ে পরিবার, নিয়মিত স্কুলে যায়, বন্ধুদের সাথে সময় কাটায়। স্কুলের পরিত্যক্ত ভূতুড়ে বিল্ডিংয়ে রাতের বেলা অ্যাডভেঞ্চারে গিয়ে তারক্লাসের নতুন ট্রান্সফার স্টুডেন্ট মিতসুরুর ব্যাপারে একটি গোপন তথ্য জানতে পারে সে, সেই সাথে সন্ধান পায় এক জাদুর দুনিয়া “ভিশন” এর, যেখানেগিয়ে চেষ্টা করলে নিজের ভাগ্যকেও পরিবর্তন করা সম্ভব।
এমন সময় ওয়াতারুর জীবনে নেমে আসে বিপর্যয়। হঠাৎই ওয়াতারুর বাবা সিদ্ধান্ত নেন, তিনি আর ওয়াতারু ও তার মায়ের সাথে সম্পর্ক রাখবেন না।তাদের ছেড়ে চলে যান তিনি। এই কষ্ট সহ্য করতে না পেরে কিছুদিনের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওয়াতারুর মা। এসব কিছু দেখে ওয়াতারু সিদ্ধান্তনেয়, সেও “ভিশন” এ যাবে তার ভাগ্য পরিবর্তন করতে।
মুভিটির কাহিনী, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গ্রাফিক্স সবই অনেক চমৎকার এবং সামঞ্জস্যপূর্ণ। মুভিটির কাহিনীতে খুব দুঃখের কিছু মূহুর্ত যেমন আছে, মনভাল করে দেওয়ার মতও অনেক মূহুর্ত আছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই মুভিটি ছোটবড় যেকোন মানুষের জন্যই অনেক অনুপ্রেরণাদায়ক।
তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলুন আমার খুব পছন্দের এই মুভিটি, আর ঘুরে আসুন ভিশন এর দুনিয়ায়!
Movie Download Link-
http://kissanime.com/Anime/Brave-Story-Sub
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশাকরি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

