জাপানিজ শিক্ষাকার্যক্রমের ১২তম লেসন
আজকে শিখাব কিছু পশু পাখির নাম 😀
নেকো-বিড়াল
নেজুমি-ইঁদুর
বুতা-শূয়র
উমা-ঘোড়া
নিওয়াতোরি-মুরগী
উশি-গরু
ইনু-কুকুর
উশাগি-খরগোশ
ইয়াগি-ছাগল
তোরা-বাঘ
সিংহ-রাইওন
কুমির-ওয়ানি
ব্যাঙ-কাএরু
ইরুকা-ডলফিন
হেবি-সাপ
তাকো-অক্টোপাস
কুমা-ভালুক
কামে-কচ্ছপ
কুজিরা-তিমি
সামে-হাঙর
এক গাদা নাম শিখাইয়া ফেলাইছি…আমি যে কয়টা পারি সব একবারে লিখে ফেলছি..সবগুলাই অনেক কমন…
গিন নো সাজি দেখতে বসে হটাত ইচ্ছা হইল পশুপাখির নাম শিখাতে 😛
গরু আর মুরগীর ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হল এমনিতে নিওয়াতোরি মানে মুরগী আর উশি মানে গরু…কিন্তু তোরি নিকু মানে মুরগীর মাংস আর গিওনিকু মানে গরুর মাংস..
নারুতোর মধ্যে কিসামের বিশাল এক খান সামেহাদা ছিল সবার নিশ্চয় মনে আছে…সামে র অর্থ সবারই মোটামটি জানা থাকা উচিৎ যারা নারুতো দেখে থাকলে…
হান্টার হান্টারের মধ্যে গনের বাড়ি ছিল কুজিরা আইল্যান্ডে(whale island)…হান্টার হান্টার দেখলে এটাও পারার কথা….
তারপর ড্রাগন বল জি দেখলে কামে শুনার কথা…সেই বিখ্যাত কামেহামেহা বলি আর turtle hermit মাস্টার রোশির কথাই বলি…
ওয়ান পিসের মধ্যে হেবি হিমে সামার ফ্যান তো আমরা অনেকেই 😉 সো এটাও পারার কথা 😛
তারপর ওয়ান পিসের আরেক শিচিবুকাই বারথেলোমেওকুমারে চিনলে কুমাও পারা উচিৎ…
ওয়ান পিসের মধ্যে তাকোইয়াকির কথাও অনেক বলে…অক্টোপাস দিয়ে বানানো এক খান খাবার হইল তাকোইয়াকি…:3
আবার হিটম্যানের মধ্যে গকুদেরারে কিওকোর ভাই রিওহেই তাকো হেদ্দো তাকো হেদ্দো করে মাঝে মাঝেই…ওর মাথা অক্টোপাসের মত দেখতে বলে…
গিন নো সাজির মধ্যে বুতা গুলা অনেক কাওয়াইই ছিল আর হাচিকেনের বুতার প্রতি ভালোবাসা দেইখা তো আমি মুগ্ধ ^_^
আপাতত আর কাহিনী মনে পড়তেছে না…:P আজকের মত এটুকই থাক 🙂
আজকে যা কইছি তাহা মনে হয় মোটামটি সবই ঠিক আছে আশা করি 🙂
